বিজয়িনী।
এম. এ. মাসুদ মিঞা
সদরপুর, ফরিদপুর,
এমন সুন্দর আর কখনো দেখিনি,
দুধে-আলতা রং, যেন সদ্যজাত গোলাপ।
এক হরা গড়নে সূক্ষ্ম কারুকাজ,
কী ভূবন মোহিনী রুপ তোমার!
তুমি কী পরি! না-না পরীর রানী,
হাজারো ললনার মধ্য মনি তুমি।
মহান বিধাতার সৃষ্টি আহাঃ কত সুন্দর,
তাই তো, মানুষ আশরাফুল মাখলুকাত।
তুমি মানবী, তুমি গুনি, তুমি পবিত্র, খাঁটি,
তুমি কোটি রমণীর মধ্যমনি, তুমি তুলনাহীনা।
তুমি মহীয়সী নারী সত্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত,
তুমি চন্ঞ্চলা হরিণী মতো দূর্বার, তুমি মানবী।
তুমি নন্দিত নন্দিনী বাংলার, তুমি সৃজনশীল,
তুমি এক অনন্যা উজ্জ্বল দৃষ্টান্ত ধরণীর।
তোমার বন্দনা করি সকালে, তুমি যে অমূল্য সম্পদ,
তোমার তুলনা শুধু তুমি, শুধু তুমি, শুধু তুমি।
তুমি, শুধু রুপে নয়, গুনের এক মহাসমুদ্র তুমি,
তোমার জীবন চলার ছন্দের গতি মানবতার জন্য।
তুমি সকলের আরাধ্যা নারী সত্তার এক অনন্যা উদাহরণ,
তোমার জীবন ফুলে ফুলে ভরে উঠুক, তুমি হও বিজয়িনী।

