সেই সকাল [ফারজানা আফরোজ পারুল] এমন এক সকালের অপেক্ষায় আছি যে সকালে থাকবেনা আকাশ মেঘাচ্ছন্ন থাকবেনা পরিবেশ বৃষ্টিপাতে আচ্ছন্ন কিম্বা থাকবেনা কুয়াশা ভরা ঘোলাটে হিম রাশি সেই সকালের অপেক্ষাতেই আছি।। প্রতিদিন সেই প্রত্যাশিত সকালের দিন গুনছি যেদিন রক্তিম সূর্য কিরনে ঝলমলে পরিবেশ উদাত্ত কন্ঠে শোনাবে তার নব জীবনের গান বসন্তের রাবিন্দ্রীক ছন্দে দুলবে স্বাভাবিক জীবন মুখে মুখে ফুটবে বেঁচে থাকার স্বাধীন হাসি হাজারো কন্ঠে উচ্চারিত হবে -হে রক্তিম সকাল আমরা তোমায় ভালোবাসি তোমার প্রতীক্ষাতেই আছি। আগামীর ভোর সেই বার্তাই ছড়িয়ে দেবে দেশময়। সেই সকালের প্রতীক্ষাতেই আছি তাই, দৃঢ় প্রত্যয়ের আস্থায় হাত রেখেছি ।।
Author: প্রতিবিম্ব প্রকাশ
নতুন বই। খণ্ডিত চন্দ্রালোকে। আবুল খায়ের সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ:খণ্ডিত চন্দ্রালোকে। বইয়ের ধরন : যৌথ কাব্যগ্রন্থ সম্পাদনায়: আবুল খায়ের (বাস্তববাদী কবি) প্রকাশনায়: প্রতিবিম্ব প্রকাশ। প্রচ্ছদ: প্রীতিলতা চক্রবর্তী। ISBN : 978-984-95989-2-3 প্রতিবিম্ব প্রকাশ: ঠিকানা (দেশে): (১) বাংলা বাজার, ঢাকা; (২) সেক্টর: ০৬, উত্তরা, ঢাকা; (৩) সেনবাগ, নোয়াখালী; (৪) ইঞ্জিনিয়ারপাড়া, রাধাবল্লভ, রংপুর। বিদেশে: মধ্যপ্রাচ্য, টরেন্টো, কানাডা; নিউইয়র্ক/ক্যালিফোনিয়া, আমেরিকা। লন্ডন /যুক্তরাষ্ট্র যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯ khair.hrm@gmail.com or info@protibimboprokash.com
বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত ‘আমাদের সংস্কৃতি আমাদের ভাবনা’ শীর্ষক আলোচনা ও বক্তৃতা প্রশিক্ষণ কোর্স: ১১ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার সকালে ঢাকার কমলাপুর পল্লীকবির বাড়িতে বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত ‘আমাদের সংস্কৃতি আমাদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আয়োজক কবি শাহজাহান আবদালী এবং প্রধান অতিথি ছিলেন কবি ও কালের প্রতিবিম্ব এর সম্পাদক আবুল খায়ের (বাস্তববাদী কবি)। প্রধান আলোচক ছিলেন রহিম আফরোজ গ্রুপের সেলস ম্যানেজার আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট শাকিল আহমেদ রিপন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি হাজী আব্দুস সোবহান, বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের উপব্যবস্থাক লতিফ মোঃ আবু রেজা, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আমজাদ হোসেন,…
আসাদ চৌধুরী ষাট দশকের অন্যতম প্রধান কবি। সামাজিক পরিপার্শ্ব তাকে লিখতে অনুপ্রাণিত করে। সাহিত্যের সব শাখাতেই তার পদচারণা। মনোগ্রাহী টেলিভিশন উপস্থাপনা ও দরাজ কণ্ঠের অনবদ্য আবৃত্তির জন্য তিনি সমধিক জনপ্রিয়। ষাটের দশকের নিজস্ব ভাষা ভঙ্গি থেকে তিনি নিজেকে আলাদা করতে পেরেছেন। খুব সহজে স্বকীয়তার পরিচয় দিয়েছেন। প্রচলিত ধারার বাইরে থেকে সাহিত্য ভুবনে তার সদাপট বিচরণ। ছোটবেলায় তিনি প্রচুর কবিতা পড়তেন। স্কুলের অনুষ্ঠানে অনেক ছড়া, কবিতা পড়েছেন। পেট্রিস লুলুম্বার মৃতু্যর পর তাকে নিয়ে তিনি কবিতা লেখেন, এটা ছিল তার দ্বিতীয় কবিতা। সময়টা ছিল পঞ্চাশ দশকের শেষের দিকে। আসাদ চৌধুরীর ভাই ‘চিত্রাকাশ’ নামের একটা পত্রিকা চালাতেন। ক্লাস নাইনে পড়ার সময় আসাদ চৌধুরীর…
প্রেমহীন কবিতা [মলি সিদ্দিকা ] কবিতায় কেন প্রেম নেই? কি তার উত্তর? জীবনের ষোল আনা যখন প্রেমহীন আরাধনা দিব্বি সচল এক ঐরাবত সেখানে কবিতায় প্রেম কি করে আসে? এ আরেক যুদ্ধ আবার মায়াভরা জলপ্রপাত কবিতার প্রেম শ্রোতে ভেসে আট পাহাড় এর গা বেয়ে যেতে যেতে ঠিক মিশে গেছে সাগরের নোনা জলে সেখানে জন্মেছে শৈবাল লাল নীল নুড়ি চকচকে বালুকায় নগ্ন পায়ের খেলা মৎস কুমারীর জলকেলি সাম্পানের চৌকাঠে নীল পানির সংগে সখ্য আর মাতাল হাওয়ায় লুটোপুটি আচমকা বিশাল এক ঢেউয়ের ছায়ায় নিশ্চিন্ত আশ্রয় ক্ষণিকের আবার জেগে উঠা আলোতে রেশমি চুড়ির রিনিঝিনি ছন্দে কবিতায় কেন প্রেম নেই? সত্যিই কি নেই? কি হবে…
আমাদের ভালোবাসা [তাহমিনা সিদ্দিকা] প্রিয় ব্যথার রঙ নীল, আমি কখনো চাইনা নীলে নীল হোক আমাদের প্রেম। আমি চাই তোমার হাসিতে ঝরে পড়ুক যেন সবেদ সাদা পদ্মফুল, তোমার ডাকে যেন জ্যোৎস্না নেমে আসুক আমার এ হলুদ হৃদয়ে, আমি অনেকবার তোমায় নিয়ে ভাবতে গিয়েও ভাবা হয়নি,আমি তোমাকে ভাবতে চাই না, আমি চাই আমার সমস্ত অনুভূতিতে তোমাকে একান্ত করে রাখতে। আমাদের ভালোবাসা হোক ঠিক আমাদের কল্পনার রূপালি জ্যোৎস্নার মায়াবী চাঁদের মতো। প্রিয়, তোমার রঙিন ভালোবাসায় প্রাণ ফিরে পাক গোলাপি রঙটাও, তাই আজ কল্পনার সমস্ত অনুভূতিগুলো দিয়ে আজ রঙিন স্বপ্ন সাজাই, তুমি তোমার রঙে রাঙিয়ে রেখো আমাদের এই গোলাপি ভালোবাসা।
ঢাকা, ০৯ ফেব্রুয়ারি – দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। নতুন দামে প্রতি ভরিতে ১ হাজার ৮৬৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭৪ হাজার ৯৯৯ টাকা। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে। বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতীয় উপমহাদেশের সুরসম্রাজ্ঞী, সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গোটা সুরের আকাশ ছেঁয়ে গেছে শোকের কালো মেঘে। বিদায় দিনে কিংবদন্তি লতা মঙ্গেশকরকে নিয়ে স্মৃতিচারণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা। ভারতীয় উপমহাদেশের সুরসম্রাজ্ঞী, সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গোটা সুরের আকাশ ছেঁয়ে গেছে শোকের কালো মেঘে। বিদায় দিনে কিংবদন্তি লতা মঙ্গেশকরকে নিয়ে স্মৃতিচারণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে রুনা লায়লা লিখেন- ‘যে কণ্ঠ আমার মতো লাখো শিল্পীর অনুপ্রেরণা ছিল, এখন সেই কণ্ঠ গাইবে স্বর্গের দূতদের জন্য।’ প্রয়াত লতা মঙ্গেশকরের সঙ্গে নিজের সম্পর্কের গভীরতা প্রকাশে রুনা লায়লা লেখেন, ‘আমাদের সম্পর্কটা বহু বছরের। যেখানে ভালোবাসা ও পারস্পরিক…
একুশে পদক প্রাপ্ত অভিনেতা আফজালের বিবাহবার্ষিকীতে আবেগতাড়িত স্ট্যাটাস। তিরিশ বছর হয়ে গেলো একসাথে আছি। যথার্থ শোনায়, তার সংসারে তার সাথে বাস করি বললে। তিরিশ বছর কেটেছে। আমাদের সন্তানদের জন্মতারিখ বলতে পারবো- কার কত বয়স হলো বলতে গেলে হিসাবে বসতে হবে। তার চেয়ে সহজ মনাকে জিজ্ঞাসা করে জেনে নেয়া। আরাফ ও বউ দেশের বাইরে থাকে- মনা তাদের প্রায় রোজকার খবর বলতে পারবে। ঈমানের স্কুলের বেতন কতো, আমার জানা নেই। আমি জানি না মাসের বাজার খরচ, চালের দাম, লবন কতটাকা কেজি। জানা নেই রান্নাঘরের চুলো জ্বলছেনা, বেসিনে পানি আটকে গেছে বা ঘরে বৈদ্যুতিক কোনও সমস্যা হলে কোনটার জন্য কাকে ফোন করতে হবে।…
২০১৬ সালে লতা মঙ্গেশকরের সঙ্গে টেলিফোনে তাঁর কথোপকথন হয়েছিল। ওই বছর শোয়েব যখন শেষ বার ভারতে কমেন্ট্রি করতে এসেছিলেন, তখন একদিন প্রোডাকশনের একজনের সাহায্য নিয়ে বহু দিনের ইচ্ছে পূর্ণ করেছিলেন তিনি। ফোনে কথা বলেছিলেন লতা মঙ্গেশকরের সঙ্গে। রবিবার একেবারে সকালেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা ভারত। স্বরস্বতীর পুজোর পর দিনই যেন বিসর্জন হয়ে গেল সুরের সরস্বতীর। সকলকে চোখের জলে ভাসিয়ে চলে গেলেন সুরসাম্রাজ্ঞী। বিগত ২৭ দিন ধরে করোনার পাশাপাশি নিউমোনিয়ার সঙ্গে লড়াই করেছিলেন লতা মঙ্গেশকর। তবে রবিবার সকালে প্রয়াত হন কোকিলকণ্ঠী। ৯ জানুয়ারি তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। এর পর তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সেখানে অবস্থার অনেকটাই…
