আজকের ভাবনা হোসনে আরা জেমী আমিত্বের অপমৃত্যু, স্বাধীনতার অপমৃত্যু দেখতে কতটা লজ্জার অপসংস্কৃতি বা পরাধীনতার বেড়াজাল ছিড়ে আমিত্ব থেকে আমিকে টেনে হিচড়ে মানুষ নামের খাঁচার মুক্তি। মানুষ হয়ে থাকার যুদ্ধটা কষ্টের মানুষই মানুষের শত্রু ভীষণ কে হারবে, কে জিতবে! মানুষ নাকি মনুষত্ব!! নাকি মানবতার।। _____________________________ জেমী/বাংলাদেশ /১৮ আগষ্ট, ২০২১
Author: প্রতিবিম্ব প্রকাশ
জহির রায়হান জন্মদিনে বিনম্র শ্রদ্ধা চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার জন্ম: ১৯ আগস্ট ১৯৩৫ মৃত্যু: ৩০ জানুয়ারি ১৯৭২ বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৭৭ সালে মরণোত্তর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং সাহিত্যে অবদানের জন্য ১৯৯২ সালে মরণোত্তর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। চলচ্চিত্রে তার সামগ্রিক অবদানের জন্য ১৯৭৫ সালে ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে মরণোত্তর বিশেষ পুরস্কার প্রদান করা হয়। তার রচিত প্রথম উপন্যাস শেষ বিকেলের মেয়ে ১৯৬০ সালে প্রকাশিত হয়। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো হাজার…
নিচে (নাকি) নীচে ————————————— ফেসবুকে শুধু নয়, একালের সাহিত্যে অহরহ ‘নিচে’ – এই ভুল প্রয়োগ চোখে পড়বে। কোভিড-১৯ এর মতোই এই ‘নিচে’ ভাইরাস আজ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ মনে করেন, রবীন্দ্রনাথ ‘নিম্ন’ বা ‘নিম্নস্থান’ অর্থে ‘নিচে’ শব্দটির পক্ষে মত ব্যক্ত করেছেন বলে তা গ্রহণীয়। কিন্তু বিষয়টি ‘রবীন্দ্ররচনাবলী’র কোনও নিবন্ধে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে প্রখ্যাত বানানবিদ মনীন্দ্রনাথ ঘোষ (কবি শঙ্খ ঘোষের পিতা) তাঁর ’বাংলা বানান’ গ্রন্থে উল্লেখ করেছেন যে, রবীন্দ্রনাথ তাঁর একটি পত্রে (১৩৪২ সালে প্রকাশিত ’বাংলা শব্দতত্ত্ব’ গ্রন্থের অন্তর্ভুক্ত) সংস্কৃত শব্দ ’নীচ’-এর অর্থ শুধু mean (হীন) এবং ‘নিচে’-কে প্রাকৃত বাংলা শব্দ ও এর অর্থ ‘নিম্ন/নিম্নে’ বলে উল্লেখ করেন। ঘোষবাবু…
সমাজ পরিবর্তনে নারীর ভূমিকা অগ্রগণ্য। কারণ সমাজের প্রতিটি সদস্যই নারীর হাত ধরে বেড়ে ওঠে। নারীর দৃষ্টিভঙ্গি পরম্পরায় সবাই বহন করে। তাই আসুন নারীরা, আমরা আমাদের চিন্তাধারা বদলে ফেলি। শান্তি এবং সংহতিকে আহবান জানাই। এ জন্য নারীকে প্রচুর পড়তে হবে,লিখতে হবে। আসুন পরিচয় করিয়ে দিই প্রতিশ্রুত এক নারীর সাথে- সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপের সম্মানীত উপদেষ্টা ও মডারেটর কবি ফরিদা বেগম এর সাথে সবাইকে পরিচিত করতে চেষ্টা করবো: লেখক পরিচিতি: কবি ফরিদা বেগম । বরিশাল শহরে এক সম্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন । পিতা-মরহুম সেকেল উদ্দিন আকন । মাতা-সুফিয়া আকন । বৈবাহিক সুত্রে ঝিনাইদহ শহরে বসবাস । স্বামী-মাসুদ আহমদ । পরিবেশবাদী এবং…
আর দেখা হবে না, দীর্ঘ এক বছরের বেশি সময় স্যারকে মিস করছিলাম না ফেরার দেশে প্রিয় আলীম স্যার। চিরবিদায়ের সময় -১৮ই আগস্ট-২১, সন্ধ্যে- ৬.৩৫ মি.। স্যরের রূহের মাগফেরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা। সাহিত্য সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করেছিলাম বা দীক্ষা নিয়েছিলাম যাঁর কাছ থেকে। যাঁর সাহিত্য আলোচনা শুনবার জন্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতাম আমরা অনেকেই। আজ তিনিই না ফেরার দেশে প্রিয় আলীম স্যার। সাদা মনের মানুষ। দীর্ঘ সময় ধরে আমার দেখা, কোনো অহংকার বা রাগ দেখিনি স্যারের কোনো দিনও । অনেক স্মৃতি আছে স্যারের সাথে………….. ওপারে ভালো থাকবেন স্যার, বেহেস্তের মাকাম আপনার জন্যে, চির…
প্রবীর মিত্র শুভ জন্মদিন জন্ম: ১৮ই আগস্ট , ১৯৪০ চলচ্চিত্র অভিনেতা: তিনি ৭ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে “বড় ভাল লোক ছিল” চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতার পুরস্কারে ভূষিত হন ৷ চাঁদপুর পৈতৃক নিবাস দাম্পত্য সঙ্গী: অজন্তা মিত্র পিতা-মাতা: গোপেন্দ্র নাথ মিত্র (বাবা), অমিয়বালা মিত্র (মাতা) জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন প্রবীর মিত্র চাঁদপুর শহরে এক কায়স্থ পরিবারে জন্ম গ্রহণ করেন। বংশপরম্পরায় পুরনো ঢাকার স্থায়ী বাসিন্দা প্রবীর মিত্র। তিনি ঢাকা শহরেই বেড়ে উঠেন৷ তিনি প্রথম জীবনে সেন্ট গ্রেগরি থেকে পোগজ স্কুলের গন্ডি পেরিয়ে জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতক সম্পন্ন করেন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র ২০০০ সালে মারা গেছেন। তার…
কবি হেলাল হাফিজ অসুস্থ, সিএমএইচে চিকিৎসাধীন আছেন। প্রিয় কবি সুস্থ হয়ে ফিরে আসুন। সবার কাছে দোয়া চাই
বিপন্নতা নদেরচাঁদ হাজরা (Kolkata) ১৮.৮.২০২১ পৈশাচিক উল্লাসে আজ বিপন্ন মানবিকতা লুঠেরাদের আগ্রাসনে অসহায় মানুষ আজ হাহাকারে বিদীর্ণ দিগ্বিদিক খড়কুটো যা পায় আঁকড়ে ধরে বাঁচার অদম্য প্রয়াস৷ তবুও হানাদারের কবলে বেঘোরে যায় প্রাণ৷ অসহায়ের আর্তনাদে কেঁপে ওঠে আকাশ বাতাস কর্কশ আওয়াজে বুকের রক্ত হিম হয়ে যায়৷ মনের কোনায় জমে দীর্ঘশ্বাস৷ আগেও ওরা খুব ভালো ছিলনা তবুও অস্তিত্বের সংকটে ভুগতে হতনা৷ একটু একটু মুক্ত বাতাস পেত প্রাণের স্পন্দন ছিল ভালোবাসা ভালোলাগাগুলোকে মেলে দিতে পারত৷ আজ অবোধ শিশুগুলোও ছাড় পায়না রক্তাক্ত স্বদেশে বাকরুদ্ধ অন্ধকারে নিমগ্ন ভবিষ্যত পিশাচরাই আজ হত্তাকত্তা বিধাতার আসন নিয়েছে৷ সবুজ পাহাড়ে রক্তের হোলিখেলা মত্ত দানবের হাতে জীবন পণবন্দী৷ জীবনের সুধাপাত্রে…
মিথ্যাবাদী তুমি মাইন উদ্দিন ১৯৭২ থেকে ২০২০ সাল স্বাধীনতার ৪৯ বছর পার হলো তবুও তুমি কথা রাখোনি বলেছিলে দেশ স্বাধীন হলে পাবো মায়ের ভাষায় কথা বলার অধিকার তবে কেন আজ কথা বললে যেতে হয় কারাগার? বলেছিলে স্বাধীন হলে মিলবে চাকুরি তবে কেন বেকারত্বের চাপে দিশেহারা মা বাবার সার্টিফিকেটধারী হাজারো বকরি? তুমি বলেছিলে দেশ স্বাধীন হলে ঘুচবে অনিয়ম আর দূর্নীতি তবে কেন আজ সকল কাজে দিতে হয় ঘুষ আর উপরি বাড়তি? বলেছিলে স্বাধীন হলে মা বোনের দল বাঁধাহীন ছুটে বেড়াবে একাকী তবে কেন আজ তাদের ইজ্জত লুটে উল্লাস হয় ধর্ষণ সেঞ্চুরির? তুমি বলেছিলে দেশ স্বাধীন হলে কেউ মরবে না ভাতের তরে…
মনের মানুষ♥ (প্রেমের কবিতা) — পারভীন আকতার যদি আবার ফিরে আসতে পারি তোমাকে সাথে নিয়েই ফিরব। কাজল কালো চোখে দেখব অপলক। দু’হাত বাড়িয়ে আমায় কি কাছে টেনে নেবে না? বলব,নির্দ্বিধায় চুপ মেরে বসতে পারো আমার দু’চোখের পাতায়। শাড়ীর আঁচলে মুছতে পারো তোমার নাদুস নুদুস মুখাবয়ব! একটুও বিরক্ত হব না; আগের মত চেঁচিয়ে সেই ভুল করব না। কাছে ঘেঁষতে দিতাম না বোকাসোকা সেই আমি গভীর আলিঙ্গনে চুমুর বরষা নামিয়ে দেব শীতের রাতে! ডাগরডাগর আঁখিতে ভাববে কে এই স্বপ্নমানবী? মনের অগোচরে প্রেমের ফ্রেমে বন্দী হবে দু’টি আত্মা! অবিনাশী অতৃপ্ত যত পাওয়া না পাওয়া ভুলতে বসেছিলাম! ফের বাসনা বারতায় পুষ্পরেণুতে প্রজাপতি পাখা মেলবে।…
