মিলন ভৈরব বেদুইন পথিক (কুড়িগ্রাম) মহামিলনের এই ক্ষণে এসোনা বন্ধু, এক হয়ে যাই দুজনে বিস্মৃতি সকল দ্বন্দ্ব-সঙ্ঘাত এসোনা বন্ধু, বিলাই আজিকে এশকে আসমানী সওগাত। শোনরে পাতিয়া কান- পিশিতাশনের কন্ঠেও আজ অহিদান ফরমান। ছলছল নোনাজল নাহি কারোও নয়নায়, বহে আজি আনন্দ হিন্দোল। গলাগলি ধরি, জড়াজড়ি করি কী জানি অজানা প্রেমে ফকিরের বক্ষে আমির পড়িছে আছড়ি। এসোনা বন্ধু, আমরাও তবে বক্ষে মিলাইয়া বক্ষ অবগাহন করি মহামিলন ভৈরবে। খান্নাসেরে নাশ করি আজ চল হই না শহীদে আকবর কোরবান করে দেই আপনারে আজ।
Author: প্রতিবিম্ব প্রকাশ
কবিতা আমার: কবিতা আমার বুকের পাঁজর জীবনের গল্প কখনো ঘুমহীন রাতে সঙ্গী জীবনের অব্যক্ত কথা বহু বেদনা রাগ, অনুরাগ, হাসি-কান্না, অভিমানে কবিতায় হয় লিপিবদ্ধ, কখনো নিজে কাঁদি, অন্যকে কাঁদাই । আমার কবিতায় পাবে কিছু ক্ষণিকের বেদনার কল্পনা হাসিখুশি ভরা জীবন আমার সুখের আলপনা আমি কবিতার প্রেয়সী, কবিতাই আমার প্রেম । তসলিমা হাসান কানাডা,০৭-০৮-২০২১
HISTORY HAS BEEN WRITTEN! Bangladesh have won the T20I series against Australia for the first time ever! So proud of our young team. Alhamdulillah. MashaAllah. ইতিহাস লেখা হয়েছে! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতোটি- টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ! আমাদের তরুণ দলকে নিয়ে গর্বিত । Alhamdulillah. MashaAllah.
সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আজ আমি প্রমিত বাংলা বানানের কিছু নিয়ম নিয়ে কিছু আলোচনা করব। বাংলা বানানের নীতিমালা- আমরা বাঙালিরা বাংলার ঐতিহ্যের ধারক, একথা ভেবে গর্ব বোধ করি, আরও গর্ব বোধ করি বাংলা ভাষা নিয়ে । এসব কথা ভাবতে খুব ভাল লাগে কিন্তু ভাল লাগে না এই কথা ভেবে যে,আমরা অনেকেই বাংলা বানানের ব্যাপারে খুব উদাসীন। যত্র তত্র ভুল বানানের এবং শব্দের অপপ্রয়োগের ছড়াছড়ি। অনেক সময় বানান নিয়ে বিভ্রান্তিও সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং দৃষ্টিকটুও বটে। বাংলা ভাষা ব্যবহারকারীদের জন্য এটা অত্যন্ত অসন্মানের এবং ভাষার প্রতি আমাদের শ্রদ্ধাবোধেরও প্রশ্নচিহ্ন থেকে যায়। অথচ আমরা সামান্যতম বেশি সতর্ক…
Praying for all the heroes that are fighting against the wildfires in Turkey – Praying for safety and welfare of every person impacted by it. May Allah give us the strength to overcome these difficult days! #JummaMubarak ©Mesut Ozil তুরস্কে বন্যপ্রাণীদের বিরুদ্ধে যুদ্ধরত সকল বীরদের জন্য প্রার্থনা – এর দ্বারা প্রভাবিত প্রতিটি ব্যক্তির নিরাপত্তা ও কল্যাণ কামনা করছি । আল্লাহ আমাদের এই কঠিন দিন গুলো কাটিয়ে উঠার তৌফিক দান করুন! #জুম্মা মোবারক © মেসুত ওজিল
আজ ২২ শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস। মহাকালের চেনাপথ ধরে প্রতি বছর বাইশে শ্রাবণ আসে। এই বাইশে শ্রাবণ বিশ্বব্যাপী রবী-ভক্তদের কাছে একটি শূন্য দিন। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস। ১৯৪১ সালের ৬ আগস্ট, বাংলা ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ৮০ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর পরলোকগমন করেন। প্রবল অনুরাগ ও অকুণ্ঠ শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত রবীন্দ্রনাথ বাঙালির প্রাণের মানুষ। যত দিন যাচ্ছে, রবীন্দ্রদর্শন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে মানুষের মননে-মস্তিষ্কে আর জীবনাচারে। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর’র ৮০তম প্রয়াণ দিবস আজ, নিরন্তর শ্রদ্ধাঞ্জলি প্রতিবিম্ব পরিবারের পক্ষ থেকে।
আজ বন্ধুবর কবি ও সাংবাদিক মাহবুব ভাইয়ের জন্মদিন। মাহবুবুল ইসলাম কবিতা লেখেন, রংপুর বেতারে খবর পড়েন, এছাড়াও তিনি সিনিয়র সাংবাদিক, ATN Bangla (রংপুর প্রতিনিধি), প্রতিবিম্ব প্রকাশ পরিবার থেকে জানাই নিরন্তর শুভকামনা।
মহাদেব সাহার জন্মদিনে সাইফুজ্জামান এমন সময় আসে যখন কবিতা ঐক্যবদ্ধ করে গোটা জাতিকে। ষাট দশকের কবি সারথীরা চল্লিশের দেশভাগ পরবর্তী বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা সম্প্রীতি সংকট ও পঞ্চাশের ভাষা আন্দোলন এবং সাংস্কৃতিক আন্দোলন অগ্রসর করে কবিতা চর্চায় ব্রতী হয়ে কবিতা শস্য-শ্যামল ও সুষমামণ্ডিত করে তোলেন। এ সময় অগ্রযাত্রী মহাদেব সাহা সচেতনভাবে প্রেমিক ও দ্রোহী। কবিতায় সামাজিক, রাজনৈতিক মানবিক সম্পর্ক তিনি প্রতিপাদ্য বিষয় করেছেন। কবিতা মহৎ শিল্প। এর মধ্যে উৎসারিত হয় জীবন বোধ, অভিজ্ঞতা ও হৃত্স্পন্দন। বাংলা কবিতায় মহাদেব সাহা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার কবিতার বিষয়বৈচিত্র্য ও আঙ্গিকে বহুমাত্রিক পরিবর্তন সূচিত হয়েছে। মহাদেব সাহা সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপট ভিত্তি করে…
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ হারাচ্ছেন চিত্র নায়িকা পরীমণি।: রাজধানীর বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ আটক হওয়ার পর শিল্পীদের এই সংগঠন থেকে তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংগঠনটি। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, চিত্র নায়ক জায়েদ খান এ তথ্য জানিয়েছেন। জায়েদ খান জানান, সংগঠনের পরবর্তী কার্যনির্বাহী কমিটির সভায় পরীমণি সদস্যপদ স্থগিত করা হবে। বিষয়টি প্রায় চূড়ান্ত। তবে তিনি যদি আদালতে নির্দোষ প্রমাণিত হন তাহলে সদস্যপদ ফিরে পাবেন। আর যদি দোষী সাব্যস্ত হন, তাহলে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে স্থায়ীভাবে বহিষ্কার হবেন।
শিশুর ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষকের করণীয় : শারমিন ইয়াসমিন শিক্ষা জাতির মেরুদণ্ড—এ কথা সবাই জানি এবং মানি। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। কোনো জাতির উন্নতির পেছনে যে গোপন বীজমন্ত্রটি রয়েছে, তা হলো তার শিক্ষা ও শিক্ষাপদ্ধতির নিয়ম-রীতি। কেননা, শিক্ষা মানুষের মনুষ্য ও বিবেকের সমস্ত দরজা-জানালা খুলে দেয় এবং অন্ধত্ব দূর করে তাকে আলোর পথে ধাবিত করে। এখন প্রশ্ন হচ্ছে, শিক্ষা বলতে আমরা কী বুঝি? শুধু কি বইপত্রে লিখিত কিছু সীমাবদ্ধ জ্ঞান অর্জন করাকে বোঝায়? আমি মনে করি, শিক্ষা অর্জনটা এমন হওয়া উচিত, যা আমাদের ভেতর-বাহির দুটোরই পরিশুদ্ধ পরিবর্তন আনতে পারে। আমাদের চিন্তাচেতনা, আচার-আচরণ, বিবেক-মনুষ্যত্ব সর্বত্র যেন তার একটা…
