Author: প্রতিবিম্ব প্রকাশ

“জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র পেতে কেন এত কালক্ষেপন ও গড়িমসি মনোভাব?” বাঙালি একটি স্বাধীন জনগোষ্ঠী।জন্মগতভাবেই তার আছে মৌলিক সব অধিকার পাওয়ার ন্যাযতা।সেজন্য দেশে বিদেশে সহজে চলাফেরা করার নিমিত্তে সমুদয় যথাযথ প্রক্রিয়াসম প্রয়োজনীয় সনদপত্রাদিও দীর্ঘসূত্রিতাবিহীন সহজে পাওয়াও নাগরিকের অন্যতম সেবা বটে।আর এই প্রেক্ষিতে শিশুর জন্মক্ষণে যে জন্ম নিবন্ধন সনদ সাথে সাথে হাতে পাওয়ার কথা তা পেতে যেন এখন প্রসব ব্যথার মত বেগ পেতে হয়।কিন্তু এমন হওয়ার কি আদৌ দরকার আছে? বিজ্ঞজনরা বলেন,”রাষ্ট্র যে ভার বইতে জানবে না, সে ভার নেয়া আদৌ উচিত কি না তা রাষ্ট্র কার্যনির্বাহী পদক্ষেপ কতটা মসৃণ ভাবনার বিষয়।” পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো জন্মের প্রথম দিনই যেখানে…

আরো পড়ুন

বিবস্ত্র গোলাপ [আরজু আরা ] সদ্য ফোঁটা গোলাপ বেলকুনিটার গ্রীল দিয়ে একটু বাইরে ঝুলে পড়ে বাতাসের মৃদু হাওয়ায় দোলে আর রোদের আলোয় খিল খিলিয়ে হাসে অত:পর… একটি ভ্রমর পোকা তার সূক্ষ্ম তুলতুলে গর্ভাশয়ে তার বিষাক্ত শূল ঢুকিয়ে দিল এভাবে দিনের পর দিন ঊষার আলো ফুটতে না ফুটতেই সে তার কর্ম সেরে যায়। কঁচি ডাঁটা আর ধরে রাখতে পারছে না পাপড়িগুলো একটি একটি করে খসে পড়তে শুরু করল এক সময় আর কোন পাপড়ি থাকল না কুৎসিৎ বস্রবিহীনভাবে গোলাপের বৃন্তটিই পড়ে রইল আর সেই ভ্রমর আর ফিরে তাকল না তার এই নির্মম নিষ্ঠুরতা রয়েই গেল দিনের পর দিন আর এমনি করেই সদ্য…

আরো পড়ুন

তুমি [নাদিয়া যুথিকা] তুমি– দূরে থাকাই ভাল তারাগুলোর মতোন দূর হতে জ্বল জ্বল করো হয়ত তোমার কাছে যাওয়া হবে না দূর থেকেই দুজন জ্বল জ্বল করবো। তুমি– দূরে থাকাই ভাল ঠিক সূর্যের আলোর মতন হয়তো কাছাকাছি যেতে যেতে তীব্র তাপে পুড়িয়ে দিতেই পারো। তুমি– তোমার চোখের চাহনিতে আকুল ভালবাসার আকাঙ্ক্ষা আমি– মেঘ হতে হতে বৃষ্টি হয়েই ঝরে যাই শুধু বৃষ্টি হয়েই ঝরে যাই।

আরো পড়ুন

শাড়ি [মলি সিদ্দিকা] একটি কাপড় লম্বা গড়নে সেলাই বিহীন বাঙালি নারী আর একপেঁচে শাড়ি সংগে বিছা, বাজু, বালা পায়ে মল আর কণ্ঠহার তারপরে এলো কুচি দিয়ে শাড়ি সংগে বাহারি ব্লাউজ নানা রঙে-বুননে কখনো সাথী হাই হিল মসলিন, জামদানি, টাঙ্গাইল এমনকি বেনারসি-কাতান পছন্দের জায়গা জুড়ে রেশম-বুনন রেশমি আঁচলে সুতোর কাজে আয়না বাজার ছেয়ে গেলো জর্জেট,টিসু, পলিয়েস্টার অর্গানজা সহজ লোভ্য আকর্ষণীয় রঙে চকচকে শাড়ি দামেও কম তাই আলমারি ভারী জায়গা করে নিলো ঐতিহ্যকে এড়িয়ে শাড়ি পরার ধরণ নিভি, বাঙালি-ওড়িয়া, গুজরাটি হিমালয়ান, মহারাষ্ট্রীয়, মণিপুরি নানা ঢঙে পড়া সেলাইবিহীন এক লম্বা কাপড় শাড়ি, তুমি কত মানবের কতোকিছুর সাক্ষী প্রেমিকার জন্য প্রথম উপহার বিয়ের পিড়িতেও…

আরো পড়ুন

গাই দেশের জয়গান [রিতুনুর ] ০৭/০২/২০২২ ইংরেজি এসো করি দেশের জয়গান ভুলে যাই মান অভিমান। এদেশ তোমার আমার নিতে হবে সকলের কাঁধে এদেশের ভার। এই বাংলার বিরুদ্ধে যারা বলে, তারা ভেসে যাবে একদিন সমুদ্রের ঢলে- আমি নেই তাদের দলে। প্রতিবাদ জানাই প্রতিবাদ, তারা কি এনে দেয় মোদের ভাত এই দেশের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে যারা। কোটি কোটি গুনে গুণান্বিত তারা। তাদের বঞ্চিত নয় তাদের হোক জয়!! এসো নিজের কষ্ট চাপা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই বহুদূর, জীবনটা নয়তো বেদনা বিধুর। এসো সবাই দেশকে ভালোবাসি প্রাণ খুলে হাসি।

আরো পড়ুন

বাবা মানে [খন্দকার সানজিদা আলম (কথা)] বাবা মানে মাথার উপর বিশাল এক ছায়া।। বাবা মানে হৃদ মাঝারে অন্য রকম মায়া।। বাবার কাছে সারাজীবন ই থাকবো আমি ঋণী।। বাবার মনটা কেউ চিনে নি আমি ই শুধু চিনি।। বাবার বুকে মাথা রাখলে . পাইযে বড় সুখ।। বাবার মুখ টা দেখলে আমার শীতল হয় যে বুক।। বাবা মানে একটু শাসন অনেক ভালোবাসা।। সন্তানের কাছে বাবা হলো অন্য রকম আশা।।

আরো পড়ুন

ফুলের মালা গলায় নিয়ে দায়িত্ব বুঝে নিলেন কাঞ্চন-নিপুণ।: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি আজ শপথ নিয়েছে। আজ রোববার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৪০ মিনিটে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে খোলা প্রাঙ্গণে শপথ নেন তারা। শপথের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিতরা। এসময় নির্বাচিত অন্য শিল্পী ও উপস্থিত শিল্পীরা কাঞ্চন-নিপুণের গলায় ফুলের মালা পরিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি মিশা সওদাগর ও নন্দিত অভিনেতা আলমগীর। নির্বাচিতদের মধ্যে ছিলেন ফেরদৌস, সাইমন, কেয়া, শাহনূর, অমিত হাসান, আরমান, আজাদ খান, নাদির খানসহ অনেকেই। সবার ভালোবাসা ও শুভকামনা নিয়ে চেয়ারে বসেন কাঞ্চন-নিপুণ। ইলিয়াস কাঞ্চন…

আরো পড়ুন

আহবান [নাদিয়া নূর সায়মা] চলো না বন্ধু বাঁচি আবার নতুন করে, নতুন কোনো স্বপ্ন দেখি নতুন ভোরে। চলো না বন্ধু — বদলে ফেলি অগোছালো জীবন, না জানি কখন সামনে এসে পড়ে মরণ। চলো না বন্ধু — চলার পথে কুরআন হাদিস মানি, তবেই তো সুন্দর সার্থক হবে ছোট্ট জীবনখানি। চলো না বন্ধু– প্রতীক হই সত্য-ন্যায়ের, করব প্রতিবাদ লড়ব লড়াই বিরুদ্ধে মিথ্যা-অন্যায়ের। চলো না বন্ধু– পাল্টে ফেলি এই সমাজের চিত্র, মিলেমিশে এক হয়ে যায় ধনী-গরিব শত্রু মিত্র। চলো না বন্ধু — একতা আর ঐক্য দিয়ে গড়ি স্বদেশ, তবেই না পারব দিন কাটাতে আমরা বেশ। চলো না বন্ধু — দেশ- জাতি ও দ্বীনের…

আরো পড়ুন

জীবন খেলা ঘরে [ম, আ, কুদ্দুস পদ্মা] আমি হেরে গেছি বেঁচে গেছি মরিনি তো ছলনার অভিনীত ভালোবাসার কাছে জিতে গেছি হেরে গিয়ে মিথ‍্যের ফাঁদ থেকে বেঁচে জীবনের সঠিক বোধ মুক্তির পথে। কিছু প্রেমে থাকে দ্বিচারী স্বার্থ গন্ধময়-কেবলই দীর্ঘতর ক্ষয়, অপচয় সময়-ফুলের মাঝে দূষ্ট কীট সে তো বিষ কন্টকময়। প্রেম আসে সবারই জীবনে আশা জাগায় সবারই মনে কেউ সুখি বা কেউ দুঃখ পোহায়। সব প্রেমই যে স্বার্থক হয় এমন টা ভাবা ঠিক নয়। দর কষাকষির ঝরে আসলের আবরণ খুলে নকলটি বেরিয়ে যায়। ভুল নির্বাচনের ভুলের মাশুল দিতেই হয়, নিষ্ঠুর অসুলের কাছে পাই পাই গুনে তবু শেষ হয় না সে পাপ সম…

আরো পড়ুন

অমর একুশ [ শাহজাহান আবদালী ] সবার চেয়ে শ্রেষ্ঠ আমার মা সবার চেয়ে মিষ্টি মায়ের ডাক সবার প্রিয় মা-মাটি আর গাঁ মায়ের ছবি হৃদয়জুড়ে থাক। মায়ের ভাষা মিষ্টিমাখা বোল মায়ের ভাষা ঘুমপাড়ানি গান দুপুরবেলা প্রাণজুড়ানো দোল মায়ের ভাষা জোছনা আলোর বান। মায়ের ভাষা কন্ঠে ধারণ করে হাজার খোকা মিছিল নিয়ে যায় মিছিল দেখে শোষক ভয়ে মরে চালিয়ে গুলি ভয় তাড়াতে চায়। চললো গুলি রক্তে সড়ক লাল তাও থামে না মাতৃভাষার সুর আকাশ জুড়ে সাদা মেঘের পাল বইলো হাওয়া কাঁপলো সমুদ্দুর। গাইলো পীযূষ ফুটলো পলাশ ফুল আনলো খোকা মাতৃভাষার জয় শোকের মাঝে খুশির হুলস্থূল অমর একুশ এমনি করে হয়।

আরো পড়ুন