কে বলে কাঁদে না পুরুষ
রাকিব ফরায়েজী
কে বলে,
কাঁদে না পুরুষ!
পুরুষও কাঁদে!
হৃদয়ের অন্তদহনে
শূন্যতার বালুচরে
লোক চক্ষুর অন্তরালে
সাদা-কালো ক্যানভাসে!
যখন ভালোবাসা হারিয়ে যায়
মেঘে ঢাকা বৃষ্টির ধারাপাতে!
কেঁদে ভাসে পুরুষ
দু’নয়নে নোনা জলে
বুকের পাঁজরে, ব্যাথার আঁচড়ে
কষ্টের মায়া জ্বালে পুরুষ কাঁদে
তখনও নীরবে!
কে বলে,
কাঁদে না পুরুষ!
সুখের অস্থি মজ্জা দারিদ্র্যের কষাঘাতে
দুমড়ে মুচড়ে ন্যুয়ে পড়া পিঠের ভাঁজে
বুকের জমিনে।
তখনও কাঁদে পুরুষ
নিরবে অশ্রু-জলে!
ফেলে আসা পথ ভুলে
কত-না ব্যথার ছলে
হৃদয়ের ঘরে থাকা
হৃদয়ের নাম বলে
কাঁদে পুরুষ নারীর
মিথ্যে ভালোবাসার ছলে!
কে বলে,
কাঁদে না পুরুষ!
পুরুষ কাঁদে নিরবে!
পৃথিবীর মায়া জ্বালে
নারীর দোনাচালে
সকল ছলনা ভুলে
নিভৃতে একা নিঃসঙ্গ জীবনাচারে,
কাঁদে,পুরুষ কাঁদে।
কে বলে,
কাঁদে না পুরুষ?
পুরুষও কাঁদে,
না বলা অন্যায় অপরাধ
সোচ্চার প্রতিবাদে
পুরুষ কাঁদে!
কে বলে,
কাঁদে না পুরুষ!
পুরুষও কাঁদে…

