Author: প্রতিবিম্ব প্রকাশ

সবাই জেনে গেলো নাসিরুজ্জামান (টগর) কাঙালিদের নামটা শুধু খাচ্ছে বাবুর দল, মিছেই কেন কাঙালি ভোজ নামটা দিলি বল? অনাহারী পথভোলাদের খাবার মুখে দিয়ে, কেমন করে ঢেঁকুর ছাড়িস লজ্জা গেছে ধুয়ে? নিত্য তোদের হচ্ছে বাড়ি কোর্মা পোলাও জর্দা, দিন ভিখারির জোটে নারে একটা গোশের টুকরা। হয়তো আশায় বুক বেঁধে সে আসছে তোদের কাছে, কয়েক টুকরো গোশত খাবে মাস তিনেকের পরে! সবই তোরা খেয়ে নিলি হোই-লি পরিপাটি, অনাহারী ফিরলো ঘরে দিনটা করলো মাটি। যাদের নামে ভোজটা দিলি বলনা ক’জন পেলো? বড়ো কাঙাল নেতারা আজ সবাই জেনে গেলো।

আরো পড়ুন

অভিনেত্রী শবনম শুভ জন্মদিন জন্ম: ১৭ আগস্ট, ১৯৪০ প্রখ্যাত নায়িকা ও অভিনেত্রী।  যিনি শবনম নামে পাকিস্তান ও বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করেন। শবনম নামের অর্থ দাঁড়ায় ফুলের মধ্যে বিন্দু বিন্দু শিশির ঝরে পড়া। তিনি একজন হিন্দু অভিনেত্রী হিসেবে পাকিস্তানের চলচ্চিত্র শিল্পে বা ললিউডে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ১৯৬০-এর দশক থেকে ১৯৮০’র দশক পর্যন্ত একাধারে সক্রিয় অভিনয় চর্চা করে গেছেন। ১৯৯০-এর দশক থেকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প বা ঢালিউডে অভিনয় করে যাচ্ছেন। ঢাকায় জন্মগ্রহণকারী শবনম ঐ সময়ে অত্যন্ত আবেগপ্রবণ ও রোমান্টিক নায়িকা হিসেবে তৎকালীন পাকিস্তানের পূর্ব ও পশ্চিম – উভয় অংশেই সমানভাবে জনপ্রিয় ছিলেন। ১৭ আগস্ট, ১৯৪০ইং সালে তিনি জন্মগ্রহণ করেন। বাবা ননী…

আরো পড়ুন

তুমি চিরস্মরণীয় আলমগীর হোসেন খান যদি আসো বার বার তোমার পদ্মা, মেঘনা, দাঁড়াবে এসে কাছে তোমাকে সালাম জানাবে । মাঠের ফসলে সোনা ফলে তোমাকে ডাকে করুন সুরে, তুমি তাদের কান্নার সুর শোন বেদনার সারা দাও । তোমার নাম কেউ ভুলাতে পারেনি তুমি জেগে থাকো পাখি হয়ে , কোমলতা তোমার প্রাণের সুর তুমি দেশের জন্য কাঁদো । তোমার দেশপ্রেম কত বড় তোমাকে আজো মনে পড়ে, মাতৃভুমি তোমার অতি আপন তোমাকে পাওয়া যাবে । এদের হৃদয় মাঝারে যেখানে কলমি লতা, হাসবে বিরল জলে তোমাকে আপন করে।

আরো পড়ুন

ইচ্ছে পূরণ মোঃ রাজিব হুমায়ুন ইচ্ছে করে বিদ‍্যালয়ে পড়ালেখা করি, ন‍্যায়ের কথা লিখতে আজই কলম হাতে ধরি। ইচ্ছে করে আবাদ করি সারাবছর জুড়ে, দু’মুঠো ভাত পাবে সবাই ক্ষুধা যাবে দূরে।। ইচ্ছে করে পাখির মতো ডানা মেলে উড়ি, সব মানুষের খবর নিতে করি ঘোরাঘুরি। ইচ্ছে করে আলাদীনের চেরাগ পেতে হাতে, দুঃখ সবার মুছে গেলে ইচ্ছে পূরণ তাতে।

আরো পড়ুন

কিংবদন্তি গায়ক, গীতিকার, সুরকার ও গিটারবাদক আইয়ুব বাচ্চু। আজ তার ৫৯ তম জন্মবার্ষিকী। সাতাশ বছরের ব্যান্ড সংগীত ক্যারিয়ারে আইয়ুব বাচ্চু ছিলেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী এবং বিশ্বের অন্যতম সেরা গিটারবাদক। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্ম নেওয়া আইয়ুব বাচ্চু সফল সংগীতজীবনে দেশব্যাপী পরিচিতি পেয়েছিলেন অনেক আগেই। তার কীর্তিময়, কর্মমুখর জীবন তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক পরিচিতিও। আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইসহাক চৌধুরী ও মায়ের নাম নুরজাহান বেগম। বাচ্চুর শৈশব কাটে চট্টগ্রামেই। রক্ষণশীল পরিবারের সন্তান হওয়ায় সংগীতকে ক্যারিয়ার হিসেবে নিতে বেশ বেগ পোহাতে হয় তাকে। চট্টগ্রামের সরকারি মুসলিম হাই…

আরো পড়ুন

বাংলা সাহিত্যের আধুনিক ও অন্যতম শ্রেষ্ঠ কবি শামসুর রাহমান ২০০৬ সালের ১৭ আগস্ট মৃত্যুবরণ করেন: বাঙালি জাতির নানা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, সামাজিক ও রাজনৈতিক জীবনের অসংগতি ও শোষণের বিরুদ্ধে তার অগ্নিদীপ্ত পংক্তিমালা বাংলা কবিতায় নির্মাণ করেছে অনন্য কাব্যস্বর। শামসুর রাহমানকে নাগরিক কবি বলা হলেও গণমানুষের সঙ্গে আধুনিক বাংলা কবিতার আত্মীয়তা সৃষ্টিতে তার ভূমিকা অগ্রগণ্য। সাহিত্য রচনায় সৃষ্টিশীলতা ও মননের দ্যুতিময় উপস্থাপনা তাকে দিয়েছে কবিতার বরপুত্রের উপাধি। প্রায় অর্ধশতাব্দীকাল ধরে তিনি লিখে গেছেন নানা কালজয়ী কবিতা। বাংলাদেশের জন্মকে ঘিরে লেখা ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কিংবা ‘স্বাধীনতা তুমি’র মতো অসংখ্য অনবদ্য কবিতা তার কলম থেকে বেরিয়েছিল। পাশাপাশি সমকালীনতা ধারণ করে সারা জীবন…

আরো পড়ুন

দহন কবি সুমিতা মুখোপাধ্যায় এ দহন আমার।  দহন নয় এ -দহন,দহনের আমি এক মাদক পবনের পিছু -পিছু ঘুরেছি,দেখেছি সূদুরে, মাদকের বিষয়ের জ্বালায় জ্বলছে সর্বশরীর – ভস্মবৎ মৃত পিতৃকুল, তাঁদের সন্তানদের ভৌতিক বাগানের বাঁশ-চেরা বেঞ্চির ধারে এসে দাঁড়িয়ে রয়েছি আমি অন্ধ মূক ও বধির এক মাদক ভাবি, এখানে যে -আগুন খেলে বেড়াত, সে কি এখন ঘুমায়! সে কি কখনও ঘুমায়, বলো বলো মাদক তমালতরুছায়াতল, তাঁর ফেলে-যাওয়া বাঁশরীর ভিতর দিয়ে মধ্যাহ্ন বয়ে চলে, মধ্যাহ্ন বয়ে চলে? কোথায়, কোন দিকে ধাওয়া মাদক প্লাবিত মধ্যাহ্ন প্রহর বলে যে কিছু নাই! প্রহরগণনাকারী, তুমি কেহ নও আমার লেখনী পথের হাওয়ায় লাঞ্চিত এক প্রজ্জ্বলন চিরদগ্ধ বিষাক্ত মাদক।

আরো পড়ুন

তুমি পাবে মুক্তি ?আব্দুল অদুদ চৌধুরী ?সৌদি আরব মক্কাহ।। ১৬/৮/২০২১ যাহারে দেখিলাম না আমি তাহারে কেন বিশ্বাস করি-? আসল কথা হইলো তিনি সব কিছুই সৃষ্টি করেছেন এতোই সুন্দর করি। তোমার অল্প জ্ঞান থাকে যদি পাইবে খুজে তাহার হদিস তিনি থাকেন আড়ালে জ্ঞানের কিতাব দিয়েছেন নবীর মাধ্যমে সকলের লাগি। নিজে আমল করিলে নিজেরও লাগি পাবে মুক্তি, জ্বিন ইনসান কে দিয়েছেন একটু আজাদ করি, যাহা করবে তাহা পাইবে সব নিজেরও লাগি। তিনি হলেন আহকামুল হাকিম সকলের লাগি, সবাই পড়ে দেখো আল কোরআন কতোইনা সুন্দর তোমার আমার জীবনের লাগি। খেলা হবে শেষ! মন বোঝাই কেমন করে মনে কত কিছুই বলে— আজ বুঝি…

আরো পড়ুন

সেই রাতের সূর্য ******************* অনেক হারিকেন পারিবারিক জীবনের মহাসাগরে সাহায্যের মাধ্যমে সমাধান করা হয়েছে বুদ্ধির হস্তক্ষেপ সামাজিক হচ্ছি একে একে মুখোমুখি জেলেদের মাছ ধরার মত ভূমধ্যসাগরে ভয়াবহ হারিকেন সেখানে নোডিং নৌকা হৃদয়কে অ্যালার্ম করুন, ডুবন্ত-ফোবিয়া সেই রাতের সূর্য নিরাপত্তা বাতি লণ্ঠন বোঝাতে সক্ষম । পারিবারিক দায়িত্ব প্রিয় পেটের জন্য আপগ্রেডেশনের উপর প্রত্যাশা আশাহীন অজ্ঞতা কর্তারা খুব কমই ভয় পেয়েছিল মৃত তারা মিছিলে মেঘ জমেছে বজ্রপাতও বজ্রপাত স্পর্শ করে দ্বৈত মন সবসময় সম্ভাব্য হারিকেন মানুষের সাহস করে সমস্যার মুখোমুখি হতে হয় ভয়ঙ্কর বাতাসের সাথে সমাধান ক্লান্ত শরীরের জন্য আর হারিকেন নয় বার্ধক্যজনিত সমস্যার সঙ্গে অবসরপ্রাপ্ত বাড়ি থেকে সমুদ্র এবং সমুদ্র থেকে…

আরো পড়ুন

মাধবী উপাখ্যান ২১ শামসুল বারী উৎপল কতকাল দেখা নেই আমাদের ক্যালেন্ডারের পাতা গিলেছে দাপ্তরিক ব্যস্ততা, অবস্থান পাল্টেছে কালের ধ্রুব তাঁরা, নাতিশীতোষ্ণ অঞ্চলের বর্ধিত তাপমাত্রা কবেই হত্যা করেছে প্রকৃতির সবুজ জনারণ্য, পাল্টে গেছ তুমি। অথচ, তোমাকে দেখার পর প্রাচীন কৈশোর থেকে অশ্লীল বার্ধক্যে একটা দিনও বয়স বাড়েনি আমার, কী ভীষণ জরাক্রান্ত সময়কে ধারণ করে নষ্ট কালের অকথ্য দৃষ্টান্ত এই মৃত্তিকায় শুধু একটা স্বপ্ন জয়ের প্রচেষ্টায় আজ অব্দি একটুও পাল্টাইনি আমি, অথচ, কতকাল দেখা নেই আমাদের।

আরো পড়ুন