স্টকহোমে জাপানি বসন্ত
প্রিয়াংকা নিয়োগী সনি
নিজস্ব প্রকৃতিতে আপন গতিতে সেজেছে
মনোরম পরিবেশে স্টকহোম নিজস্ব রঙে
পাতা ফুল পাহাড় যে যার মতো করে
শুনেছো জাপানি বসন্ত।
স্টকহোমে,
কুংস্ট্রাডগারডেন পার্কে,
জাপানি চেরি গাছের ফুল ফোটার স্মরণে,
একটি বার্ষিক উদযাপন হয়ে থাকে।
হানামির ঐতিহ্যবাহী জাপানি উৎসব দ্বারা অনুপ্রাণিত হয়ে
সাকুরা ফুলের সৌন্দর্যের প্রশংসা করে।
আবেগানিত্ব দুটি মহলে
জাপান ও সুইডেনের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে শক্তিশালী করে।
সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে
হাজার হাজার দর্শকের উপস্থিতি ভাসে।
উপভোগ প্রতিটি সাংস্কৃতিক বিষয়কে
মেতে যায় জাপানি বসন্তে।
ধরে রেখেছে দুটি দেশের মানুষকে
এক হৃদয়ে আত্মীয়তায় বেঁধে।
দেশ: ভারত,
তারিখ: ০৭-০৬-২০২৬

