80 বার পড়া হয়েছে
মানবতার জয়গান
— মো. সাখাওয়াত হোসেন খাঁন
এমন একটা পৃথিবী গড়তে চাই
যেখানে হিংসা বিদ্বেষ নাই।
দেশ বিদেশ বলে অবশিষ্ট কিছু নাই
এই বিশ্ববাসী মোরা শান্তি চাই।
ধর্মে বর্ণে গোত্রের স্বাধীনতা চাই
যেখানে কোন হানাহানি নাই।
রক্তের বন্ধ্যোন এক অভিন্ন সবাই
হৃদয় মণি কোঠরে হোক ঠাই।
সকল অপরাধই পাপ রুখে দেই
পূণ্যের কাজে দু’হাত বাড়াই।
সুখে দুঃখে পরস্পরের পাশে দাড়াই
মানুষ সত্য মানবতার গান গাই।
আশরাফুল মাখলুকাত ভাই ভাই
মানুষে মানুষে ভেদাভেদ নাই।
————————–
রচনা-তাং ০৩/১০/২০২৬ ইং।

