129 বার পড়া হয়েছে
মৃত্যু নাচে কাকের পা’য়
— মো. ওসমান গনি
মৃত্যু আসে মৃত্যু যায়
আইন নাচে কাকের পা’য়।
আয় আয় কাক মামা আইন বলে যা
তাজা গোস্তো দিতে হবে কা কা কা-
খোকা মেরে খুকু মেরে
গোস্তো দেবো সেরে সেরে
আইন বলে যা
কোন আইনে মরবে বল্ তোর কালো ছা-
আইন আছে সংবিধানে শত ধারা-ধর
ধারা না জানলে বিচার হয় কি বরাবর?
হুতুম পেঁচা মহারাজা
ময়না-ময়ূর লুলা-খোঁজা ।
তবলা বাজায় নেড়ি বাঁদর, সাপে বাজায় বীণ
উই-এ কাটে সংবিধান তা ধিনধিন ধিন।
মৃত্যু আসে মৃত্যু যায়
মৃত্যু নাচে কাকের পা’য়।

