Author: প্রতিবিম্ব প্রকাশ

চলে গেলেন মৃত্তিকার কবি আল মুজাহিদী শান্তা মারিয়া কবি আল মুজাহিদীর প্রয়াণে যেন শেষ হয়ে গেল একটি যুগ। সেই যুগ হলো ইত্তেফাকের সাহিত্য পাতায় কবিতা প্রকাশের সাফল্য, সাহিত্য সম্পাদকের টেবিল ঘিরে তরুণ কবিদের আড্ডা, কবিতা পাঠের আসর, নতুন নামকরণ, মতিঝিলে ডিম পরোটা খাওয়া আর বাংলা একাডেমিতে কবিতা পাঠের সুযোগ পাওয়ার জন্য প্রবীণ কবিদের পাশে থাকার প্রেরণা। কবি আল মুজাহিদীর সঙ্গে আমার আলাপ অনেক অনেক বছর আগে। আমার বাবা তখন ইত্তেফাকে প্রায়ই বিভিন্ন বিষয়ে লেখা দিতেন। তার হাত ধরেই কিশোরবেলায় আলাপ হলো কবি আল মুজাহিদীর সঙ্গে। বাবার সূত্রে আলাপ তাই সারজীবন তাঁকে ‘মুজাহিদী চাচা’ সম্বোধনেই অভ্যস্ত ছিলাম। কবি শাহিন রিজভির সঙ্গে…

আরো পড়ুন

বাদল দিনের ভাবনা সেতু নাঈম তোমায় পড়ছে মনে আজি এ বাদল দিনে একলা দাঁড়িয়ে জানালায়; থাকতে চায় না মনটা ঘরে, ইচ্ছে করে দেখতে তোমায় শুধুই প্রাণভরে। কবে তুমি দেবে সাড়া! মোর ভাবনার আমন্ত্রণে। হঠাৎ সম্বিত ফিরে পায় যখন আচমকা বিদ‍্যুৎ চমকায়, দেখি হাতটা মোর ভিজে গেছে বাদলের বারিধারায়। তুমি এসো ওগো ফিরে মোর ভাবনার জাল ছিড়ে, তোমার বিরহ আজ আমি আর সইতে পারি না হায়! আজ এ ভরা বাদল দিনে মোর একাকীত্ব নিরসনে, তুমি ছাড়া নেই যে উপায়! তাই তোমায় পড়ছে মনে, আজি এ বাদল দিনে একলা দাঁড়িয়ে জানালায়।

আরো পড়ুন

বরেণ্য কবি আল মুজাহিদী আর নেই। ১৯-০৬-২০২৬,  শুক্রবার বেলা ১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। আল মুজাহিদী দীর্ঘদিন থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী পলিন পারভীন, ছেলে শাবিব আল মুজাহিদী, মেয়ে মারিয়ামা জাবীন আল মুজাহিদী, নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আল মুজাহিদীর মেয়ে মারিয়ামা বলেন, তাঁর বাবা প্রায় দুই বছর থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর হার্টে দুবার রিং পরানো হয়েছিল। গত বছর জুলাই মাসে চিকুনগুনিয়ায় আক্রান্ত হন। তাঁর কিডনিতেও সমস্যা দেখা দেয়। গত ২৩ এপ্রিল তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার কিছুটা …

আরো পড়ুন

গল্পের ভেতরের মানুষ সুমি ইসলাম দীর্ঘক্ষণ হিমশীতল পানি দিয়ে গোসল শেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে জয়ীতা চুপচাপ চুল আঁচড়াচ্ছিল। চিরুনির দাঁতগুলো ধীরে ধীরে চুলের ভেতর দিয়ে যাচ্ছে, যেন সে চুলের নয়, নিজের ভেতরের জট খুলতে চাইছে। চোখে কাজল দিল। আয়নায় নিজের চোখ দুটো এক মুহূর্ত স্থির হয়ে গেল। মনে হলো, এই চোখ দুটোই তার ভেতরের কথা সবচেয়ে বেশি জানে—সে নিজে কিছু বলে না, তবুও চোখ দুটো কেমন করে সব বুঝে ফেলে। হঠাৎই গত রাতের কথাগুলো আবার কানের ভেতর বাজতে শুরু করল। — “দিন দিন তোমার ন্যাকামি বেড়েই যাচ্ছে, জয়ীতা।” আসিফের গলাটা এখনও যেন দেয়ালে আটকে আছে। — “এই বাড়িতে তোমার…

আরো পড়ুন

সামাজিক অবক্ষয় ও ধর্ষণ: একটি গভীর সংকট ও উত্তরণের পথ ড. মোঃ আমিনুল ইসলাম ​ আমাদের প্রিয় মাতৃভূমি আজ এক ভয়াবহ সামাজিক ব্যাধির মুখোমুখি। প্রতিদিন সংবাদপত্রের পাতা খুললেই বা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই যে বীভৎস খবরটি আমাদের তাড়িত করে, তা হলো ধর্ষণ। এটি কেবল একটি সাধারণ অপরাধ নয়, বরং এটি আমাদের সামাজিক ও নৈতিক কাঠামোর চরম অবক্ষয়ের ইঙ্গিত। দেশ আজ এমন এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে, যেখানে নারীদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে। সাম্প্রতিককালে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন ২ বছরের শিশুর মায়ের ওপর যে বর্বরোচিত নির্যাতনের অভিযোগ উঠেছে তা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। যখন একটি হাসপাতালের মতো সেবামূলক ও নিরাপদ আশ্রয়ে এমন জঘন্য…

আরো পড়ুন

অবাজারি প্রেম সুরমা খন্দকার আমার শূন্যতার ক্যানভাসে তোমার চেয়ে ভালো কোনো অপশন নেই, অথচ কী অদ্ভুত দেখো- তোমার প্রয়োজনের ক্যালেন্ডারে পাতা উল্টে গেলেই, আমার যত্নে জমানো আবেগগুলো এক নিমিষেই হয়ে যায় গুরুত্ব হীন,বাতিল! যে অনুভূতিগুলো আমি যত্ন করে আগলে রাখি, যে দীর্ঘ অপেক্ষাগুলোকে আমি ভালোবাসা বলে মানি! আমি চেয়েছিলাম এক শতাব্দী প্রাচীন বটবৃক্ষ হতে, যার ছায়ায় কোনো হিসেব থাকবে না। আর তুমি খুঁজলে এক আধুনিক ছাতা, যার উপযোগিতা ফুরিয়ে গেলে বন্ধ করে রাখা যায় ঘরের কোণে। এই ব্যস্ত শহরে অনুভূতির কোনো বাজারমূল্য নেই! নইলে নিশ্চিত জেনো, কিছু ভালোবাসা ভালোবাসার নিলামে পৃথিবীর সব ধনকুবের কাছে হেরে যায় না। কিছু ভালোবাসা তো…

আরো পড়ুন

মেয়ে তুমি তাহেরা আখতার চৌধুরী জন্মলগ্ন থেকেই তুমি বড্ড নাজুক মেয়ে, অন্দর-বাহিরের ধর্ষক রয় তোমার পানে চেয়ে। সুযোগ পেলেই হানবে আঘাত তোমার যোনিতে হও না তুমি দুধের শিশু, পরিণত নারীতে। মেয়ে তুমি ছ’মাসের শিশু, তাইতে হলো কী ? নারীর মতো যোনি পথ তোমার নয় কী? বিকৃত পূর্ণবয়স্ক ধর্ষকের সুযোগ তখনই আসে, তোমার মা বা আপন কেউ নেই তোমারই পাশে। কান্না শুনে দৌড়ে আসে অভাগী মেয়ের মা ন্যাপীর আচ্ছাদনের তলে রক্তাক্ত তকমা। মেয়ে তুমি যদি বা হও দুই-পাঁচ বছুরে শিশু ব্লেডের ব্যবহারেও ধর্ষক অভিজ্ঞ আর পটু। অপরিণত শরীর তোমার, সমস্যা তার নেই; মিটাতে হবে যৌনক্ষুধা, চায় যে এতটুকুই। ধর্ষণ শেষে মৃত্যু…

আরো পড়ুন

রূপপুরের আলো আল আমিন সরদার ​পদ্মা নদীর পূর্ব তীরে, জেগেছে নতুন প্রাণ, রূপপুর আজ গাইছে যে, জয়যাত্রার গান। সবুজ গাঁয়ের বুক চিরে আজ, জেগেছে এক আশা, প্রযুক্তির এই মেলবন্ধনে, বাঁধলো নতুন বাসা। ​বিশাল ধোঁয়াশা মুক্ত আকাশ, ডানা মেলেছে বহুদূর। উন্নয়নের সুর উঠেছে, আজ রুপপুর রুপপুর। পরমাণুর শক্তি দিয়ে, আসবে ঘরে আলো, ঘুচবে দেশের আঁধার কালো, বাসবে সবাই ভালো। ​রাশিয়ার সেই মৈত্রীতে আজ, স্বপ্ন ডানা মেলে, নতুন যুগের আলোকছটা, দেখবো চোখটি খুলে। শিল্প-কলকারখানা সব, চলবে এবার জোরে, অর্থনীতির ঘুরবে চাঁকা, নতুন সূর্য ভোরে। ​পাবনার এই শান্ত মাটি, গর্বে যে আজ হাসে, রূপপুরের এই দীপ্ত আলো, ছড়াক বিশ্বমাঝে। বাঙালির এই জয়কেতন, উড়বে…

আরো পড়ুন

জুলাই যোদ্ধারা বন্ধু বাড়াও জি. এম. এস. মানসুর গণভোটের রায় বাস্তবায়নের জন্য একটি জটিল রাজনৈতিক ও শান্তিপূর্ণ সামাজিক আন্দোলনের রূপরেখা। এই পরিকল্পনাকে “মেটিকুলাস ডিজাইন” (Meticulous Design) এবং “জুলাই শক্তি”-র আলোকে একটি বৈজ্ঞানিক বা তাত্ত্বিক কাঠামোর মাধ্যমে বিশ্লেষণ করলে তা নিচের মতো হতে পারে: গণআন্দোলনের বৈজ্ঞানিক ও কৌশলগত রূপরেখা (Strategic Framework):- একটি সফল গণআন্দোলন কেবল আবেগের ওপর ভিত্তি করে চলে না, বরং এটি একটি সুনির্দিষ্ট প্রকৌশল (Social Engineering)। গণভোটের বাস্তবায়ন লক্ষ্য অর্জনে নিচের ধাপগুলো “মেটিকুলাস” বা নিখুঁতভাবে বিশ্লেষণ করা হলো: ১. নেটওয়ার্ক তত্ত্ব (Network Theory): বন্ধুর সংখ্যা বৃদ্ধি বিজ্ঞানে ‘নেটওয়ার্ক ইফেক্ট’ বলে একটি ধারণা আছে। আন্দোলনের শক্তি বাড়াতে হলে বন্ধুদের (অংশগ্রহণকারীদের)…

আরো পড়ুন

শৈশব যখন নিরাপদ নয় শাহিনা আফরোজ এখনো ওর মা ডাকে জড়িয়ে আসে উচ্চারণ, পুতুলের বিয়ের আয়োজনে খোঁজে না না আভরণ! তার হাসিতে উঠোন হাসে, রঙ পেন্সিলে সূর্য নদীর কেবল আঁক, দুটো আঁখি মিষ্টি পাখির ভয়ের ছাঁপ সেই সুদূরে! হঠাৎ একদিন মুখোশ মানব জানোয়ার বটে, ওর শৈশবটাকে ছিঁড়ে খেলো, নিষ্পাপ দৃষ্টি নরক কষ্ট দাগ। হাত দুটি তার থরোথরো কম্পমান , চোখের তারা আতঙ্কিত নিয়ত! তার ভীত মুখ খুঁঝতে চেয়েছিলো ব্যথা উৎস কি? সেদিন আকাশও কেঁদেছিল ওর সাথে, দেয়ালে ঝুলে থাকা স্কুলব্যাগটাও ঝুলছুলো বেশি কি? রক্তমাখা ফ্রকটা নীরবে জিজ্ঞেস করেছিলো কি অপরাধ তার ? মা যখন বুক চাপড়ে কাঁদে, বাবার মাথা নিচু,…

আরো পড়ুন