সত্য পথের ডাক
– হাবিলদার মো. খলিলুর রহমান বিডিআর (অব.)
আশি বছরের শিমুল মূলে
না হলে যে সার,
সারা জীবন ফল দিলে ডুমুর,
ফুল দিলে না আর।
মাকাল ফলের রূপটা দেখে
মনটা কেমন জাগে,
ভাঙলে পরে ভেতর কালো
ভালো লাগে না তাকে।
ইতর প্রাণীর চিৎকার বেশি
অকারণে ঘেউ ঘেউ,
নিজের জাতি রক্ষা পায় না
লোভের জন্য কেউ।
সাপও চলে আঁকাবাঁকা
মরণে হয় সোজা,
সৃষ্টির সেরা মানুষ হয়ে
সৎ পথ ভাবছ বোঝা?
আমরা মানুষ পরিপাটি
ভেতর রাখি কালো,
যতই দেখাই উপরে ভালো
কেমনে জ্বলবে আলো?
এমন জীবন করোনা গঠন
যেন ধিক্কার পেতে হয়,
ভালো কিছু সৃষ্টি করো
থাকবে না কোনো ভয়।
নিজের স্বার্থে পরের ক্ষতি
পাকা ধানে মই,
ভয়ে-ডরে দেই না বিচার
আল্লাহর কাছে কই!
বিচার হবে সত্য জানো
সত্যে গড়ি মসি,
নয়নজলে ভাসবে তুমি
টানবে যখন রশি।
সত্য পথের পথিক হলে,
জান্নাত নসিব হবে,
মানুষ ছেড়ে অমানুষ হলে,
পরকাল হারাবে।

