Author: প্রতিবিম্ব প্রকাশ

সব প্রকল্পের আগে চাই মানুষ গড়ার প্রকল্প মনিরুল ইসলাম পর্ব ১: যে বাংলাদেশের স্বপ্ন দেখে থেকে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একবার দেশের বাইরে চলে যাওয়ার সুযোগ হয়েছিল। জীবনের সামনে নতুন পৃথিবীর দরজা খুলে দেওয়ার মতো সুযোগ, কিন্তু যাইনি। যেতে মন সায় দেয়নি। তারুণ্যের সেই সময়ে বুকের ভেতর এক ধরনের প্রবল আবেগ কাজ করত—এই দেশ আমার, এই মাটি আমার, এই মানুষের মাঝেই আমার শিকড়। নিজের দেশ ছেড়ে অন্য কোথাও গিয়ে ভালো থাকার চেয়ে নিজের দেশে থেকে দেশের সুখ-দুঃখের অংশীদার হওয়াকেই অনেক বেশি অর্থপূর্ণ মনে হয়েছিল। তারপর কত বছর চলে গেল! তারুণ্য পেরিয়ে যৌবন, যৌবনের দীর্ঘ পথ পেরিয়ে জীবন এখন বার্ধক্যের…

আরো পড়ুন

সুখ মনির হোসেন সুখ লুকিয়ে বাস্তবে সুখ যে কেবল সত্যতে; সুখ হাসে আপন নীড়ে সুখ যে প্রিয়জনেতে। সুখ জাগে ভোরের আলোয় সবুজ ঘাসের হাসিতে; সুখ ভেসে যায় ভোরের হাওয়ায় পাখির মিষ্টি কুজনেতে। সুখ লুকিয়ে ছোট্ট আশায় অল্পতেই মন ভরাবো যে; সুখ চকমকায় শুভ্র ভালবাসায় একলা মনেও স্বপ্ন বুনাতে।

আরো পড়ুন

মায়ের স্মৃতি -মুহাম্মদ মাসুম বিল্লাহ (নাম: মিসেস জাহানারা সাত্তার, জন্ম- ১ জানুয়ারি ১৯৫২- মৃত্যু : ২ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ ) মা, তুমি আজ নেই তবু ঘরের প্রতিটি কোণে তোমার অস্তিত্ব, নীরব দেয়ালে তোমার মায়াভরা মুখ, তোমার কণ্ঠের সেই মধুর ডাক প্রতিনিয়ত যেন ভেসে আসে বাতাসে। শুধু হাত বাড়ালেই ছুঁতে পারি না তোমায় এইটুকুই আমার সবচেয়ে বড় কষ্ট। মিসেস জাহানারা সাত্তার শুধু একটি নাম নয়, একটি মায়াময় পৃথিবীর নাম, একটি ছায়াঘেরা বৃক্ষের নাম, একটি সন্তানের নিরাপদ আশ্রয়ের নাম। বাগেরহাটের মাটিতে জন্ম তোমার, সৈয়দ শামসুল হকের আদরের কন্যা তুমি। আলহাজ্ব আব্দুস সাত্তারের সহধর্মিণী হয়ে পত্তাশীর মাটিতে গড়েছিলে ভালোবাসার সংসার। সংসার ছিল তোমার…

আরো পড়ুন

কৃষি, পরিবেশ ও মানুষের জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ কবি মতিন সৈকত: আজিম উল্যাহ হানিফ এম. এ. মতিন—সবার কাছে পরিচিত মতিন সৈকত নামে । কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুর গ্রামের একজন শিক্ষক, লেখক, কৃষি ও পরিবেশ সংগঠক, সমাজকর্মী এবং প্রকৃতিপ্রেমী। চার দশক ধরে তিনি কৃষক, কৃষি, নদী-খাল, জলাশয়, জীববৈচিত্র্য, নিরাপদ খাদ্য ও গ্রামীণ সমাজ উন্নয়ন নিয়ে মাঠপর্যায়ে কাজ করে আসছেন। তাঁর কাজের বিশেষ বৈশিষ্ট্য হলো—তিনি শুধু বক্তৃতা বা প্রচারণায় সীমাবদ্ধ না থেকে নিজ এলাকায় বাস্তব উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের চেষ্টা করেছেন। তাঁর কর্মকাণ্ড নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ১. জন্ম ও পারিবারিক পরিচয় মতিন সৈকতের জন্ম ২২ ফেব্রুয়ারি…

আরো পড়ুন

জাতীয় ঐক্য – জিয়ার পথ ড. শেখ আকরাম আলী একটি জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য জাতীয় ঐক্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এটি ছাড়া কোনো জাতি সমাজে টেকসই উন্নয়ন প্রতিষ্ঠা করতে পারে না। যদিও এটি একটি কঠিন কাজ বলে মনে হয়, তবে এটি অর্জন করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। জিয়াউর রহমান ব্যতীত আমাদের অধিকাংশ নেতাই অতীতে জাতীয় স্বার্থ ভুলে শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত স্বার্থে আমাদের ভুল পথে পরিচালিত করেছেন। দক্ষিণ এশিয়ার মধ্যযুগীয় আমলে সম্রাট আকবর দ্য গ্রেটকে ভারতীয় জাতীয়তাবাদের জনক হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু ১৭০৭ সালে সম্রাট ঔরঙ্গজেবের পতনের পর তা ভেঙে পড়ে। দিল্লির কেন্দ্রীয় শাসন বিলুপ্ত হয় এবং ভারতে…

আরো পড়ুন

শেষ পর্যন্ত — সালেক উদ্দিন —বহুদিন আগে আপনার একটি লেখা পড়ে মুগ্ধ হয়েছিলাম। -কতটা? -এতটাই যে এত দ্রুত এত কাছে এসেছিলাম। —কী লিখেছিলাম তাতে? * ভালোবাসার কাছে কোনো প্রত্যাশা থাকতে নেই। ভালোবাসা প্রতিদান যা দেওয়ার এমনিতেই দেয়। —আর? —প্রত্যাশা এলে ভালোবাসা সরে যায়। প্রত্যাশা গভীর হলে ভালোবাসা ভেঙে যায়। -বাহ, সুন্দর তো! -আপনার মনে নেই? -মনে রাখার দরকার নেই। -কেন? -কারণ,এটাই আমার বিশ্বাস। * আপনাকে ভালোবাসা আরেকটি কারণ ছিল। — কি সেটা? —আপনার মুখের শোনা গ্রীসের সেই চিত্রশিল্পীর গল্প। —কোনটা? —শিল্পীর আঁকা অষ্টাদশী রমণীর বস্ত্রহীন ছবি দেখে সবাই অশ্লীল বলেছিল। —হ্যাঁ , সে সময় যুব সমাজকে বিভ্রান্ত করার দোষে শিল্পীকে…

আরো পড়ুন

নিঃশব্দ ভ্রুকুটি — এস এম আজাদ হোসেন তুমি কিছু বলোনি, শুধু একবার ভ্রু কুঁচকে তাকিয়েছিলে। সেই দৃষ্টিটুকুই সারাদিন আমার সঙ্গে ছিল। কথার চেয়ে কখনো কখনো নীরবতা বেশি স্পষ্ট। একটি প্রশ্নের উত্তর দেওয়া যায়, একটি অভিযোগেরও ব্যাখ্যা থাকে। কিন্তু নিঃশব্দ ভ্রুকুটির কোনো অভিধান নেই, তার অর্থ নিজেকেই খুঁজে নিতে হয়। অফিসের টেবিলে একজন সহকর্মীর নীরবতা, বাড়িতে প্রিয় মানুষের হঠাৎ কমে যাওয়া কথা, বন্ধুর বার্তায় অকারণ সংক্ষিপ্ততা- সবকিছু মিলিয়ে মানুষ নিজের ভেতরেই একটি আদালত বসায়। সে ভাবে- আমি কি ভুল করেছি? একটি সম্পর্কের সবচেয়ে কঠিন সময় হয়তো তখনই, যখন কেউ রাগ করে না, শুধু দূরে সরে যায়। কারণ রাগের মধ্যে ফিরে আসার…

আরো পড়ুন

গালি নয়, দলিল; বিদ্বেষ নয়, ভ্রাতৃত্ব: মতপার্থক্যে ইসলামের অনন্য নীতি মুফতি নাজমুল ইসলাম ফারুক ভূমিকা: মানুষের চিন্তায় পার্থক্য থাকবে, মতের ভিন্নতা থাকবে, ব্যাখ্যার বৈচিত্র্য থাকবে—এটাই মানবসমাজের স্বাভাবিক বাস্তবতা। কিন্তু মতের পার্থক্য যখন হৃদয়ের দূরত্বে রূপ নেয়, দূরত্ব যখন বিদ্বেষে পরিণত হয়, আর বিদ্বেষ যখন গালি, অপমান, অপবাদ ও শত্রুতার ভাষা হয়ে ওঠে—তখন শুধু একজন মানুষ নয়, ক্ষতবিক্ষত হয় ভ্রাতৃত্বের পুরো শরীর। ইসলাম মতপার্থক্যকে অস্বীকার করেনি; বরং মতপার্থক্যের মধ্যেও আদব, ন্যায়, সংযম ও ভ্রাতৃত্ব রক্ষার শিক্ষা দিয়েছে। একজন মুসলিমের বক্তব্যের সমালোচনা করা যাবে, ভুলের প্রতিবাদ করা যাবে, ভ্রান্ত ধারণার খণ্ডন করা যাবে—কিন্তু তার সম্মানহানি, অশালীন ভাষা, মিথ্যা অপবাদ কিংবা অন্যায় আচরণ…

আরো পড়ুন

জীবন বোধ তানিয়া রহমান প্রেমা জীবন থেকে পেয়েছি অনেক শিক্ষা হয়েছে সেথায় প্রচুর অভিজ্ঞতা শিখিয়েছে কষ্টের আসরে ধরা ধৈর্য্য মিলেছে কতোইনা অহেতুক আবর্জনা। জীবন এক নিজস্ব গতিতে এগিয়ে চলা ঘড়ি যে আর কখনোই পিছনে ফিরে দেখেনা ফুরিয়ে যাওয়া অমূল্য সময়ের জন্য কাতরাতে হয় টানতে হয় ঘানি চিরকাল। কারো মিথ্যে অভিনয়ে ফেসে যাওয়া কেউ করেছে বিশ্বাস ঘাতকতা কেউ দিয়েছে লেপ্টে ছলনার কালী কারো সংস্পর্শে এসে হয়েছে জীবন ধ্বংস। এভাবে প্রতিটি স্তরে স্তরে পৌঁছে খেয়েছে কেউ অসম্ভবাবনীয় ধোঁকা গড়িয়ে পরেছে কেউ অবৈধ পথে জড়িয়ে গিয়েছে কেউ অপরাধে। সুখী মানুষের ভীর নেই বললেই চলে দুঃখী জীবনের টানাপোড়েনে কাঁদছে বেশি, হাহাকারের বিভীষিকাময় দ্রোহের চাপাকলের…

আরো পড়ুন

অপেক্ষার প্রহর ফিরোজ শাহীন আলাল নিযুত কোটি বছর অপেক্ষার প্রহর সান্ধ্য পাখি নীড়ে ফেরে— সাইবেরিয়ান পাখিরা গন্তব্যের উদ্দেশ্যে আকাশের মেঘ ছুঁয়ে নীলিমা নীলে! কিন্তু—আমার অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না—! এখনো মনে পড়ে ভীরু দুটি চোখ রমনা পার্কে হৃদয়গ্রাহী আলিঙ্গনের শিহরণ তারপর— আমাজন, মিসিসিপি কিংবা— নায়াগ্রা জলপ্রপাতের মতো তোমার গতির কাছে থমকে—দাঁড়ালাম! অনুভূতিহীন তোমাকে ভস্মীভূত করতে মনের ভিসুভিয়াস জ্বালামুখ খোঁজে—!

আরো পড়ুন