11 বার পড়া হয়েছে
অদেখা ১৯ বছর
— আলিমুজ্জামান চৌধুরী।
ঐ একটি ঘর সাক্ষী হয়ে বিরাজমান
বসতি জনের নানান কর্ম কৌশল
নিমিত্ত জীবনের সর্বহারা সখী সুজন
পড়ে আছে ধুলোয় মুড়ানো বিদীর্ণ সকল।
১৯ বছর হয়নি প্রবেশ তাঁর কিংবা আমার
রয়েছে তেমনি যেমনি রেখেছি দুজনে
পরান পাখি করেছে উতলা বারবার
হয়নি কখনো অনুভব হারিয়ে যা বিজনে।
অশান্ত মনে খুঁজি ফিরে দিনরাত
কবে কখন ফিরে আসতে পারবো সে বসত
কখন আসবে পুতলি ধরবে হাত
চলবো দুজনে ১৯ বছর পর হলো গত।
অপেক্ষা কেবল জীর্ণ বাড়িটির জন্য নয়
অপেক্ষা অধীরতা মিলেমিশে পরান সখায়
জগৎ জীবনে দেখা যদি না হয়
রইলাম তার ব্রতে এ পারে নয়তো অন্য কোথায়।
২৫.১০.২০২৬ খ্রিস্টাব্দ।

