Author: প্রতিবিম্ব প্রকাশ

মহান স্বাধীনতা দিবস সুরমা খন্দকার ৫৬তম মহান স্বাধীনতা দিবস- শুভেচ্ছা জানাই প্রাণভরে, রক্তে লেখা ইতিহাস যার ২৬শে মার্চ ভোরের তরে। বেদনা, ত্যাগ, অদম্য সাহস জেগে ওঠে সেই প্রভাতে, স্বাধীনতার ডাক উঠেছিল- অগ্নিশপথ বুকে নিয়ে রাতে। হানাদারের কালো থাবা, রাজাকার-আলবদরের ক্ষত; বর্বরতার সেই অন্ধকারে- জ্বলে ওঠে প্রতিরোধের রথ। নয়টি মাস রক্তে ভেজা সংগ্রামের সে দুর্বার পথ, প্রাণের দামে ছিনিয়ে আনি- লাল-সবুজের স্বাধীনতার শপথ। বছর ঘুরে আবার এলো স্বাধীনতার সেই আহ্বান, ৫৬ বছরের গৌরবগাথা- বয়ে আনে বারংবার সম্মান। আজও স্মরণ করি আমরা বীর শহীদের অমর দান, শ্রদ্ধার ফুলে ভরে উঠুক- সাভারের সেই পবিত্র স্থান।

আরো পড়ুন

মায়ের দরদ ভুলে মো. সাজ্জাদ হোসেন জামাল শূন্য থেকে এসেছো ভবে মহান রবের, কোন্ নামক শব্দের আদেশ বলে, মায়ের ঔরসে দশমাস দশ দিন মাকে, দিয়েছো অকল্পনীয় যাতনা আর কষ্ট। মায়ে এত কষ্ট সয়ে তব মুখ দেখে, কষ্টের পরে ও কত আনন্দ পায়, ভবে মায়ে বিনে কেউ বুঝতে নাহি পায়, সহস্র যাতনার কথা ভুলে যায়। তিলে তিলে আবার বড় করছে মায়ে, শত যাতনা ত্যাগ তিতিক্ষা নিয়ে, তবু সুযোগ পেলেই সে মায়েরে ভুলে, নতুন নতুন ঠিকানা খুঁজে শান্তি চাও। মায়ের দরদ ভুলে সে মায়েরে তুমি, বৃদ্ধাশ্রমে ঠেলে দাও-তুমি শান্তি পেতে চাও, তব মুখ পানে চেয়ে যে মায়ে শান্তি পায়, তুমি সে মায়েরে…

আরো পড়ুন

অনুষ্ঠিত হলো কবি জাহাঙ্গীর বাবুর লেখা “পাঁচ শ টাকার নোট” উপন্যাসের পাঠ উন্মোচন: ২৩ মার্চ (সোমবার) বিকেল ৪ ঘটিকায়, উত্তর শাহাপুর, কলেজ রোডে, আল-জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গন ও কবির বাসভবন, নোয়াখালীর সেনবাগে অনুষ্ঠিত হলো “সেনবাগ লেখক ফোরাম” কর্তৃক আয়োজিত কবি জাহাঙ্গীর বাবুর লেখা “পাঁচ শ টাকার নোট” উপন্যাসের পাঠ উন্মোচন অনুষ্ঠান। “সেনবাগ লেখক ফোরাম” এর সভাপতি, বীরমুক্তিযোদ্ধা মুহম্মদ আবু তাহের-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খোন্দকার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বিশিষ্ট কবি-লেখক, সম্পাদক ও প্রকাশনী সংস্থা ‘প্রতিবিম্ব প্রকাশ’ এর সত্ত্বাধিকারী আবুল খায়ের। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন- সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ-এর সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ) মো. মমিন উল্যাহ…

আরো পড়ুন

দেশের আকাশে আজ কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল শুক্রবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সভা শেষে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত…

আরো পড়ুন

এসো তওবা করি মো. সাজ্জাদ হোসেন জামাল এসো তওবা করি লাইলাতুল কদরের রাতে দুহাত উঁচিয়ে করজোড়ে প্রভুর কাছে, যত ভুল পাপতাপ ধুয়ে মুছে হয়ে যাক সাফ সারাজীবনের পাপের জন্য অনুতপ্ত হই। জীবন ভর করছি গুনাহ আমি অদম গুনাহগার লাইলাতুলকদর আজ হাজার রাতের চেয়ে সেরা, আজ রজনীতে না করাতে পারলে গুনাহ মাফ হে প্রভু আমি অদম তোমায় কেমনে মুখ দেখাবো। আজ তুমি কোটি কোটি বান্দারে করে দিবে মাফ গুনাহের বোঝা মাথায় নিয়ে কান্দি প্রভু বারংবার, আমি অদমের পাপ বেশি বলে ফিরিয়ে দিও না কভু তুমি দয়ার ভান্ডার আমায় ক্ষমা করলে কমতি হবে না। সারাজীবন চলেছি ভুল পথে আমি আজ দিশেহারা, তোমার…

আরো পড়ুন

দুমুঠো ভাতের ছবি ঈদের চাঁদে আব্দুর রাজ্জাক রঞ্জু মিনার থেকে ভেসে আসে শাওয়ালের আগমনী ধ্বনি ঈদের চাঁদ নেমে আসে অট্টালিকার ছাদে; ছাদ ছুঁয়ে গলে পড়ে জ্যোৎস্না; সজ্জিত বেলকুনিতে। আতরের ঘ্রাণে সুরভিত বাতাস দোলা দেয়, রেশমি পাঞ্জাবির গা ছুঁয়ে খেলা করে মুগ্ধতায়। চোখ ধাঁধানো আলোক সজ্জায় ঝলকায় বিলাসী খাবারের বাহার! যাদের আলমারি উপচে পড়ে বিলাসিতার স্তুপে, তাদের সস্তা কাপড়ের আশায় পদদলিত মানুষ! ওপারের জীর্ণ পল্লীতে তখনো মেঘে ঢাকা চাঁদ, অমাবস্যায় ধেয়ে আসা দুঃখের প্লাবন, অভুক্ত শিশুর ক্রন্দন ধ্বনি প্রতিধ্বনিত হয় কান্না ভেজা আজানে–সকরুণ বেদনার আর্তিতে। ক্ষুধার্তের তপ্ত নিঃশ্বাসে সেদ্ধ হওয়ার অপেক্ষায় দুমুঠো ভাত। সমতার আলো ছড়াবে কবে ঈদের বাঁকা চাঁদ? বৈষম্যের…

আরো পড়ুন

ঈদ শপিংয়ে পুরুষ নারী লড়ছে সমানে সমান এবং বিস্মিত স্মৃতি সৈয়দা রাশিদা বারী ঈদুল ফিতর অর্থাৎ সাওয়ালের ঈদেই বেশি ধুম পরে কসমেটিক্সসহ পোশাক কেনাকাটার। এখন কিন্তু কোন কোন পুরুষও চোখে কাজল পরে, ঠোঁটে লিবিসটিক লাগায়! সাবান শ্যাম্পু কন্ডিশনার সবই ব্যবহার করে। জুতা স্যান্ডেল নতুন পোশাক নারীর সাথে পাল্লা দিয়েই কেনে এবং তাল মিলিয়ে পরে, ব্যবহার করে। ঘুরে বেড়ানো এবং খাবারের আইটেমও তেমনি নারীর সাথে পাল্লা দিয়ে রাখে। যেমন চটপটি টক ঝাল মিষ্টি নারীর খাবারের বস্তু কিন্তু পুরুষ একচাটিয়া খায়! রেস্তোরায় বসলে সচ সালাত টক ঝাল আচার এই জাতীয় প্রভৃতি নারীর খাদ্য খাবার পুরুষই আগে এবং বেশি করে নেয় খায়! এমনকি…

আরো পড়ুন

রিক্তপ্রেম মো. ওমর মোসা— পিজ্জা বার্গারের যুগে, বেলীফুলের মালা গুজে প্রণয় টিকানোর ফন্দি আঁটেন যে প্রেমিক। তার প্রেমের মস্তিষ্ক উর্বর, তবে অতি আধুনিতা পাশকাটিয়ে চলা প্রেমিকার সংসার কিছুটা সংশয়ের। লেফাফাদুরস্ত অতীত প্রেমিকদের অতি উৎসাহী বর্ণনা এতটুকু বিস্মিত করে না আমায়। প্রেমিক উপাধিতে পথ চলার প্রতিযোগিতায় আমি বরাবরই পিছিয়ে পড়া সৈনিক। এজন্যই কি! আদমশুমারী মতে আমি কেবলি যান্ত্রিক মানুষ! প্রেমিকের হাজিরা খাতায়— নাম উঠে না আমার। যাপিত জীবন নিয়ে দাপিয়ে বেড়ায় নিদ্রাহীন, শূন্যস্থান পূরণের দায় নিয়ে।

আরো পড়ুন

দৃষ্টির দৃষ্টি ফেরা শারমীন সুলতানা (দ্বিতীয় খণ্ড) প্রায় দুই সপ্তাহ ধরে দৃষ্টির ক্লাস পরীক্ষা চলছিল। তাই অনেকদিন আর আগের মতো ব্যালকনিতে বসা হয় না। পড়াশোনার চাপে দিনরাত ডুবে আছে সে। টবের গাছগুলোও যেন অবহেলায় শুকিয়ে যাচ্ছে। পাতাগুলোতে ধরেছে হলুদাভ রং।যেন তারা বোঝাচ্ছে, যত্নের অভাব কতটা কষ্ট দেয়। দৃষ্টির এখন একটাই লক্ষ্য,পরীক্ষায় ভালো করা। তাই সবকিছু ভুলে বইয়ের পাতার ভেতরেই ডুবে থাকে তার চোখ আর মন। অবশেষে পরীক্ষা শেষ হয়। সেদিন বাসায় ফিরে খাওয়া-দাওয়া সেরে দীর্ঘ এক ঘুম দেয় দৃষ্টি। এতদিনের ক্লান্তি যেন শরীর থেকে ধুয়ে গেছে। ঘুম ভাঙার পর নিজেকে খুব হালকা লাগে। দক্ষিণের খোলা জানালা দিয়ে বসন্তের ঝিরঝিরে হাওয়া…

আরো পড়ুন

ইভা লিওনি পোট্রপলু: কবিতার আলোকবর্তিকা ও বিশ্বশান্তির দূত। — রি হোসাইন আন্তর্জাতিক নারী দিবসের এই মাহেন্দ্রক্ষণে আমরা যখন বিশ্বজুড়ে নারী শক্তির জয়গান গাইছি, তখন গ্রিক কবি, প্রাবন্ধিক এবং সমাজকর্মী ইভা লিওনি পোট্রপলু (Eva Lianou Petropoulou)-র নাম এক অনন্য উচ্চতায় উদ্ভাসিত হয়। তিনি কেবল একজন শব্দশিল্পী নন, বরং তিনি বিশ্বশান্তির এক অগ্রদূত এবং নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। বর্তমান বিশ্বে কবিতার মাধ্যমে মানবিকতার বন্ধন তৈরির ক্ষেত্রে তার মতো নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব বিরল। কবিতার শক্তিতে বিশ্বাসী এক কলমযোদ্ধা কবিতা কেবল শব্দের ঝংকার নয়, কবিতা হলো আত্মার প্রতিফলন এবং প্রতিবাদের ভাষা। এই ধ্রুব সত্যকে ধারণ করে ইভা লিওনি পোট্রপলু তার জীবনকে উৎসর্গ করেছেন সাহিত্যের সেবায়। গ্রিসের…

আরো পড়ুন