কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই। কবি, বহুভাষাবিদ, সম্পাদক মাহমুদুল হাসান নিজামী ভাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন – ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। রংপুরের তারাগঞ্জে তার আত্মীয়ের বাড়ি থেকে ঢাকা ফেরার পথে বাস স্টেশনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে। তবে প্রকৃত ঘটনা এখনো নিশ্চিত করা যায়নি। তিনি বহুদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উল্লেখ্য তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। তিনি জাতীয় কবিতা পরিষদ এর প্রতিষ্ঠাতা। এছাড়া “দৈনিক দেশ জগত” এর সম্পাদক ও প্রকাশক।
Author: প্রতিবিম্ব প্রকাশ
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। এবার ৯ জন এ পুরস্কার পাচ্ছেন। অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেবেন। আজ সোমবার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে। পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ–গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ , অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর ‘প্রস্তাবক কমিটি’র প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা…
কবি শাকেরা বেগম শিমু’র কবিতাগুচ্ছ ১) একুশ মানে শাকেরা বেগম শিমু একুশ মানে মাতৃভাষার ছন্দে গাওয়া গান, একুশ মানে দেশের প্রতি মনের গভীর টান। একুশ মানে কৃষ্ণচূড়ার রক্তমাখা ডাল, একুশ মানে স্বাধীন হাওয়া মুক্ত চিরকাল। একুশ মানে তাজা খুনের লোহিত রক্তনদী, একুশ মানে হানাদারের দখল করা গদি। একুশ মানে বুকে অসীম সাহস-মনোবল, একুশ মানে এগিয়ে চলা মুক্তিসেনার দল। ২) আগুনঝরা ফাগুন শাকেরা বেগম শিমু ফাগুন এলে শোনা যায় গুনগুণানি, মৌঁমাছি গায় গান মনমোহিনী। একরাশ ফুল ফোটে ফুলবাগানে, মধুকর ছুটে আসে মধুর টানে। আসমানে ভেসে আসে আযানের সুর, মুমিনের কণ্ঠে তা কতো সুমধুর। কচিঘাস শিরশির করে বাতাসে, নীল প্রজাপতি উড়ে নীল…
লেখা আহ্বান: ২১ শে ফেব্রুয়ারি (বাংলা ভাষা আন্দোলন) উপলক্ষে ছোটদের রচনা প্রতিযোগিতা : বিজয়ীদের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারসহ আরো আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। শর্তাবলী: ১) জার্মানি ও জার্মানির বাইরে যেকোন দেশ থেকে ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে। ২) বাংলা ভাষায় ১০ লাইনে এই রচনা লিখতে হবে। ৩) কেবল ১৫ বছর বয়স অবধি ছেলেমেয়েদেরই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে। ৪) লেখার বিষয়টি প্রতিযোগিরা তাদের পছন্দমতো বেছে নিতে পারবে। লেখার আগে বাবা মা বা অন্য কারো সঙ্গে রচনার বিষয়টি নিয়ে কথা বলে নেওয়া যেতে পারে। ৫) লেখা পাঠানোর শেষ তারিখ ২১ শে ফেব্রুয়ারি ২০২৬ ৬)…
অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ শুরু হয়ে ১৫ই মার্চ ২০২৬ পর্যন্ত চলবে। অমর একুশে বইমেলা ২০২৬ সম্পর্কিত নতুন সিদ্ধান্ত গ্রহন – আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজন সম্পর্কে এক মতবিনিময় সভা ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ বুধবার সন্ধ্যা ৬:০০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিবৃন্দ। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আসন্ন বইমেলা সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি সভায় অবহিত করেন। এরপর প্রকাশকদের বিভিন্ন অংশের উত্থাপিত…
কবর থেকে লেখা এম এ ওয়াজেদ প্রিয় সন্তান ! আজ বিশ বছর হলো তোমাদের সাথে দেখা হয় না সেই জবই বিল আগের মতো আছে না শুকিয়ে গেছে এই পত্র পেলে জানাবে আর হ্যাঁ তোমার মায়ের হাতের লাগানো পেয়ারা গাছটি কী মারা গেছে? আমাদের শোবার ঘরে নিম গাছের যে খাট ছিলো বিয়ের পরে শ্বশুর সাহেব তার শৌখিন মেয়ে মানে তোমার মাকে উপহার দিয়েছিলো আমার মৃত্যুর পর খাটটি পাশের বাড়ির অন্ধ বৃদ্ধা সখিনা বেওয়াকে দেয়ার কথা ছিলো সখিনা বেওয়া সেদিন সকালে বলে গেছে সেই খাট নাকি বিক্রি করে খেয়ে ফেলেছো প্রিয় সন্তান ! জানালার ধারে খুব যত্ন করা একটি গোলাপ গাছের চারা…
আসছে শিগগির: শিক্ষাবিদ, কবি, প্রাবন্ধিক মনিরুল ইসলাম’র সাড়া জাগানো কাব্যগ্রন্থ : অন্তরের আলো অমর একুশে বইমেলা-২০২৬ এর বই বইয়ের ধরন: কাব্যগ্রন্থ বইয়ের নাম: অন্তরের আলো বইয়ের লেখক: মনিরুল ইসলাম প্রচ্ছদ: মোশারফ হোসেন প্রকাশক: প্রতিবিম্ব প্রকাশ প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২৬ বিনিময় মূল্য: ৩০০ টাকা। আইএসবিএন : 978-984-3996-০০-০০ সৃজনশীল লেখকের ঠিকানা: ____________________ প্রতিবিম্ব প্রকাশ অফিস/শো-রুম: বিএনএস সেন্টার: কক্ষ ১০১৬, লেভেল ১১, সেক্টর ৭, উত্তরা, ঢাকা-১২৩০। ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯ ইমেইল: info@protibimboprokash.com পেইজ: প্রতিবিম্ব প্রকাশ-protibimboprokash ওয়েব: www.protibimboprokash.com ওয়েব: www.dainikprotibimbo.com
প্রতিবারের মতো এইবারও প্রতিবিম্ব প্রকাশ-এর স্টল থাকছে সোহরাওয়ার্দী উদ্যান: স্টল : ২০১-২০২ সৃজনশীল লেখকের ঠিকানা: ________ অফিস/শো-রুম: বিএনএস সেন্টার, রুম নম্বর: ১০১৬, লিফটের: ১০, সেক্টর ০৭, উত্তরা, ঢাকা-১২৩০। ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯ ইমেইল: info@protibimboprokash.com ইমেইল: info@daiikprotibimbo.com পেইজ: প্রতিবিম্ব প্রকাশ-protibimboprokash ওয়েব: www.protibimboprokash.com ওয়েব: www.dainikprotibimbo.com
আধুনিকতার মুখোশে নৈতিকতার সংকট রুমানা আক্তার রত্না দীর্ঘদিন অপেক্ষা ও ব্যর্থতার পর যেমন একজন মানুষ হতাশায় ডুবে যায়, তেমনি দীর্ঘদিন একই পাপ করতে করতে মানুষের ভেতর থেকে পাপবোধও কমে যায়। মানুষ অভ্যাসের দাস—কিন্তু যারা অভ্যাসকে দাসে পরিণত করতে পারে, তারাই প্রকৃত সফল। যদিও সফলতার কোনো সর্বজনীন সংজ্ঞা নেই। বর্তমান সময়ে মানুষ পাপকে আর পাপ হিসেবে বিবেচনা করে না। এর পেছনে আধুনিক সমাজ অনেকাংশে দায়ী। আজ প্রত্যেকের হাতেই যেন একটি ‘পাপের বাক্স’—হাতে না পেলেও চোখের সামনে থাকে। দিনের বেলায় সাধু সেজে থাকা মানুষ রাতের আঁধারে রূপ নেয় নরপশুতে। সবচেয়ে দুঃখের বিষয়—মানুষ আজ নিজের সঙ্গেই নিজে জুলুম করে; যত্ন করে দুঃখ পোষে।…
ফুরিয়ে যাওয়ার আগে বসন্ত আহমাদ আশিকিন সিপু এই বসন্তে যে আগুন ছোঁয় না সে আলো দেখার অধিকার হারায় এই বসন্তে যে জাগে না তার আকাশেও রোদ লাগে না এই বসন্তে যে চেনে না তার হৃদয়ে সুর বাজে না এই বসন্তে যে ভাঙে না তার ভেতরে নতুন রাঙে না এই বসন্তে যে ঝরে না তার পাপড়িতে সবুজ সাজে না এই বসন্তে যে ডাকে না তার নামটুকু ফিরে আসে না এই বসন্তে যে জ্বলে না তার আলোও দূর ছোঁয় না এই বসন্তে যে জাগে না সে বেঁচে থেকেও আর বাঁচে না এই বসন্তে যে ভালোবাসে না সে সৌহার্দ্যের সাহারা সপে না এই…
