Author: প্রতিবিম্ব প্রকাশ

ভালোবাসা তাহেরা খাতুন নিজের মতো করে কেউ ভালোবাসে না এটা মেনে নিয়েই ভালোবাসতে হবে নয়তো ভালোবাসাহীন পৃথিবীর ছোট্ট দীর্ঘশ্বাস নিয়েই বেঁচে থাকতে হবে। হয়তোবা আমিও তার মতো করে ভালোবাসিনি ভালোবাসতে পারিনি,হয়তোবা বুঝতেই পারিনি? খুঁজে দেখিনি তার ভালোবাসার জায়গা কোথায় এমনি লেনা দেনা ভালোবাসায়। কেউ কাউকে বোঝে না,বোঝাতেও পারে না হয়তোবা বোঝেও বোঝেনা নিজের চাওয়া পাওয়া কম হলেই ভালোবাসায় বিতর্কিত হয়ে যায়। মাঝে মাঝে থার্ড পারসন এর উপস্থিতি আরো জটিল হয়ে যায় ভালোবাসা যখন দেখা যায়, খুব প্রিয় মানুষটি ধীরে ধীরে অন্যের হয়ে যায়। পর হয়ে যায় নিজেরই সীমানায় যে মানুষ ছিল তার একমাত্র ভরসার সেখানে বাসা বাঁধে, সন্দেহ আর অবিশ্বাস…

আরো পড়ুন

জীবন কথা কামরুন নাহার জীবন মানে ভালোবাসার এক অনুভূতি জীবন মানে দুফোঁটা চোখের জল। জীবন মানে তিলে তিলে সব শেষ হয়ে যাওয়া জীবন মানে মরুভূমির ধূসর প্রান্তরে থাকা বালুচর। জীবন মানে মহানুভবতায় ভরা এই সুন্দর ভুবন জীবন মানে যন্ত্রনা দুঃখ কষ্টের খেলাঘর। জীবন মানে ছোট থেকে বেড়ে ওঠা ভালোবাসার ঘর জীবন মানে সংসারের তরঙ্গের খেলা ঢেউ। জীবন মানে বেলা শেষে অবশেষে শূন্যতায় ভরা জীবন মানে এক অনুভূতি সুন্দর প্রতীক। জীবনকে দেখেছি অনুভবে রেখেছি সত্য ও ন্যায়ের পক্ষে জীবন মানে ইহকাল ও পরকালের অনুভবে হিসাব নিকাশ।

আরো পড়ুন

মাশুল ~আনু ইসলাম রেনী তুমি প্রত্নতত্ত্ববিদ হয়ে আমার মনের কুঠোরে এসে দেখ তোমার জন্য খোদাই করে রেখেছি এক বিশাল রাজ্য গড়ে। তুমি দার্শনিক হয়ে আমার হৃদ-গহীনে এসে দর্শন করো অতঃপর বলো তুমি বীনা সূর্যগ্রহণ কেন আমায় বারবার গ্রাস করে? তুমি নীলকন্ঠ হয়ে আমার উপশিরাতে বসে দেখে যাও তোমার জন্য খড়কুটো দিয়ে বুনেছি ভালোবাসা ঘর। তুমি আমার ঘরের গৃহিণী হয়ে দেখ আমি কার হাতের এককাপ চায়ের জন্য অপেক্ষা করি নিশি-ভোর। তুমি প্রেমানন্দো হয়ে আমার বাম অলিন্দে এসে অনুভব করো আমার হৃদপিন্ডের ধুকধুকানি কেন হয় সারাক্ষণ? তুমি চিত্রশিল্পী হয়ে চিত্তে আঁকা তোমার বিবর্ণ ছবিতে আলতো হাতের ছোঁয়াতে রঙিন পরশ মাখিয়ে দিয়ে যাও।…

আরো পড়ুন

রিকশা চালকের দুই ছেলে বিসিএস এক ছেলের এমবিবিএস রিকশা চালিয়ে অর্থ উপার্জন করে তিন ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আব্দুল খালেক শেখ (৮১)। গ্রামের বাড়ি বাগেরহাটের কাঁঠাল গ্রামে হলেও স্বাধীনতার পর থেকে তিনি খুলনায় বসবাস করেন। খুলনা শিপইয়ার্ডে বেশ কয়েক বছর চাকরি করেছেন। এখনও থাকেন সেই এলাকায়। ৪০ বছর বয়সে করেছেন বিয়ে। তিন ছেলের বাবা। স্ত্রী ফাতেমা এক সময় খুলনার বন্ধ হয়ে যাওয়া দাদা ম্যাচ ফ্যাক্টরিতে কাজ করতেন। রিকশাচালক এ চাচার নাম আব্দুল খালেক শেখ (৮১)। গ্রামের বাড়ি বাগেরহাটের কাঁঠাল গ্রামে হলেও স্বাধীনতার পর থেকে তিনি খুলনায় বসবাস করেন। খুলনা শিপইয়ার্ডে বেশ কয়েক বছর চাকরি করেছেন।…

আরো পড়ুন

মা বাবার শূন্যতা মোরশেদা আক্তার ঘরের দেয়ালে নেই মা বাবার ফটোগ্রাফ মায়ের সাথে হয় না এখন ফোনালাপ, চারিদিক থেকে শুনি শূন্যতার সংলাপ মায়ের চশমা আর বাবার হাত ঘড়িতে শুনি শোকের বিলাপ। এই যে মা বাবার ঘরের সব জিনিসপত্র এখানে শূন্যতা ছড়িয়ে ছিটিয়ে যত্রতত্র, কতদিন পড়িনা বাবার লেখা চিঠিপত্র জীবনের অংক কষে শূন্যতার কঠিন সূত্র। ঘরের দেয়ালে দেয়ালে শুনি শূন্যতার কান্না কোথায় হারালো আমার হিরা চুনি পান্না, হারালো চিরতরে মা বাবার কাছে যত বায়না এত কত ডেকে কেউ বলেনা কাছে আয় না। আমায় ডেকে ডেকে কেউ হয়না অশান্ত বারবার ডাকাডাকি শুনে হতে পারি না আজ ক্লান্ত, সেই নাম ধরে ডাকা ছুঁয়ে…

আরো পড়ুন

এশিয়ার নোবেল খ্যাত র‌্যামন ম্যাগসেসে ২০২১ পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। র‌্যামন ম্যাগসেসের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। ড. ফেরদৌসী ১৯৮৮ সালে আইসিডিডিআর,বিতে যোগ দেন। ‘সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, ইমিউনোলোজি, টিকার উন্নয়ন ও ক্লিনিক্যাল ট্রায়ালের ওপর ড. ফেরদৌসীর অবদান আছে’ উল্লেখ করে র‌্যামন ম্যাগসেসের অফিসিয়াল ওয়েবসাইটে আরও জানানো হয়েছে— নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা ও চিকিৎসার কম সুযোগ-সুবিধার কারণে এশিয়া ও আফ্রিকার দেশগুলোর প্রধান রোগ কলেরা ও টাইফয়েড। ড. ফেরদৌসী রোগ দুইটি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাশ্রয়ী মূল্যে ওরাল কলেরা ভ্যাকসিন (ওসিভি) ও প্রাপ্তবয়স্ক, শিশু এমনকি নয় মাস বয়সী শিশুদের জন্য টাইফয়েডের…

আরো পড়ুন

একটি কবিতার জন্য পাপিয়া খানম আমার লড়াইটা একটি কবিতার জন্য, যুদ্ধ, মনের সাথে, জনের সাথে ভালোবাসা আর কৃষ্ণচুড়ার সাথে। কলমটা আমার একটি কবিতার জন্য, নদী আকাশের সাথে, ফুল পাখির সাথে আর মিতালী তোমাতে আমাতে। হৃদয়টা আমার একটি কবিতার জন্য তপ্ত মরুভূমি সাথে বৃষ্টি, সূর্য রশ্মির সাথে রংধনুর বর্নিল ক্যানভাস। কাব্যটা আমার একটি কবিতার জন্য, অবিন্যস্ত কিছু পংক্তিমালার সাথে অভিযোগ আর অনুযোগের মিলনাভাস। তরঙ্গায়িত মনটা আমার একটি কবিতার জন্য, ঢেউয়ের সাথে বিক্ষুব্ধ জলরাশি বালুকা বেলায় আদর সমুদ্র আঁচলে। নাটোর, ৩/০৯/২০২১

আরো পড়ুন

চুরাশি বছর বেঁচে ছিল যে মৃত শিশু এইচ বি রিতা মারা যাবার সময় আমার বয়স ছিল এক সেকেন্ড মরে গিয়েও বেঁচে ছিলাম আরো চৌরাশি বছর সেই দীর্ঘ আয়ুষ্কালে জেনে নিলাম পৃথিবী সৃষ্টির রহস্য। রহস্য উদ্ভাবনে অহেতুক আস্পর্ধায়, ওরা আমাকে জীবন্ত কবর দিল তিন তিনবার পরাধীনতায় প্রথমবার দায়বদ্ধতায় দ্বিতীয়বার অসহায়ত্বে, তৃতীয়বার! প্রথমবার, কেঁদে কেঁদে হয়রান হলাম! কেউ শুনল না পানসে মুখে আবেগী আহ্লাদে গোলাপী আকাশ ছুঁয়ার তাগিদে, ঘাসফড়িং-ব্যাঙাচির খেলায় অভিমান ভুলে গেলাম; কেউ দেখলনা। দ্বিতীয়বার, আলোর বর্ণালীতে বাদামী অভিলাষে; ছুটে গেলাম আকাশ তলে! দেখলাম, চিরসত্যের মত সাদা-কালো রংধনু বুকের পুরোটা দখল করে আছে ভয়ানক অসুখে আদি দিগন্তে বৃষ্টি ভেজা সুখ মুখ…

আরো পড়ুন

ভাবনার অন্তরালে: ভাবনার অন্তরালে আছো তুমি মনের ঘরে গুচ্ছ – গুচ্ছ স্বপ্ন সাজাই নির্মোহ বাঁচার আনন্দে। ভাবনার অন্তরালে আছো তুমি কতো কথা হবে হবে গান জীবন তো নয় এক কাব্য এঁকে – বেঁকে বয়ে যায় জীবনের জয়গান। ভাবনার অন্তরালে আছো তুমি আনমনা মনে জীবন তো থাকবে না থেমে সুখ – দুঃখের সন্ধিক্ষণে। ভাবনার অন্তরালে আছো তুমি অমিত সম্ভাবনা বিশ্বস্ততা আর উদারতায় সতত সুন্দর জীবন ভরে উঠুক পূর্ণতায়। কংকা চৌধুরী ইংল্যান্ড।

আরো পড়ুন

Cry Not A Tear My Love Dr. Jossie Tequillo (Philippines) Cry Not A Tear My Love Night is dark my love I can’t see you Come closer to me Let me feel you. It’s ebb tide my love Life is ebbing from me Thank you for loving me Take care of yourself for my sake. It pains me to leave you my love But please cry not a tear for me You will break my heart Just let me go freely. I now see a glittering light It’s showing me the way Goodbye my love I love you so much.…

আরো পড়ুন