জাতীয় ঐক্য – জিয়ার পথ ড. শেখ আকরাম আলী একটি জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য জাতীয় ঐক্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এটি ছাড়া কোনো জাতি সমাজে টেকসই উন্নয়ন প্রতিষ্ঠা করতে পারে না। যদিও এটি একটি কঠিন কাজ বলে মনে হয়, তবে এটি অর্জন করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। জিয়াউর রহমান ব্যতীত আমাদের অধিকাংশ নেতাই অতীতে জাতীয় স্বার্থ ভুলে শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত স্বার্থে আমাদের ভুল পথে পরিচালিত করেছেন। দক্ষিণ এশিয়ার মধ্যযুগীয় আমলে সম্রাট আকবর দ্য গ্রেটকে ভারতীয় জাতীয়তাবাদের জনক হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু ১৭০৭ সালে সম্রাট ঔরঙ্গজেবের পতনের পর তা ভেঙে পড়ে। দিল্লির কেন্দ্রীয় শাসন বিলুপ্ত হয় এবং ভারতে…
Author: প্রতিবিম্ব প্রকাশ
শেষ পর্যন্ত — সালেক উদ্দিন —বহুদিন আগে আপনার একটি লেখা পড়ে মুগ্ধ হয়েছিলাম। -কতটা? -এতটাই যে এত দ্রুত এত কাছে এসেছিলাম। —কী লিখেছিলাম তাতে? * ভালোবাসার কাছে কোনো প্রত্যাশা থাকতে নেই। ভালোবাসা প্রতিদান যা দেওয়ার এমনিতেই দেয়। —আর? —প্রত্যাশা এলে ভালোবাসা সরে যায়। প্রত্যাশা গভীর হলে ভালোবাসা ভেঙে যায়। -বাহ, সুন্দর তো! -আপনার মনে নেই? -মনে রাখার দরকার নেই। -কেন? -কারণ,এটাই আমার বিশ্বাস। * আপনাকে ভালোবাসা আরেকটি কারণ ছিল। — কি সেটা? —আপনার মুখের শোনা গ্রীসের সেই চিত্রশিল্পীর গল্প। —কোনটা? —শিল্পীর আঁকা অষ্টাদশী রমণীর বস্ত্রহীন ছবি দেখে সবাই অশ্লীল বলেছিল। —হ্যাঁ , সে সময় যুব সমাজকে বিভ্রান্ত করার দোষে শিল্পীকে…
নিঃশব্দ ভ্রুকুটি — এস এম আজাদ হোসেন তুমি কিছু বলোনি, শুধু একবার ভ্রু কুঁচকে তাকিয়েছিলে। সেই দৃষ্টিটুকুই সারাদিন আমার সঙ্গে ছিল। কথার চেয়ে কখনো কখনো নীরবতা বেশি স্পষ্ট। একটি প্রশ্নের উত্তর দেওয়া যায়, একটি অভিযোগেরও ব্যাখ্যা থাকে। কিন্তু নিঃশব্দ ভ্রুকুটির কোনো অভিধান নেই, তার অর্থ নিজেকেই খুঁজে নিতে হয়। অফিসের টেবিলে একজন সহকর্মীর নীরবতা, বাড়িতে প্রিয় মানুষের হঠাৎ কমে যাওয়া কথা, বন্ধুর বার্তায় অকারণ সংক্ষিপ্ততা- সবকিছু মিলিয়ে মানুষ নিজের ভেতরেই একটি আদালত বসায়। সে ভাবে- আমি কি ভুল করেছি? একটি সম্পর্কের সবচেয়ে কঠিন সময় হয়তো তখনই, যখন কেউ রাগ করে না, শুধু দূরে সরে যায়। কারণ রাগের মধ্যে ফিরে আসার…
গালি নয়, দলিল; বিদ্বেষ নয়, ভ্রাতৃত্ব: মতপার্থক্যে ইসলামের অনন্য নীতি মুফতি নাজমুল ইসলাম ফারুক ভূমিকা: মানুষের চিন্তায় পার্থক্য থাকবে, মতের ভিন্নতা থাকবে, ব্যাখ্যার বৈচিত্র্য থাকবে—এটাই মানবসমাজের স্বাভাবিক বাস্তবতা। কিন্তু মতের পার্থক্য যখন হৃদয়ের দূরত্বে রূপ নেয়, দূরত্ব যখন বিদ্বেষে পরিণত হয়, আর বিদ্বেষ যখন গালি, অপমান, অপবাদ ও শত্রুতার ভাষা হয়ে ওঠে—তখন শুধু একজন মানুষ নয়, ক্ষতবিক্ষত হয় ভ্রাতৃত্বের পুরো শরীর। ইসলাম মতপার্থক্যকে অস্বীকার করেনি; বরং মতপার্থক্যের মধ্যেও আদব, ন্যায়, সংযম ও ভ্রাতৃত্ব রক্ষার শিক্ষা দিয়েছে। একজন মুসলিমের বক্তব্যের সমালোচনা করা যাবে, ভুলের প্রতিবাদ করা যাবে, ভ্রান্ত ধারণার খণ্ডন করা যাবে—কিন্তু তার সম্মানহানি, অশালীন ভাষা, মিথ্যা অপবাদ কিংবা অন্যায় আচরণ…
জীবন বোধ তানিয়া রহমান প্রেমা জীবন থেকে পেয়েছি অনেক শিক্ষা হয়েছে সেথায় প্রচুর অভিজ্ঞতা শিখিয়েছে কষ্টের আসরে ধরা ধৈর্য্য মিলেছে কতোইনা অহেতুক আবর্জনা। জীবন এক নিজস্ব গতিতে এগিয়ে চলা ঘড়ি যে আর কখনোই পিছনে ফিরে দেখেনা ফুরিয়ে যাওয়া অমূল্য সময়ের জন্য কাতরাতে হয় টানতে হয় ঘানি চিরকাল। কারো মিথ্যে অভিনয়ে ফেসে যাওয়া কেউ করেছে বিশ্বাস ঘাতকতা কেউ দিয়েছে লেপ্টে ছলনার কালী কারো সংস্পর্শে এসে হয়েছে জীবন ধ্বংস। এভাবে প্রতিটি স্তরে স্তরে পৌঁছে খেয়েছে কেউ অসম্ভবাবনীয় ধোঁকা গড়িয়ে পরেছে কেউ অবৈধ পথে জড়িয়ে গিয়েছে কেউ অপরাধে। সুখী মানুষের ভীর নেই বললেই চলে দুঃখী জীবনের টানাপোড়েনে কাঁদছে বেশি, হাহাকারের বিভীষিকাময় দ্রোহের চাপাকলের…
অপেক্ষার প্রহর ফিরোজ শাহীন আলাল নিযুত কোটি বছর অপেক্ষার প্রহর সান্ধ্য পাখি নীড়ে ফেরে— সাইবেরিয়ান পাখিরা গন্তব্যের উদ্দেশ্যে আকাশের মেঘ ছুঁয়ে নীলিমা নীলে! কিন্তু—আমার অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না—! এখনো মনে পড়ে ভীরু দুটি চোখ রমনা পার্কে হৃদয়গ্রাহী আলিঙ্গনের শিহরণ তারপর— আমাজন, মিসিসিপি কিংবা— নায়াগ্রা জলপ্রপাতের মতো তোমার গতির কাছে থমকে—দাঁড়ালাম! অনুভূতিহীন তোমাকে ভস্মীভূত করতে মনের ভিসুভিয়াস জ্বালামুখ খোঁজে—!
কূটনীতিতে দ্বিধাদ্বন্দ্ব ড. শেখ আকরাম আলী ধনী কিংবা দরিদ্র—যেকোনো দেশের জন্যই কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান যুগে কোনো একক দেশের পক্ষেই বিচ্ছিন্ন হয়ে থাকা সম্ভব নয়। বাংলাদেশের “সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়” নীতিটিকে অনেক পণ্ডিতই একধরনের দুর্বল কূটনৈতিক অবস্থান হিসেবে বিবেচনা করেছেন। এবং একজন স্বাধীন জাতি হিসেবে গত পঞ্চান্ন বছরেরযাত্রায় এই নীতি বাংলাদেশের মানুষের খুব একটা উপকারে আসেনি। বাংলাদেশের বিভিন্ন সরকারের আমলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। সূচনালগ্নে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পুরোপুরি ভারত ও সোভিয়েত ব্লকের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু শেখ মুজিব সরকারের পতনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এক আমূল পরিবর্তন আসে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এর পররাষ্ট্রনীতির…
সাদিকুল আমিন (সত্যবাদী বিশ্বাসী নবী সঃ) — এম এ ওয়াজেদ পুষ্পবনের পুষ্পরেণুর সুবাস মেখে ওইতো আসে আস সাদিক খোশ আমদেদ হে আল আরাবী আল হাশেমী আর রাজিক ওইতো আসে আল আহমদ আল হামিদ শুভ্র আল আমিন ওইতো আসে আল মুজতাবা আল মুবারক আল মুহায়মিন তুমি চাদর পরিহিত আল মুদ্দাস্সির বস্ত্রাবৃত আল মুযযাম্মিল চির প্রশংসিত আল মাহমুদ তুমি চির পূণ্যবান আল ফাযিল ধরণি পৃষ্ঠে উস ওয়াতুন হাসানা তুমি রহমাতুল্লিল আলামীন আল ওয়াহিদ তুমি জগত সভার নবুয়তধারার আল খাতিম আল ফাতিহ তুমি চির বিজয়ী তুমি বিমোচনকারী আল মাহী আবুল কাশিম তুমি আল আকীব আহ্বানকারী আল দায়ী তুমি চির দিপ্তীমান আকাশবিহারী তুমি আরশের…
অফিস ভাড়া হবে এক রুম / ২ রুম চারতলা বাড়ির, দ্বিতীয়তলা মনোরম পরিবেশ, যোগাযোগ ভালো। সেক্টর ৬, সড়ক ৫, বাড়ি ২৫ উত্তরা, ঢাকা। ফোন: ০১৭১৫৩৬৩০৭৯
আজিম উল্যাহ হানিফ, কুমিল্লা প্রতিনিধি: ২০ আগস্ট বৃহস্পতিবার কুমিল্লা আদালতের পূর্ব গেইট এডভোকেট জাফর আলীর অভিপ্রায় অফিস মিলনায়তনে কুমিল্লা কবি ফোরামের আয়োজনে কবি ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের ৫০ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, নিবেদিত কবিতা পাঠ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দৈনিক প্রতিবিম্ব কুমিল্লা জেলা প্রতিনিধি, কবি আজিম উল্যাহ হানিফের প্রাণবন্ত উপস্থাপনায় শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন কবি এমদাদুল হক ইয়াছিন। কুমিল্লা কবি ফোরামের সভাপতি ডা. আবদুল আউয়াল সরকারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মো: জামাল হোসেন, কুমিল্লা প্রেসক্লাবের পাঠাগার বিষয়ক সম্পাদক ও সাপ্তাহিক সমতটের কাগজ সম্পাদক জামাল…
