মনুষ্যত্ব
সুরাইয়া আলমগীর আনারকলি
কে ধনী কে গরীব লেখা নেই তো গায়ে।
ধনী সে জন বিবেক যার আছে।
একই রক্ত প্রবাহিত
শরীরে নেই কোথাও পার্থক্য
মনুষ্যত্ব দিয়ে হয় পরিমাপ!
কে করে এই সমাজে পাপ?
বিবেক বুদ্ধি নেই গো যার
সে করে পুড়ে ছারখার।
অন্যকে ঠকিয়ে
সে গড়ে টাকার পাহাড়।
অন্যের ভালো চায় যে,
সেই তো খাঁটি মানুষ।
এই সমাজে মানুষ নামের মানুষ আছে
আসল মানুষ বল কোথায় পাই?
Humanity
Suraiya Alamgir Anarkali
Who is rich, who is poor—
Nothing is written upon the body.
Rich is the one
Who possesses a conscience.
The same blood flows
Through every human body;
There is no difference anywhere.
Humanity is the measure
By which we are judged.
Who commits wrongdoing in this society?
The one who has neither conscience nor wisdom;
Such a person
Burns everything to ashes.
By deceiving others,
He builds a mountain of wealth.
The one who wishes well for others—
That is the truly genuine human being.
There are people called human
In this society,
But tell me—
বিধ্বস্ত মন
সুরাইয়া আলমগীর আনারকলি
সমুদ্রের অবারিত জলরাশি
দেখে মন যদি প্রশান্তি পায়
তবে যাই কল্পনার সমুদ্র সৈকতে
পূর্ণিমা রাতে যদি হেঁটে যাই
ভাললাগার কোন প্রিয়জনের সাথে!
দূর্গম পথাটিকে ও লাগে কতো সুগম কতো মসৃণ।
যদি শ্রাবনের অবারিত জলধারায় বিধ্বস্ত মনের অনুর্বর জমিনে ফসল ফলে সীমাহীন?
তবে চলো শ্রাবণ ধারায় জলকেলিতে মেতে উঠি।
যদি অজানা অচেনা নিরুদ্দেশ যাত্রায় ভাললাগায় ভরে উঠে মন?
তবে চলো যাই অনন্ত হীন পথ পরিক্রমার যাত্রাপথে।
পরিব্রাজক হয়ে পৃথিবীর পথ পরিক্রমায়
আমার বিধ্বস্ত মনের জমিনে পলি পরে হয়ে উঠুক উর্বর অগণিত ফুল ফুঠুক সেই মনের ভালবাসার জমিনে।
A Shattered Heart
Suraiya Alamgir Anarkali
If the boundless waters of the sea
bring peace to the heart,
then let me wander to the shores
of an imaginary sea,
walking beneath the full moon
with someone dear to my heart.
Even the most difficult path
seems so easy, so smooth
when love walks beside me.
If the endless streams of monsoon rain
can make crops grow
in the barren soil of a shattered heart,
then come,
let us play in the rain
and lose ourselves in the joy of its downpour.
If an unknown, unfamiliar journey
to some destination unseen
can fill the heart with delight,
then come,
let us set out
along the endless paths of the journey.
Let me become a wanderer,
traversing the paths of this world.
May silt settle upon the barren soil
of my shattered heart,
making it fertile once again;
and may countless flowers bloom
upon that soil of love within my heart.

