আজিম উল্যাহ হানিফ, কুমিল্লা প্রতিনিধি:
৭ আগস্ট শুক্রবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশন রোডে নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সদস্য সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশিক উল্লাহ সুমনের জন্মদিন উপলক্ষে কবিতা পাঠের আসর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সভাপতি ও ময়ূরা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: তাজুল ইসলামের সভাপতিত্বে কবিতা পাঠে অংশ নেন, প্রতিবিম্ব কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক-কবি ত্বোহা হাছান ভূইয়া স্বাধীন, সাংবাদিক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক কবি গিয়াস উদ্দিন ফারুকী, ধর্ম বিষয়ক সম্পাদক কবি ইসমাইল হোসাইন হাবিবী, সদস্য আজিম উল্যাহ হানিফ, রাফি, সাইফুল ইসলাম প্রমুখ।
পরে, আশিক উল্লাহ সুমনের জন্য দোয়া করা হয়। মুনাজাত পরিচালনা করেন কবি মুফতি ইসমাইল হোসাইন হাবিবী।

