ভালোবাসা
শামীমা তালুকদার
ভালোবাসতে খুব ইচ্ছে হয় আমারো
ডানা মেলে আকাশে উড়তে
ভালোবাসার পরশে নিজেকে সিক্ত করতে
দেহের ভাঁজে ভাঁজে পরতে পরতে।
ভালোবাসার স্বপ্ন বুনে চলে মন
দিবা রাতি তারি আহবান
যৌবনের তাড়নায় জ্বলে যায়
কলঙ্কিত ভালোবাসায় পুড়ে মন।
খাঁখাঁ রৌদ্রময় চৈত্রের ন্যয়
ওষ্ঠদ্বয় শুষ্ক রয়েছে পরে
সুবাসে ভরা পুষ্প ন্যায় অঙ্গ
ভালোবাসার তীব্র নেশায় মরে।
পশ্চাতে বসে ভাবি উল্লাসে
বয়সের দেব কি আর দোষ?
পত্র মিতালি তে করেছি নিমন্ত্রণ
ভ্রমর আসার না রয় হুস।
স্রষ্টার নিয়মের রীতি নীতি প্রেম
ভালোবাসা জন্মেছিলো মনে
চোখের অগোচরে ভুল
সেই তো শুরু সৃষ্টির লগ্নে।
পিপাসিত মন শুনে না বাড়ন
চায় যে পেতে কাছে সারাক্ষণ
হোক না কিছু ভুল যদি পায় সুখ?
কষ্ট মিলিবে কিছু, মন্দ বলিবো লোক।
ভালোবাসা মানে না কোন শাসন
ভালোবাসা চায় শুধু আলিঙ্গন
ঘরে আছে কূলবধূ
তবু খুঁজে চলে সুখের আবাসন।
বড্ড বেহায়া হতে চায় আজ
একটু ভালোবাসার আলতো পরশ পেতে
কে কি বলবে তাই ভেবে কি
ভালোবাসা মিলবে না এই রাতে?
আষাঢ়ের ঘনঘটা বৃষ্টি
মৃদু ছন্দ তোলে
মনে জাগে শিহরণ
কি না কি হয় ভুলে।
ভালোবাসা তুমি এতো নিষ্ঠুর কেনো?
মনের দ্বার খোলা আছে
তবু আসো না মোর ঘরে?
ভালোবাসা পাওয়ার তীব্র নেশায় মন জেগেছে।

