পঞ্চাশ বছরের আলোকযাত্রায় শিল্প স্মৃতি ও ভালোবাসার এক সন্ধ্যা ধীরে ধীরে সন্ধ্যা নামছিল। তখনও থামেনি শহরের ব্যস্ততা। কিন্তু ত্রিলোক-এর আঙিনায় শুরু হয়েছিল এক অন্য সময়। সেখানে ঘড়ির কাঁটা নয়, সময়কে মাপা হচ্ছিল অকৃত্রিম ভালোবাসায, সংগীত, হাসি গান আর আনন্দ আলোচনায়। মনে হচ্ছিল, এই সন্ধ্যা যেন আবৃত্তি শিল্পী ইতিহাসের এক জীবন্ত পুনর্মিলন। কেউ জন্মদিন পালন করেন কেক কেটে। কেউ ফুল আর উপহারের আনুষ্ঠানিকতায়। কিন্তু কিছু জন্মদিন আছে, যা ব্যক্তিগত পরিসর ছাড়িয়ে হয়ে ওঠে একটি শিল্পযাত্রার উৎসব, এক সাংস্কৃতিক আন্দোলনের অনুপ্রেরণা। মাসুম আজিজুল বাসার-এর সুবর্ণজয়ন্তী ছিল তেমনই এক বিরল আয়োজন। যেখানে একজন মানুষের জন্মদিন ধীরে ধীরে রূপ নিল অনন্য বর্ণিল উৎসবে। রবীন্দ্রনাথ…
Author: প্রতিবিম্ব প্রকাশ
সাবিনা, তুমি… ড. মনোরঞ্জন দাস (১) সংস্পর্শে তোমার সংবাহন আছে একাকারে অধিকারে। তুমি তোমার অনন্য তর্পণে অনবদ্যতা আনো জানো তুমি সমুদ্যত সংসর্গে নিজস্ব নির্মানে হও একক, প্রথামাফিক। তুমি ক্ষেত্রময় সুদূর সমারোহ, তুমি দৃপ্তময় পরিচ্ছন্ন আবহ, নির্ধারণে তুমি উজ্বল আলোকবর্তিকা, প্রতিফলনে, প্রতিসরণে। তুমি যুগব্রতে সম্পন্ন, জাগরুক বেলা, সক্রিয়, তুমি বিস্তারে নির্ণায়ক সময়, ধারাপাতে, মন-প্রপাতে। তুমি সম্ভারে সমাহিত সকাল, তুমি সমকালের স্রোতে সমুজ্বল। (২) তোমার গমনে তুমি একনিষ্ঠ,জানি। সৃজনে তুমি গতি এক, সে আমি মানি। গ্রহনে ও গঠনে তুমি সত্য- দর্পণ। তোমারই প্রত্যয়ে তোমার নিত্য অর্পণ।। যাবতীয় যোগে তুমি আলো, আলোময়। উচ্চারণে তুমি অনুশীলন, শুদ্ধময়। যোগে যোগে তোমারই প্রিয় উপমা তুমি। কবিতার…
ভালোবাসার ভার: দুই কিলোমিটার পথ স্বামীকে কোলে নিয়ে হাঁটা এক স্ত্রীর গল্প মো. ইমরান হোসাইন আজকের সময়ে সম্পর্কের ভাঙন যেন খুবই সাধারণ ঘটনা। সামান্য অভিমান, আর্থিক সংকট কিংবা অসুস্থতা —এসবের কাছে অনেক সম্পর্কই হার মেনে যায়। অথচ আমাদের আশপাশেই নীরবে বেঁচে আছেন এমন কিছু মানুষ, যাদের জীবন প্রমাণ করে – ভালোবাসা আসলে কথায় নয়, ত্যাগে; প্রতিশ্রুতিতে নয়, দায়িত্বে। আমাদের পাশের গ্রামের বাসিন্দা ইদু মিয়া সেই রকমই এক মানুষ। ছোটবেলাতেই তিনি হারান বাবাকে। চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা ইদুর মা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে ছেলেকে মানুষ করার চেষ্টা করেন। অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু মানুষের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস। ইদু…
ভালোবাসা শামীমা তালুকদার ভালোবাসতে খুব ইচ্ছে হয় আমারো ডানা মেলে আকাশে উড়তে ভালোবাসার পরশে নিজেকে সিক্ত করতে দেহের ভাঁজে ভাঁজে পরতে পরতে। ভালোবাসার স্বপ্ন বুনে চলে মন দিবা রাতি তারি আহবান যৌবনের তাড়নায় জ্বলে যায় কলঙ্কিত ভালোবাসায় পুড়ে মন। খাঁখাঁ রৌদ্রময় চৈত্রের ন্যয় ওষ্ঠদ্বয় শুষ্ক রয়েছে পরে সুবাসে ভরা পুষ্প ন্যায় অঙ্গ ভালোবাসার তীব্র নেশায় মরে। পশ্চাতে বসে ভাবি উল্লাসে বয়সের দেব কি আর দোষ? পত্র মিতালি তে করেছি নিমন্ত্রণ ভ্রমর আসার না রয় হুস। স্রষ্টার নিয়মের রীতি নীতি প্রেম ভালোবাসা জন্মেছিলো মনে চোখের অগোচরে ভুল সেই তো শুরু সৃষ্টির লগ্নে। পিপাসিত মন শুনে না বাড়ন চায় যে পেতে কাছে…
বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত: ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, সন্ধ্যায় ৬.৩০টায় প্রতিবিম্ব প্রকাশ-এর উত্তরা অফিসে অনুষ্ঠিত হয়েছে কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন: কবি ও কথাসাহিত্যিক সাঈদা আজিজ চৌধুরী এবং সূচনা বক্তব্য রাখেন প্রকাশক আবুল খায়ের। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন : ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান (সাবেক ভিসি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়) আলোচনা করেন : জামসেদ ওয়াজেদ (কবি ও সম্পাদক), রকিব লিখন (কবি, প্রফেসর), অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান শাওন, কবি রাহনামা শাব্বীর চৌধুরী। কবিতা আবৃত্তি করেন, কবি মোহাম্মদ কুতুবুদ্দিন, কবি সাদ্দাম বিশ্বাস, কবি কাব্য…
বিশ্বসাহিত্য কেন্দ্রে আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের জন্মদিন উদযাপনের স্মৃতি আহমাদ মাযহার ২৫ জুলাই আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের জন্মদিন। যদ্দূর মনে পড়ে তাঁর জন্মদিন বিশ্বসাহিত্য কেন্দ্রে পালন শুরু হয়েছিল ১৯৯৫ সালে, আমারই নেতৃত্বে। আমি তখন কেন্দ্র-সমন্বয়কারীর দায়িত্ব পালন করছিলাম! মনে পড়ছে সেসময় অধ্যাপক আনোয়ারা বেগমের উৎসাহে ‘রবীন্দ্র অধ্যয়ন চক্র’ নামে পাঠচক্র চলছিল। ‘মুক্তিযুদ্ধ পাঠচক্র’ ‘গ্রীক নাটক পাঠচক্র’–এরকম আরো কিছু পাঠচক্র তখন চলছিল। আমি, রবিশঙ্কর মৈত্রী মিলে চালাতাম নন্দন চক্র! আখতারুজ্জামান ইলিয়াস কয়েকটি বক্তৃতা করেছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের রবীন্দ্র অধ্যয়ন চক্রে! সায়ীদ স্যারের নির্দেশে আমি আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছিলাম সৈয়দ আকরম হোসেনকে। মনে পড়ে তিনি পাণ্ডিত্যপূর্ণ ও গভীর বক্তৃতা করে মুগ্ধ করেছিলেন সবাইকে।…
বিজয়িনী। এম. এ. মাসুদ মিঞা সদরপুর, ফরিদপুর, এমন সুন্দর আর কখনো দেখিনি, দুধে-আলতা রং, যেন সদ্যজাত গোলাপ। এক হরা গড়নে সূক্ষ্ম কারুকাজ, কী ভূবন মোহিনী রুপ তোমার! তুমি কী পরি! না-না পরীর রানী, হাজারো ললনার মধ্য মনি তুমি। মহান বিধাতার সৃষ্টি আহাঃ কত সুন্দর, তাই তো, মানুষ আশরাফুল মাখলুকাত। তুমি মানবী, তুমি গুনি, তুমি পবিত্র, খাঁটি, তুমি কোটি রমণীর মধ্যমনি, তুমি তুলনাহীনা। তুমি মহীয়সী নারী সত্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত, তুমি চন্ঞ্চলা হরিণী মতো দূর্বার, তুমি মানবী। তুমি নন্দিত নন্দিনী বাংলার, তুমি সৃজনশীল, তুমি এক অনন্যা উজ্জ্বল দৃষ্টান্ত ধরণীর। তোমার বন্দনা করি সকালে, তুমি যে অমূল্য সম্পদ, তোমার তুলনা শুধু তুমি,…
লেখক নূর কামরুন নাহারের ‘আজ রাতে বৃষ্টি হবে’ গল্পগ্রন্থের আলোকময় আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত। ধানমন্ডির ৭ নম্বর সড়ক। ১৫ নম্বর বাড়ির রূপায়ন হারমনির মিলনায়তন। গতকাল সন্ধ্যায় গল্পের মায়াবী আবহে সেজে উঠেছিল পুরো মিলনায়তন। বাইরে তখন ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি।’ আর ভেতরে কথাসাহিত্যিক ও কবিদের মিলনমেলা। কথাসাহিত্যিক নূর কামরুন নাহারের গল্পগ্রন্থ ‘আজ রাতে বৃষ্টি হবে’র প্রকাশনা অনুষ্ঠান। কালচারাল প্ল্যাটফর্ম ‘ফেরারি’র সুন্দর আয়োজনে গতকাল শুক্রবার বিকেল থেকেই জমতে শুরু করে আসর। সাহিত্য অনুরাগীর সমাগমে পূর্ণ হয়ে ওঠে হলরুম। নির্ধারিত সময়ের আগেই অনুরাগীরা মিলনায়তনে জড়ো হতে থাকেন। সবার চোখে-মুখে ছিল এক আনন্দ উচ্ছ্বাস। আলোচক হিসেবে ছিলেন কবি নাসির আহমেদ। কথাসাহিত্যিক রোকেয়া ইসলাম, মুজতবা…
ড. মনোরঞ্জন দাস-এর ১০টি ছড়া ১ কাঁদুনি পেত্নি কাঁদুনি এক পেত্নি আছে গাব গাছেতে বাস অন্য সব পেত্নি জেনো তার কাছে হে ত্রাস।। সতীন তোর দেখলে পরে চেঁচিয়ে উঠিস তুই ককিয়ে জোরে, বলতে থাকিস, কোথায় তোরে থুই! একটা মানুষ দেখলে পরে কেঁদেই হোস হারা তোর কাঁদা কি চলছে ওরে বংশ পরম্পরা।। ভূতের রাজা আসছে ঐ তুই পালিয়ে যা দাঁড়িয়ে তুই থাকলে পরে বাঁচতে পারবি না।। ২ মেছো পেত্নি মেছো পেত্নি, দেখছি তোর জলার ধারে বাস মাছটা তুই দেখলে পরে খপাস করে খাস।। বৃষ্টি যদি পড়ে জোরে, তুই ভিজে মরিস ঘর থেকে বেরিয়ে তুই লোভের মাঝে থাকিস।। বহুক্ষণ দাঁড়িয়ে থাকিস জলার…
গতকাল ছিল ইউসেপ আমবাগান-এর সাথে আলোর দিশা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার এবং চট্টগ্রামের অন্যান্য অনেকগুলো প্রতিষ্ঠানের বিশেষ মতবিনিময় সভা। উল্লেখ্য, প্রতি ছয়মাস অন্তর উনারা এইরকম সভার আয়োজন করেন। ইউসেপ আমবাগান-এর প্রতিনিধি রোজিনা আপার সাথে আমার পরিচয় হয় ২৪-এর ডিসেম্বরে চট্টগ্রাম প্রেসক্লাবের নিষ্ঠা ফাউন্ডেশনের প্রোগ্রামে। ইউসেপ একটি কারিগরি শিক্ষামূলক প্রতিষ্ঠান। বিদেশি এনজিও বলা যায়। সম্পূর্ণ বিদেশি সাহায্যে এঁদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে। যেহেতু নিষ্ঠা ফাউন্ডেশন, আলোর দিশা ফাউন্ডেশনের সাথে আমি আছি, এজন্যই ইউসেপ-এর স্কুলগুলির বিভিন্ন প্রোগ্রামে আমি যাই। আমাদের আলোর দিশা ফাউন্ডেশনকে এক বছরের জন্য চট্টগ্রামে অবস্থিত ইউসেপ স্কুলগুলির ছাত্রদের মধ্যে শিক্ষা সামগ্রীসহ অন্যান্য সবধরণের সহায়তা,– যেমন, সেলাই মেশিন, বিশুদ্ধ…
