মেঘের খামে চিরকুট মিজানুর রহমান বিশ্বপ্রেমের রং-তুলি দেবো, মুখ পৃষে আত্মবিশ্বাস দেবো, হাজার পশলা বৃষ্টি দিবো, আরো দিবো শতমুঠো রোদ্দুর, নিত্য শেখাবো ভালোবাসা সুমধুর! এই যে, প্রেমপ্রসন্নমেঘদুহিতা; অর্থহীন সব সঙ্গ সাঙ্গ করে যাবি? অভিসারে অন্য পাড়ে! বিন্দু বিন্দু প্রেম সমুদ্র অতিক্রমে যাবি? একটা বড় হৃদয় দেবো! মেঘের ভেলায় ভেসে যাবো এক স্বপ্নমধুর গল্প খেলায়। ভালোবাসায় ভিজিয়ে দিবো তেপান্তরের তপ্ত মেলায়। যাবি? চুমোয় চুমোয় ভরিয়ে দেবো! নীল আকাশের নীলাভ দেবো, অন্তরীক্ষে শশিকরের ঘর বানাবো, সঙ্গে থাকার কথাও দেবো। যাবি, ভিন্ন এক পৃথিবী দেবো?
Author: প্রতিবিম্ব প্রকাশ
আবছা হৃদ এন.আই.রোকন আল জাহাঙ্গীর রজনীকান্তের প্রভায় দীপ্তিময় হয় যেমন ত্রিযামা, তেমনি রাব্বুল ফালাকের প্রভায় পুরিয়ে দাও রোষের দামামা স্পৃহা রিক্ত কর ক্ষণ কর তব মন। দিরত সম তমিস্রার কেন এত আয়োজন? তব মাঝে মোর কেন এত অন্তর? কেন তব হৃদ এত শ্রমকাতর? ইষৎ হিংসায় লভিবেনা ভগবান, লোর দিয়ে ধুলে পাবি তার চরণ। অজ্ঞাত সেই মহাজন হবে জ্ঞাত, হালত অতিমাত্র নিথর কর দ্রুত। বল হে অনির্বাণ কর মোরে দান, তুমিত দাতা, নিরুপম ও রহমান। তব আভা মম ললাটে দে আলক্ষে জ্বালিয়ে। মম অখ্যাতি দুর করেদে তব জ্যোতি দিয়ে। আবছা হৃদে আভার সন্ধান, তব সাহায্যেই সম্ভব হে মহিয়ান।
বিলাপ মোঃ আব্দুল্লাহ আল মামুন (টাঙ্গাইল) ভাই আর মেরোনা লাগছে বেজাই দম ফুরিয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে পড়ছি তোমায় পায়। তুমি মানুষ আমিও তাই আর দিওনা জালা, ভাই… চোখের সামনে দেখছি আমি ,মরণ ফুলের মালা। ও ভাই ,একটু ওদের বল কিছু নাও কেড়ে ঐ হাতের দা, দেখ আমার দেহ কেটে করছে ওরা কেমন ঘা। আহা বউটা আমার যাচ্ছে লড়ে একাই ওদের শনে, এতোটুকুও নাই কি বিবেক এতো লোকের মনে। বউ রাখতো ওসব ,দৌড়ে পালা আমিও চলে যাই, দেখা হবে পরপারে খোদার কাঠগড়ায় ।
ভালো ছেলে নূরুল ইসলাম (মানিকগঞ্জ) এক যে আছে মোদের ক্লাসে একটি ভালো ছেলে ডাকে তাকে সবাই মিলে ফিরোজ মিয়া বলে। ফিরোজ মিয়া পিতামাতার আদরের ছেলে পড়াশোনা করে সে যে খেলাধুলা ফেলে। মা তাহারে বললেন সেদিন আদর করে স্কুলে যাও আজকে তুমি ডিসকো জামা পড়ে। ডিসকো জামা পরবো না মা, ফিরোজ মিয়া বলে স্কুল ড্রেস পড়তে হবেই স্কুলেতে গেলে। স্কুলের নিয়ম ভঙ্গ হবে ডিসকো জামা নিলে লেখাপড়ায় ভালো, ফিরোজ নিয়ম মেনে চলে।
স্বপ্নভেলা -রিয়াজ খান (কাতার) আমি ঝড় হাওয়ায় দুমড়ে পড়া শ্রান্ত কোলাহল। তোমার মাঝে নতুন করে বেঁচে থাকার ছল। আমি ভালোবেসে কষ্ট কিনি দুঃখ রাশি রাশি, আমার হৃদয় ছিঁড়ে অশ্রু ঝরে তবু আমি হাসি। আমি গ্রীষ্ম তাপে রোদে পোড়া ক্লান্ত বিকেল বেলা, আমি সাগর সম দুঃখ নিয়েও ভাসাই স্বপ্নভেলা।
যে কারণে শফি আলম (গোপালগঞ্জ) আমরা ইচ্ছে করেই জীবনটাকে জটিল করি, সরলতা ত্যাগ করে দুর্বোধ্যতা আঁকড়ে ধরি । ইচ্ছে ক’রে মুখোশ প’রে নিজের মুখটা ঢাকি, ইচ্ছে করেই মনের কথা গোপন করে থাকি । ইচ্ছে করেই অন্যদেরকে বাঁকা চোখে দেখি, ইচ্ছে করেই আধেক কথা বলি , পড়ি , লেখি । আমরা রূপকথাতে মুগ্ধ , হই শিশুদের মতো , আমরা ভুলে যাই আমাদের বয়স ঠিক কত । পরের মঙ্গল দেখে আমরা, কাতর হয়ে পড়ি, পরের সম্পদ লুটে আবার রাজপ্রাসাদ গড়ি । আলোকিত মানুষ হতে নেই না কোনো শিক্ষা, অপবিদ্যার চর্চা করি , শিখি লুট আর ভিক্ষা । আমরা মন্দের পাল্লা ভারি করি…
অগ্নি আব্দুল্লাহ আল মামুন (ফারুক) ঐ লৌহ শিকলে বাঁধতে চেয়োনা আমি অগ্নি , আমার পরশে পুড়ে ছাই হয়ে যাবে তোমাদের লৌহ শিকল । মৃত্যুজয়ী আমি মিছে দেখিও না মরনের ভয় । দেহে আছে দম , বাহুতে বল হিম্মৎ যদি থাকে পিছন থেকে নয় সামনে থেকে করো আক্রমণ । ভয় করি না আমি । সকল মায়ার বাঁধন ছিন্ন করে এসেছি এই রাজ পথে । মিথ্যার চাঁদরে আড়াল রাখতে দেবনা সত্যের সূর্যটা কে । যতক্ষণ দেহে আছে প্রাণ করিবো সংগ্রাম । সকল অত্যাচারির কালো হাতে পরাবো অগ্নি শিকল । আমাকে দেখিওনা আঁধারের ভয় আমি অগ্নি । যেথায় রহিয়াছে আঁধার সেথায় জ্বালাবো আলো…
ওহীর বাহক বি এম মোহসীন কি আজব ফুল ফুটিল মধ্য প্রাচ্যের আরবে, সারা জাহান মুগ্ধ হইল আল আমিনের গৌরবে। পৃথিবীর আগে তোমার সৃষ্টি সাত আসমানের পরে, এই পৃথিবীতে পদধূলি দিলে মা আমেনার ঘরে। জন্মের আগে বাপ হারালে মাও গেল জন্মের পরে, মা হালিমার দুধ খেয়ে পর বড় হলে দাদার ঘরে। ধ্যান করিলে হেরার গুহায় অনেক বছর ধরে, আল্লাহর ওহীর বাহক হলে চল্লিশ বছর পরে। তোমার পরে কোন নবী আসবে না এই ভবে, কেয়ামত্বক সব মুসলমান তোমার উম্মত হবে।
শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর ভ্রমণকাহিনিঃ ট্রেন টু কোরাপুট শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর নতুন ভ্রমণকাহিনির বই’ ওড়িশা ভ্রমণঃ ট্রেন টু কোরাপুট’ আসছে আগামী অমর একুশে বইমেলা ২০২২-এ। লেখকসূত্রে জানা গেছে বইয়ের পাণ্ডুলিপি শেষ করেছেন। এখন সম্পাদনার কাজ চলছে। হুমায়ূন কবীর ঢালীর পরিচয় শিশুসাহিত্যিক হলেও ভ্রমণে বিষয়েও রয়েছে তাঁর একাধিক বই। ট্রেন টু কোরাপুট লেখকের পঞ্চম বই। এই ভ্রমণকাহিনি সম্পর্কে লেখক জানিয়েছেন, আগের ভ্রমণকাহিনিগুলোর মতো এটিও একটি ভ্রমণগল্পের বই। বলা যায় আত্মজৈবনিক ভ্রমণ উপন্যাস। বরাবরের মতো এই গ্রন্থের গদ্যও সাবলিল ও পাঞ্জল। ঢাকা থেকে ভারতের ওড়িশা রাজ্যের আদিবাসি অধ্যুষিত পার্বত্য একটি জেলা কোরাপুটে ভ্রমণের অভিজ্ঞতা সাবলিল ও প্রাঞ্জল ভাষায় বর্ণনা করা হয়েছে।…
কালের প্রতিবিম্ব। ঈদুল আজহা সংখ্যা। প্রচ্ছদ কাহিনি: আমেরিকান প্রবাসী সংগীতশিল্পী মুনমুন-এর কৃতিত্ব : ১) আমেরিকা থেকে লিখেছেন, মাইন উদ্দিন আহমেদ-ভাষা আগে না কি ব্যাকরণ আগে। ২) বাঙালি জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা ও তাঁর সাফল্যগাঁথা। ৩) নীরবেই চলে গেলো বরেণ্য কবি আল মাহমুদ-এর জন্মদিন ৪) কথাসাহিত্যিক সেলিনা হোসেন-এর শৈশব স্মৃতি। ৫) শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যায়লয়-রেজাউল করিম মুকুল ৬) রান্নার রেসিপি: আফিয়া মোবাশশিরা খায়ের। (কোন প্রচ্ছদ ভালো লাগছে আপনার, কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত) নিয়মিত বিভাগসমূহ : নারী জগৎ, প্রবাসীদের কথা, আত্মকথন, শিশুতোষ ছড়া/অংকন, কবিতার আসর, ছড়ার সমাহার, প্রবন্ধ/নিবন্ধ/মুক্ত গদ্য, ভ্রমণ কাহিনি, ধর্ম ও দর্শন ইত্যাদি। নিয়মিত লেখক: আসাদ চৌধুরী, নির্মলেন্দু…
