রাজা রামমোহন ক্লাবের প্রেসিডেন্ট ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, রংপুরের প্রবীণ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মনোয়ার হোসেন হৃদযন্ত্র ক্রীড়া বন্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সন্ধা সাড়ে ৬ টায় ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহি… রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ১ কন্যা সন্তান, নাত-নাতনি, আত্মীয়-স্বজন, বহু বন্ধুবান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রংপুরের সাংস্কৃতিক অঙ্গনে তার বিশাল অবদান রয়েছে। তিনি যাত্রাপালার মধ্যদিয়ে সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ করে। তিনি দেশ বিদেশে প্রায় ২ শতাধিক মঞ্চ নাটকে অভিনয় করেছেন এছাড়াও বেতারে নাটক করেছেন। মনোয়ার হোসেন ফেমা জাতীয় কমিটির সদস্য ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন রংপুর…
Author: প্রতিবিম্ব প্রকাশ
আমার জন্য তোমার জন্য ইরা জেনিথ আমি পাহাড়ের ধারে গিয়েছিলাম ভাইব অনুভব করতে আমি পুনরুজ্জীবিত করতে প্রায় ভুলেই গিয়েছিলাম দীর্ঘ দীর্ঘ দিন তোমায় ডাকতাম অপেক্ষাটা খুবই অলৌকিকভাবে শক্তিশালী ছিল ওহ! গানটি অনুভব করতে আমি পাহাড়ের ধারে গিয়েছিলাম স্মৃতির গলি পর্যন্ত সব পথ আমি অনুভুতি গুলো মনে করার চেষ্টা করেছি আমি আশা করি তারা এখনও বেঁচে আছে । ওহ! আমার স্মৃতির গলিতে নিচে, আমি ঝর্ণা খুঁজে পেয়েছি আমি শক্তি অনুভব করতে বিরক্তিকরভাবে প্রতারিত আমি জানতাম না যে আমি এত গভীর খুর তৈরি করেছি আমার সুন্দর হৃদয়ে আমি না, তুমি না কেউ অনুসরণ করতে পারবে না গভীরতা মারিয়ানা ট্রেঞ্চের কাছাকাছি আমি এখনও…
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে আজ বিকালে শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরাম আয়োজিত শোকের ছড়া-কবিতা পাঠ ও আলোচনায় উপস্থিত কবিসাহিত্যিকগণ। বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সাধারণ সম্পাদক সোহেল মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা ও ছড়া-কবিতা পাঠে অংশগ্রহণ করেন বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সভাপতি হুমায়ূন কবীর ঢালী, কথাসাহিত্যিক শাহেদ ইকবাল, ডা. মিজানুর রহমান কল্লোল, প্রণব মজুমদার, বাবুল আনোয়ার, হাসান মাহমুদ, শিবুকান্তি দাশ, শাহাদত বখ্ত শাহেদ, শাহনাজ পারভীন, মামুন সারওয়ার, শেলী সেলিনা, শেখ আব্দুল হক চাষী, জ্যোতির্ময় সেন, বশিরুজ্জামান বশির, নাদিরা খানম, আহমেদ মুনির, নাজনীন স্বপ্না, রানা মাসুদ, সত্যজিৎ বিশ্বাস, এস.…
গ্রন্থ আলোচনা: গ্রন্থের নাম: ক্রীতদাসের হাসি বইয়ের ধরন: উপন্যাস বইয়ের লেখক: শওকত ওসমানের আলোচনায়: তসলিমা হাসান (কবি ও কথা সাহিত্যিক) প্রথম প্রকাশিত হয় ১৯৬৩ সালে। নাটকের ন্যায় সংলাপ সদৃশ উপন্যাসটির মূল উপজীব্য বাদশাই শাসনামলে মানুষের পরাধীনতা। যেখানে প্রচুর ধনের মালিক হলেও ধন মানুষের মনে সুখ আনে না। বাগদাদের মুসলিম খলিফা হারুন অর রশিদ। প্রচুর ধন সম্পদ আর ক্ষমতার কতৃত্বধারী এই খলিফার মনে কোন সুখ ছিলনা, সদা অস্থিরতায় নিমজ্জিত থাকতেন। তারই দরবারের দাসী মেহেরজান ও ক্রীতদাস তাতরী প্রেমে আবদ্ধ হয়ে পড়ে। খলিফা হারুনর রশীদ এর বেগম জুবায়দা, দাসী মেহেরজানকে অনেক ভালোবাসতেন। বেগম জুবায়দার তত্বাবধানে প্রাসাদের নিয়ম ভঙ্গ করে খলিফা হারুনুর রশীদের…
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাকের (তৃতীয়) মৃত্যু বার্ষিকী। তার পুরো নাম আব্দুর রাজ্জাক। ১৯৪২ সালের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। কলকাতার থিয়েটারে অভিনয় করার মাধ্যমে রাজ্জাক তার অভিনয় জীবন শুরু করেন। সিনেমার নায়ক হওয়ার অদম্য স্বপ্ন ও ইচ্ছা নিয়ে রাজ্জাক ১৯৫৯ সালে ভারতের মুম্বাইয়ের ফিল্মালয়ে সিনেমার ওপর পড়াশুনা ও ডিপ্লোমা গ্রহণ করেন। এরপর কলকাতায় ফিরে এসে শিলালিপি ও আরও একটি সিনেমায় অভিনয় করেন। তবে ১৯৬৪ সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার কবলে পড়ে রাজ্জাক তার পরিবার-পরিজন নিয়ে ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে রাজ্জাক ‘উজালা’ সিনেমায় পরিচালক কামাল আহমেদের সহকারী হিসেবে কাজ শুরু করেন। ৬০-এর দশকে সালাউদ্দিন পরিচালিত হাসির সিনেমা ‘তেরো…
তাসকিন রহমান জন্ম: ২০ আগস্ট ১৯৮৭ অভিনেতা, গায়ক ও চিত্রশিল্পী। তিনি ঢাকার গুলশানে জন্ম গ্রহণ করেন। গুলশানে তার শৈশব ও কৈশর কাটে। উচ্চ শিক্ষার জন্য ২০০২ সাল হতে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস শুরু করেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০১৭ সালে বাংলাদেশে আসেন। ২০১৭ সালের ঢাকা অ্যাটাক চলচ্চিত্রে খলনায়কের ভূমিকায় অভিনয়ের জন্য পরিচিতি পান। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত অভিনয় শিল্পী। অভিনয়ের পাশাপাশি চিত্রশিল্পী হিসেবেও তিনি সুনাম কুড়িয়েছেন। ২০১৫ ও ২০১৭ সালের মার্চ মাসে সিডনিতে তার তৈলচিত্রের প্রদর্শনী হয়েছে। তাসকিন শিশু শিল্পী হিসেবে টিভি নাটকে অভিনয় শুরু করেন। ৯ বছর বয়সে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি অনুষ্ঠানে অভিনয় ও গানের জন্য পুরস্কার পেয়েছেন। ১৯৯০…
জ্যোৎস্নার মাতাল আলো শেলী সেলিনা জ্যোৎস্নার মাতাল আলো, আদিম খেলা খেলছে লাশকাটা ঘরে! হতবাক ডোম – নগ্ন কঙ্কালের সাথে চালিয়েছে বিশ্বযুদ্ধ ! একদিন যে তরুণীর বুকে মাথা রেখে প্রেমিক পেয়েছিলো আট বেহেশতের সুখ ! আজ সে বদ্ধ লাশকাটা ঘরে লাল রক্তের গালিচায় ঘুমিয়েছে! সাদা বকবক্ষীর মতো উড়ে অথবা ব্যস্ত অথবা ক্লান্তহীন হাসিমুখে এসেছে নব ডাক্তারের দল, কাটছে সে প্রেমিকার নির্ঘুম রক্ষীর মতো আগলে রাখা বুক! তরুণীর শরীরের মাংসগুলো স্যুয়ারেজ দিয়ে ভাসছে বুড়িগঙ্গায়! তরুণীকে এখন আর চেনা যায় না! তরুণীর কচি সজনে ডাটার মতো হাড়গুলো ডোমের বাড়তি আয়ের পথ! আর ডাক্তারের মাথায় থাকে তরুণীর আদুরে শরীরের মানচিত্র! কেউ জানে না তরুণীটি…
পাহাড়ের সাথে, একান্তে রুমা ব্যানার্জী (Kolkata) শহুরে একঘেঁয়েমিতে ক্লান্তজীবন যখন প্রাণ ভরে নিশ্বাস নিতে চায় তখন মন ছুটে যায় নীল সবুজ হিমালয়ের কোলে কোন অজানা গ্রামে। সেখানকার সোঁদা মাটির গন্ধ, ঝোপে ঝাড়ে ঝিঁঝি পোকার ডাক, হোমস্টের রান্না ঘর থেকে নেপালি সুরে গুনগুন, দূরে পাহাড়ের গায়ে জ্বলে থাকা টিমটিমে আলো সব যেন হাতছানি দিয়ে ডাকছিল। কিছুটা নিমরাজি কর্তা কে বাগে পেয়ে বলেই ফেললাম, চলো কদিন পাহাড়ে ঘুরে আসি। হাতে বেশি দিন ছুটি নেই, বড়জোর চার পাঁচদিন। তাই বা মন্দ কি?কর্তা রাজি শুধু শর্ত একটাই দার্জিলিঙে থাকা চলবে না।অগত্যা তাতেই রাজি। আগে থেকে তেমন প্ল্যান ছিলনা তাই বন্ধুর স্মরনাপন্ন হলাম। সে’ই ফোন…
♥আদর ছানা♥ —-রেহনুমা কবির বয়স-৮, শ্রেণি -২য় (পশ্চিম মরিয়ম নগর সপ্রাবি রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।) ইঁদুর ছানা পেয়ারা নিয়ে যায়, এই তো এলো মুড়ি খেতে ভাই। মুরগী ছানা খেতে এলো খাবার, শিয়াল তারে ধরল চেপে এবার। হাঁসের ছানা পানি থেকে উঠল, জামাকাপড় নিয়ে তারা ছুটল। শিয়াল দেখে ভালুক দৌড়ায়, পেছন হতে হাঁটে বাঘে খোঁড়াই। হরিণ ছানা শিং মেরে দিল ভালুকটা বেশ ব্যথা পেল। ছানাদের খুব ভালোবাসি, লক্ষী তারা শুভেচ্ছা রাশিরাশি।
তবু যারা বেঁচে আছি এলিজা আজাদ-২০২১ ইং পৃথিবীর বুক জুড়ে কোভিড নাইনটিন শবদেহের ছবি দেহগুলো জ্বলছে চিতায় ঠাঁই নিচ্ছে কবরে বিষম-লাগা ঘোরের মাঝে বেঁচে থাকা মানুষগুলো শোকের মিছিলের তন্দ্রা কাটেনি এখনও অনুভূতি যেনো ভোঁতা কাঁচি প্রাণের স্পন্দন স্থিমিত প্রদীপের শিখা সুখের স্মৃতিটাও ফিকে ভালোবাসার আলিঙ্গন থেকে থেকে বুক ভার করা ঘন নিঃশ্বাস থিতিয়ে পড়া সময়ের কাছে মানুষ কতো অসহায় আহারে মানুষ! বোবাকালা কোনঠাসা মানুষ! ভালো লাগে না… কিছুই এখন আর ভালো লাগে না… তবু্ যারা বেঁচে আছি, দুঃসাধ্যের সিঁড়ি বেয়ে না-হয় আলোর দিকে পা বাড়াবো একটু একটু করে।
