Author: প্রতিবিম্ব প্রকাশ

ভালবাসার জীবন্ত মমি (ফরিদা ইয়াসমিন) মনে পড়ে সেই দিনটির কথা? যে দিন অন্ধকারে তুমি হারিয়ে গেলে আমি অবাক বিস্ময়ে শুধু চেয়ে দেখলাম কীভাবে তুমি নেমে গেলে পাহাড়ি ঢলের মত ধীরে ধীরে আমি ছিলাম অপলক চেয়ে তুমি একবারও তাকাওনি পিছন ফিরে কত খুঁজেছি- ঘন অরণ্যে, পাহাড়ে-পর্বতে তবু পাইনি তোমায় এরপর… আমার স্বপ্নগুলোকে হত্যা করেছি নিজ হাতে জ্বলন্ত আগুনে পুড়িয়ে পুড়িয়ে তাদের দিয়ে বানিয়েছি এক কাপ তরল কফি! অতপরঃ কোন এক বাদলের গোধুলি আধারে শ্মশানঘাটে পান করেছি নিশি ভোর! বিশ্বাস কর- তারপর থেকে তোমাকে খুঁজে পাই আকাশের বিশালতায় নদীর ধারে বেগুনী বুনো ফুলে তোমাকে দেখতে পাই ধমনীতে প্রবাহমান লাল রক্ত কণিকায়! চোখ…

আরো পড়ুন

কবিতার কাছে সালমা সুলতানা আমি কবিতার কাছে আমার সর্বস্ব রেখে যাব, আমি কবিতার কাছে এক পৃথিবীর গল্প বলে যাব। নির্জলা প্রেমের কথা, লুকানো কান্নার কথা বলে যাব। বলে যাব,কে ভেঙেছে পাখির ঘর, কে নিয়েছে ঘুম কেড়ে, কবেকার বানে আঘাট হলো ঘাট, কে অর্বাচীন নিজ ঘরে। বলে যাব, কার নদী হলো খরস্রোতা, কার নদী গেল মরে, কার লেহনে কিশোরীর আঙ্গোট,কে অন্দর অধিগ্রহণ করে। বলে যাব তাকে, কোন্ ফাগুনে লেগেছে ভীষণ আগুন, কোন্ বর্ষায় ভেসে গেছে সব, কোন্ চৈত্রে পুড়েছে দারুণ। বলে যাব, কেন পুঁজিবাদী-অন্তরে নির্ঘুম পুঁজিপতি, কেন পৃথিবীর অসুখ, কেন নাখোশ বিশ্বপতি। পুঁজিবাদী প্রেম, মূক ও মুখোশের কথা বলে যাব, সব…

আরো পড়ুন

কবির জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে লিখেছেন কবি গোলাম কিবরিয়া পিনু। সৈয়দ শামসুল হক : তাঁর প্রাণশক্তি ও চৈতন্য-জাগরণের কবিতা গোলাম কিবরিয়া পিনু জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি সৈয়দ শামসুল হক (১৯৩৫-২০১৬) বেঁচে থাকার সময়ে আমাদের আগ্রহের মূলভূমিতে বিশেষভাবে ছিলেন, এখনো আছেন। বহুমাত্রিক ও সৃজনশীলতার এমন এক জগৎ তিনি নির্মাণ করেছেন, তা বিস্ময়কর–আমরা বিস্ময়াভিভূত হয়ে তাঁর সেই জগতের দিকে তাকাই, আর অনুভব করি–লিখেছেন কবিতা, ছোটোগল্প, উপন্যাস, নাটক, কাব্যনাট্য, অনুবাদ, প্রবন্ধ-নিবন্ধ, ম্মৃতিকথা ও আত্মজৈবনিক রচনা, শিশু-কিশোর সাহিত্য, বিভিন্ন বিষয় নিয়ে কলাম। পঞ্চাশ বছরের অধিক কাল নিয়ে তাঁর সাহিত্যজীবন, এসময়ে প্রায় আড়াইশত গ্রন্থের রচয়িতা হয়ে তিনি দেদীপ্যমান হয়ে আছেন। তাঁকে আমরা অনেকে বেশ কাছ থেকে বিভিন্ন পরিধিতে…

আরো পড়ুন

শুভ জন্মদিন রণাঙ্গনের গানের পাখি শাহীন সামাদ জন্ম: ১৯৫২ সালের ২৭ ডিসেম্বর কুষ্টিয়ায়. ‘মুক্তির গান’র শিল্পী হিসেবে ১৯৭১ সালে গানের ফেরিওয়ালা হয়ে ঘুরেছেন শরণার্থী শিবির থেকে রণাঙ্গন পর্যন্ত। গানে গানে সাহস জুগিয়েছেন মুক্তিযোদ্ধা আর সাধারণ মানুষকে। গানের এই পাখির নাম শাহীন সামাদ। আজ ২৭ ডিসেম্বর এই সংগীতশিল্পীর জন্মদিন। ১৯৫২ সালের ২৭ ডিসেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন শাহীন সামাদ। তার দাদার বাড়ি নোয়াখালীতে। তবে শৈশব কেটেছে ভারতের শিলিগুড়িতে। তার বাবার নাম শামসুল হুদা ও মা শামসুন্নাহার রহিমা খাতুন। তার স্বামীর নাম হাবিব-উস-সামাদ। সংগীতপ্রেমীরা নজরুল সংগীতশিল্পী হিসেবে চিনলেও তার সবচেয়ে বড় পরিচয় তিনি ১৯৭১-এর কণ্ঠসৈনিক। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী। তবে মুক্তিযুদ্ধের…

আরো পড়ুন

নিয়মিত যে সব খাবার বেশি খেতে হবে: চুলের সৌন্দর্যের জন্য আমরা অনেককিছু করি,। বিশেষ করে মেয়েরা চুল নিয়ে সবময় চিন্তিত থাকেন।দেহের সৌন্দর্যের সঙ্গে তারা চুলকেও মসৃণ রাখত চান।কারণ চুলের সৌন্দর্য কমে গেলে তা বাহ্যিকভাবে আমাদেরও দেখতে অসুন্দর করে দেয়।  স্থায়ীভাবে সুন্দর চুল পেতে চাইলে শুধু বাইরে থেকে যত্ন নেওয়াই যথেষ্ট নয়, এর পাশাপাশি নজর দিতে হবে খাবারের দিকেও। সঠিক পুষ্টি সমৃদ্ধ খাবার খেলে তা আমাদের ত্বক ও চুল ভালো রাখতে কাজ করে। চলুন জেনে নেওয়া যাক এমন খাবার সম্পর্কে- ডিম চুল ভাল রাখতে ডিমের বিকল্প নেই। কারণ এতে আছে বায়োটিন নামক উপকারী উপাদান।তাই  আপনি নিয়ম করে ডিম খাওয়া শুরু করুন,…

আরো পড়ুন

মৈত্রী মনোহর (রওশন হাসান) শুনতে পাচ্ছি, দূর থেকে ভেসে আসা অস্পষ্ট থৈ শব্দ, সবুজ শেকড় টান দৃশ্য হতে অপর দৃশ্য, দৃশ্যকাব্যের দৃশ্যলোক কাকে তুমি জাগ্রত করো, কাকে মুমূর্ষুমান? আলোর প্লাবন, আঁধার-গন্তব্যের অন্তর্গত আমি, আমাদের ভ্রমণপথ আগলে দাঁড়িয়ে একটি প্রফুল্ল আদ্র দিন, অপার মহিমা স্ট্রিট থেকে এভিনিউ পল্লবহীন ভ্রুভঙ্গির বৃক্ষসারি নিশ্চিত জেনেছি সময় নিমগ্ন স্বাগতিক বারতার দিকে মৃত্যু, বিভীষিকা, ব্যাধির স্রোত পশ্চাতে ফেলে সমুখের জল ব’য়ে যায় নৈসর্গিক চক্রে ভেতরে মগ্নলোক কি ভীষণ যতিহীন! আদিম আকাশের উদাসীনতা! মানুষের মাঝে এক টুকরো অসীম মানুষ ! কবিতার জন্ম, সৌগন্ধ্যে এক ভবিষ্যের আহবান বিচ্ছেদে দূরত্ব, নবশিশুর জন্মে সংশ্লেষ স্কন্ধে স্কন্ধে রিষ, অন্তর্দাহ অনসূয়া অমা…

আরো পড়ুন

১। তিন সময়ে ঘুমানো থেকে বিরত থাকুনঃ ক ) ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত, খ ) আছর থেকে মাগরিব এবং গ ) মাগরিব থেকে এশা পর্যন্ত। ২।  দুর্গন্ধময় লোকের সাথে বসবেন না, যেমন:- যাদের মুখ থেকে সিগারেট কিংবা কাঁচা পেয়াজের গন্ধ আসে এমন লোকের সাথে। ৩।  এমন লোকের কাছে ঘুমাবেন না যারা ঘুমানোর পূর্বে মন্দ কথা বলে । ৪।  বাম হাতে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকুন। ৫।  দাঁতে আটকে থাকা খাবার বের করে খাওয়া পরিহার করুন। ৬।  হাতে-পায়ের আঙ্গুল ফোটানো পরিহার করুন। ৭।  জুতা পরিধানের পূর্বে দেখে নিন। ৮।  নামাজে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাবেন না। ৯।  টয়লেটে…

আরো পড়ুন

মাসুম রেজা শুভ জন্মদিন ২৫ ডিসেম্বর, আনন্দ ভাগাভাগি অনাড়ম্বর। নাট্যকার, ঔপন্যাসিক, নাট্য নির্দেশক। তিনি তার টেলিভিশন ধারাবাহিক রঙের মানুষ (২০০৩-০৪) এর চিত্রনাট্যের জন্য বেশি পরিচিত। এই ধারাবাহিকের জন্য তিনি শ্রেষ্ঠ নাট্যকার বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন। এছাড়া ২০০৬ সালের মধুময়রা টেলিভিশন নাটকের জন্য তিনি শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার লাভ করেন। তিনি ২০১৬ সালে নাটক বিভাগে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। রেজা মেঘলা আকাশ (২০০১), মোল্লা বাড়ীর বউ (২০০৫) এবং বাপজানের বায়স্কোপ (২০১৫) চলচ্চিত্রের কাহিনী রচনা করেন। বাপজানের বায়স্কোপ চলচ্চিত্রের জন্য তিনি ৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ কাহিনীকার এবং শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে পুরস্কার লাভ করেন। মাসুম রেজার প্রথম…

আরো পড়ুন

দোয়েল পাখির গানে (রহীম শাহ) টুঙ্গিপাড়ার একটি ছেলে শেখ মুজিবুর নাম এই দেশে এই ছেলের এখন অনেক অনেক দাম। দাম কি শুধু, নামও আছে দেশে জুড়ে তার কারণ? এই কাহিনি বলতে এখন নেই যে কোনো বারণ। মুজিব নামের এই ছেলেকে তোমরা সবাই চেনো, ছন্দ-ছড়ায় আজ ছেলেটির জীবনখানা জেনো। ছোট্ট বেলায় ছিল সে যে খুব সাহসী বালক, চোখ দুটি তার ছিল যেন প্রজাপতির পালক। মন ছিল তার স্বপ্নে রাঙা আবেগ ছিল প্রাণে, আকুল হতো মুগ্ধ হতো দোয়েল পাখির গানে।

আরো পড়ুন

মুক্তিযুদ্ধ ও বিজয়ের ছড়া-কবিতা পাঠ: আয়োজনে: বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরাম মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর উপলক্ষে আজ ২৫ ডিসেম্বর ২০২১, ১০ পৌষ ১৪২৮ শনিবার, বিকাল ০৪ টায় বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরাম আয়োজিত মুক্তিযুদ্ধ ও বিজয়ের ছড়া-কবিতা পাঠ ও আলোচনায় উপস্থিত অতিথিদের কয়েকজন। রাজধানীর শাহবাগে অবস্থিত পাঠক সমাবেশ কেন্দ্রে উক্ত আয়োজনে অংশগ্রহণ করেন দেশের বরেণ্য কবি-সাহিত্যিকগণ। উপস্থিত ছিলেন–শিশুসাহিত্যিক ও মুক্তিযোদ্ধা নুরুদ্দীন শেখ, কথাসাহিত্যিক ও মুক্তিযোদ্ধা ইসহাক খান, শিশুসাহিত্যিক ও মুক্তিযোদ্ধা তৌহিদ আহমেদ, কবি আসলাম সানী, কবি ও বাচিকশিল্পী শাহাদাত হোসেন নিপু, শিশুসাহিত্যিক নাহার আহমেদ, মাহবুবা ফারুক, নুরুন্নাহার ডলি, ডা. মিজানুর রহমান কল্লোল, তাহমিনা শিল্পী, শেলী সেলিনা, নাদিরা খানম, ড. আবদুল আলীম তালুকদার, মাহির তাজওয়ার,…

আরো পড়ুন