অসমাপ্ত চিত্রকল্প মহুয়া বাবর আমার অসমাপ্ত চিত্রকল্প বারবার থমকে দাঁড়ায় রাতের আঁধার কাটলেও আসেনা সোনালী রোদ্দুর শ্রাবণের মেঘ ভাসিয়ে দিয়ে যায় নীল সমুদ্দুর সময় এখন বেঁচে থাকার যুদ্ধে ব্যতিব্যস্ত নায়াগ্রা থেকে ভেসে আসা জলরাশিও যেনো আজ বিদগ্ধ ঝড়ে বিধ্বস্ত উপকূলবাসীর ভাসমান জীবন ও জীবিকা ক্রমশই গুরুতর মনে পড়ে সাগর পাড়ে গাঙচিলের সাথে ঝিনুক কুড়োনোর দিনগুলো কৈশোরের মতো তাও কি হারিয়ে গেলো আর কি শুনতে পাবোনা সমুদ্রের সেই বিহবল সুর বৃষ্টিতে সরোদের সুর ভেসে আসে আলাউদ্দিন খাঁ’র আমরা এখন সঙ্গীতকে নিয়ে এসেছি সহজ পন্থায় জানিনা স্রোতের এই বিবর্তিত ধারা বিনোদনের জন্য কতোটা অমিয় কিংবা অমর কে জানে এই প্রকৃতি আর সুর…
Author: প্রতিবিম্ব প্রকাশ
সোমবার (১০ আগস্ট) রাত ৯টায় উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সিদ্দিক মাহমুদুর রহমানের প্রয়াত ছেলের বন্ধু ফারজানা সুলতানা নীলা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল মঙ্গলবার দুপুর সোয়া একটায় মিরপুর শাহ আলী মাজার মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ইতিহাস গবেষক, প্রাবন্ধিক ও লেখক সিদ্দিক মাহমুদুর রহমান বাংলাদেশের ডাকব্যবস্থা, ডাকটিকিট, এবং মুদ্রা নিয়ে সুদীর্ঘ ৩৭ বছর ধরে গবেষণার জন্য পরিচিত ছিলেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ব্রিটেনের রয়্যাল ফিলোটেলিক সোসাইটি থেকে সম্মাননাও লাভ করেছেন। তিনি তার কর্মজীবনে শিক্ষকতা, প্রশাসন, প্রকাশনা, অনুবাদ এবং জনসংযোগের মতো বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন। ১৩টি আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার পাশাপাশি সিদ্দিক মাহমুদুর রহমান…
হে দয়াময়, বিশ্ব স্রষ্টা আল্লাহ — আব্দুল গনি মিয়া হে দয়াময়, বিশ্ব স্রষ্টা আল্লাহ –, তোমার দয়ার ফলে পৃথিবীর সকল সৃষ্টি আর আমরা বাঁচি, আমাদের জীবন তরী প্রতি নিয়ত দোলা দেয় এই মাটি, আলো হাওয়ায়, স্বাভাবিক নিয়মে বয়ে চলে নদী- সমুদ্রে। এই পৃথিবীর, জগত – মহাজগতের যতো রুপ সুধা, যতো আলো বাতাস পানি–, যতো রঙের, হাসি- আনন্দের খেলা, যতো ঝলমলে, বাহারী রুপের মহা মেলা– সবই তোমার দান। এ সবের কোন শেষ নেই — এসব যেন বয়ে চলা মহাকাল, সীমাহীন — অফুরান। অথচ, তোমার এ নন্দিত বাগানে আজ কালো মেঘের ছায়া– মানব বেশী কিছু নষ্ট উন্মাদ, নব্য ফেরাউন– নমরুদদের আগ্রাসনে তোমার…
সবুজ ছোঁয়ায় মন — গাজী হাওয়া আক্তার সবুজ ছোঁয়ায় হারিয়ে যায় মনের অনুভূতি চোখের শান্তি, মনের খোরাক চারপাশে থাকে যখন সবুজের ছোঁয়া। মন জুড়ানো সবুজ প্রকৃতি যেন বিরাজ করে সবুজ ছোঁয়ার সান্নিধ্য। প্রকৃতির সবুজ রং মনকে রাঙিয়ে তোলে শান্ত ও প্রাণবন্ত হৃদয় ফুটে ওঠে। চারদিকে আজ সবুজ মেলায় প্রকৃতির এই ছায়ার খেলায় ঘাসের বুকে শিশির কণায় সবুজ ছোঁয়ায় নয়ন জুড়ায় শান্তি নামে হৃদয় জুড়ে।
সাহসই দেখায় পথ — ড. শেখ আকরাম আলী একজন নেতার জন্য সাহস অত্যন্ত অপরিহার্য, এবং এর অর্থ হলো বিপদ, অসুবিধা বা কষ্টের মুখোমুখি হওয়ার মতো নৈতিক শক্তি। অন্যের বিরোধিতা বা চাপ থাকা সত্ত্বেও সঠিক কাজটি করা এবং নিজের বিশ্বাসের ওপর অটল থাকার ক্ষমতাই হলো সাহস। এটি স্বাধীনভাবে কীভাবে বাঁচতে হয় তা শেখায় এবং চলার জন্য সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করে। একটি জাতির জীবনে নানা উত্থান-পতন থাকে, কিন্তু একজন শক্তিশালী নেতা সর্বদা সাহসের সাথে তার মুখোমুখি হন। চ্যালেঞ্জ ও সংকটের সময়ে তিনি শান্ত ও দৃঢ় সঙ্কল্পবদ্ধ থাকেন। অতীতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গেছে, তবে ফ্যাসিবাদের পতনের…
মাতৃত্বে নারীবান্ধব সমাজ অপরিহার্য — অ্যাডভোকেট জান্নাতুননেছা তমা মাঝে মাঝে পৃথিবীর রঙটাকে ফ্যাকাশে মন হয়! মাতৃত্ব এবং ক্যারিয়ার দুটো একসাথে গড়ে তোলা যেন জীবনের সবচেয়ে নিকৃষ্ট অভিজ্ঞতা এমনকি সন্তানের সেবার জন্য ক্যারিয়ার ত্যাগ করতে হচ্ছে অনেক নারীর কিন্তু প্রতিদানে কি পাচ্ছে তারা?? গত সপ্তাহে আমি দুজন গৃহীনি মায়ের সাথে কথা বলেছি যারা দুজনেই মাস্টার্স পাস এবং ক্যারিয়ারমুখী নারী কিন্তু সন্তানের দেখভাল করার জন্য তাদের আর চাকরি করা হয়নি এমনকি সাংসারিক কাজের পর একটু বই পড়ার এনার্জি থাকে না আর এর বিনিময়ে শ্বশুর বাড়ির অপমান আর হজম করতে পারছেননা একজন, এমনকি বাবার বাড়ি থেকে সাপোর্ট নিয়ে তাকে একরকম পেইং গেস্ট হয়ে…
নীল চাঁদোয়া রাত — শামীমা আক্তার জেসমিন মেঘের কোলে চাঁদ খানি খুব মিষ্টি মধুর হেসে, ঘুম পাড়াবে ফুলের গন্ধ নিগুঢ় ভালোবেসে, চাঁদনি মাখা সাদা ফুলের সুবাস পেয়ে সব- পরীর দেশের রূপকথারা করবে কলরব; বনকলমী দুলবে মায়ায় নীরব শান্ত বায়, অদূরে কোন উদাস কিশোর রাখালী গান গায়? বাঁশবাগানের পাতার ফাঁকে আলোর লুকোচুরি- আকাশ থেকে নামিয়ে আনে নীল জোনাকীর ঝুড়ি। বেতস তলে ডাকলে ডাহুক চমকে উঠে পিলে, ছুটে গিয়ে দেখবে শালুক ফুটলো ক-তো ঝিলে! নামলে আঁধার আকাশ তলে মায়ের আঁচল জুড়ে- আসতেই পারো জন্মভুমির মৃন্ময়ী ঘর ঘুরে; সেথা আছে ঘুম জড়ানো নীল চাঁদোয়া রাত, ঘুম ফুরাবে স্বপ্ন বিভোর, ফুটবে সুপ্রভাত।
আজিম উল্যাহ হানিফ, কুমিল্লা প্রতিনিধি: ৭ আগস্ট শুক্রবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশন রোডে নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সদস্য সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশিক উল্লাহ সুমনের জন্মদিন উপলক্ষে কবিতা পাঠের আসর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি ও ময়ূরা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: তাজুল ইসলামের সভাপতিত্বে কবিতা পাঠে অংশ নেন, প্রতিবিম্ব কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক-কবি ত্বোহা হাছান ভূইয়া স্বাধীন, সাংবাদিক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক কবি গিয়াস উদ্দিন ফারুকী, ধর্ম বিষয়ক সম্পাদক কবি ইসমাইল হোসাইন হাবিবী, সদস্য আজিম উল্যাহ হানিফ, রাফি, সাইফুল ইসলাম প্রমুখ। পরে, আশিক উল্লাহ সুমনের জন্য দোয়া…
এক জীবনে অনেক জীবন… অনেককে বলে থাকি, মানুষটা খুব ভালো। হয়তো বলার জন্য বলি। অনেক সময় মানুষটা ভালো না জেনেও বলি। কিন্তু ইসহাক ভাই মানুষটা সত্যি সত্যিই ভালো মানুষ। একদিন বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন। খাওয়া-দাওয়ার বড় আয়োজন করেছিলেন। সে কারণে বলছি না। একেবারে মন থেকে, বিশ্বাস থেকে বলছি। আবার দীর্ঘ পরিচয় থাকলে এমন নিশ্চিত করে বলা যায়। কিন্তু ইসহাক ভাইয়ের সঙ্গে দীর্ঘ পরিচয় নয়। খুব অল্প দিনের জানাশোনা। তাঁকে দেখে মনে হয়েছে, ভালো মানুষ চিনতে দীর্ঘ পরিচয়ের প্রয়োজন হয় না। ইসহাক ভাইয়ের যে বয়স, সেটা নিয়ে অহংকার করা যায়। অতএব, তাঁর জন্মদিন উৎসবের সঙ্গেই পালন হওয়া উচিত। শুভ জন্মদিন, ইসহাক ভাই।…
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিশিষ্ট কবি ও সম্প্রচার সাংবাদিক কাজী জেসিন। পেশাগত জীবনে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি কাব্যচর্চাও করেন। কাজী জেসিনের জন্ম গাইবান্ধা জেলায়। তিনি যুক্তরাজ্যের কামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে ‘টেকসই উন্নয়ন ও লিডারশিপ’ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ‘ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম’ এর একজন ফেলো এবং নিউ মিডিয়া টেকনোলজির ওপর বিশেষ ফেলোশিপ সম্পন্ন করেছেন। ১৯৯৭ সালে লিটল ম্যাগাজিনে প্রবন্ধ লেখার মাধ্যমে তার লেখালেখির জীবন শুরু হয়। তার প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘জোৎস্নামত্ত যাত্রা’ (১৯৯৭) এবং ‘তানানুম তানানুম’ (২০১০)। পেশাদার সাংবাদিক হিসেবে তিনি দেশের শীর্ষস্থানীয় একাধিক স্যাটেলাইট টেলিভিশনে কাজ করেছেন-…
