Author: প্রতিবিম্ব প্রকাশ

দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের নৈতিক উন্নয়ন, শিক্ষক-চরিত্র গঠন ও প্রাতিষ্ঠানিক ঐক্য প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ — মুফতি নাজমুল ইসলাম ফারুক ভূমিকা: দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল পাঠদান, পরীক্ষা গ্রহণ ও সনদ বিতরণের কেন্দ্র নয়; বরং এগুলো আদর্শ মানুষ, নৈতিক নেতৃত্ব ও চরিত্রবান প্রজন্ম গড়ে তোলার অন্যতম প্রধান ক্ষেত্র। একটি দ্বীনি প্রতিষ্ঠানের প্রকৃত সৌন্দর্য তার অবকাঠামো, শিক্ষার্থীর সংখ্যা কিংবা পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; বরং তার শিক্ষক, পরিচালনা পর্ষদ, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও আমল-আখলাকের মধ্যেই প্রতিষ্ঠানের প্রকৃত পরিচয় ফুটে ওঠে। একজন শিক্ষক যদি জ্ঞানী হন কিন্তু চরিত্রবান না হন, তাহলে তাঁর জ্ঞান শিক্ষার্থীর জীবনে কাঙ্ক্ষিত প্রভাব ফেলতে ব্যর্থ হতে পারে। কারণ শিক্ষার্থীরা শুধু শিক্ষকের মুখের…

আরো পড়ুন

মেঘ কেটে রোদ্দুর — সুরমা খন্দকার সিঁড়ি দিয়ে খটাখট শব্দ তুলে নামছে রিদিকা। প্রতিটি পায়ের স্টেপ যেন এই বিশাল অট্টালিকার মার্বেল মেঝেতে একটা ঘোষণা দিয়ে যাচ্ছে-সে আসছে। পরনে দামী সিল্কের কুর্তি, কানে হিরের ছোট টপ, আর বাতাসে ভাসছে চড়া কোনো ফ্রেঞ্চ পারফিউমের গন্ধ। এই শহরের নামকরা শিল্পপতির একমাত্র মেয়ে সে। প্রাচুর্য যার চারপাশের বাতাসকে ভারী করে রাখে, যার জীবনের ডিকশনারিতে ‘না’ বলে কোনো শব্দ কোনোদিন যোগ হয়নি। রিদিকার প্রতিটি চলনে, চিবুকের ভঙ্গিতে এক ধরনের অহংকার নাকি তীব্র আত্মবিশ্বাস মিশে থাকে, তা দূর থেকে চট করে বোঝা যায় না। ড্রয়িংরুমের কোণায় রাখা বিশাল সোফাটার ঠিক পাশে, দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে ছিল রবি।…

আরো পড়ুন

একটি অদৃশ্য উপাখ্যান — মোহাম্মদ কুতুবউদ্দিন গোধূলির পথ ধরে কবি হেঁটে চলেছেন। পাশেই লেক। লেকের কালচে জলে সন্ধ্যার শেষ আলোটি ধীরে ধীরে গলে যাচ্ছে। অথচ চারপাশে সন্ধ্যা নামার কোনো লক্ষণ নেই। জনাকীর্ণ পথের দুপাশে মানুষের ঢল—কেউ হাঁটছে, কেউ বসে গল্প করছে, কেউ ফুচকার প্লেটে তেঁতুলের জল ঢালছে, কেউ বাদাম ভাঙছে, কেউ ডাবের পানি খাচ্ছে। কোথাও আখের রসের মেশিন ঘুরছে, কোথাও শিশুর হাসি, কোথাও প্রেমিক-প্রেমিকার ফিসফাস। সব মিলিয়ে লেকপাড়ের এই পথটি যেন সন্ধ্যার নিজস্ব এক নগরসভা। কবি জানেন, আর একটু এগোলেই দেখা হবে নির্মাতা মারুফের সঙ্গে। মারুফ—তরুণ উদীয়মান চলচ্চিত্র নির্মাতা। বিনয়ী, ভদ্র, সদালাপী; কথার মধ্যে অহংকারের লেশমাত্র নেই। এই লেকপাড়ের পথটি…

আরো পড়ুন

কবি জামিল জাহাঙ্গীর’র কবিতাগুচ্ছ : ১. দুধসাদা পাখি ও নীরবতা নীরবতার চেয়ে দুধসাদা কোনো পাখি নেই, যার পালকে বেঁধে দেবো মায়াঘুঙুর। পায়রা ঠিকানা ভুল করতেই পারে— আফিমের ঘোর কেটে সেও খুঁজে পাবে নিজস্ব নীল। দিকভ্রান্তের আছে দিকবিদিক হবার নেশা। চাইলেই বৃক্ষেরা বনসাই হবে— বিষয় তেমন নয়। কিছু কিছু চোখ পাতাজোড়া করেই দেখে, মেললেই উড়ে যায় অপার দৃষ্টি— এরই নাম মুগ্ধতা। ২. পাপের বাপ টি স্টলে একসঙ্গে টোস্ট খাচ্ছিলেন শ্রীমান এরিস্টটল চায়ে চিনি কম দেয়ায় দোকানির সঙ্গে সে কী রাগ! সুগার কর্পোরেশনের সদরদফতর বানাবো ঠোঁটে চাপে চাপে গুড়ের থুথুতে ভাসিয়ে দেবো বুড়িগঙ্গা… আমি আর এরিস্টটল এক ঠোঙ্গায় বাদাম খাবো ছিলে দিয়ে…

আরো পড়ুন

কবি জেবুন নাহার জীবন’র কবিতাগুচ্ছ : ১ ছন্দ নিয়ে খেলতে গিয়ে অন্ত্যমিলকে হারাই হাজার কাঁটা পাতা পথে রক্তাক্ত পা বাড়াই। পথটা জানি অনেক পিচ্ছিল হয়তো যাব পড়ে তিনটি মাত্রার মধ্য দিয়ে কোথাও গিয়ে দাঁড়াই! 2. দয়া কর খোদা আমার ভেঙে দাও নফসের যত জাল পাপ তাপ জরা ঝেড়ে মুছে দাঁড়াতে চাই হাসরে কাল। কেমন করে দেখাব মুখ তোমার দরবারেতে এসে দয়া কর রাব্বা আমার বেঁধে দাও শক্ত সত্যের আল। 3. রাত্রি অন্ধকার ঢেকে গেছে পথ চোরাবালিতে কে যেন লিখেছে– যেও না ওই পথে! কালো কালিতে। সব কিছু ভেঙে তবু কেন মন ছুটে সে পথে? হারিয়েছি সব নেই তো বাকি কিছু…

আরো পড়ুন

তোমাতেই আমার সব — মনির হোসেন সহস্র সংযমেও চিত্তকে বশ মানাতে নাহি পারি, তুমি নদী, আমি সলিল— তোমাতেই বিলীন হওয়ার অভিসারী। তোমাতেই আমার সকল গতি তোমাতেই মোহনার সন্ধান; তোমার স্রোতেই ভেসে যায় আজ আমার সমগ্র অস্তিত্বের অবসান। অতলের টানে শুধু ডুবে যেতে চায় দুটি নয়ন, তোমার মাঝেই খুঁজে পাই আমি জীবনের পরম সমর্পণ।

আরো পড়ুন

কিশোরী মেয়ের হঠাৎ পিরিয়ড বন্ধ: বাবা-মায়ের করণীয় আফসানা ইয়াসমিন অর্থী আমরা যারা শিশু ও কিশোর-কিশোরীদের নিয়ে কাজ করি, তারা প্রায়ই একটা পরিস্থিতির মুখোমুখি হই। একজন মা হয়তো চুপিচুপি এসে বলেন, “আপু, আমার মেয়ের দুই মাস ধরে পিরিয়ড হচ্ছে না। কিন্তু ও কিছুই বলছে না, শুধু চুপচাপ থাকে।” এই এক বাক্যের পেছনে অনেক সময় লুকিয়ে থাকে ভয়, লজ্জা, সংকোচ আর একটা না-বলা কষ্ট। কিশোরী মেয়ের পিরিয়ড হঠাৎ বন্ধ হয়ে যাওয়া সব সময় বড় কোনো সমস্যার লক্ষণ নয়। কিন্তু এটা একটা সংকেত। শরীর বা মন, কোনো একটা কিছু আমাদের জানাতে চাইছে। আর সেই সংকেত কীভাবে ধরা হবে, সেটাই ঠিক করে দেয় মেয়েটি…

আরো পড়ুন

কবি ও কথাসাহিত্যিক শিরীনা ইয়াসমিন’র সাড়া জাগানো কাব্যগ্রন্থ: ঝড় উঠেছে ওষ্ঠজুড়ে; আসছে শিগগির পাওয়া যাবে- একুশে বইমেলা ২০২৭ বইয়ের ধরন: কাব্যগ্রন্থ বইয়ের নাম: ঝড় উঠেছে ওষ্ঠজুড়ে লেখকের নাম: শিরীনা ইয়াসমিন প্রকাশনীর নাম: প্রতিবিম্ব প্রকাশ প্রকাশকাল: একুশে বইমেলা-২০২৭ প্রচ্ছদ: পারুলী বিনিময় মূল্য: ৩৫০ আই এস বি এন নম্বর : 978-984-3996-০০-০০০ সৃজনশীল লেখকের ঠিকানা : প্রতিবিম্ব প্রকাশ অফিস/শো-রুম বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা। ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯ ইমেইল: khair.hrm@.com ইমেইল: info@protibimboprokash.com পেইজ: প্রতিবিম্ব প্রকাশ-protibimboprokash ওয়েব: www.dainikprotibimbo.com ওয়েব: www.protibimboprokash.com

আরো পড়ুন

কবি সরকার মাসুদ: এক আলোকিত উচ্চারণ জামিল জাহাঙ্গীর বিক্রমপুরের কুঞ্জবিহারী মহাবিদ্যালয়—এক প্রাচীন বিদ্যাপীঠ, যার প্রাঙ্গণে বিদ্যার আলোয় যেন সময় থমকে থাকে। এইখানেই ইংরেজি পড়াতেন এক কবি—যাঁর কণ্ঠে গল্পের সুর, বাচনে কবিতার অনুরণন। আমি তখন পাশের উপজেলার সরকারি শ্রীনগর কলেজের ছাত্র। আমাদের ইংরেজির শিক্ষক ছিলেন অধ্যাপক গোপাল চন্দ্র দেব ও অধ্যাপিকা জাহানারা বেগম। তাঁদের ক্লাসে The Gift of the Magi, Mother in Manville কিংবা The Luncheon পড়ে আমরা জেলার সেরা ছাত্রের খেতাব জিতে নিয়েছিলাম। কিন্তু জেলা শহরে গিয়ে শুনলাম, কে বি কলেজে এমন একজন শিক্ষক আছেন, যিনি ইংরেজি পড়ান গল্প বলার মতো করে। কৌতূহল জাগল—কেমন করে পড়ান তিনি? একদিন কয়েকজন বন্ধু…

আরো পড়ুন

A Folk-Poet of the People — Suraiya Alamgir Anarkali You are a folk-poet of the people— Steadfast, fearless, and dauntless, possessing a voice like thunder, O hero! O messenger of the masses! Bearing upon your brow the cherished fragrance of the soil, the people, and the harvests of a quiet, rural land, you emerged onto the bustling thoroughfares of the city. You have traversed the globe from end to end, clutching an *ektara* in one hand and a national flag in the other. Through melody and stirring resonance, you have given voice to the emotions, aspirations, and tales of triumph…

আরো পড়ুন