পাওয়েলস বুক স্টোর। শাহনাজ পারভীন মিতা Powell’s City of Books পাওয়েলস বুক স্টোরের কফি শপে বসে আছি । ১৯৭১ সালে স্থাপিত একটি প্রাক্তন গাড়ির ডিলারশিপে এক পরিত্যক্ত কোণে, পাওয়েলস একটি পোর্টল্যান্ড ল্যান্ডমার্ক এবং বিশ্বের বৃহত্তম নতুন এবং ব্যবহৃত বইয়ের দোকান— এবং এর অবস্থান শহরের কেন্দ্রস্থলে, পার্ল ডিস্ট্রিক্ট, শহরের কেন্দ্রস্থল এবং পশ্চিম প্রান্তে অবস্হিত । ২০১৬ সালে সামিনের গ্রাজুয়েশনের সময় সামিন প্রথম নিয়ে এসেছিলো এই বইয়ের দোকানে । এত বিশাল বইয়ের দোকান দেখে মুগ্ধ হয়ে গেছিলাম । সেই প্রথম আমেরিকার অরেগন অঙ্গরাজ্যের পোর্টলেন্ড শহর দেখেও মুগ্ধ হয়েছিলাম । সামিন আমেরিকা আন্ডারগ্রেড পড়তে যাওয়ার পর বলতো আম্মু ,খুব সুন্দর অরেগন ।কিন্তু নিজের…
Author: প্রতিবিম্ব প্রকাশ
সাথী হারা জীবন নাসিমা আক্তার ভালোবাসিয়া ঘর বাঁধিয়া জীবন সাথী বিধির ডাকে সাড়া দিয়ে যায় চলে, সাথী হারা একাকী জীবন কাটে না একবার এসে একটি কথা যাও বলে! ওপার থেকে আর কখনো সে আসবে না কখনো কোনো কিছু চাইবে না, চাওয়া পাওয়া ফুড়িয়ে যাবে এমনি করে চেনা মুখ খুজে পাবে না হাজার মানুষের ভীরে। জীবন এতো নিষ্ঠুর সুখের দিনগুলো ছিল মধুর, ভব নদী পারি দেবো কেমন করে নৌকার মাঝি আছে তবু বৈঠা হারায় তীরে। মানুষ কতো যে অসহায় হায় হায় বেদনার নীল রঙে স্মৃতিরা শুধুই কাদায়, এতো বড় বিচ্ছেদ ব্যথা বিধি কি করে ভোলায়? তুমি আপনজনকে স্বপনে দেখা ও কখনো…
এই দুনিয়া (অ্যাডভোকেট কবি নজরুল ইসলাম) এই দুনিয়া মেহমানখানা থাকার জন্য নয়, মেহমানখানা হোক না যতো মিষ্টি স্বাদ মধুময়। ক্ষনকালের এই দুনিয়া একটু কর ভয়, এই দুনিয়া ত্যাগের জায়গা লোভের জন্য নয়। অর্থ বিত্ত লোভ লালসা আসবে না কোন কাজে, সব রেখে চলে যেতে হবে শুধু সাদা কাপড়ের সাজে। এই দুনিয়ায় সবে মেহমান রুপে কোন কিছু মালিক হবে না তাতে, সব রেখে চলে যেতে হবে একদম শূন্য খালি দু’টি হাতে। দুনিয়া থেকে সাথে যাবে যদি থাকে কিছু পুণ্য, তবেই তোমার পরকাল হতে পারে বেশ ধণ্য। লোভ যদি করতেই হয় পুণ্যের লোভ কর ভাই, পুণ্যের লোভ পরকালে তোমায় শোয়াবে শান্তির বিছানায়।…
ছিল না কারো দখলে জয়নাল আবেদীন সবাই বাঙালি পয়লা বৈশাখে কত গামছা ঘারে সকাল সন্ধ্যা বাঙালি সেজে বলবে বারে বারে। দেশটা একক কারো নয় মুক্তভাবে ঘুরছে কোথাও কোথাও আসছে খবর কারো বাড়ি পুড়ছে। বোশেখ এলো বোশেখ গেল ছিলোনা কারো দখলে সারা দেশে হয়েছে পালন মিলে মিশে সকলে। দেড় যুগ ঘরেই ছিলেন তিনিও এলেন বাইরে বৈশাখ উৎসবে মেতে উঠেছেন আনন্দের সীমা নাইরে । শিশু কিশোর বৃদ্ধ বৃদ্ধা নতুন রুপে সেজে দুপুরে খেলো পান্তার সাথে ইলিশ মাছ ভেজে। ১৬ এপ্রিল ২০২৫
রেড টাইমসের প্রধান সম্পাদক সাংবাদিক, কবি ও সাংস্কৃতিক কর্মী সৌমিত্র কুমার দেব (টিটু) আর আমাদের মাঝে নেই। চলে গেছেন না ফেরার দেশে। তিনি এজমা- শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫ ইং সকালে ঢাকাস্থ খিলক্ষেতের লেকসিটির বাসায় শারীরিক ভাবে অসুস্থ হলে তাঁর স্ত্রী পলা দেব সকাল ৯.৩০ মিনিটের সময় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তখন মৃত ঘোষণা করেন। টিটুর মরদেহটি নিয়ে মৌলভীবাজারের পথে ১১ টা ১৫ মিনিটে রওয়ানা করা হয়েছে। প্রথমেই মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে কিছুক্ষণ অবস্থান করা সহ ফরেস্ট অফিস রোডস্থ তাঁর নিজস্ব বাসস্থান “দেব ভবন” এ সন্ধ্যা ৬:৩০ মিনিট থেকে ৭:৩০ মিনিট পর্যন্ত রাখা হবে। তারপর…
মনুষ্যত্বের বীজ কাজী রেহানা পারভীন মনুষ্যত্বের বীজ বপনে আমি ভীষণ ব্যস্ত, অমানুষের ভিড়ে আমি সদাই এখন ত্রস্ত। চাষা ভূষা সবাই করে মিথ্যের বীজ চাষ, ভুঁইফোড় সমাজে আজ অসত্যের বসবাস। ধনিক বনিক সবাই করে মিথ্যের বাণিজ্য, এটাই নাকি এই সমাজের কৃষ্টি, ঐতিহ্য। কোথাও কি পাব এ বীজ, জিজ্ঞাসু এ মন, আছে কি এর বিজ্ঞাপন আর সর্বত্র বিপণন! সত্যরা আজ নির্বাসনে, জিম্মি কয়েদখানায়, মিথ্যাদের আজ বাহাদুরি চলছে নির্ভাবনায়। হঠাৎ করেই এ শংকাতে হই যে জর্জরিত, মিথ্যার দাপটে আমি সর্বদাই স্তম্ভিত। ছল চাতুরী ছলা কলায় সত্যরা পায় কলঙ্ক, মিথ্যার আস্ফালনে অনুসৃত হয় পদাঙ্ক। মিথ্যার বেশাতি নিয়ে সবাই করে খেলা, অসত্যেরে বাসে ভালো, সত্যরে…
আমরা শোকাহত: না ফেরার দেশে কবি ও গীতিকার মো.জহিরুল ইসলাম প্রতিবিম্ব প্রকাশ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও মাগফেরাত কামনা করছি। সুনামগঞ্জ জেলার বুড়িস্থল গ্রামের কৃতিসন্তান মড়লবাড়ি নিবাসী, “তাসের ঘর” কাব্যগ্রন্থের রচয়িতা, সুনামগঞ্জ জামাইপাড়া রোডের রয়েল পার্টস-এর স্বত্বাধিকারী। সাদা মনের মানুষ কবি ও গীতিকার মো.জহিরুল ইসলাম ইন্তেকাল করেছেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷”। লেখালেখির মাধ্যমে পরিচয়। প্রথম দেখা হয় গত বইমেলায়। ২০২৫ সালের বইমেলায় প্রতিবিম্ব প্রকাশ থেকে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। একদিনেই দেখা ও পরিচয়। বেশ হাসিখুশি। অল্প সময়ই ছিলেন, কারণ তিনি আবার এলাকায় ফিরে যাবেন। এত ব্যস্ততা জীবনে কেন যে আসে! আমি চ্যানেল আই-তে একটা ইন্টারভিউ করে…
বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে দেশ-বিদেশের সকল কবি, লেখক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিবিম্ব গ্রুপের কর্ণধার-আবুল খায়ের। সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ। আবুল খায়ের সম্পাদক ও প্রকাশক: দৈনিক প্রতিবিম্ব। সম্পাদক ও প্রকাশক: কালের প্রতিবিম্ব। কর্ণধার ও প্রকাশক: প্রতিবিম্ব প্রকাশ। প্রতিষ্ঠাতা: সমাজ পরিবর্তনে কবিতা (সপক) প্রতিষ্ঠাতা: সপক ফাউন্ডেশন। প্রতিষ্ঠাতা: আমাদের পাঠাগার। কর্ণধার: প্রতিবিম্ব মিডিয়া। প্রতিষ্ঠাতা: প্রতিবিম্ব সাহিত্য পরিষদ। সৃজনশীল লেখকের ঠিকানা: ________ প্রতিবিম্ব প্রকাশ অফিস/শো-রুম: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ০৪, উত্তরা, ঢাকা-১২৩০। ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯ ইমেইল: info@protibimboprokash.com ইমেইল: info@daiikprotibimbo.com পেইজ: প্রতিবিম্ব প্রকাশ-protibimboprokash ওয়েব: www.protibimboprokash.com ওয়েব: www.dainikprotibimbo.com
আজ ইকবাল হাসানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আমি সবার কাছে দোয়া চাই । দুটি বছর কেমন করে যে কেটে গেলো, ভাবতেও পারি না। গত দুবছর আগে এক বিকেলে ও চলে গিয়েছিল আমাকে একা ফেলে । রোদ তখন মরে গিয়েছিল; তবে সোনালি আভা পুরোপুরি মিলিয়ে যায়নি তখনও। মাইকেল গ্যারন হসপিটালের একটি কক্ষে দ্রুত দখল নিয়েছিল অন্ধকার। ফসফরাসজ্বলা চাঁদের আলোতে ঢাকা অন্তহীন মহাসমুদ্রের শান্তির জীবন সেদিনই ইতি টেনেছিল। এক সমুদ্র জল আমার চোখের পানিতে আজও প্রতিদিন ভাসে ওকে হারানোর ব্যথায় । আমার বন্ধু, আমার স্বামী কবি ও গল্পকার ইকবাল হাসান ২০২৩ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করে ॥ ওকে নিবেদিত একটি কবিতা ॥ সেদিনের বিকেলটি…
আজকে কানাডা প্রবাসী চলচিত্র পরিচালক, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব শহিদুল ইসলাম মিন্টু-এর জন্মদিন। আজকে ৫ এপ্রিল ২০২৫ আমাদের প্রিয় শহিদুল ইসলাম মিন্টু ভাইয়ের জন্মদিন। প্রতিবিম্ব প্রকাশ পরিবারের পক্ষ থেকে নিরন্তর শুভকামনা। প্রিয় শহিদুল ইসলাম মিন্টু একসময়ের চলচিত্র পরিচালক ছিলেন; বর্তমানে উত্তর আমেরিকার জনপ্রিয় বাংলা টেলিভিশন এনআরবির সিইও তিনি। জনপ্রিয় সাপ্তাহিক বাংলা মেইল এবং অনলাইন দ্য বেঙ্গলি টাইমসেরও তিনি কর্ণধার। কানাডায় বাংলাদেশ ফেস্টিভ্যালের প্রবক্তা। অনেক ভালো থাকুন প্রিয় গুণীজন; সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনায়। সৃজনশীল লেখকের ঠিকানা: ________ প্রতিবিম্ব প্রকাশ অফিস/শো-রুম: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ০৪, উত্তরা, ঢাকা-১২৩০। ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯ ইমেইল: info@protibimboprokash.com ইমেইল: info@daiikprotibimbo.com পেইজ: প্রতিবিম্ব প্রকাশ-protibimboprokash ওয়েব: www.protibimboprokash.com ওয়েব: www.dainikprotibimbo.com
