১] আবারো হবো অষ্টাদর্শী
যদি তুমি সত্যিকারের প্রেমিক হতে,
আমি হতেম তোমার অষ্টাদর্শীর প্রেমিকা
তোমাকে প্রেমে পাগল করে
হতেম সবসময়কার সেবিকা।
জড়িয়ে রাখতাম মাদকের নেশার মতো,
আমার ছোঁয়ায় মুহুর্তেই দূর করে দিতেম
ছিলো তোমার অতিতের দুঃখ যতো।
সকাল থেকে রাত অবধি প্রতি ক্ষণে
ভালোবাসতাম সারাটাক্ষন খুব যতনে।
আমার ভিতরে বাহিরে তোমাকে ছাড়া
আর কেউ থাকতো না আমার ভুবনে।
যদি কখনো মনের শিকলে টান পরে,
ফিরে এসো আমার দ্বারে।
আবারও জড়িয়ে নিবো
সেই… অষ্টাদর্শীর মতো আমার বাহুডোরে।
আমার লুকানো অষ্টাদর্শী মনের
উন্মাদ প্রেমের উষ্ণ চাদর দিয়ে
আবারও তোমাকে উত্তপ্ত করে রাখবো।
সকল অতিত ভুলেও মনে
অষ্টাদর্শীর বেসামাল প্লাবনে
নব প্রেমের ঢেউ জাগাবো।
দিন কি রাত সময় জ্ঞান ভুলে
কাতরাতে থাকবে আমাকে পাওয়ার জন্যে!
বদন খেলায় জন্য হবে আবারও হন্য।
আবারও তোমার চোখ বুক মন সবই,
আমার কথাই বলবে তখন সহসাই।
আমার মনের জমি আষ্টেপৃষ্ঠে
পুরোটাই লিখে দিবো তোমার নামে।
আমি আর কাউকে আবাদ কিংবা দখল
করতে দিবো না সেখানে ।
আমার নিঃশ্বাসে-প্রশ্বাসে আজও
শুধু তুমি তোমার গন্ধ এখনো শরীর জুড়ে ।
আজও তোমার স্মৃতিতে কাটে
আমার প্রতিটা ক্ষণ,
রাতে হৃদয়ে ঝড় তোলে।
তোমার স্পর্শ রবে লেগে রবে
আমার শেষ নিঃস্বাস অবধি।
প্রতিক্ষণ হৃদস্পন্দন জুড়ে,
আজও পড়ি তোমার নামের তসবি।
তুমি চলে এসো আবারও তোমাকে ভেজাবো
অষ্টাদর্শীর ইচ্ছে অনিচ্ছার বৃষ্টিতে,
না বলা কথা প্রকাশ পাবে
আবারও আমার ভালোবাসার দৃষ্টিতে।
তাই একবার আসো আমার কাছে!
এমন অষ্টাদর্শী মনের প্রেমিকা,
কে না চায় বলো?
এবার আমার প্রেমিক হলে কিন্তু…
আর ফিরতে পারবে না,
কখনো কোনো দিনও অন্য ভুবনে।
২] কৃত্রিম হাসি
আমি প্রতিনিয়ত হাসি মুখে
কান্না লালন করি,
বেদনা চেপে কর্তব্য কে,
পালন করে চলি।
মানুষের কথায় কান না দিয়ে,
নিজের মতো করে,
নিজেকে তুলে ধরি।
আমার যতো সাধ-আহ্লাদ
সব লেখার মাঝেই বলি।
বাহিরে আমি হয়তো
একটা ফুটন্ত ঝরে যাওয়া গোলাপ
ভেতরে আজও একটা কলি।
কৃত্রিম হাসির ঝিলিক মেখে
হাজার ব্যাথা বুকে রেখে
সবাই কে রাখতে চাই
অনেক অনেক সুখে।
একদিন ঠিক যাবো সরে
তৃষ্ণিত চিত্তে নিভৃতে গোপনে
সবার থেকে দূরে ।
৩] স্বপ্নে বিভোর থাকি
বলেছো আমাকে দিবে
এক পৃথিবী নিঃস্বার্থ ভালোবাসা।
যদি হয় কখনো আমাদের দেখা,
মাতাল করবে ছোঁয়ার জাদুতে সখা।
আমার তৃষ্ণার্ত ঠোঁটে দীর্ঘ চুম্বনে,
উষ্ণতার আবেগি মনে রাঙাবে আঁখি,
আমি তাই তোমার,
“স্বপ্নে বিভোর থাকি”।
কথা দিয়েছো তুমি,
দেখা হলে অবেলায়।
চড়াবে সেই ভালোবাসার
অষ্টব্যঞ্জণ রথী,
আমি তাই সে ভালোবাসা পেতে
“স্বপ্নে বিভোর থাকি”।
বলেছো তুমি ছুঁবে,
সাগরের নীল জল নীহারিকা,
যৌবতি জ্যোৎস্না মুল্লীকার কোমল যোনি,
আমায় দেখাবে…
সত্যিকারের তৃষ্ণার্তের পানি।
শরীরে শরীর রেখে হবে মাখামাখি।
আমি “সেই স্বপ্নে বিভোর থাকি”।
বলেছো নির্জনে রাতের গভীরে গিয়ে
শিশির স্নিগ্ধ জলে
স্মাণ করবো দুটি মন।
আমার মেহেদী রাঙা
কোমল হাত থেকে শুরু করে
শরীরের আলিঙ্গনে
পাগল করে দেবে আবেগী এমন।
ঘন-ঘন নিশ্বাসে তুলিবে কাঁপন
নিয়ে যাবে কোন স্বর্গ সুখের রাজ্যে
তোমার ভালোবাসার স্পর্শে।
ক্রুদ্ধ যুদ্ধ নয়…
কোমল ঠোঁটের উত্তাল চুম্বুনে
ভাসিয়ে দিবে তৃষ্ণার জলে।
বলেছো তুমি কৃষ্ণচূড়ার বনে
এভাবেই শেখাবে উদাসী সঙ্গম,
চোখে মুখে, ঠোঁটে গালে আলতো চুম্বুনে
হারাবে সহস্রব্দের নেশাতুর খেয়ালি সংযম।
মৃত্যু শহরের পাশে জেগে উঠা বৃক্ষে
ফোটাবে আবার তুমি ফাগুনের ফুল।
তোমার নেশাতুর নরম আঙুলের ছোঁয়ায়
উরুর কোমল উষ্ণতায় মন হবে মশগুল।
খরস্রোতা নদীর মত হারিয়েছি ঘর,
নগ্ন যৌবনের উত্তাল জোয়ারে প্লাবিত হচ্ছি
এখন তোমার “স্বপ্নে বিভোর থাকি”
এখন আমি অষ্টপ্রহর।
৪] মাদকময় চাহুনি
প্রথম যখন দেখেছি তোমাকে
হয়েছি পাগল তখনি
তোমার চোখের মাদকতায় পরেছি
চোখের ভাষা পড়েছি যখনি।
তুমি যখন মনে আঁচড় বসালে
তখন থেকেই আঁকি তোমার ছবি
এ মনের আলপনায়….!
আমি মিশ্র রঙে মিশাই নিত্য
তোমারে সকল ভাবনায়।
তোমার ওই মাদকময় রূপের ছটায়
এবং আলতো আলতো ছোঁয়ায়
মুহুর্তেই ঝড় ওঠে মনে,
বলি না হয়তো তেমন মুখে
প্রকাশ করি কাব্যের ঢংয়ে।
সকল তৃষ্ণা মেটাবো একদা
জীবন রাঙ্গাবো নব রঙ্গে।
এখন শুধু হৃদ মাঝারে
তোমার ই ছবি আঁকি;
ভালোবাসার চাদরে নিত্য
কাব্যের রুপে তোমায় মুড়ে রাখি।
পৃথিবীতে এমন কোনো নেশা নেই
যা আমায় করে বেসামাল
কেবল তোমার চোখে চোখ পড়তেই
আমি হয়ে যাই মুহুর্তেই বেসামাল।
হুম আমি পারবো!
আমি পারবো হাজার কষ্ট সইতে,
শুধু পারবোনা কভু তোমার
গোমরা মুখটি দেখতে!
আমি পারবো হাজার স্বপ্ন
গলা টিপে হত্যা করতে,,
শুধু পারব না তোমার চোখে
কষ্টের বৃষ্টি দেখতে!
ভালো রাখার চেষ্টা করবো ,
রবো ছায়া হয়ে তোমার জীবনে…!
বিধাতাকে বলবো আলাদা যেনো হই
কেবল মাত্র মরণে।
চল দু জনে এক হয়ে যাই
কল্পিত সেই স্বপ্নের দেশে হারাই,
পাহাড় জঙ্গল ঝরনার সমাবেশে
একটা নব ঘর বানাই।
আমি রাজি ঝুঁকি নিতে,
তোমার চোখে উঁকি দিতে
সম্মোহনের আমন্ত্রণে
ডুবতে রাজি তোমার
মায়াভরা পল্লব বনে হারাতে ।
মাদকময় নেশা জড়ানো
তোমার ওই চোখে…
ওই নেশায় আসক্ত হয়ে
থাকতে চাই সুখে।
একদিন হঠাৎ করেই বৃষ্টি নামবে
ভিজবো দু’জন মিলে
এতটুকু নিশ্চয়তা পেলে!
এ জন্ম কাটিয়ে দেবো তোমার
তোমার বুকের জমিতে চাষাবাদ করে।

