Author: প্রতিবিম্ব প্রকাশ

অভিমান [জাহানারা বুলা।] অভিমান জমা হয়ে আছে কষ্টও ভাজে ভাজে প্রশমিত হোক না কেন তার পর কথা বোলো এসে। নীল নক্ষত্রের দিকে চেয়ে আছো চেয়ে আছো ধূসর অন্ধকারে আমি কি লভ্য এতই খুঁজে পাবে অনায়াসে! আমি আছি আমার মত চুপ ধ্রুব তারাদের মাঝে ছিটকে পড়বো না জেনো দিগন্তে বা আশেপাশে। তোমার ইচ্ছে পূরণের দাবি জানানো হবে না চোখ বুজে আমাকেও সহসাই তুমি পাবে না খুঁজে। ২৬ এপ্রিল, ২০২২ ঢাকা।

আরো পড়ুন

সময়ের নগ্ন থাবা [মীনা সাহা] সময়ের ব্যাধি মনকে ছুঁয়ে যায় নিশ্চুপ আমার কলম গুমরে কেঁদে ওঠে যখন দেখি আমার প্রাণের অক্ষরমালা ছিনিয়ে নিতে চায় অন্য কেউ যখন দেখি আস্তাকুঁড় থেকে উচ্ছিষ্ট খাবারের দানা খুঁটে খুঁটে খায় আমারই মত মানুষ যখন দেখি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় পৃথিবী উত্তাল খবরের হেডলাইন জুড়ে ভেসে ওঠে সময়ের নগ্ন নিষ্ঠুরতা রক্তক্ষয় … মানবতাহীন লুব্ধ হিংস্র বিবেক…. লেখার টেবিল বই-খাতা … আর কলমের ডগায়… অনবরত ঝরতে থাকে অগ্নি-নিঃশ্বাস আমি তখন শব্দের সাথে শব্দ গাঁথি মানুষের সাথে মানুষের হৃদয় সেলাই করি পৃথিবীর সমস্ত ভাষা সমস্ত ধর্ম সমস্ত শব্দ -যুগল এক করে দেখি রাষ্ট্র- রাজ্যের ভেদরেখা মুছে একটাই মানচিত্র…

আরো পড়ুন

স্বামী [তাহ্ মিনা নিশা] আমার নাম রেখা। আমরা নয় ভাইবোন।যেই বছর আমার পাঁচ নম্বর ভাইটার জন্ম হলো সেই বছরই আব্বা আম্মা আমাকে নানা নানীর কাছে পাঠিয়ে দিল। আমি তাই নানা বাড়ীতে মামা খালাদের সাথে মানুষ হয়েছি।আমার আম্মা নানা নানীর বড় সন্তান। অতিরিক্ত সুন্দরী ছিল বলে আমার আব্বা আমার আম্মাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছিল।সে এক বিশ্রী ইতিহাস! আব্বা তেমন কিছু করতো না, মানে আয় উপার্জন ছিল না বললেই চলে। তার বিয়ের আগে পাড়ার মোড়ে মোড়ে গুন্ডামী, মাস্তানী, চাঁদাবাজী করে দিন কাটাতো।আমার দাদার হোটেলে খেতো আর নেশা করে বেড়াতো। এমনি একদিন আম্মাকে স্কুলে যেতে দেখে তার প্রেমে পড়ে যায়…

আরো পড়ুন

রোজা [আতিক হেলাল] এগারো মাস পরে যখন মাসটি আসে রোজার সময় আসে অনেক কিছুই জানার এবং বোঝার। ‘এই মাসটায় সংযমী হও’ মানতে হবে সবার কিন্তু দেখি উল্টোটা হয়, উচিত যা নয় হবার। মাসটি যেন অসংযমের এমনটি ভাব দাঁড়ায় খাওয়া এবং দামের বহর উভয় পক্ষ বাড়ায়। রোজার মাসের দোহাই দিয়ে মেজাজ, বাজার গরম করছে যারা, তাদের কোনো দেখি না লাজ-শরম।

আরো পড়ুন

যেতেই যখন হবে [জামান মনির] পথে যেতে যেতে এখন ভাবছি- সে-ই অনেক আগেই যাওয়া উচিত ছিলো। অযথা কতো বাক্য ব্যয় হলো কতো কথা শুনতে হলো দেখতে হলো ছাপার অক্ষরে ভুল ঠিকানা; খামোখা অনেকটা পথ হাঁটতে হলো গন্তব্য ঠিক না থাকলে যা হয় তাই হলো, সেই-তো ফিরে আসতেই হলো। না বলা কথাগুলো রয়ে গেলো মনে যেতেই যখন হবে, তবে আর দেরি কেনো! এরপর আর কেহ বলো’না- থেকে যাও, তোমায় আমি হাত ধরে দুর্গাসাগর নিয়ে যাবো এক শান্ত দুপুরবেলা; একবার যখন মন উঠে গেছে তখন আর পিছুটানের মায়া থাকে’না টান ছিঁড়ে গেলে সে-তো ঐ সুতো কাটা ঘুড়ি। এখন আমি নিজ থেকে চাইলেও…

আরো পড়ুন

আতশবাজির ঈদ ঝিলিক [পারভীন আকতার] পাড়ার সবাই আনন্দে মাতে ঈদের খুশিতে, গোল্লাছুট খেলছে ক’জন আতশবাজিতে। চুপিচুপি কৌশলে বাড়ী হতে আনে দিয়াশলাই, আতশবাজির সুতো মুখে দিচ্ছে ওরা জ্বালায়। ওমা একি কান্ড!আকাশ বিভুইয়ে উঠছে আতশ, রকেটের মতো ভোঁ উড়ে দেখায় লোমহর্ষ সাহস! আকাশজুড়ে আলোর ঝিলিক দেখতে কী সুন্দর! হৃদয় চুড়ায় আতশ আলোয় গড়েছে সুখের বন্দর! এমনি করে কৈশোরকাল কেটেছে ঈদের দিন, সেমাই পোলাও উদর ভরে নাচতাম ধি্নতি্ন। সবচেয়ে নজরকাড়া মনোলোভা ছিল সেলামি, হট্টগোলে মুখর পাড়া গাঁয়ে আতশ পাগলামি। পারভীন আকতার শিক্ষক, কবি ও প্রাবন্ধিক। চট্টগ্রাম।

আরো পড়ুন

ঈদ আনন্দ [সৈয়দুল ইসলাম] তারিখ: ২৫/০৪/২০২২ ঈদুল ফিতর এলো মাগো একটি বছর পরে, নতুন জামায় ঈদ আনন্দ করবো মজা করে। ঈদ আনন্দ সবার মাঝে করতে ভাগাভাগি, ঈদের দিনে সবার আগে উঠবো মাগো জাগি। বাবার সাথে ঈদগাহ মাঠে নামাজ পড়তে যাবো, ফিরে এসে আপুর হাতের লাচ্ছি সেমাই খাবো। ভাইয়ার সাথে ঘুরতে যাবো ছোট খালার বাড়ি, হাওড় পথে পানসি নৌকায় দেবো দুজন পাড়ি।

আরো পড়ুন

কে ছিলেন জীবনানন্দের বনলতা সেন? [কাজী জহিরুল ইসলাম] কবি নয়, এককভাবে বাংলা ভাষার সর্বাধিক পঠিত কবিতা যদি খুঁজতে যাই, দুটি কবিতার নাম উঠে আসে সবার ওপরে। একটি কাজী নজরুল ইসলামের “বিদ্রোহী”, অন্যটি জীবনানন্দ দাশের “বনলতা সেন”। এই দুটি কবিতা নিয়ে বাংলা সাহিত্যে আলোচনাও হয়েছে সবচেয়ে বেশি। জসীম উদদীনের “নিমন্ত্রণ” এবং “কবর”, রবীন্দ্রনাথের “সাধারণ মেয়ে”, সুনীলের “কেউ কথা রাখেনি”, আল মাহমুদের “সোনালী কাবিন”, শামসুর রাহমানের “স্বাধীনতা তুমি”, রফিক আজাদের “ভাত দে হারামজাদা”, সৈয়দ শামসুল হকের “পরাণের গহীন ভিতর” প্রভৃতিও বহুল পঠিত কবিতা। তবে জীবনানন্দ দাশের “বনলতা সেন” শুধু বহুল পঠিতই নয়, এই কবিতা নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতুহল। ভিঞ্চির…

আরো পড়ুন

নীলাম্বরী ধারাবাহিক উপন্যাস [তসলিমা হাসান] (১) শরতের শুভ্র আকাশ, সমস্ত আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা। হঠাৎ বাস এসে স্টেশনে থামলো। বাস থেকে নেমে এলো একটু লম্বা হেন্ডসাম যুবক,এই সুদর্শন যুবকের নাম তপু। তপু ভালো ছাত্র হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত। তপু SSC ও HSC পরীক্ষায় ঢাকা বোর্ড সেরা দশে জায়গা করে নেন। গরিব-মধ্যবিত্ত পরিবারের ছেলে তপু। খুব ছোট বেলা থেকে কষ্ট ও সংগ্রাম করে পড়াশোনা চালিয়ে এতদূর আসছে। উচ্চ শিক্ষা গ্রহণের জন্য তপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে  ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পায়। মা বাবা ও ছোট একবোনের সংসার। সমাজের উচ্চবিত্ত মানুষের আর্থিক সাহায্য ও সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্ন …

আরো পড়ুন

২০১৭ সালের আজকের দিন ২১ এপ্রিল বরেণ্য সঙ্গীত ব্যক্তিত্ব লাকী আখান্দ অনন্তলোকে পাড়ি জমান। প্রয়াণ দিবসে অনন্ত শ্রদ্ধা তার প্রতি ‘আমায় ডেকো না-ফেরানো যাবে না-ফেরারি পাখিরা কুলায় ফেরে না’। নিজের গানের সুর ধরেই ২০১৭ সালের ২১ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক ও গায়ক লাকী আখান্দ। গানে গানে যিনি বলেছিলেন, ‘বিবাগী এ মন নিয়ে জন্ম আমার- যায় না বাঁধা আমাকে কোন পিছু-টানের মায়ায়’। সত্যিই তাই হল, ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে হাজার ভক্তের মায়াও পরাজিত তার কাছে। ৬১ বছর বয়সে প্রয়াত হন বাংলা গানের জনপ্রিয় এই মুখ। বৃহস্পতিবার তার মৃত্যুর পাঁচ বছর পূর্ণ হলো। লাকী আখন্দের উল্লেখযোগ্য গানের…

আরো পড়ুন