Author: প্রতিবিম্ব প্রকাশ

সাহিত্য সংস্কৃতি সামাজিক সংগঠন ফিরেদেখা’র কবিতা আড্ডা অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে উপস্থিত কবি ও লেখকগণ লোকগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ে আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি করেন। করোনা থাবায় দীর্ঘ স্থবিরতার পর সাহিত্য-সংস্কৃতি চর্চাকে ঘুরে দাঁড় করানোর প্রচেষ্টায় গতকাল সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরে ফিরেদেখা’র কবিতা আড্ডা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশ বরেণ্য লেখক, গবেষক ও সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিরেদেখা’র সাধারণ সম্পাদক, কবি ও প্রকাশক সাকিল মাসুদ। এ সময় স্বাস্থ্যবিধি মেনে ফিরেদেখা’র উপদেষ্টা লেখক ও ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুলের সভাপতিত্বে বক্তব্য, আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ করেন যুগ্মসচিব আবৃত্তিকার মোঃ শওকত আলী, বাংলা একাডেমির উপপরিচালক ও গবেষক…

আরো পড়ুন

লোকসংগীত শিল্পী আব্দুল আলীমের ৪৭তম প্রয়াণ দিনে আমাদের প্রাণঢালা ভালোবাসা ও শ্রদ্ধা ‘আর কত কাল ভাসব আমি’, ‘শোনো গো রূপসী কন্যা’, ‘বাবু সেলাম বারে বার’, ‘পরের জায়গা পরের জমি’সহ বহু জননন্দিত লোকগানের শিল্পী আবদুল আলীম। আধ্যাত্মিক, মরমি ও মুর্শিদি গানের জন্য অমর হয়ে আছেন আবদুল আলীম। তাঁকে স্মরণীয় করে রাখতে অবশেষে তাঁর নামে একটি উড়ালসড়কের নামকরণের আবেদন জানিয়েছে শিল্পীর পরিবার। সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়াও পাওয়া গেছে। শিগগিরই ঢাকার একটি উড়ালসড়কের নামকরণ করা হবে শিল্পীর নামে। রোববার শিল্পী আবদুল আলীমের ৪৭তম প্রয়াণ বার্ষিকী। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার বৈশাখী টিভিতে তাঁর গান শোনাবেন শিল্পীর তিন ছেলেমেয়ে আজগর আলীম, জহির আলীম ও…

আরো পড়ুন

অতীত পারভীন শীলা আমার অতীত দুরন্তপনা সেই ছেলেবেলা মাঠেঘাটে বৃষ্টির জলের সাথে খেলা করা ভোরের শিশিরে জড়ানো খালি পায়ে মেঠোপথ চলা সারা দিনমান ঘুরেফিরে ধুলোমাখা গায়ে ঘরে ফেরা সন্ধ্যা বেলা। আমার অতীত কৈশোরের সেই ডাঙগুলি খেলা পুকুর, ডোবা, বিলের জলে মাছ ধরা পানকৌড়ির মতো ডুব দিয়ে শাপলা শালুক তোলা দীঘির জলে সাঁতার কেটে কাঠ ফাটা রোদ্দুরে বসে থাকা সোনালী রোদ্দুরে ঘাসফড়িংয়ের পিছে ছুটে চলা। আমার অতীত যৌবনের সেই গোপন প্রেমের হাতছানি ঘুমের ঘোরে স্বপ্নে দেখা চিরচেনা সেই মুখখানি হাতে হাত রেখে কথা বলা আর অবাক চাউনি সুপ্ত বাসনায় লুকিয়ে রাখা সে অমর কাহিনি।

আরো পড়ুন

থাকবো তোমার পাশে তারিখঃ ০৫/০৯/২০২১ইং কথা দিলাম সারাটি জীবন থাকবো তোমার পাশে, হৃদয়ের সব ভালোবাসা দিয়ে রবো চিরদিন সাথে। নিজের সুখ সবই তোমায় দেবো এই করিলাম পণ, তোমার তরে সঁপে দিলাম আমার বৃষ্টির স্নাত মন। তুমি থাকবে আমার দেহে নিঃশ্বাস আছে যতক্ষণ, তোমার কোমল রাঙা দুহাত ধরে রাখবো ততক্ষন। স্বাক্ষী আছে আকাশ চন্দ্র তারা বৃক্ষ রাজি এ ধরা, ভালোবাসার পাঁপড়ি দিয়ে সাজাবো তোমার খড়া। কতো আমি আপন তোমার দেখো একটু বুকে এসে, নিরুদ্দেশ হবো আমি তোমায় নিয়ে স্বপ্ন পুরী দেশে। আবেগে নয়তো আমি সত্যিই মরেছি তোমার প্রেমে, আমার ভালোবাসা কখনোও যাবে নাহি আর থেমে। আমি তোমাকেই চাই এই সুন্দর ভুবনে…

আরো পড়ুন

বন্ধুবর শিশু সাহিত্যিক ডা.মিজানুর রহমান কল্লোল-কে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ভাইস-প্রিন্সিপাল হিসাবে নিয়োগ ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ভাইস-প্রিন্সিপাল হিসাবে নিয়োগ পাওয়ায় তাঁকে আজ দুপুরে ফুলেল শুভেচ্ছা জানালেন পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএসএফ)-এর কার্যনির্বাহী পরিষদ। ডা.মিজানুর রহমান কল্লোল-কে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান-পল্লী শিশু ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সমাজসেবক মুনির সিরাজ (হলি ফ্যামিলি হাসপাতাল ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা.সিরাজুল ইসলাম স্যার), কার্যনির্বাহী পরিষদের সভাপতি জনাব এ এস এম মূইজ, মহাসচিব ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক হোসনে আরা,সহ-সভাপতি বিচারপতি মো.মনসুরুল হক চৌধুরী,অধ্যাপক ডা.মো.জাহাঙ্গীর আলম,কোষাধ্যক্ষ অধ্যাপক ডা.ফরিদ আহমেদ,যুগ্ম-মহাসচিব ঢাকা শিশু হাসপাতালের…

আরো পড়ুন

কবিতাঃ বন্ধুত্বের বক্ররেখা বয়সের সাথে পাল্লা দিয়ে সময়ের পরিক্রমায় হারিয়ে যায় বন্ধু নামের সৌভাগ্য মুদ্রা। শৈশব, কৈশোরের অবুঝ, সবুজ দিন গুলো নিমিষেই ঢেকে যায় নিয়তির নিষ্ঠুর মেঘে। কত শত শ্রাবণ আসে শ্রাবণ যায় শ্যাওলা পড়া উঠোনে কাদামেখে পিছলে পড়ে অট্টহাসিতে ফেটে পড়ি না আমরা। যোগ বিয়োগের হিসেব ভুলে এখন আর কেউ ছুটে আসে না ডুবসাঁতার কিংবা গোল্লাছুটে। এখন আমরা পোশাক, যোগ্যতা, আভিজাত্য আর অর্থনৈতিক নিক্তিতে হিসেব কষি। বার বার অর্থের অনর্থ এসে ঘাঁটি গাড়ে বন্ধুত্বের মধ্যখানে। অণুকাব্যঃ অপেক্ষার অষ্টপ্রহর আঁচলে প্রদীপ ঢেকে চন্দ্রমুখী বদনে, অপেক্ষার অমাবস্যা মেখে এখন আর কেউ প্রহর গুনে না। আটপৌরে নিঃসঙ্গতার করুণ শানাইয়ের বিষাদ সুরে…

আরো পড়ুন

পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু শুভ জন্মদিন বিশিষ্ট চলচ্চিত্র ব্যাক্তিত্ব সর্বাধিক ছবির পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টু। তিনি হচ্ছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গীতিকবি, সুরকার, চিত্রনাট্যকার, কাহিনীকার, চলচ্চিত্র সম্পাদক, চিত্রগ্রাহক, সঙ্গীত পরিচালক এবং একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি লিডার চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন, পাশাপাশি এটি প্রযোজনাও করেছেন তিনি। তার পরিচালিত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র বন্দুক, এবং এটি মুক্তি পায় ১৯৭৮ সালে। মার্চ ২০২১-এর হিসাব অনুযায়ী, চার দশকেরও বেশি কর্মময় জীবনে তিনি ৭৬টি চলচ্চিত্র পরিচালনা করেছেন, যা বাংলাদেশী চলচ্চিত্রে কোনো একক পরিচালকের সর্বাধিক চলচ্চিত্র পরিচালনা এবং সাড়ে তিন শতাধিক চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লিখেছেন।

আরো পড়ুন

সুখগুলো নাও চুমি মৌসুমী শঙ্কর ঋতা দুঃখ খাতায় দুঃখ পাতায় দুঃখ আমার মনে দুঃখ আমার শাড়ির ভাঁজে দুঃখ চোখের কোণে। দুঃখ আমার আকাশ জুড়ে মেঘের মতই ভাসে দুঃখ আমার তেপান্তরের মাঠের সবুজ ঘাসে। দুঃখ আমার টিনের চালে অঝোর ধারায় পড়ে দুঃখ আমার চোখের জলে বৃষ্টি হয়েই ঝরে। দুঃখ আমার গান কবিতায় দুঃখ আমার সুরে দুঃখ আমার পাখির ডানায় দল বেঁধে যায় উড়ে। দুঃখ আমার অনেক আছে দুঃখ নেবে তুমি? না না গো না দুঃখ তো নয় সুখ গুলো নাও চুমি।

আরো পড়ুন

মুসলিম মেয়ে শিশুর নাম ও অর্থসহ মেয়েদের ইসলামিক নাম : আপনার জীবনে যে মুসলিম মেয়ে শিশুর নাম ব্যবহার করা হবে তা জেনে রাখা জরুরি। অতএব, এমন নামগুলি এড়ানো থেকে বিরত থাকুন যা উচ্চারণ করা কঠিন বা খুব বেশি অক্ষরের জটিলতা থাকে। বর্তমানে আধুনিক মিষ্টি মেয়ের নামের তালিকা ও  জনপ্রিয় মুসলিম মেয়ে শিশুর নাম খুঁজে বের করা কঠিন কাজ নয়। একজন মহিলার নাম আজকের দিনে আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ন তাই আমাদের এই লিস্ট থেকে আপনি আপনার পছন্দের নামটি নির্বাচন করতে পারেন। মুসলিম মেয়ে শিশুর নাম অ দিয়ে অনান =একটি রৌদ্রোজ্জ্বল দিনে একটি মেঘের ছায়া অনিন্দিতা  =সুন্দরী অনীশা   =কেউ রহস্যময় বা…

আরো পড়ুন

ছেলেদের সুন্দর নাম কী হতে পারে? অর্থসহ ছেলে শিশুদের পূর্ণাঙ্গ ইসলামী নাম প্রশ্ন : আমার একটা ছেলে হয়েছে।  তাঁর একটা সুন্দর নাম রেখে দেবেন কি? উত্তর : ছেলের নাম দুটি হতে পারে। প্রথমত, কোনো নবীর নামে হতে পারে এবং দ্বিতীয়ত কোনো সাহাবার নামে হতে পারে। আবদুল্লাহ নাম হতে পারে। কারণ আবদুল্লাহ নামটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নাম যদি হয় আবদুল্লাহ, তার সঙ্গে বাবার নাম যোগ হতে পারে। আরবরা সেটাই করে। প্রথম নামটি তার, দ্বিতীয় নামটি তার বাবার এবং তৃতীয় নামটি তার দাদার। আবার অনেকে ইবনে শব্দটি উল্লেখ করেন। যেমন : আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ অর্থাৎ মুহাম্মাদের সন্তান আবদুল্লাহ। আবার অনেক সময়…

আরো পড়ুন