Author: প্রতিবিম্ব প্রকাশ

মিছিলের অগ্রভাগে [হারুন চিশতি] হরহামেশাই কারনে অকারণে কামড়ে দেয় এলোপাথাড়ি দংশনে জুড়ি মেলা ভার; ভৌতিক, পথে প্রান্তরে বরফজমা ভয়; বিপদের আলামত। নীলিমায় মিশে আছে জলবৎ তরলীভূত সর্পবিষ! ভয়াল মেঘ করেছে; ভারী নেশায় আসক্ত আকাশ স্বভাবজাত প্রসবে গরল ঢেলে তৃপ্তিতে লুটাবে। ভেতরে পোষা সাপটিকে সন্তর্পণে দেখে নেই আয়েশে পুচ্ছ নেড়ে একটানা জাবব কেটে যাচ্ছে, নিশ্বাসে টেনে আনছে কাঙ্ক্ষিত রসসিক্ত ভোগ্যপণ্য। তেলচিটে অবয়বে জড়িয়ে নিচ্ছে তুলতুলে আরাম বিকৃত যৌনাচারে লজ্জাহীন কামুক; বেশরম বেহায়া, টিকে থাকতে ভরা জোয়ারি ঋতুবতি নারী দরকার। অদ্ভুত সম্মোহনী শক্তিতে বলিয়ান; মায়াবিনী লিকলিকে জিহ্বা রঙবেরঙের অগ্নিস্ফুলিঙ্গ ছড়ায়, আলো প্রত্যাশী পতঙ্গম আত্মাহুতি দিতে ভুল করেনা। প্রান বিনাশী কুটিলতা; অদ্ভুত নেশায়…

আরো পড়ুন

প্রতিশ্রুতি [বৃষ্টি মাসুদ] তুমি বলেছিলে, আমার সব স্বপ্ন জীবন পাবে পাখা মেলে উড়বে তোমার মনের আকাশে। আমার সব গল্প শাব্দিক রুপ নেবে তোমার হাতের নিপুণ ছোঁঁয়ায়। তুমি বলেছিলে আমার কান্না কখনো ঝর্ণা হবেনা প্রবল আবেগে জড়ানো জলটুকু তোমার বুক ছাপিয়ে অন্তরে গেঁথে রবে। আমার হাসি তুমি ভোরের আলোয় ছড়িয়ে দেবে। তুমি বলেছিলে আমায় নিয়ে কবিতা গান কিছুই লিখবেনা, সব প্রেমিকের মতো মিথ্যে আশায় বাঁধবেনা তুমি আর, একবারও বলবেনা তোমায় ছাড়া বাঁচা কষ্টকর। তুমি বলেছিলে রাত জেগে জেগে অনন্তকাল কাটিয়ে দেবে কষ্টে কাটানো প্রহরগুলো মেঘে লুকিয়ে দিবে বৃষ্টি হয়ে ঝড়ে পরলে রঙধনু এঁকে দিবে। তুমি বলেছিলে যাইনা হারিয়ে দূর থেকে বহু…

আরো পড়ুন

রবীন্দ্রনাথের জীবনে সত্য ঘটনা। একটা সময় ফেসবুকে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এই শিশুটিকে ছোট বেলার সত্যজিৎ রায় বলে চালানো হত।কিন্তু সেটি সঠিক নয়।আসুন জেনে নেই এই শিশুটি কে? …. একবার রবীন্দ্রনাথের সচিব অনিল চন্দ ও তাঁর স্ত্রী রাণী চন্দের ছয় মাসের ছেলের কান্না শুনে মধ্যরাতে নিজের বায়োকেমিকের বাক্স থেকে বেছে ওষুধ নিয়ে তাঁর বাড়িতে ছুটে এসেছিলেন রবীন্দ্রনাথ। ভীষণ স্নেহ করতেন শিশুটিকে …. …. শান্তিনিকেতনে তখন অভিজিতই একমাত্র শিশু – সকলের কোলে কোলে সে খুব আদরে বাড়তে লাগলো। একদিন দু’পায়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে পা-পা ফেলে চলতেও শিখল। এই শিশুটিকে নিয়ে রবীন্দ্রনাথের কত আগ্রহ, তার সমস্তটাই তাঁকে মুগ্ধ করে রাখে। অভিজিত যখন…

আরো পড়ুন

আমার অহংকার [সৈয়দুল ইসলাম] বাংলা ভাষা মায়ের ভাষা সোনার ছেলে তাই, মায়ের ভাষার মান রাখিতে জীবন দিল ভাই। সালাম বরকত রফিক জব্বার বাংলা ভাষার তরে, হাসিমুখে মৃত্যু’টাকে নিল আপন করে। রক্তে কেনা বাংলা ভাষা আমার অহংকার, গর্ব আমার ভাষা শহীদ স্মরি বারংবার। বাংলা মাগো তোমার ছেলে এইনা ভাষার মাসে, কাব্য গানে কোটি প্রাণে ফুলে ফুলে হাসে।

আরো পড়ুন

শংকট বিচিত্রতা [ম.আ.কূদ্দুস পদ্মা] এ বেলা কালবেলা অস্থিরতা ঘরে ঘরে নানা উদ্বেগ উদ্বিগ্নতা বাড়িতেছে রোগ শোক সমস্যা মাত্রাতিরিক্ত শংকট বিচিত্রতা। বন্ধনে সম্প্রীতির নেই কেন সমতা! অসঙ্গগতির এ কী নির্লিপ্তির যুগ হাওয়া । চলিতেছে নিরুত্তাপ নিরুৎসাহের বেগবান ঢল-লোকবলয় হতবিহব্বল নিরুদ্ধে কেবলই মৃত্যু আতংক ভয়। এ কী সময় মেঘলা ঝড় ঝাপটা ঝাপসা অন্ধকার চারিদিক কেন পাইনি দেখা লাবনির পুর্নিমা কান্তি-গৈরিক সুষমা, আগের মত হরিষ উজ্জীবতা। কেন নয় নিঃশঙ্ক নির্ভীক সোনালি স্বপ্নগাঁথা আশার উদ্দীপনা। কেন বিষন্নতা! সংশয় উদ্বিগ্নতা! কেন মানুষে মানুষে দুরত্বেল আধিক্যতা কেন অবিশ্বাস দীর্ঘশ্বাস বয়ে বেড়ায় প্রতিক্ষণ ছায়ার মতন সহজাত বন্ধনে কেন নাগরিক অস্থিরতা আত্মহুতির বির্দিণ চিৎকার -মূক্তির পথ খৌঁজে ধৃষ্ট…

আরো পড়ুন

বৈচিত্র্যে, প্রাচুর্যে বাংলা কথাশিল্পের জগতকে ঋণী করেছেন সেলিনা হোসেন। বাংলা একাডেমির নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেলেন একুশে পদকপ্রাপ্ত এই কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এই প্রজ্ঞাপন জারি করা হয়। তাকে তিন বছরের জন্য এই নিয়োগ দেয়া হয়েছে। ‘বাংলা একাডেমি আইন-২০১৩’ এর ধারা ৬(১) এবং ৬(৩) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সেলিনা হোসেন এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। গত বছরের ৩০ নবেম্বর বাংলা একাডেমির সভাপতি স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, গবেষক এবং লেখক অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারা যান। সেলিনা হোসেনের লেখার জগত বাংলাদেশের…

আরো পড়ুন

রুপন্তির রুপকথা [জলশ্রী বাণী ডিয়ায] রুপন্তি নামের বাহার সাজিয়ে শুভ্র মেঘের ফাঁকে ফাঁকে উঁকি দিয়ে যায় রোদের ঝলমল নিশ্চুপ সূর্যের বিলীন হয়ে এগিয়ে চলা এক আলো যেনো তার মুগ্ধতা নিয়ে রুপন্তির রুপকথার গান গেয়ে যায় দূর কোনো অজানায় যেখানে শূন্যতায় এলোমেলো ভাবনায় ভাসিয়ে নিয়ে যায় এ উদাসী মন। উদাসী হাওয়ায় উড়ে চলে এলোমেলো চুলের সুবাস ছড়িয়ে গোলাপের সুবাসিত বাতাসের ছন্দে হারিয়ে যাওয়া এ মন মিষ্টি হাসির ঝর্ণা ধারায় মিশে যায় গোধূলির আলোমাখা সন্ধ্যা লগণ আসে ঘরে শঙ্খ বাজিয়ে তুলশী তলায় ধূপগন্ধী আকাশপটের উপরে-সেইটুকুই জীবনের প্রতিটি মূহুর্তগুলো চাঁদের মিটমিট আলোর ছায়ে ঝরে পড়া শিউলীর মালা জড়িয়ে রুপন্তির রুপকথার গান গেয়ে যায়…

আরো পড়ুন

রাণী ক্লিওপেট্রা তার জীবন ও রাজ্য শাসন [তসলিমা হাসান] ফারাও রাজবংশের সর্বশেষ রাণী ক্লিওপেট্রা। তাকে ঘিরে ইতিহাসে বিতর্ক আর রহস্যের কোনো শেষ নেই। যেমন রহস্যময তার জীবন ও রাজ্য শাসন তেমনি রহস্যময় তার প্রেম। ক্লিওপেট্রার প্রেম নিয়ে পৃথিবীর ইতিহাসে অনেক গল্প-অনেক কাহিনীর অবতারণা হয়েছে। এমনকি মহান সাহিত্যিক শেকসপিয়র পর্যন্ত তার নাটকে অমর করে রেখেছেন রানী ক্লিওপেট্রার প্রেমকাহিনীকে। তিনি লিখেছেন অ্যান্টনি-ক্লিওপেট্রা। অন্যদিকে জর্জ বানার্ড শ লিখেছেন সিজার-ক্লিওপেট্রা। এ ছাড়াও ক্লিওপেট্রার চরিত্র নিয়ে লিখেছিলেন বিখ্যাত সাহিত্যিক ড্রাইডেন প্লুটার্ক, ড্যানিয়েল প্রমুখ। ফলে হাজার হাজার বছর পরও ক্লিওপেট্রার প্রেম নিয়ে আলোচনা চলছে আজও। লেখালেখিও থেমে নেই। তবে তার এই প্রেম কাহিনীর মধ্যে ছিল…

আরো পড়ুন

ফুল ও প্রেয়সী [তাজুল ইসলাম] ৩০/০৭/২০২১খ্রিঃ মনের ঘরে বাসা বেঁধেছে নিয়তির খেলা তাই ঘর থেকে বের হই না দু-বেলা। আবদ্ধ থেকে থেকে হই আধমরা বৃষ্টির দিনে ঘুরতে বের হই স্বয়ং বিকেল বেলা।। বৃষ্টির জল পা ধুইয়ে করে আলিঙ্গন ফুলেরা করে হাসাহাসি দেখে ঘোমটা মন। তাই দেখে মেঘ বৃষ্টি আর রোদের লুকোচুরি শীতল হাওয়া পরশ বুলিয়ে বলে আমি কেন বাদ থাকি।। দীঘির লনের বেডির ফুলগুলো ডেকে বলে বস না একটু, মনের কথা খুলে বল মোরে। পরশ বুলিয়ে মিতালি পেতে দেখ জল আর মোদের সনে আমরা তোমার দু-হাত পুরে দেব যা দেয়নি কেউ কোনো কালে।। কিছুদূর যেতে অন্য ফুলেরা ডেকে কয় একলা…

আরো পড়ুন

আশাবাদ [সেলিনা আখতার] ক্ষয়িষ্ণু পৃথিবীতে মানুষ নামের জীবেরা শুধু মাছ ভাত আর মাংস ই খায় না কেউ কেউ ঘৃণা ও কন্ঠ পর্যন্ত গিলে থাকে। সমাজ-সংসারের পরিত্যক্ত সহানুভূতি নিয়ে এরা টিকে থাকার চেষ্টা করে । বেঁচে থাকার তাগিদ এদের জীবনকে মূল্যহীন করলেও মৃত্যুহীন করতে পারে না । তাই গায়ে থাকা অনাদর আর অসম্মানের চাদর অনায়াসে খুলে এরা শক্তি খুঁজে ফেরে । সান্ত্বনা খুঁজে -‘এই পৃথিবীতে শেষ হবে সমস্ত পাশবিকতার । ক্ষয় হবে সাজানো প্রাসাদ , ফুলের বাগান আর মায়াবী সম্পর্কগুলো। আলো বাতাসহীন স্যাতস্যাতে গর্তের মাঝে সুকঠিন বাস্তবতায় মিশে যাবে অধিনস্তের প্রতি কঠোর শাসকের শরীরটিও।’ নির্ভেজাল দুঃখ পিড়িত মানুষগুলো রোদহীন বিকেলের নির্মল…

আরো পড়ুন