ড.এস,এ, তালুকদার তারিখঃ ৩১/১/২০২২ মায়ের গর্ব দেশের সোনা লক্ষ নাগরিক পারেনি যা পেরেছে তা মেজর সিনহা। টেকনাফ জুড়ে ইয়াবার আসা যাওয়া আইনের রক্ষক ওসি প্রদীপ নিশ্চিত করেছে যা। পাহাড়ের আড়ালে অবৈধ যতো খেলা মাদকের অভয়ারণ্য গড়েছিল ওসি প্রদীপরা। ক্রসফায়ার করে পাখির মতো মেরেছে মানুষ ভুয়া মামলায় জড়িয়েছে অনেককে জেনেছে দেখেছে অনেকেই খোলেনি মুখ। সেখানেই ফেলেছে ফোকাস সাহসী সন্তান মেজর সিনহার দ্যুতিময় চোখ। শৃংখলিত আবদ্ধ জীবনে বাংলার খোলা আকাশ যায়নি বলে দেখা এসেছিল বাহিরে অনুসন্ধিৎসু নিষ্পাপ দুটো চোখ নিয়ে জাতিকে সুন্দর কিছু উপহার দিতে। টেকনাফের মিশন ছিল সর্বনাশা ইয়াবায় দিশেহারা লক্ষ মানবকে বাঁচাতে। পারেনি এড়াতে রক্তচোষক ওসির চোখকে জড়িয়ে যায় আইনের…
Author: প্রতিবিম্ব প্রকাশ
দিন যায় [লুৎফুর রহমান চৌধুরী রাকিব] গ্রামের মাঝে বেড়ে ওঠা প্রাণের শ্যামল বাংলায় শৈশব কাটে কষ্টের ভেলায় আমার সোনার বাংলায়। শ্যামল ছিল সহজ সরল সবার কাছে প্রিয়জন তার ভেতর লুকিয়ে ছিল সুন্দর একটা মন। শ্যামল শ্যামল বলে সবাই ডাকতো আদর করে সেই ডাক শুনে শ্যামল ছুটে যেতো সবার তরে। সবাই বলে কাঁচা শ্যামল কাঁচা গায়ের ছেলে হঠাৎ তুমি ফাঁকি দিয়ে কোথায় চলে গেলে। দিনের পর দিন চলে যায় তার খবর মিলে না যুদ্ধে বুঝি গেছে শ্যামল ফিরে আর আসে না।
পতিতা [তসলিমা হাসান] আমায় তুমি পতিতা বলো, নষ্টাদেরকে বলবে কি? এই সমাজের দোষেই তো আমি পতিতা হয়েছি ! বাপটা আমার অল্পবয়সে দিয়ে দিলো বিয়ে, প্রথমেতে সুখেই ছিলাম স্বামীকে নিয়ে । জামাই আমার কসাই চামার, একজনেতে নাকি মেলেনা সুখ । সুখের লাগি আনলো ঘরে, সতিন নামক আরেক মুখ । বাপও গেলো মা ও দিলো অচিন দেশে পাড়ি, স্বামীর ঘরে চলছে তখন অত্যাচার আর ঝাড়ি । বছর দেড়েক পরে, নতুন এক অতিথি এলো কোল আলো করে । ভাবলাম এই বুঝি মোর ভাগ্যে ফিরে এলো হাসি , কিন্তু এই পতিতার জীবন শুধুই সর্বনাশী । ছেলেকে মোর দুচোখে দেখতে নাহি পারে, সতিন নামক জল্লাদটি…
গোধূলি বেলায় ছুয়ে দিলে মন [অধরা আলো] পড়ন্ত বিকেল আনমনা জ্বানালার পাশে দাঁড়িয়ে আছি, উদাসী মন, কিছুই ভালো লাগছে না, কি করবো ভাবছি। এমন সময় হঠাৎ টিপ টিপ বৃষ্টি শুরু হলো, উল্লাসের ছোঁয়ায় মেতে উঠা, মনের অজান্তেই জ্বানালায় হাত বাড়িয়ে বৃষ্টির ফোটা ছুয়ে দেখা, অপরুপ আবেশে মন ছুয়ে গেলো, আমি বরাবরই বৃষ্টি খুব ভালোবাসি, বৃষ্টির পরে আকাশ জুড়ে যে রংধনুর খেলা শুরু হয়, তা সব সময় আমাকে আকর্ষন করে। আজও তার কম হলো না। বৃষ্টি শেষে প্রকৃতি যেনো নতুন রুপে সেজে উঠে, ধুলো পরা পাতাগুলো নতুনত্বে রুপ নেয়। হিমেল বাতাস বইতে থাকে চারিদিকে ভেজা স্যাতস্যাতে মেঠো পথ। ঘরে বসে প্রকৃতির…
চলচিত্র শিল্প সমিতির নির্বাচন-এর ফলাফল: জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচন বাড়তি মাত্রা যোগ করেছে। সাধারণ মানুষেরও আগ্রহের কেন্দ্রে চলে আসে এবারের নির্বাচন। তারকাদের একনজর দেখার জন্য এফডিসির প্রধান ফটকে সকাল থেকেই ছিল ভিড়। ভিড় গিয়ে ঠেকে এফডিসির সামনের উড়ালসড়কের কাছে। বিভিন্ন বয়সী নারী–পুরুষকে দেখা যায় এফডিসির সামনে দিনভর দাঁড়িয়ে থাকতে। একেকটা গাড়ি ঢোকে আর বের হয়, অমনি সাধারণ দর্শকের চিৎকার, দেখ দেখ কোন নায়ক–নায়িকা যায়। সারা দিনের এমন উৎসবমুখর পরিবেশের পর জানা গেল বিজয়ীদের নাম। গতকাল শুক্রবার সারা দিন নির্বাচন এবং আজ শনিবার ভোররাত সাড়ে চারটা পর্যন্ত ভোট গণনা শেষে এগিয়ে থেকে আগামী দুই বছরের জন্য…
সাহিত্য সুধা [আজমেরী] শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ধারক ও সাধক যারা, তারা কখনো অর্থের পূজারী হয়না।কারণ শিল্পচর্চার জন্য অর্থের প্রয়োজন আছে বটে তবে তার অবস্থান কখনো শিল্পের উর্ধ্বে নয়।শিল্পের মধ্যে যারা অর্থের গন্ধ খোঁজেন তাদের মত চরম মূর্খ আর কেউ নয়। যেমন একটা বই প্রকাশিত হলে অনেকেই বলে থাকেন -কয় কপি বই বিক্রি হলো? কয় টাকা লাভ হলো?কত টাকা খরচ হলো? এত টাকা দিয়ে কি করবো? ইত্যাদি ইত্যাদি। কারো,কারো আবার বলার ধরনটা এমন যে বই বেঁচে গাড়ি -বাড়ি সব হয়ে যাবে যেন। এদের কাছে বই যেন অন্য আর দশটা গ্রোসারী বা নিত্যব্যবহার্য পণ্যের মত।যা বাজারদরে বেচে আখের গোছাতে হবে।এই শ্রেনীর মানুষগুলো…
রূপকথা [রহীম শাহ] এইখানে এক মাঠ ছিল আর মাঠের পাশে গাছ ছিল তারই পাশে বিলের জলে নানান রকম মাছ ছিল। সকাল হলেই রোদের ডানা ছড়িয়ে দিয়ে করত কী ইচ্ছেমতন নাচত আহা, যেন আলোর নর্তকী! ফড়িং এবং ঘাসফড়িঙের বাচ্চা এবং কাচ্চারা চাইত না তো রোদের ডানা হোক কখনও কাছ ছাড়া। রোদের সঙ্গে তাদের ছিল নিত্যদিনের মিতালি উঠত বেজে আকাশ-মাটির ঐকতানের গীতালি। দুপুর হলেই রোদের ডানা মাঠে যেত গড়িয়ে তপ্ত হাওয়া এদিক সেদিক পড়ত কেবল ছড়িয়ে। গাছের ডালে পাতার ছায়ায় থেমে যেত পাখির গান নিথর দুপুর চুপটি করে রোদের আলোয় করত স্নান। নিকেল করা বিকেল যখন নামত মাঠে-প্রান্তরে ঘরে ঘরে দুষ্টুরা সব…
নিঝুম দ্বীপের বাড়তি আকর্ষণ ৮শ মিটার কাঠের সেতু: উপরে নীল আকাশ, নিচে স্বচ্ছ জলরাশি। এর মাঝেই দাঁড়িয়ে আছে ৮০০ মিটারের বিশাল কাঠের সেতু। মেঘনার নয়নাভিরাম প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য দেখতে নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের পর্যটকদের বাড়তি আকর্ষণ এখন দীর্ঘাকার এই সেতু। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটক নিঝুম দ্বীপের নামার বাজার সমুদ্র সৈকতে কাঠের সেতু দিয়ে ভেতরে গিয়ে ছবি-ভিডিও তুলছেন। যা ছড়িয়ে দিচ্ছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি ওই স্থান ঘুরে দেখা যায়, কাঠের পাটাতন দিয়ে তৈরি করা হয়েছে ৮০০ মিটারের বিশাল কাঠের সেতু। সেতুর মাঝে মাঝে রয়েছে ছাউনি। ভ্রমণপিপাসুরা ছাউনিতে বসে বিশ্রাম নিচ্ছেন। সেতু থেকে যেদিকে চোখ যায়…
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে মোট ভোটার ৪২৮ জন। কিন্তু ভোট দিয়েছেন ৩৬৫ জন। এ হিসেবে মোট ভোট পড়েছে ৮৫ দশমিক ২৮ শতাংশ। এবারের নির্বাচনে শাকিব খান, আরিফিন শুভ, অনন্ত জলিল, পপি, মাহিয়া মাহি, পরীমণি, নুসরাত ফারিয়া ও বর্ষার মতো শীর্ষ তারকারা ভোট দেননি। তাদের কাউকে শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আসতে দেখা যায়নি। জানা গেছে, এরমধ্যে শাকিব খান দেশের বাইরে। এছাড়া বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে বাকিরা আসতে পারেননি। ভোটগ্রহণ শেষে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন। এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান…
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইলিয়াস কাঞ্চন, নিপুণ আক্তারসহ আরও যারা প্রার্থী আছেন, তাদের জয়ী বলে ঘোষণা দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। এটা পুরোপরি গুজব। কারণ শুক্রবার রাত ৮টা পর্যন্ত ভোট গণনাই শেষ হয়নি। জানা গেছে রাত গভীর হতে পারে ফল পেতে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে মোট ভোটার ৪২৮ জন। কিন্তু ভোট দিয়েছেন ৩৬৫ জন। এ হিসেবে মোট ভোট পড়েছে ৮৫ দশমিক ২৮ শতাংশ। ম্যানুয়ালি ভোট গণনা করা হচ্ছে। ফলে ফল পেতে দেরি হবে বলে সংশ্লিষ্টরা জানান। ভোটগ্রহণ শেষে সংবাদমাধ্যমকে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন জানান, ভোট সুষ্ঠু হয়েছে। এখন ভোট গণনা চলছে। ফলাফল জানতে শুক্রবার মধ্যরাত…
