16 বার পড়া হয়েছে
তোমাতেই আমার সব
— মনির হোসেন
সহস্র সংযমেও
চিত্তকে বশ মানাতে নাহি পারি,
তুমি নদী, আমি সলিল—
তোমাতেই বিলীন হওয়ার অভিসারী।
তোমাতেই আমার সকল গতি
তোমাতেই মোহনার সন্ধান;
তোমার স্রোতেই ভেসে যায় আজ
আমার সমগ্র অস্তিত্বের অবসান।
অতলের টানে শুধু
ডুবে যেতে চায় দুটি নয়ন,
তোমার মাঝেই খুঁজে পাই আমি
জীবনের পরম সমর্পণ।

