163 বার পড়া হয়েছে
জেবুন নাহারের জন্মদিনে
— তসলিমা হাসান।
জেবুন নাহার, নামটি যেন ফুলের সুবাস,
কলমের ডগায় তোমার শব্দের বসবাস।
কবিতার খাতায় তুমি আঁকো আলোর রেখা,
তোমার লেখায় মেলে জীবনের দেখা।
আজকের এই দিনে ফুটেছিল একটি তারা,
আলো ছড়িয়ে দিলে তুমি, মায়ায় ভরা।
তোমার হাসিতে ঝরে শিউলি-শিশির,
তোমার কথায় বাজে মিষ্টি বাঁশির সুর।
বন্ধুত্বের ডোরে তুমি ছোট বোন আমার,
তোমার জন্য রইলো দোয়া, ভালোবাসা অপার।
জীবন হোক তোমার কবিতার মতো সুন্দর,
সুখে ভরে উঠুক প্রতিটি প্রহর।
নতুন ভোরের আলোয় লেখো নতুন গান,
তোমার কলম হোক আরও মহীয়ান।
জন্মদিনে এইটুকুই চাওয়া,
সুস্থ থেকো, ভালো থেকো, হাসিতে ভরা থাকা।
শুভ জন্মদিন, জেবুন নাহার
টরেন্টো
১৬/১১/২৬ ।

