তবু তোমাকে মনে পড়ে
— মা জ রু ল ই স লা ম
বৃষ্টিমুখর রাত।
চারপাশে ঝিঁঝির ডাক
কু-উক, কু-উক করে ডেকে গেল কালো পেঁচা
গহীন ঘুমে পড়শিরা কাদা।
আমার ঘুম আসে না
চোখে ঘুরছে শুধুই তোমার মুখ
না-দেখা লাবণ্যময়ী শরীরও।
হাত দু’খানা যেন লাউয়ের ডগা
কপাল আধখানা চাঁদ
গায়ের রং পাকা আম
কালি কুপের জলের মতন চুল।
ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি।
সকালে দেখি—
তোমার ফেলে যাওয়া পথ ভিজছে
পেয়ারা ডালে দোয়েল
কদম গাছের মগডালে সারস
শুধু তোমাকে দেখি না।
চোখে মুখে বিস্ময়।
অশ্রু ঝরে ঝরে গালে জলের দাগ
তবু তোমাকে মনে পড়ে।
Address :
Majrul Islam
Vill+p.o.-Chhatai
Dist.-Murshidabad
PIN- 742302
Mobile no – 9733522592
কবি মাজরুল ইসলাম।
এক নজরে:
জন্ম: ১৭ জানুয়ারি ১৯৬৭ , মুর্শিদাবাদের এক প্রান্তে অধুনা রানিতলা থানার অন্তর্গত বেনীপুর গ্রামে মামার বাড়িতে। পৈতৃক নিবাস শিমুলডাঙ্গা , বর্তমানে শিমুলডাঙ্গা পার্শ্ববর্তী ছাতাই গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন। মাজরুলের জন্ম শৈশব ও কৈশোর কেটেছে এই শিমুলডাঙ্গা গ্রামে। গ্রাম ও ডাক – ছাতাই থানা – রানিতলা , জেলা – মুর্শিদাবাদ । পিতা – প্রয়াত মহাম্মদ মণ্ডল ও প্রয়াত মা – হাসিনা বিবি। পড়াশোনা আখেরীগঞ্জ হাইস্কুল ও স্নাতক – জিয়াগঞ্জ কলেজ(অসমাপ্ত)।নিতান্ত শৈশবে – কৈশোরে লেখা তাঁকে টানত। ক্লাস সেভেনেই তার প্রথম কবিতা প্রকাশ পায়। সেই থেকে আজ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে সাহিত্য রচনা তাঁর ভবিষ্যতের প্রেরণা।” আবার এসেছি ফিরে” , থেকে ” আলাপ” , ” লোক” , ” আরম্ভ”, “অর্বাচীন”, “উপমা”, “নন্দন” অজস্র পত্র – পত্রিকায় মাজরুলের লেখালেখি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। “ছায়াছন্ন ঘরবাড়ি”, পুনর্বাসন আপনাকে “, “নীলজলের কাব্য “, “লোকায়ত প্রবন্ধ “, “কালের শঙ্খধ্বনি “, “মিলের চেয়ে অমিল বেশি ” এবং “মুখ ও মুখোশ ” সবই প্রকৃতি ও মানুষ ও মানুষের সমাজভাবনার আলো। পুরস্কার লাভ “বর্ণপরিচয় সাহিত্য পুরস্কার” , “অষ্টবসু সাহিত্য পুরস্কার “, ” দুর্গাপদ ঘোষ স্মৃতি পুরস্কার “, “নুরুল ইসলাম – আনোয়ারা বেওয়া স্মৃতি সম্মান এছাড়া আরও অনেক সাহিত্য পুরস্কার ও স্মারক সম্মানে ভূষিত হয়েছেন। বর্তমান পেশা “ভারতীয় জীবন বিমা নিগম”-এর এজেন্ট। সহধর্মিণী নাসিমা বেগম “লহড়ী শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা। এবং কন্যাদ্বয় যথাক্রমে কামিনা ইসলাম জুঁই মালিকা ইসলাম জবা।

