আখিরাত
মো. কোমল হোসেন
নিজেকেই দাবি করো মুসলিম,
সুযোগ পেলেই কাজ করো অশ্লীল।
বুঝো না মানুষ আখিরাতের গুরুত্ব,
অবিশ্বাসে হয়ে যাও পথভ্রষ্ট।
যা কিছু করছো চুরি?
হিসাব লিখছেন দুই মুহুরী।
পড়ছো নামাজ মাঝে মাঝে,
সুদের অংক করছো বসে।
এই দুনিয়ার মোহে পড়ে
আখিরাতের কথা গেলে ভুলে।
কেউ যাবেনা বেলা শেষে
অচিন দেশের যাত্রী হলে।
দিনের আলো নিভে যাবে
রঙের খেলা সাঙ্গ হবে।
ঘনিয়ে আসবে কঠিন আঁধার
মরার আগে মরো একবার।
স্বার্থের লোভে দ্বীন ভুলে,
স্রষ্টার অভিশাপ কেন কুড়াও?
থাকতে জনম এ ধরাতে,
আখিরাতের সম্বল যোগাও।
সমাজ সংস্করণ, সৃষ্টির সেবা,
কোরআন, হাদিস নিয়ে সদা পথচলা।
আখিরাতে বিশ্বাস আর চাই সততা,
তবেই রবে না ত্রিভুবনে কোন হতাশা।

