বীর
রফিকুল ইসলাম চৌধুরী
মানুষের সম্মান কি প্রয়াত হয়?
ব্রিটিশ যা পেরেছিল আমরা তা পারিনি।
সম্মুখ যুদ্ধে নিহত হলেন মহিসুর সুলতান
কাবেরী নদীতে রক্তস্রোত,
তবু
শেষকৃত্যে ইংরেজ বাহিনী তাকে দিয়েছেন
সর্বোচ্চ সম্মান
ইংরেজ বলেছিল, শত্রুকে মেরেছি
আর বীরকে দিয়েছি সম্মান।
যা ইতিহাস যা শিক্ষনীয়।
আজ মনে পড়ে উনসত্তুরের গণ-আন্দোলন
মনে পড়ে পল্টন ময়দান
মনে পড়ে রেসকোর্স
মনে পড়ে সাত মার্চ
অগ্নিগর্ভ ঢাকা, চট্টগ্রাম রাজশাহী খুলনা
কুমিল্লার কেন্দ্র কান্দিরপাড় থেকে প্রত্যান্ত গ্রাম
কোটি কোটি কন্ঠে ধ্বনিতে হতো জয় বাংলা,
বাংলার আকাশ বাতাস যেন গর্জে ওঠা ঢেউ।
সেই সে সারথি বীর তোফায়েল
একজন সফল বীর একজন দেশপ্রেমিক।
নিথর দেহ নিয়ে এত ভয়?
এখন দেশে নির্বাচিত প্রধানমন্ত্রী
শেষ আনুষ্ঠানিকতায় তিনি উপস্থিত হলে
হয়তো হতো আরেক অনুসরণীয় ইতিহাস।
সংকীর্ণতাই কি রাজনীতির ধর্ম
উদারতায় রাজনীতি খুব অসহায়।
এপ্রিল ০২ এপ্রিল ২০২৬

