তার জন্যে (আজিজুন নাহার আঁখি) ২৮/০৪/২০২২ তাকে সান্নিধ্যে না পেলে আজ বুঝতেই পারতাম না অবহেলা কাকে বলে? কিভাবে অবজ্ঞা করা হয়? কিভাবে অপমান করা হয়? তাকে ভালো না বাসলে আজ বুঝতেই পারতাম না অভিনয় কাকে বলে? কিভাবে বঞ্চনা করা হয়? কিভাবে নিঃস্ব করা হয়? তাকে বিশ্বাস না করলে আজ বুঝতেই পারতাম না বিশ্বাসঘাতকতা কাকে বলে? কিভাবে শঠতা করা হয়? কিভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়? তার স্বপ্নে বিভোর না থাকলে আজ বুঝতেই পারতাম না হতাশা কাকে বলে? কিভাবে নিরাশ করা যায়? কিভাবে সব স্বপ্ন ভেঙে গুড়িয়ে দেয়া যায়? তার মাঝে বিলীন না হলে আজ বুঝতেই পারতাম না হৃদয় ভাঙা কাকে বলে?…
Author: প্রতিবিম্ব প্রকাশ
স্মৃতিকথা-ইফতার থেকে সেহেরী [তাহ্ মিনা নিশা] ইফতারে ভাজি ভুজি আমার পছন্দ নয়। আমি ভেতো বাঙ্গালী।এক কামড় খেজুর খেয়ে অল্প পানি মুখে দিয়েই ভাত খাওয়া শুরু। খাওয়া শেষে নামাজ পড়ে একটু এদিক ওদিক পায়চারি করা বা ফেইসবুক খুলে বসা। হাতের কাছে রাখি সবার খেয়ে বেঁচে যাওয়া বাকী ফ্রুটসগুলো। কাটা ফল তো বেশীক্ষণ থাকে না, আর স্বামী কিম্বা বাচ্চারাও এগুলো আর খাবেনা। তাই আমিই স্বপ্রলুব্ধ হয়ে এগুলো সাবার করার দায়িত্ব নিয়েছি । আমার আবার খাবার নষ্ট করতে কষ্ট হয়! ভাজি ভুজি যে আমার এক্কেবারে পছন্দ নয় তা নয়, মুচমুচে কড়কড়ে ভাজা লোভনীয় খাবার কার না ভালো লাগে? আমারও লাগে , ভালো লাগে,…
মেঘ, বৃষ্টির খেলা [ফরিদা বেগম] ১১/৮/২০২০। মেঘের উপর মেঘ করেছে চলছে মেঘের খেলা, মেঘের খেলা দেখছি আমি সকাল সন্ধ্যাবেলা। কোথা থেকে মেঘ আসে আর কোথায় চলে যায়, মেঘ রানী তোর খেলা দেখে সময় কেটে যায়। দেখতে দেখতে হঠাৎ যেন, ঝিরিঝিরিয়ে বৃষ্টি এলো লনে আকাশ জুড়ে রোদের ছোঁয়া ঝিলিক দিলো বনে। বনের আকাশ মনের আকাশ সব আকাশেই আলো পড়লো এসে, ভরলো ভূবন, ভূবন ডাঙ্গায়, সুখ আনন্দের খুশীর জোয়ার বইছে অবশেষে।।
তুমি নশ্বর পৃথিবী (মোঃবকুল ইমাম) হে পৃথিবী তুমি সুন্দর বটে তবে নও অবিনশ্বর, মোরা একসাথে পথ চলি তবু জানি তুমি নশ্বর। তব হাত ধরে চলি এ পথে তোমার প্রেমে পড়িবনা তবু, চোখে চোখ রেখে কাজ করি তবু ভালবাসিব না কভু; যে আমার প্রিয় যাকে ভালবাসি সে যে অবিনশ্বর, তোমার আমার স্রষ্টা সে যে বিশ্ব অধীশ্বর।। তোমার রূপের চাকচিক্যে ভুলাতে চাও তা জানি, তোমার বিত্ত বৈভব নিয়ে করে লোকে কানাকানি ; যারা নিজেরে চিনেনি তোমাতে ব্যকুল চোখে বিধে দাও শর, তুমি যে হেথায় পান্থশালা ক্ষণিক জীবন তর। তোমার অগাধ বৈভব চেয়ে আমি যে অনেক দামী, তোমার মোহেতে তাইত পড়িনা আমি তোমার…
মোবাইল চুরি (বি এম মোহসীন) ২৪.০৪.২০২২ তিন সদস্যের সংসারে মোর তিনখান থাকার ঘর আয়েশ করে বসত করি চার তলার উপর। চার তলাতে মোবাইল চুরি বিশ্বাস কি আর হয় চুরি যাওয়া সত্য বটে মিথ্যা মোটে নয়। বিশ রোজা ভোর চারটা সেহেরিতে উঠলাম দুসেট মোবাইল চার্জে দিয়ে ডাইনিং এ ছুটলাম। আট মিনিটে সেহেরী খেয়ে এসে দেখি ভাই চার্জার সহ মোবাইল দুটো যায়গা মত নাই। কে নিয়েছে কোথায় গেছে হম্বিতম্বি করি গিন্নি পুত্রের সোজা জ্ববাব দেখিনাইতো সরি। একটু পরে খেয়াল করি পাশের পর্দা তোলা পিছনে তার বন্ধ থাকা জানালাটা খোলা। বুঝতে পারি কি ঘটেছে হম্বিতম্বি মিছে বাহির থেকে চোর বাবাজি সেট দুখানা নিছে।
স্বনামধন্য কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস। আনিস বাংলাদেশের মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের অন্যতম পরিচিত অভিনেতা। জন্ম ১৯৪০ জলপাইগুড়ি, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত মৃত্যু ২৮ এপ্রিল ২০১৯ ঢাকা, বাংলাদেশ কৌতুক অভিনেতা আনিস চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেছিলেন অভিনেতা নয়, চিত্রসম্পাদক হিসেবে। প্রখ্যাত চলচ্চিত্রকার ভ্রাতৃদ্বয় এহতেশাম ও মুস্তাফিজের লিও দোসানী ফিল্মসে সহকারী সম্পাদক ও পরিচালক ছিলেন তিনি। এ দুই নির্মাতার মাধ্যমেই একসময় অভিনয়ে নিয়মিত হন আনিস। ১৯৬০ সালে বিষকন্যা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি অভিনেতা হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। কিন্তু ছবিটি মুক্তি পায়নি। ১৯৬৩ সালে মুক্তি পায় আনিস অভিনীত প্রথম ছবি জিল্লুর রহমান পরিচালিত ‘এইতো জীবন’। তারপর থেকে তিনি অভিনয় করেই গেছেন। বাংলাদেশ…
মেগাস্টার উজ্জল শুভ জন্মদিন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের হাতেগোনা কয়েজনের মধ্যে এখনো ভক্তকুলের ভালোবাসায় নন্দিত হয়ে আছেন আমাদের মাঝে মেগাস্টার উজ্জল। দেশপ্রেমিক এই নায়ক পর্দায় যেভাবে অন্যায়ের প্রতিবাদ করে ভেঙেচুরে দিয়েছেন দেশদ্রোহী কুচক্রীর দূর্গ। ঠিক তেমনি ভাবে রুখে দাঁড়িয়েছেন অনাচার ও অপরাজনীতির বিরুদ্ধে। সম্মুখসারির একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে নিজের প্রজ্ঞা, অভিজ্ঞতা সাহসিকতার সাথে উজার করে দিয়েছেন দেশমাতৃকার সেবায়। আজ এই জন্মদিনে স্যালুট আপনাকে দেশপ্রেমেক নায়ক উজ্জল। বাংলাদেশের সংস্কৃতি সমুন্নত রাখতে আপনার অপরিসীম পরিশ্রম ও পরিকল্পনা বাস্তবায়নের দক্ষতা ও কর্মযজ্ঞ পরিচালনার সাহসী ভূমিকা জাতি চিরদিন মনে রাখবে। আপানার জন্য ভালোবাসা ও শ্রদ্ধা। আশরাফ উদ্দিন আহমেদ জন্ম ২৮ এপ্রিল ১৯৪৬ চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক,…
জেলা প্রতিষ্ঠার ২০০ বছর উদ্যাপন করবে নোয়াখালী: নোয়াখালী জেলার ২০০ বছরপূর্তি উপলক্ষে আগামী ৫ ও ৬ মে দুদিনব্যাপী ‘নোয়াখালী উৎসব’ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে নোয়াখালী পৌরসভার বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি কনভেনশন হলে এ উপলক্ষে সূচনা অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী উৎসব কমিটির আহ্বায়ক আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নোয়াখালী পৌরসভা মেয়র সহিদ উল্যাহ্ খান সোহেল, কবি আবুল বাশার, শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম, কবি বদরুল হায়দার, ডা. বায়েজিদ, গবেষক আবদুল্যাহ আল মামুন, নারীনেত্রী লায়লা পারভীন, অ্যাডভোকেট-গবেষক গোলাম আকবর, সংস্কৃতিকর্মী মিঠুন মজুমদার প্রমুখ। সভায় নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার বিশিষ্টজনদের…
বিস্ময়ের দর্পন [আরেফা রাব্বী মিলি] হৃদয়ের প্রতিটি কোণ কোমল স্পর্শ করে- অজ্ঞাতে নির্জনে যে ঋষি ধ্যানে ডুবে রয়- চুপচাপ নিমগ্নে। ভাবনার অলিতে গলিতে সংক্রমিত হয়ে- খাঁ খাঁ দুপুর জুড়ে উত্তপ্ত আকাঙ্ক্ষা থাকে- তৃষিত অভিলাষের কম্পনে। প্রশ্বাসের পরতে পরতে অক্সিজেন হয়ে- আছো মন কেমনের পড়ন্ত বিকেলের- কি এক প্রচন্ড অভিমানে। সমস্ত না থাকার অস্তিত্ব জুড়ে ঝড়ো মেঘ- বিরহী অন্তরীক্ষ, তবুও তো আছো- তীব্র অনুভবের অভিধানে। এক চিলতে বেদনায়, ভুল করেই হঠাৎ দরজা- খোলে দেখি কোথাও নেই, ওহো মরীচিকা, আছো কল্পনার ওই পাশে। অনুপস্থিতিতে অবাক হইনা বিন্দুমাত্র- ভাবাবেগে তাড়িত না হয়ে, আছো অনন্ত- অঙ্গিকারে আর বিশ্বাসে। দক্ষিণা বাতাসে ভেসে আসা ফুলের সুবাসে-…
ভালোবাসার রঙ [রেজাউদ্দিন স্টালিন] চোখে চোখ পড়তেই লজ্জায় আরক্ত তোমার গাল হাত ধরতেই ভীরুতায় দৃষ্টির দিগন্ত সিঁদুর সূর্যোদয় লাল সূর্যাস্তও চুল্লির গনগনে জিহ্বা পর্বতের লাভা বিরহের বহ্নি সব লালের সহগামী আর রণাঙ্গনে যোদ্ধার অভিবাদন লাল এবং বিপ্লবীর রক্ত লাল কি ভালোবাসার সংকেত বুঝে উঠার আগেই আমি অন্ধ হয়ে যাই।
