উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী মারা গেছেন। মৃত্যুকালে এই সংগীতশিল্পীর বয়স হয়েছিল ৬৯ বছর। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান তিনি। অসংখ্য বাংলা ও হিন্দি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া বাপ্পি লাহিড়ী একাধারে ছিলেন গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও গায়ক। ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি সিনেমা জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ীর। হিন্দিতে ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, বাংলায় অমর সঙ্গী, আশা ও ভালোবাসা, আমার তুমি, অমর প্রেম প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তার শেষ গান ‘বাগি- ৩’ এর জন্য। কিশোর কুমার ছিলেন বাপ্পির সম্পর্কে মামা। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ি-দু’জনেই সংগীত জগতের মানুষ।…
Author: প্রতিবিম্ব প্রকাশ
বাংলা একাডেমি আয়োজিত, অমর একুশে বইমেলা-২০২২ উপলক্ষে আসছে::::::: মোরশেদা আক্তার সীমা’র একক কাব্যগ্রন্থ: একটি সন্ধ্যাতারা কবি তাঁর শত ব্যঞ্জনাকে পাশ কাটিয়ে পাঠকের মনের খোরাক জোগাতে চেষ্টা করে সফল এক প্রয়াস পেয়েছেন উক্ত বইটিতে। বইটি পাঠক প্রিয়তা পাবে কবি আরো সমৃদ্ধ হবেন এটাই কবির প্রত্যাশা। বইয়ের ধরন: কাব্যগ্রন্থ বইয়ের নাম: একটি সন্ধ্যাতারা লেখক: মোরশেদা আক্তার (সীমা) সম্পাদনায়: আবুল খায়ের বিনিময় মূল্য: 200/- (দেশে), বিদেশে:১০ ডলার। প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। প্রচ্ছদ: প্রীতিলতা চক্রবর্তী প্রকাশনায়: প্রতিবিম্ব প্রকাশ ঠিকানা (দেশে): ১) সেক্টর: ০৬, উত্তরা, ঢাকা (২) বাংলা বাজার, ঢাকা (৩) সেনবাগ, নোয়াখালী (৪) ইঞ্জিনিয়ারপাড়া, রাধাবল্লভ, রংপুর। ISBN: 978-984-95989-0-9 বিদেশে: মধ্যপ্রাচ্য, টরেন্টো, কানাডা; নিউইয়র্ক/ক্যালিফোনিয়া, আমেরিকা। লন্ডন/যুক্তরাষ্ট্র;…
বাংলা একাডেমি বইমেলায়-২০২২ খণ্ডিত চন্দ্রালোকে (যৌথ কাব্যগ্রন্থের) ব্যাপক চাহিদার কথা বিবেচনায় নিয়ে/অনুপ্রাণিত হয়ে, কাব্যগ্রন্থটি প্রকাশ করার সাহস পেয়েছি। আশা করি পাঠকদের আশানুরুপ সাড়া পাবো। সবাই ভালো থাকবেন। নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। বইয়ের ধরন: কাব্যগ্রন্থ বইয়ের নাম: ‘তারার কাব্য’ লেখক: ১৫ জন কবি সম্পাদনায়: আবুল খায়ের বিনিময় মূল্য: ৩০০/- (দেশে), বিদেশে:১০ ডলার। প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। প্রচ্ছদ: প্রীতিলতা চক্রবর্তী প্রকাশনায়: প্রতিবিম্ব প্রকাশ ঠিকানা (দেশে): ১) সেক্টর: ০৬, উত্তরা, ঢাকা (২) বাংলা বাজার, ঢাকা (৩) সেনবাগ, নোয়াখালী (৪) ইঞ্জিনিয়ারপাড়া, রাধাবল্লভ, রংপুর। বিদেশে: মধ্যপ্রাচ্য, টরেন্টো, কানাডা; নিউইয়র্ক/ক্যালিফোনিয়া, আমেরিকা। লন্ডন/যুক্তরাষ্ট্র; নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া। যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯ khair.hrm@gmail.com or info@protibimboprokash.com
বাংলা একাডেমি বইমেলায়-২০২২ আসছে প্রবাসী কবি মাইন উদ্দিন-এর একক কাব্যগ্রন্থ ‘দিগন্তের বনবাস’। কবি নিজের অনুভূতি প্রকাশের প্রয়াস পেয়েছে তা নিম্নে পাঠকের সামনে তুলে ধরলাম: আমার প্রথম কাব্যগ্রন্থ ‘দিগন্তের বনবাস’ প্রকাশ করার ইচ্ছে প্রকাশ করায় বরেণ্য কবি ও কলামিস্ট আবুল খায়ের ভাইকে ধন্যবাদ। তারই অনুপ্রেরণায়, কাব্যগ্রন্থটি প্রকাশ করার সাহস সঞ্চয় হয়েছে। আশা করি পাঠকদের আশানুরুপ সাড়া পাবো। পাঠকের মনে একটু দোলা দিলেই আমার ক্ষুদ্র প্রয়াস স্বার্থক হবে। সবাই ভালো থাকবেন। নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। বইয়ের ধরন: কাব্যগ্রন্থ বইয়ের নাম: ‘দিগন্তের বনবাস’ লেখক: মাইন উদ্দিন সম্পাদনায়: আবুল খায়ের বিনিময় মূল্য: ২২৫/- (দেশে), বিদেশে:১০ ডলার। প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। প্রচ্ছদ: ধ্রুব এষ ISBN: …
সন্ধ্যা’র চোখে রাত নেমে এলো [সালেম সুলেরী] {কলকাতায় সুকন্ঠী সন্ধ্যা মুখোপাধ্যায়ের দেহাবসানে} সন্ধ্যা’র চোখে রাত নেমে এলো, সন্ধ্যার দেহে রাত, সন্ধ্যা এখন নীরবকন্ঠ, শোকাহত সংবাদ। ‘ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, আর ডেকো না’তো কেউ, হয়তো কিছুই নাহি পাবো’ বলে আকাশে মেঘের ঢেউ..। ‘এ শুধু গানের দিন’ বলে যার– আজীবন গান বলা, জানিনা ফুরাবে কবে এই পথ–‘ শেষ হলো জান, চলা! লতাজী’র পিছু আকাশমন্চে সন্ধ্যাতারা’র মেলায় স্বর্গবাসীকে গান শোনানোর মেতে ওঠা নবখেলায়– সন্ধ্যা জ্বালালো মৃত্যু-সেঁজুতি, পনেরো ফেব্রুয়ারি, হায় দু’হাজার বাইশে’র বাঁশি, আহারে গীতের নারী শীতের পিঁড়িতে সলিল সমাধি, সাত দশকের শাসন, মার্চের চারে, এক তিরিশের আশ্বিনে অভিবাসন– জন্মতিথিতে মাতা হেমপ্রভা, পিতাও…
আল মাহমুদ, যার কবিজীবনের সঙ্গে দারুণভাবে মিশে আছে বাংলাদেশের বাঁক-বদলের ইতিহাস। স্বদেশের শক্তি বুকে নিয়ে, চোখে জাতির স্বপ্ন দিয়ে লিখে গেছেন এক জীবন। তাছাড়া আধুনিককালের কবিদের মধ্যে যিনি শব্দ চয়নে, জীবনবোধে, শব্দালংকারের নান্দনিকতায়, বর্ণনায় অসামান্য, তিনি কবি আল মাহমুদ। এমন কবিই বলতে পারেন— ‘আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্ত কালের। উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোন দিনই বিহবল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত-বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মূতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত!’ কবিতায় বিশ্বাসীদের অনুভূতিকে কবি ফুটিয়ে তুলেছেন। তার সেই চেতনাকে মূর্ত করেছেন শব্দে, অনুভূতির অবয়বে। ফুটে উঠেছে তার বিশ্বাসের প্রতিচ্ছবি, প্রকাশ…
আজ বসন্ত [চিত্তরঞ্জন সাহা চিতু] আজ বসন্ত প্রথম দিনে মেতে ওঠে বুঝি প্রাণ, অই ছুটে আসে মিষ্টি সুবাস হাজার ফুলের ঘ্রান। আজ বসন্ত লাল ফুল ফোটে কৃষ্ণচুড়ার ডালে, দক্ষিণা বাতাস দোল খেয়ে যায় ছন্দের তালে তালে। আজ বসন্ত রঙিন স্বপ্ন ভালবাসার বুঝি আাসে, দুর আকাশে আলো ঝলঝল লক্ষ তারারা হাসে। আজ বসন্ত দুজনার মাঝে ফুল হয় বিনিময়, যুগে যুগে তাই এই বসন্ত বাঙালির কথা কয়।
বসন্তের ছোঁয়া [তসলিমা হাসান] বসন্তের ছোঁয়া সবার মনে লেগেছে দোলা, আজি কোকিল ডাকে কুহু কুহু আনন্দে হারায়। বসন্তের ছোঁয়া সবার মনে বাজছে তালে তালে, বাঙালি আনন্দে খুশি নাচে তালে তালে। বসন্তের ফুল ফুটে সবার মনে দোলায় দোলে, বাঙ্গালী আনন্দে উৎসবে ফুলে ফুলে ভরে উঠে লেগেছে গায়ে। বসন্ত আসে আবার বসন্ত চলে যায়, সবার মাঝে ভালোবাসার ভরে থাকুক এই প্রত্যাশায়। তসলিমা হাসান কানাডা, ১৪-০১-২০২২
ভালোবেসে কেউ চতুর হয় না [মুনূহু] ১ ভালোবেসে কেউ চতুর হয় না, ভালোবেসে কেউ ফতুর হয় না; ভালোবাসা হাসে তোমার গ্রীবার বাঁকে বাঁকে, ভালোবাসা তোমাকে-আমাকে আজন্ম বোকা বানিয়ে রাখে। ২ বলো তো কে কে তোমাকে পাবে? তোমাকে না পেয়েও প্রত্যেকে শুধু তোমাকেই ভালোবেসে যাবে। ৩ গোলাপের কুঁড়ি ফোটে প্রাকৃতিক; ভালোবাসা যে শুধু মনেই ফোটে না, সে কথাও শতভাগ ঠিক। ৪ যখন হাসলে, মনে হলো আমাকেও কিঞ্চিৎ ভালোবাসলে। ৫ এইটুকু হাসির জন্য আমার অপেক্ষা কোটি বছর; ভালেবেসে আমিও হয়ে যাই সাষ্টাঙ্গে অমর। ৬ ভালোবাসা যখন তেমাকে দংশন করে, তোমার অশ্রুতেও মুক্তো ঝরে। ৭ ভালোবেসে আমি তো বয়সহীন, ভালোবেসে তুমিও বয়সহীনা; আমি…
পথশিশু: [সাইদুল ইসলাম] পথশিশু বলতে সাধারণত আমরা বুঝি টোকাই, রাস্তায় ঘুমায়, বস্তিতে থাকে, এতিম শিশু- যাদের বাবা-মা নেই। এ সকল শিশুদের গাইড / দিক নির্দেশনা দেয়ার মত কেউ থাকে না এক কথায় অভিবাবকহীন। আমার মতে এদের সংখ্যা যখন বেড়ে যাবে তখন সাধারণ জনগণের রাস্তায় বেড় হওয়া অনেক কঠিন হয়ে পরবে। সঠিক দিক নির্দেশনার অভাবে অধিকাংশ পথশিশুরা কোন না কোন ভাবে প্রত্যক্ষভাবে বা পরোক্ষ মাদকের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে বা জড়িয়ে যায়। বিভিন্ন রাস্তায় প্রায়ই দেখা যায় পলিথিনের ভিতরে আঠা জাতীয় সলিউশন ভরে নাক-মুখ দিয়ে ঘ্র্যান নিয়ে নেশায় মগ্ন থাকে। যেমন হাইকোর্ট মাজার এলাকা, বাহাদুর শাহ র্পাক, গোলাপ শাহ মাজার এলাকা,…
