প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে তাদের সর্বনিম্ন ৬০ রানে অলআউট করেছে বাংলাদেশ * মিরপুরে প্রথম টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ
Author: প্রতিবিম্ব প্রকাশ
মায়াবতী শরৎমেঘে সুলতানা রিজিয়া উদলা আকাশ ফুল্ল হাওয়া রৌদ্রছায়া দিগন্তজুড়ে কাশবাথান দোদুল দুলে, অরুনীমা উড়ায় আঁচল উন্মাতালে দিকবিদিক শুভ্রকেশী কাঁদন ভুলে। নীলাকাশে উড়াছে মেঘ মায়াবতী পরিযায়ীর প্রনয়তৃষ্ণা ডানায় ভরে কলমিফুলের জলসাঘরে ডুব সাঁতারে বাঁধে বাসা সঙ্গী পেলে আপন করে।। শরৎশশী অতল গাঙে জ্যোৎস্না মেখে জলকেলিতে ঘুঙুর বাজে আপনহারা, পানকৌড়ি ডাহুক ডাকে জলজটলায় নিশিপদ্মের আতরসুবাস হৃদয়কাড়া । শেফালিকা উষায় ছোঁয়ায় পড়ছে ঢলে ফিরছে ভ্রমর প্রজাপতি বাগবাগিচায়, গাইছে পাখি অতুল সুরে পুচ্ছনাচায় বাঁধবে বাসা বৃক্ষতরুর শীতল ছায়ায়।। বর্ষা গেলো শ্রাবণ মেঘের উড়ন্ত খেয়ায় ছিন্নপালে মাঝির কণ্ঠে উদাস গানে, আসবে সুদিন বাংলাভূমে ফসলিদানায় উঠবে ভরে শূণ্যগোলা নবান্নের ধানে। ০১/০৯/২০২১ ব্রাম্পটন, অন্টারিও শিরোনামহীন আবারও…
কবি ও কলামিস্ট আবুল খায়ের-এর #সোনালি_সোপান কিশোরে বেলার সেই দুরন্তপনাকে ফিরে পেতে আপনিও পড়তে পারেন সাড়া জাগানো ও নান্দনিকতায় সাজানো এবং জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রসিদ্ধ গল্পগুলো এক মলাটে। আসছে কবি ও কলামিস্ট আবুল খায়ের-এর কিশোর গল্প: সোনালি সোপান কোন মলাট টি সেরা? আপনার মূল্যবান মতামত জানাবেন plz.
ফারহানা আহাসান-এর গুচ্ছকবিতা: এক বৃষ্টিতে যেখানে তোমার আকাশ ছোঁয়া শেষ হবে সেখানেই আমার রবির উদিত হবে। ও প্রিয় তোমার পিন্জরে আমি থাকতে চাই জীবন মাঝে। নব সাঁজে রংধনু সাজবে আবার রঙের খেলায়। আমরা দুজন মিলবো তখন আকাশ বৃষ্টির আঁধো আলোয়। মেঘের পালা দূরে সরে যাবে ধূসর রঙের ছায়ায় সোনালী আভায় বরণ করবে, তোমার হৃদয়ের মাঝে॥ হয়তো হেটে হেটে বহুদূর হাতে হাত থাকবে তবু থাকবে না কো ক্লান্তির ছাপ শুধু থাকবো দুজনের দুজন। সাদর সম্ভাষণ তুমি আমার জীবনে শুভ সুচনা তুমি শিশির ভেঁজার আলতো ছোঁয়া তোমায় জানাই আমি সাদর সম্ভাষণ। ভোরের ঝিরি ঝিরি হাওয়া তরঙ্গে ভেবেছিলাম আসবে বলে তোমায় জানাই…
কে আমি সাফিকা জহুরা জেসী আমি নারী! স্বাধীনচেতা আর মুক্তিকামী নারী! জানি না, কবি, নাকি দেবী! তবে, সকল বিসর্জন মেনে নিতে রাজি নই আর! আমি প্রতিবাদ মুখর; যতই হই কারও কারও অপ্রিয়! আমি ভালবাসা কুড়াই! ভালবাসা বিলাই! অন্যের ক্ষতি করিনা কখনো, অতীব শান্তিপ্রিয়! যতটা ক্ষতি মেনে নেয়া যায়; মেনে নিতে নিতে, মানিয়ে নিতে নিতে পাহাড় – সমুদ্র পাড়ি দেয়া শেষ ! আজ নিজের জন্যও বাঁচতে চাই, নিজের জন্যও হাসতে চাই, কেবলই হতাশা, না রয় অশেষ! প্রতিবেলা ভাঙ্গি, প্রতিবেলা গড়ি নিজকেই নিজের শুভাকাঙ্ক্ষী মনে করি। স্বপ্ন বুনি, ব্যার্থতা গুনি, তবুও আর নাহি অপরের শুনি! হ্যাঁ, আমি ঋণী, তাদের কাছে যারা আমাকে…
প্রতি আক্রমণ সাদিয়া নাজিব নারী নির্যাতনে প্রতিবাদ আমি করি না প্রতিবাদ ভীরুর ভাষা। আক্রমণে প্রতি আক্রমণ ই মূলমন্ত্র আমার। আমি ঘৃণা করি না নির্যাতককে নির্যাতিতই ঘৃণ্য যদি না সে জ্বলে ওঠে স্ফুলিঙ্গ! আমি প্রতিবাদ করি না রুখে দেই কাপুরুষের “কাম” বিশ্বময় অধঃপতিত পুলিঙ্গের অশ্রাব্য খিস্তি ধর্ষনের আরেক নাম। আজ আমি দুপায়ে দলি চোখের জল জেনো” নারী” ক্রন্দন তোমার অচল, নিস্ফল। তাই ভীরু নারী, অনুভব করি না তোমার জন্য কোনো মমতা! প্রতিবাদ নয়,ক্ষোভ নয়,ঘৃণা নয় ঢিল মারলে পাটকেলটি ছোড়ো অসুস্থ ইঙ্গিতে থুথু মারো। ইতরের হাত দাও ভেঙে দাও হও ইস্পাত কঠিন করো আক্রমণ সংঘর্ষেই হোক নির্যাতনের অবসান। প্রতিবাদ নয়,বিচার নয় প্রতি…
স্বপ্ন মেঘের সন্ন্যাস রাত্রির গহীন আঁধারে মিশে হারিয়ে যায় আমার নির্ঘুম স্বপ্নগুলো ভোরের বিন্দু বিন্দু শিশিরের কণার মতো, যে স্বপ্ন এঁকেছিলাম শঙ্খচিলের ডানায় ভর করে ওই সাগরের সীমানায় বসে অবিরত। যুগ যুগ ধরে যে স্বপ্ন লালন করি আমার অন্তরের গভীরে এক কাঙ্খিত আবেশে, সেই স্বপ্নগুলো উবে যায় বুঁদ বুঁদ হয়ে মিলিয়ে যায় সাগরের নীলে, তলিয়ে যায় নিরেট আচ্ছাদনের শান্ত তলদেশে । আমি অহর্নিশি খুঁজে ফিরি আমার স্বপ্ন মেঘের কল্পিত সুরক্ষিত এক আবাস, ছুঁতে চাই মেঘের বুকের পিঞ্জরে বন্দি সেই রক্ষা কবজ, পেতে চাই এই অবরুদ্ধ প্রেমের নিঃশর্ত এক আশ্বাস। গোধূলি বেলায় রঙ তুলির আঁচড়ে এঁকে যাই স্বপ্নের ধুধু সাঁঝ বেলা…
শূন্যতায় উদারতা হাবিবা করিম ভূ-তলে ঝড়ের তাণ্ডবে তৃণ তছনছ কহে, কষ্ট স্পন্দনে ভূ কম্পে মোর ছাতি ফাটে। আকাশ পানে চেয়ে বলে এতো ঝড়ে ক্ষতি নেই তোমার তাইতো তুমি উদার মহান সুখে আছ তাই শুনি এতো বিশালতার গান। আকাশ বলে ভুল ভাবনা কত মেঘো কষ্টে বুক বাঁধি দেখো না ? তৃণের জনম নেই, এ আমার কান্না বজ্র কষ্টে বুক ভাঙ্গি জানো না ? বৃষ্টি কান্নায় বুক ঝরায়ে যাই সেই কান্নাতে তৃণ ছুঁইতে চাই না পাওয়াতে নীলিমায় উদারতার গান শূন্যতা গুছাতে বিশালতাই প্রাণ। ভূ-পৃষ্ঠ কহে, আছে তৃণ তাই হারাবার ভয় তৃণ বিহনে আছে আমার ক্ষয় ক্ষয়িত রূপে আমি দুর্ভিক্ষ হাহাকার দুঃখের বাহন…
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির! ১৯২১ সালের ডিসেম্বর, ক্রিসমাসের রাত। কলকাতার ৩/৪সি, তালতলা লেনের একটি বাড়িতে বসে কাঠ পেন্সিলে এই কালজয়ী কবিতা লিখতে শুরু করেন সদ্য প্রথম বিশ্বযুদ্ধফেরত বাইশ বছরের যুবক কাজী নজরুল ইসলাম। বিশ্লেষকদের ভাষায়, রবীন্দ্র জমানার সাহিত্য থেকে বেরিয়ে সেটি নতুন এক সাহিত্য ধারার সূচনা হলো। একশো বছর পরেও সেই কবিতার আবেদন ফুরায়নি, রয়ে গেছে আগের মতোই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেগম আকতার কামাল বিবিসি বাংলাকে বলছেন, ”ঔপনিবেশিক ভারতের সেই সময় যখন নজরুল আবির্ভূত হলেন, তখন তিনি স্বতঃস্ফূর্তভাবে ঔপনিবেশিক বিরোধিতা বড় করে তুলছেন। বল বীর, চির উন্নত মম…
বিড়াল উদ্ধার করে ১২ লাখ টাকা পুরস্কার পেলেন ৪ বাংলাদেশি গত সপ্তাহে দুবাইয়ে ভাই’রাল বিড়াল উ’দ্ধারের ভিডিও দেখে চারজন প্রবাসী সংযু’ক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্ম’দের কাছ থেকে প্রত্যেকে ৫০ হাজার দিরহাম (প্রায় ১২ লাখ টাকা) পান। দুবাইয়ের চারজন বাসিন্দা, যারা গর্ভবতী বিড়ালের দ্বিতীয়তলার বারান্দা থেকে পড়ে যাওয়ার সময় তার জীবন বাঁ’চানোর পর ভাই’রাল হয়েছিল- তারা দুবাই শাসকের কাছ থেকে ৫০ হাজার দিরহাম নগদ পুরস্কার পেয়েছেন। সংযু’ক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মহম্ম’দ বিন রশিদ আল মাকতুম কর্তৃক অচেনা নায়ক’ হিসেবে প্রশংসিত এই চারজন ব্যক্তি তাদের দ্রুত চিন্তাভাবনার জন্য…
