Author: প্রতিবিম্ব প্রকাশ

শুরুটা ছিল বিশ্বাসে ফারজানা ইসলাম ১ম পর্ব প্রেমের শুরু কখন, কীভাবে সেটা আমরা অনেক সময়ই বুঝে উঠতে পারি না। কেউ বলে আকস্মিকতার মধ্যে প্রেম জন্মায়, কেউ বলে দীর্ঘদিনের পরিচয়ের ওপর দাঁড়িয়েই প্রেম শেকড় গাঁথে। আমার ক্ষেত্রে কোনটি সত্যি ছিল? আজ এত পথ পেরিয়ে ফিরে তাকালে মনে হয় প্রেম জন্মেছিল খুব সাধারণ কিছু মুহূর্তে, খুব সাধারণ কিছু কথায়, কিন্তু সেই অতি সাধারণতার মধ্যেই আমি অসাধারণ এক ভবিষ্যৎ দেখে ফেলেছিলাম। হয়তো এটাই ছিল ভুলের শুরু বা হয়তো ভুল ছিলই না, ভুল ছিল সেই মানুষটি, যার হাতে আমি আমার ভবিষ্যৎ তুলে দিয়েছিলাম। আমার মনে হয় প্রথম প্রথম আমি ভরসা নামের যে শব্দটা বুঝতাম,…

আরো পড়ুন

আপনার সেরা লেখাটি দ্রুত পাঠাতে পারেন। আসছে শিগগির, কালের প্রতিবিম্ব, ডিসেম্বর-২০২৫ (বিজয় দিবস) সংখ্যা: লেখা আহ্বান প্রবন্ধ/নিবন্ধ, গল্প, কবিতা, অনুবাদ, বিজ্ঞান, ভ্রমণকাহিনি, রান্নার রেসিপি, ধর্ম ও দর্শন, শিশুতোষ লেখা/অংকন, নারীজগৎ, প্রবেশ জীবন, নারী উদ্যোক্তা, ইতিহাস-ঐতিহ্য, লেখার সাথে লেখকের পূর্ণাঙ্গ ঠিকানা, ফোন নাম্বার ও ছবি দিতে ভুলবেন না। আপনার সেরা লেখাটি পাঠাতে পারেন। লেখা পাঠনো যাবে: ০১৭১৫৩৬৩০৭৯ (হোয়াটসআপ) অথবা, ইমেইল: khair.hrm@gmail.com ________________________ সরাসরি দেখা করতে অফিস/শো-রুম: বাড়ি: ০৭, সড়ক: ১৪/সি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা-১২৩০। ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯ ইমেইল: khair.hrm@gmail.com; পেজ: কালের প্রতিবিম্ব, ম্যাগাজিন ওয়েব: www.protibimboprokash.com www.dainikprotibimbo.com

আরো পড়ুন

বাজারে…কালের প্রতিবিম্ব, নভেম্বর সংখ্যা (রেজাউদ্দিন স্টালিন সংখ্যা)যাঁদের লেখায় সমৃদ্ধ:::::::১. কবিতার সমাহার- ১ম পর্ব (০৪-০৮)সাঈদা আজিজ চৌধুরী, শাহীন রেজা, এবিএম সোহেল রশিদ, ইউসুফ রেজা, রোকন জহুর, আলাউদ্দিন আজাদ, মনিরুজ্জামান রোহান, দেলোয়ার হোছাইন, সৈয়দ ইসমাইল হোসেন জনি, তসলিমা হাসান, মনীষা কর বাগচী, এম এ ওয়াজেদ, রফিকুল ইসলাম চৌধুরী,শিরিন শিলা, মো. ওসমান গনি, প্রকৌশলী ড. আবু রায়হান, মো: মোয়াজ্জেম হোসেন,২. প্রতিবেদন (০৯) :সপক ফাউন্ডেশনের ১৪ বছরে পদার্পণে আলোচনা ও গুণীজন সংবর্ধনা।৩. প্রবন্ধ/নিবন্ধ/মুক্তগদ্য: (১০-১৮)আবুল কাশেম ফজলুল হক, আবদুল্লাহ জাহিদ, সৈয়দা রাশিদা বারী, ফারজানা নাজ শম্পা, কবির আল মামুন, ফারজানা এ্যালি, রাজ মাসুদ ফরহাদ৪. গল্প/অণুগল্প/রম্য : (১৯-২৬)শিরীণ আক্তার, রহিমা আক্তার রীমা, আকিব শিকদার, তাহমিনা আক্তার,…

আরো পড়ুন

মোহাম্মদ ফারুক, সৌদি আরব প্রতিনিধি সৌদি আরবে মহান বিজয় দিবস উদযাপিত ১৬ ডিসেম্বর, ২০২৫ সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকালে দূতাবাস চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন। এরপর দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন এসময় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মহান বিজয় উপলক্ষ্যে দূতাবাস চত্বরে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে যে সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা জীবন দিয়েছেন…

আরো পড়ুন

স্বপ্নশোক জাসমিনা খাতুন ইনক্লাব বলে ডাকো আমায়— বিদ্রোহী ভূখণ্ডে ঘরে তুলব ধানের আঁটি; মিথ্যে নয়, কথা দিচ্ছি—সত্য খাঁটি। বাতাসের তোড়ে হাতছাড়া পতাকা, বুকে জড়িয়ে ভীষণ কাঁপছি। বুক থেকে ঝরে পড়ছে রক্ত, রক্তের গন্ধ মাটি থেকে উঠে জানলা দিয়ে শোবার ঘরে। পায়ের নিচে ঋতু ঘোরাচ্ছে চাকা, আলো নেই—চারদিক অন্ধকারে ঘেরা; থরথরিয়ে কাঁপছি। একবার, শুধু একবার, ইনক্লাব বলে ডাকো আমায়— লাথি মেরে হুড়মুড়িয়ে ভেঙে দেব অন্ধকার; শোষণ ভাঙলে স্বদেশ—তোমার, আমার। বুকের ভিতর চলছে হাঁপর, জ্বলছে আগুন—দ্বিগুণ, চতুর্গুণ; এই কি স্বপ্ন দেখেছিলাম! ভেবেছিলাম, মুছে যাবে নিমেষে সবুজ ফসল! বলো, তুলসী—মেহেদির সন্ধি সুখ কোথায়? শুধু একবার ইনক্লাব বলে ডাকো আমায়— স্বপ্নশোক মুছে দিয়ে বাঘের…

আরো পড়ুন

প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক ইকবাল হাসানের (১৯৫২-২০২৩) ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল কানাডার, টরন্টোতে এক আয়োজন করা হয়। লেখক ও শিল্পী তাসমিনা খানের উপস্থাপনায় অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেন উপস্থিত কবি, লেখক ও গুণীজনবৃন্দ। লেখক ও শিল্পী সৈয়দ ইকবাল, কবিপত্নী কবি তসলিমা হাসান, কবি দেলওয়ার এলাহী প্রমূখের আয়োজনে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট জন। কানাডার জনপ্রিয় টিভি এনআরবি টেলিভিশন পুরো আয়োজন ধারণ করেছে। অচিরেই সেটি পর্দায় প্রচার করা হবে। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধানে ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব শহিদুল ইসলাম মিন্টু।

আরো পড়ুন

আকাশ সিরিজ শুধু একবার তোমাকে ছোঁব, ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন। শুধু একবার তোমাকে ছোঁব, অহংকারে মুছে যাবে সকল দীনতা। শুধু একবার তোমাকে ছোঁব, স্পর্শসুখে লেখা হবে অজস্র কবিতা। শুধু একবার তোমাকে ছোঁব, শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ। শুধু একবার তোমাকে ছোঁব, অমরত্ব বন্দি হবে হাতের মুঠোয়। শুধু একবার তোমাকে ছোঁব, তারপর হবো ইতিহাস।

আরো পড়ুন

লক্ষ হাদির শপথ মো. ওসমান গনি কত হাদিকে মারবি তোরা কুলাঙ্গারের দল? বল, আমাকে বল তোরা তো জাত বেওয়ারিশ পঙ্গপালের দল! চোরের মতো আসিস তোরা মদ-গাঁন্জায় খাটিস ভাড়া থাকিস পড়ে পথের ডোবার গায়ে মেখে মল কত হাদিকে মারবি তোরা কুলাঙ্গারের দল? রাজপথে ঐ দাঁড়িয়ে গেছে লক্ষ হাদির ভাই ভাঙবো তালা উড়বে নিশান রক্ষা তোদের নাই রক্ষা তোদের নাই নিশান তুলে শপথ নিলাম মুষ্টি তুলে আকাশে হাদি বাঁচলে দেশ বাঁচলে ছড়িয়ে দিলাম বাতাসে একটি গাছে ফলবে আবার লক্ষ কোটি ফল কত হাদিকে মারবি তোরা কুলাঙ্গারের দল? একটি গুলি লাগছে বুকে চিতিয়ে দিলাম হাজার এই রক্তের বদলা নেবো এই দেশটা সবার রক্ত…

আরো পড়ুন

বিজয় কোথায় মোহাম্মদ কুতুবউদ্দিন বিজয়ের মাসে বিজয়ের ছোখ হাতছানি দেয় বারবার প্রজন্মের ভাবনার শেকড় বেয়ে টেনে দেয় বিজয় রেখা রাতের শরিরে বিবাধের মোহে ঝিমিয়ে থাকা ভোর নামিয়ে আনে এক মুঠো তেজস্বী রোদ। ইতিহাসের রক্ত কণাগুলো বাতাসের সিড়ি বেয়ে নেমে সুধায় এক কলস্রর শোকগীতি। চিকচিক করে শোভিত হয় ইতিহাসে ধার দেয়া সেই রক্তের দেনা। শকুনের চিবিয়ে খাওয়া শহীদের হাড্ডির অস্থিমজ্জা- প্রতিটি ভোরে এসে নতুন সকাল নির্মাণ করে, বিজয়ের ব্যাকুলতায়, প্রতিটি সকাল জাগ্রত করে সদ্য জন্মা শিশুর মেধার উদরে। ইতিহাসের তলপেট থেকে বুদবুদ করে ঘুমিয়ে থাকা কিশোর পালের তেজের মহাসড়কে নির্মান করে যায় এক বিজয়ের মহা মরুর উপত্যকা। ৪৭,৫২,৬৯,৭১ এগুলো এক একটি…

আরো পড়ুন

আসছে শিগগির…. কবি ও বাচিকশিল্পী অ্যাডভোকেট শিমুল পারভীনের সাড়া জাগানো কাব্যগ্রন্থ : যে নামেই ডাকো তুমি অমর একুশে বইমেলা-২০২৬ এর বই বইয়ের ধরন: কাব্যগ্রন্থ বইয়ের নাম: যে নামেই ডাকো তুমি বইয়ের লেখক: অ্যাডভোকেট শিমুল পারভীন প্রচ্ছদ: আল নোমান প্রকাশক: প্রতিবিম্ব প্রকাশ প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২৬ বিনিময় মূল্য: ২০০ টাকা। আইএসবিএন : 978-984-3996-22-0 সৃজনশীল লেখকের ঠিকানা: ____________________ প্রতিবিম্ব প্রকাশ অফিস/শো-রুম: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪, উত্তরা, ঢাকা-১২৩০। ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯ ইমেইল: info@protibimboprokash.com পেইজ: প্রতিবিম্ব প্রকাশ-protibimboprokash ওয়েব: www.protibimboprokash.com ওয়েব: www.dainikprotibimbo.com

আরো পড়ুন