স্বপ্নশোক জাসমিনা খাতুন ইনক্লাব বলে ডাকো আমায়— বিদ্রোহী ভূখণ্ডে ঘরে তুলব ধানের আঁটি; মিথ্যে নয়, কথা দিচ্ছি—সত্য খাঁটি। বাতাসের তোড়ে হাতছাড়া পতাকা, বুকে জড়িয়ে ভীষণ কাঁপছি। বুক থেকে ঝরে পড়ছে রক্ত, রক্তের গন্ধ মাটি থেকে উঠে জানলা দিয়ে শোবার ঘরে। পায়ের নিচে ঋতু ঘোরাচ্ছে চাকা, আলো নেই—চারদিক অন্ধকারে ঘেরা; থরথরিয়ে কাঁপছি। একবার, শুধু একবার, ইনক্লাব বলে ডাকো আমায়— লাথি মেরে হুড়মুড়িয়ে ভেঙে দেব অন্ধকার; শোষণ ভাঙলে স্বদেশ—তোমার, আমার। বুকের ভিতর চলছে হাঁপর, জ্বলছে আগুন—দ্বিগুণ, চতুর্গুণ; এই কি স্বপ্ন দেখেছিলাম! ভেবেছিলাম, মুছে যাবে নিমেষে সবুজ ফসল! বলো, তুলসী—মেহেদির সন্ধি সুখ কোথায়? শুধু একবার ইনক্লাব বলে ডাকো আমায়— স্বপ্নশোক মুছে দিয়ে বাঘের…
Author: প্রতিবিম্ব প্রকাশ
প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক ইকবাল হাসানের (১৯৫২-২০২৩) ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল কানাডার, টরন্টোতে এক আয়োজন করা হয়। লেখক ও শিল্পী তাসমিনা খানের উপস্থাপনায় অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেন উপস্থিত কবি, লেখক ও গুণীজনবৃন্দ। লেখক ও শিল্পী সৈয়দ ইকবাল, কবিপত্নী কবি তসলিমা হাসান, কবি দেলওয়ার এলাহী প্রমূখের আয়োজনে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট জন। কানাডার জনপ্রিয় টিভি এনআরবি টেলিভিশন পুরো আয়োজন ধারণ করেছে। অচিরেই সেটি পর্দায় প্রচার করা হবে। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধানে ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব শহিদুল ইসলাম মিন্টু।
আকাশ সিরিজ শুধু একবার তোমাকে ছোঁব, ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন। শুধু একবার তোমাকে ছোঁব, অহংকারে মুছে যাবে সকল দীনতা। শুধু একবার তোমাকে ছোঁব, স্পর্শসুখে লেখা হবে অজস্র কবিতা। শুধু একবার তোমাকে ছোঁব, শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ। শুধু একবার তোমাকে ছোঁব, অমরত্ব বন্দি হবে হাতের মুঠোয়। শুধু একবার তোমাকে ছোঁব, তারপর হবো ইতিহাস।
লক্ষ হাদির শপথ মো. ওসমান গনি কত হাদিকে মারবি তোরা কুলাঙ্গারের দল? বল, আমাকে বল তোরা তো জাত বেওয়ারিশ পঙ্গপালের দল! চোরের মতো আসিস তোরা মদ-গাঁন্জায় খাটিস ভাড়া থাকিস পড়ে পথের ডোবার গায়ে মেখে মল কত হাদিকে মারবি তোরা কুলাঙ্গারের দল? রাজপথে ঐ দাঁড়িয়ে গেছে লক্ষ হাদির ভাই ভাঙবো তালা উড়বে নিশান রক্ষা তোদের নাই রক্ষা তোদের নাই নিশান তুলে শপথ নিলাম মুষ্টি তুলে আকাশে হাদি বাঁচলে দেশ বাঁচলে ছড়িয়ে দিলাম বাতাসে একটি গাছে ফলবে আবার লক্ষ কোটি ফল কত হাদিকে মারবি তোরা কুলাঙ্গারের দল? একটি গুলি লাগছে বুকে চিতিয়ে দিলাম হাজার এই রক্তের বদলা নেবো এই দেশটা সবার রক্ত…
বিজয় কোথায় মোহাম্মদ কুতুবউদ্দিন বিজয়ের মাসে বিজয়ের ছোখ হাতছানি দেয় বারবার প্রজন্মের ভাবনার শেকড় বেয়ে টেনে দেয় বিজয় রেখা রাতের শরিরে বিবাধের মোহে ঝিমিয়ে থাকা ভোর নামিয়ে আনে এক মুঠো তেজস্বী রোদ। ইতিহাসের রক্ত কণাগুলো বাতাসের সিড়ি বেয়ে নেমে সুধায় এক কলস্রর শোকগীতি। চিকচিক করে শোভিত হয় ইতিহাসে ধার দেয়া সেই রক্তের দেনা। শকুনের চিবিয়ে খাওয়া শহীদের হাড্ডির অস্থিমজ্জা- প্রতিটি ভোরে এসে নতুন সকাল নির্মাণ করে, বিজয়ের ব্যাকুলতায়, প্রতিটি সকাল জাগ্রত করে সদ্য জন্মা শিশুর মেধার উদরে। ইতিহাসের তলপেট থেকে বুদবুদ করে ঘুমিয়ে থাকা কিশোর পালের তেজের মহাসড়কে নির্মান করে যায় এক বিজয়ের মহা মরুর উপত্যকা। ৪৭,৫২,৬৯,৭১ এগুলো এক একটি…
আসছে শিগগির…. কবি ও বাচিকশিল্পী অ্যাডভোকেট শিমুল পারভীনের সাড়া জাগানো কাব্যগ্রন্থ : যে নামেই ডাকো তুমি অমর একুশে বইমেলা-২০২৬ এর বই বইয়ের ধরন: কাব্যগ্রন্থ বইয়ের নাম: যে নামেই ডাকো তুমি বইয়ের লেখক: অ্যাডভোকেট শিমুল পারভীন প্রচ্ছদ: আল নোমান প্রকাশক: প্রতিবিম্ব প্রকাশ প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২৬ বিনিময় মূল্য: ২০০ টাকা। আইএসবিএন : 978-984-3996-22-0 সৃজনশীল লেখকের ঠিকানা: ____________________ প্রতিবিম্ব প্রকাশ অফিস/শো-রুম: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪, উত্তরা, ঢাকা-১২৩০। ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯ ইমেইল: info@protibimboprokash.com পেইজ: প্রতিবিম্ব প্রকাশ-protibimboprokash ওয়েব: www.protibimboprokash.com ওয়েব: www.dainikprotibimbo.com
অহংকার বা দাম্ভিকতা মুমিনের চরিত্রে কখনোই মানায় না। প্রকৃত মুমিনের পরিচয় হচ্ছে নম্রতা, বিনয় ও নিরহঙ্কারিতা। কারণ অহংকার হল ‘অত্যন্ত সম্মানিত’, ‘গৌরবান্বিত’, ‘সর্বশ্রেষ্ঠ’ আল-মুতাকাব্বির-এর পোশাক; আর সেই পোশাক কেবল আল্লাহ তায়ালাকেই মানায়। হাদিসে কুদসিতে এই বিষয়টি আল্লাহর রাসুল (সা.) অত্যন্ত কঠোরভাবে তুলে ধরেছেন যে “আল্লাহ তায়ালা বলেন, ইজ্জত–সম্মান আমার পোশাক এবং গর্ব–অহঙ্কার আমার চাদর। যে ব্যক্তি এ দুটির কোনো একটি নিয়ে টানাটানি করবে, তাকে আমি কঠোর শাস্তি দেব।” (সহিহ মুসলিম, হাদিস: ৬৬০৯) আল্লাহ তায়ালা বলেন, ইজ্জত–সম্মান আমার পোশাক এবং গর্ব–অহঙ্কার আমার চাদর। যে ব্যক্তি এ দুটির কোনো একটি নিয়ে টানাটানি করবে, তাকে আমি কঠোর শাস্তি দেব। সহিহ মুসলিম, হাদিস: ৬৬০৯…
নামহীন শহর রোখসানা ইয়াসমিন মণি এমন এক শহরের কথা বলছি যার কোনো নাম ছিল না। যদি থেকেও থাকে, সেই নাম বহু সহস্রাব্দের পুরাতন এক স্মৃতির মতো পাথরের শিরা-উপশিরা থেকে ক্ষয়ে গিয়েছিল। এটি ছিল এক অনির্দিষ্ট, সীমাহীন প্রসার—যেখানে আকাশ ছুঁয়ে থাকা প্রতিটি অট্টালিকা প্রতিদিন ভোরে তার আকৃতি পরিবর্তন করতো। স্থাপত্যের এই নৈরাজ্যই ছিল তার অস্তিত্বের একমাত্র নিয়ম। প্রতিটি দরজা সকালে যে দিকে খুলতো, সন্ধ্যায় সেটি পরিবর্তিত হয়ে যেত দেওয়াল, অথবা গভীর কোনো কুণ্ডলী পাকানো শূন্যতায়। এই শহরের একমাত্র সচেতন সত্তা ছিল অব্যয়। অব্যয় কোনো মানুষ ছিল না; সে ছিল কালের মন্থরতা এবং স্থানের নীরবতা–এই দুইয়ের সমন্বয়ে গঠিত এক বোধ। অব্যয় হাঁটতো…
The Different Abdel latif Moubarak… (Egyptian poet) Every time your blood flows, Your soul crosses into difficult passages, Just to glimpse your monitored pain… On Al Jazeera’s screen. And as you raise your finger, Uttering your testimony, You judge all the hearts of people Into believing you are… Different. Is this because you are deluding yourself…? And pretending to be… A kid expert at death? Poor soul. They, my son, spare no one— Neither children, nor youngsters, Nor the guardians, Nor the elders. And turn off the television now, Lest you find me… Getting dizzy.
মোহাম্মদ ফারুক, সৌদি আরব প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল-এর উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, আপোষহীন দেশনেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল-এর উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল ২ ডিসেম্বর রোজ মঙ্গলবার রাত ১০টায় সৌদি আরবের রিয়াদের হোটল ডি প্যালেস’র হল রুমে অনুষ্ঠিত উক্ত দোআ কামনায় উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক কর্মী ও নেতৃবৃন্দ। প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে- উপদেষ্টা দেলোয়ার হোসেন ফরায়েজীর সঞ্চালনায় অনুষ্ঠানে…
