অস্তিত্বে আছো মিশে শীরীন আক্তার ০৪/০৮/২১ পূর্ণিমা রাতের মায়া ধোয়া জ্যোৎস্না তুমি সারাক্ষণ মিশে আছো এই অস্তিত্ব জুড়ে, তোমার জন্য মনটি কেবলই কেঁদে মরে কে তুমি তন্দ্রাহীন রাতে হাত রাখ হাতে! বুঝতে দাওনা অবাক বিস্ময়ে শুধু দেখি কি দেখি, কিছুই না শুধু দিয়ে যাও ফাঁকি। মাঝে মাঝে মনে হয় বুঝি বর হয়ে এসেছ হাজার গোলাপের মালা পরিয়ে দেবে বলে, আরাধ্যার গলে, হাত বাড়িয়ে যেই গিয়েছ অমনি কঙ্কালটি পড়ে গেল তব পদতলে। জীবনে আর হবেনা বন্ধু তার সাথে দেখা সে যে মিশে গেছে অস্তিত্বে হয়ে রক্ত রেখা। অনুভবে পাবে তারে নির্জন মাঠে হাঁটতে কখনোই ভয় পাবে না আর একাকী পথে। জীবন…
Author: প্রতিবিম্ব প্রকাশ
স্রোতের বিপরীতে শাহাদাৎ হোসাইন কাওসার (KSA) আত্মহারা হই না আমি নীলাভ আকাশ দেখে, একটু পরেই ঢাকতে পারে নিকোষ কালো মেঘে। একটু পরেই মেঘের আড়াল হতেই পারে সুর্য্য, হতেই পারে বিলীন আলোর ঝলমলে সৌন্দর্য্য। তাইতো আমি আঁধার রাতে চলতে পথে পথে, বিচলিত হই না কভু সাহস থাকে সাথে। মনকে বলি চলতে শিখো স্রোতের বিপরীতে, চৈত্র মাসের রোদ্র কিংবা পৌস মাসের শীতে। জীবন নদীর বাকে যদি বহে বাতাস বৈরী, শক্ত হাতে পাল উড়াতে সদা থেকো তৈরী। ৩/৮/২০২১ শাহাদাৎ হোসাইন কাওসার রিয়াদ, সৌদি আরব।
ঠিকানা মুহাম্মদ কামাল হোসেন (কুড়ি) অনাগত শিশুর বন্ধুর পথ ভাবনায় এনে শ্মশ্রুল বটবৃক্ষের মত সমস্ত শিকড় গেড়ে পরিশ্রম করছে কবি মগজে রক্ত তুলে আদি-অন্তের নিশ্চিত সুরাহা পেতে পুষ্প দলের হাসি আরও তিনগুণ বাড়াতে । অনাগত শিশুর জীবন ফেলনা জেনে চিরাচরিত অশুভ শক্তির বুকে কলমের ধনুক কবি ছুড়ছে বেগে অজানা আতঙ্কিত মৃত্যুর পিয়ালা হাতে। অনাগত শিশু রোহিঙ্গার আগমনে ভাবনায় কাতর কবি দোষ কি তাতে? হয় না ঠাঁই তাদের পৃথিবীর কোন মাঠে? আহা!আহুতি পাখির মত ডানা দুটো গুটে দরদী মায়ার চাদর শুধুই দিতে জানে বিশ্বব্রহ্মাণ্ডে জনাকীর্ণ বাংলাদেশ বটে। অনাগত শিশুর অবকাশ নেই মেদিনীর পসরায়! কবির কানে আসে সেই আগাম বেসুরো ধ্বনি প্রস্তুত…
আলোকিত সকাল চাই মনিরা ইসলাম (সিরাজগঞ্জ) একটা সূর্যস্নাত ভোর চাই আলো ঝলমলে একটা সকাল চাই কতদিন আর মুমূর্ষু অবস্থায় অক্সিজেনের অভাবে ভুগবে সবাই করুণা কর হে করুণাময়। মনের জমাট বাধা বদ্ধ কপাট গুলো খুলে দাও এবার ফিরিয়ে দাও সুশোভন প্রকৃতি পারছি না নিতে আর কোন গ্লানি ক্লান্তি টুকু মুছে দাও এবার নিয়ে এস নতুন প্রভাত। কষ্ট খাঁচায় বন্দী থেকে মুক্তি চাই বুক ভরে নিশ্বাস নিতে চাই কান্না নয় হাসি মুখ দেখতে চাই অন্ধকার নয় আলো ঝলমলে সকাল চাই তিমির কাটিয়ে ঊষার আলো চাই।
নবীর নূরে নূরানি হতাম হানিফ শমশের (নাতে রাসুল) হতাম যদি আরব দেশের নবীর শহর মদিনা, হতাম যদি আরব দেশের মরুভূমির বালু কণা, নবীর পায়ের পরশ পেতাম চাঁদ মাখা মুখ দেখতে পেতাম, দেখে তাঁরে তৃপ্ত হতাম ভাগ্য মিলতো মোহাম্মদের জামানা। রোজ নবীকে সালাম দিতাম সালাম দিয়ে ধন্য হতাম, মধুর কণ্ঠের বাণী শুনতাম ভাগ্য মিলতো মোহাম্মদের জামানা নবীর আশায় পথ চেয়ে থাকতাম পায়ের পরশে পবিত্র হতাম, নবীর নূরে নূরানি হতাম ভাগ্য মিলতো মোহাম্মদের জামানা
নাম – তাজকিয়াতুন মাইশা বয়স – ৭ বছর বিষয় – গ্রাম বাংলা স্কুল – জিহবাজিরি, পাবনা জেলা – গোবিন্দা, পাবনা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয় পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছে বাংলাদেশ। সাবাস! বাংলাদেশ। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
অংকন : গ্রাম ও নদী মোঃ ফৌজুল কবির রোহান বয়স:১৩ শ্রেণি : নবম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম।
জলোচ্ছ্বাস আমীন শাহনাজ চন্দনা ২০০০ কি:মি: বেগের একটি লণ্ডভণ্ড করা জলোচ্ছ্বাস চাই, স্মৃতির সাইক্লোন থেকে সব বারবনিতা মুছে দিতে। রাতের অন্ধকারে চুপি চুপি ডাস্টবিনে ফেলা যাওয়া নিষ্পাপ নবজাকের ক্রমাগত তিরস্কারের আর্তনাদে, কুকুরের ঘেউ ঘেউ ডাক আর শুনতে চাই না। দেখতে চাই না, ডোবার জলে ধর্ষিতার ভাসমান লাশ। কিংবা নুসরাতের মতো লাঞ্ছিতার অগ্নিদগ্ধে ঝলসানো শরীর। এবারে সত্যি সত্যিই একটি ৪৪০ ভোল্টের বিচার চাই। মিথ্যে আশ্বাসের ঝুড়ি মাথায় তুলে সাপুরে নাচ, কুমিরের ছানার মতো আর দেখাবে কত? ধেয়ে আসুক ঘন্টায় ২০০০ কি:মি: বেগে একটি জলোচ্ছ্বাস, ভাসিয়ে নিতে অসভ্যদের অবৈধ নষ্টামির আছে যত ঢিবি। বিনিময়ে তটভূমিতে ফেলে যাক উর্বর এঁটেল পলিমাটি, বিশুদ্ধ করতে…
আমার বন্ধু ভাগ্য অনেক ভালো পীর হাবিবুর রহমান বন্ধু মানে ডাকলেই ছুটে যাওয়া, ডাকলেই ছুটে আসা। করোনার দেড় বছরে আমার বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ নেই। আড্ডা নেই। একা বন্ধুবিহীন জীবন। ছোটবেলা থেকেই আমি দূড়ন্ত আমুদে প্রানবন্ত আড্ডাবাজ বন্ধু পাগল। বন্ধু ভাগ্য আমার অনেক ভালো। পাড়া থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। বন্ধুত্ব মানেই আত্নার গভীরে বহন করা টান। বিশ্বাসের প্রবল শক্তি। দলবেধে ছুটে চলা। জীবনের সব কিছুই ভাগাভাগি করা। চায়ের আসর থেকে সব। তুমুল তর্ক ঝগড়া গলাগলি সব। বিপদে আপদে দৌড়ে আসা যাওয়া নি:স্বার্থ এক সম্পর্ক। বন্ধুবিহীন জীবন ভাগ্যবিড়ম্বিত মানুষ ছাড়া কারও হয়না। শৈশব কৈশোরের খেলার মাঠ, তারুন্যের মিছিল, কবিতা পাঠের আসর,…
