কবি আহসান হাবীব : মৃত্যুদিবসে নৈবেদ্যআহসান হাবীব বিশ শতকের চল্লিশের দশকের প্রতিনিধিত্বশীল কবি। চিন্তা-চেতনায় প্রাগ্রসর মানসিকতার পরিচয় দিতে যাঁরা সমর্থ হয়েছিলেন, তিনি তাঁদের মধ্যে অগ্রগণ্য। সমকালীন এবং সর্বকালীন যুগ-সংবেদনাসম্মত তাঁর প্রথম কাব্য ‘রাত্রি শেষ’ প্রকাশিত হয়েছিল ১৯৪৬ সালে। প্রকাশক ছিলেন সৈয়দ ওয়ালীউল্লাহ। প্রচ্ছেদ করেছিলেন জয়নুল আবেদীন। বিচিত্র শিল্পক্ষেত্রের তিন জগতের এমন অসাধারণ তিন ব্যক্তিত্বের সম্মিলন এক অসাধারণ ঘটনা। কবি হিসেবে তিনি অসাধারণ মৌলিকত্ব এবং স্বকীয়তার পরিচয় দিতে সমর্থ হয়েছেন। আবহমান বাংলার আবেগ-আবহ, সমকালীন সামাজিক দায়বোধ, শিল্পের প্রতি দায়বদ্ধতা, ব্যক্তিগত রোম্যান্টিকতা, সময়ের সঙ্গে সঙ্গে স্বোপার্জিত কাব্যভাষার ক্রমরূপান্তর তাঁকে সব সময় সমকাল-সংলগ্ন এবং ভবিষ্যতস্পর্শী করে রেখেছে।শৈশবে পাঠ্যবইয়ের মাধ্যমে আহসান হাবীবের সঙ্গে সম্পর্কের…
Author: প্রতিবিম্ব প্রকাশ
সদ্যপ্রয়াত চিত্রকর মোস্তফা মনোয়ার, রাস্ট্রচিন্তক আবুল কাসেম ফজলুল হক, কবি আল মুজাহিদী, সাহিত্যিক ভাস্কর চৌধুরী স্মরণে কবি সালেম সুলেরীর সভাপতিত্বে স্মরণ সভায় বাচিকশিল্পী জাহান বশীরের গ্রন্হণায় বাংলাদেশ আবৃত্তিশিল্পী উন্নয়ন পরিষদ পরিবেশিত বৃন্দ আবৃত্তি, স্মৃতিচারণ, নিবেদিত কবিতা পাঠ, একক আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে চার কৃতি ব্যক্তিত্বকে শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে। কবি মাসুম বিল্লাহ, কবি ও প্রকাশক আবুল খায়ের, সাবেক তথ্য মন্ত্রী দিদার বখত সহ আরো অনেকেই স্মৃতিচারণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম। স্মরণ সভা উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। প্রায় শতাধিক কবি-লেখক,…
কবি মনিরুজ্জামান রোহান-এর নক্ষত্রের “আর্তচিৎকার” কাব্যগ্রন্থ নিয়ে কিছু কথা: সৈয়দ মাজহারুল পারভেজ প্রিয় অনুজ কবি মনিরুজ্জামান রোহান। কবি ছাড়াও তার আরো অন্য পরিচয় রয়েছে। তিনি একজন সাহিত্যিক, বিজ্ঞান লেখক, উপস্থাপক। অত্যন্ত বিনয়ী একজন মানুষ। বাংলা একাডেমি থেকে প্রকাশিত বিজ্ঞান পত্রিকর সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত আছেন। মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে ২০২৬ সালের একুশে বইমেলায়। তিনি বই হাতে পাওয়ার পরপর-ই আমাকে বইয়ের একটি কপি দিয়েছিলেন। সে সময়েই বইটির একটি রিভিউ করার ইচ্ছে ছিল। বইয়ের ছবিও তুলে রেখেছিলাম। কিন্তু করি করি করে বিভিন্ন ব্যস্ততায় আর করা হয়ে ওঠেনি। গতকাল রাতে ধনুকভাঙা পণ করেছিলাম ছোট্ট হলেও একটা রিভিউ আজ পোস্ট করবো-ই।…
আর্জেন্টিনা ভক্তের চোখে আজকের খেলা আফসানা ইয়াসমিন অর্থি ফুটবল শুধু একটি খেলা নয়, কোটি মানুষের আবেগ, ভালোবাসা এবং আত্মপরিচয়ের অংশ। একজন আর্জেন্টিনা সমর্থকের কাছে প্রতিটি ম্যাচ মানে নতুন এক অনুভূতির গল্প। আজকের ম্যাচও তার ব্যতিক্রম ছিল না। শুরু থেকেই পুরো স্টেডিয়াম এবং টেলিভিশনের সামনে বসে থাকা সমর্থকদের মধ্যে ছিল প্রবল উত্তেজনা। প্রতিটি পাস, প্রতিটি আক্রমণ এবং প্রতিটি রক্ষণাত্মক মুহূর্ত যেন হৃদস্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে চলছিল। আর্জেন্টিনা আজ মাঠে নেমেছিল তাদের পরিচিত কৌশল নিয়ে। বলের দখল ধরে রাখা, ধৈর্য নিয়ে আক্রমণ গড়ে তোলা এবং সুযোগ তৈরি করার চেষ্টা ছিল স্পষ্ট। দলের খেলোয়াড়দের মধ্যে সমন্বয়, পাসিং এবং আত্মবিশ্বাস চোখে পড়ার মতো ছিল।…
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের আয়োজন: প্রখ্যাত লেখক, গবেষক, শিক্ষাবিদ, সমাজচিন্তক ও বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর মৃত্যুতে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে ৬ জুলাই ২০২৬, সোমবার, সকাল ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। গত ৫ জুলাই ২০২৬ দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মৃত্যুবরণ করেন। তাঁর প্রয়াণে জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান এবং সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন তাৎক্ষণিক এক যৌথ শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তাঁরা বলেন, দেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গন এক…
সাগর বন্দনা মো. জুয়েল রানা সাগর তোমার বর্ণনা হৃদয়ে আমার গাঁথা। অনেক শুনেছি তোমার কথা। হয়নি কখনো যাওয়া। তোমার নীল ঢেউ যখন দোল খায় হৃদয়ের বিষণ্নতা বলে কেটে যায়! কেউ তোমায় বুকে নেয় কেউবা আবার দোলায়। কেউবা দৃশ্য দেখে দাঁড়িয়ে কেউবা স্মৃতিচারণ করে রাখে গোপনে। আমার হৃদয় শুনে কষ্ট নেয় মনে সান্ত্বনা দেয়– যাবা একদিন ভোরে। ভুল বুঝি সান্ত্বনা, হবে না কখনো দেখা। বিভিন্ন কাজে আটকে পড়েছি আমি যে একেলা। সাগর কেন তুমি এত সুন্দর? যেখানে যেতে পারে না যে আমার মন। দৃশ্যক্ষণে দেখতে পারি না তোমায় তাই হিংসা করে যে আমার হৃদয়। মাফ করে দেও আমায় একদিন দেখব তোমায়।…
শাহিন সুলতানা সম্পাদিত আসছে শিগগির… “উদ্যোক্তাদের সাফল্যগাথা” বইয়ের ধরন: নারীদের আত্ম-উন্নয়নমূলক বইয়ের নাম: “উদ্যোক্তাদের সাফল্যগাথা” লেখকের নাম: শাহিন সুলতানা প্রকাশনীর নাম: প্রতিবিম্ব প্রকাশ প্রকাশকাল: একুশে বইমেলা-২০২৭ প্রচ্ছদ: এ আই রানা চৌধুরী আইএসবিএন : ——- সৃজনশীল লেখকের ঠিকানা : প্রতিবিম্ব প্রকাশ অফিস/শো-রুম বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা। ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯ ইমেইল: info@protibimboprokash.com ইমেইল: info@daiikprotibimbo.com পেইজ: প্রতিবিম্ব প্রকাশ-protibimboprokash ওয়েব: www.protibimboprokash.com ওয়েব: www.dainikprotibimbo.com
একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত কবি ও প্রবীণ সাংবাদিক আল মুজাহিদীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় কবিতা পরিষদের ৬৯তম নিয়মিত ‘কবিতাপাঠ ও আলোচনা সভা’ সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার, ২৩ জুন, বিকাল ৫টায় রাজধানীর ২৬ ইস্কাটন গার্ডেন রোডস্থ ‘কাজল মিলনায়তন’- এই সাহিত্য সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় দৈনিক ইত্তেফাক-এর দীর্ঘদিনের সাহিত্য সম্পাদক সদ্য প্রয়াত কবি আল মুজাহিদীর জীবন ও কর্মের প্রতি গভীর শ্রদ্ধা রেখে। । সভায় সভাপতির বক্তব্যে রণাঙ্গনের কবি মোহন রায়হান বলেন, ‘একজন আল মুজাহিদী কেবল কবি ছিলেন না; তিনি ছিলেন তাঁর সময়ে বাংলা ভাষা…
এক নজরে কবি ও গবেষক আফসানা ইয়াসমিন অর্থি-এর সংক্ষিপ্ত জীবনী: আফসানা ইয়েসমেন অর্থি (Afsana Yesman Aurthi): আফসানা ইয়াসমিন অর্থি একজন বাংলাদেশি লেখক, গবেষক, শিশু বিষয়ক পরামর্শক (Child Consultant), শিশু কাউন্সেলর (Child Counselor) এবং জনস্বাস্থ্য গবেষক। শিশুদের মানসিক বিকাশ, বাংলা ঐতিহ্য, সাহিত্য এবং জনস্বাস্থ্য নিয়ে তাঁর কাজ বিশেষভাবে পরিচিত। তিনি University of Dhaka থেকে বিএসসি ও এমএস সম্পন্ন করেন এবং State University of Bangladesh থেকে জনস্বাস্থ্যে (MPH) ডিগ্রি অর্জন করেন। এছাড়া ২০১৬ সালে Institute of Business Administration, University of Dhaka থেকে FNFM কোর্স সম্পন্ন করেন। ২০২৫ সালে তিনি চাইল্ড কাউন্সেলিং এবং ক্লিনিক্যাল মেন্টাল হেলথ বিষয়ে পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেন। আফসানা ইয়াসমিন…
চলে গেলেন মৃত্তিকার কবি আল মুজাহিদী শান্তা মারিয়া কবি আল মুজাহিদীর প্রয়াণে যেন শেষ হয়ে গেল একটি যুগ। সেই যুগ হলো ইত্তেফাকের সাহিত্য পাতায় কবিতা প্রকাশের সাফল্য, সাহিত্য সম্পাদকের টেবিল ঘিরে তরুণ কবিদের আড্ডা, কবিতা পাঠের আসর, নতুন নামকরণ, মতিঝিলে ডিম পরোটা খাওয়া আর বাংলা একাডেমিতে কবিতা পাঠের সুযোগ পাওয়ার জন্য প্রবীণ কবিদের পাশে থাকার প্রেরণা। কবি আল মুজাহিদীর সঙ্গে আমার আলাপ অনেক অনেক বছর আগে। আমার বাবা তখন ইত্তেফাকে প্রায়ই বিভিন্ন বিষয়ে লেখা দিতেন। তার হাত ধরেই কিশোরবেলায় আলাপ হলো কবি আল মুজাহিদীর সঙ্গে। বাবার সূত্রে আলাপ তাই সারজীবন তাঁকে ‘মুজাহিদী চাচা’ সম্বোধনেই অভ্যস্ত ছিলাম। কবি শাহিন রিজভির সঙ্গে…
