ভালোবাসা নামুক [আরেফা রাব্বী মিলি] এ শহরের জংধরা পোষ্ট অফিসগুলো- আবার জেগে উঠুক, টিক টক শব্দে, ঘুম ভাঙ্গুক নিষ্কর্মা ডাক পিয়নের, বিদায়ী কাগুজে প্রেম,ফিরুক অহংকারে, আবার ভালবাসা নামুক যান্ত্রিক শহরে। নোট খাতা, নোট বই, চেয়ে নেয়া হউক, তাতে থাকুক ভুল বানানে খাঁটি প্রেমের চিরকুট, চিরকুটে লেপ্টে থাক কিছু ভয় আর রক্তিম লাজ, থাকুক কাঁপা হৃদের চিহ্ন, লতানো ফুলের সাজ, যত্নে গড়া খামে ভরে যাক জংধরা পোস্টবক্স। আবার ভালোবাসা আসুক নক্সি কাগজে, লিখা থাক- “যাও পাখি, বলো তারে, সে যেন ভোলে না মোরে” এমনই মিষ্টি আবেগে ভরপুর সুগন্ধি খামে, পোস্টবক্স সক্রিয় থাকুক প্রেমের সরোবরে, মিষ্টি উৎকন্ঠা আর গোপন অভিসারের উৎকর্ষে। ১৪/২/২০২২ইং…
Author: প্রতিবিম্ব প্রকাশ
আগুন লাগা ফাগুনে [আজিজুন নাহার আঁখি ] ১৪/০২/২০২২ বসন্তের আগমনে প্রকৃতি উৎফুল্ল ফাগুনের রঙে রঙিন ধরনী, ভ্রমরের গুঞ্জনে মুখরিত চারিপাশ পূবালী হাওয়ায় দুলছে বৃক্ষরাজি মিষ্টি সমীরণের ছোঁয়ায় শিহরিত তনুমন আর এই আগুন লাগা ফাগুনে ঘরেতে মন যে টিকে না এসো বন্ধু এসো আমার কাছে তোমকে দেখার জন্য ব্যকুল এ হৃদয় এক পলকের জন্যও দেখতে চাই একটুখানি ছুঁয়ে দিতে চাই, বসন্তের রঙে রাঙাতেই চাই তনুমন ফুলেরা যেমনি হাসিতে খাচ্ছে লুটোপুটি আমিও তোমার হাসিতে বিভোর থাকতে চাই। পলাশ বনের হাতছানিতে তোমার হাতটি ধরে হারিয়ে যেতে চাই ঐ গহীন বনে বসন্তের অপরূপ সৌন্দর্যের সাথে বিলীন হতে চাই তোমাতে। তোমার নয়নে নয়ন যেনো থাকে…
বসন্তপুরাণ [হুমায়ূন কবীর ঢালী] বসন্ত আসে বসন্ত যায় অবহেলাটা যায় না, থেকে যায় ঘাপটি মেরে জাপটে ধরে আষ্টেপৃষ্টে । অবহেলা বড় করুন ও কষ্টকর এক নাম নিদারুণ যন্ত্রণাদায়ক অপমানের চুড়ান্ত । বসন্ত আসে আসুক, অবহেলা নয় আসুক, তবে না যাক। বসন্ত আসার আগেই তো ফুল ফুটেছিল পাখি ডেকেছিল শাখে ভোরের বাতাস বইছিল শরীরে শীতল পরশ বুলিয়ে প্রজাপতি উড়েছিল চঞ্চল চপলতায় শিশিরে সিক্ত ঘাসের ডগা নেচেছিল প্রেমাষ্পদে। তবু তাড়া চলে যাওয়ার! এমনতো হতে পারে বসন্ত থেকে যাবে ঘাপটি মেরে শুধু অবহেলা যাবে চলে?
যুবতী চাঁদ [মাহমুদুল হাসান নিজামী] যুবতী চাঁদ রূপের দ্যুতি ছড়ায় চৌদ্দ তারিখ রাতে জ্যোছনার চাদরে বাসর সাজায় সে যেন আকাশের সাথে নিসর্গ উৎসবে প্রকৃতি হাসে প্রনয় অনুপ্রাসে নির্জনতায় নিস্তব্ধ রজনী নিরব ইশারায় ডাকে স্বজনী আলোর জোয়ারে ভাসছে চাঁদ ইচ্ছের অবাধ্যতায় ভাঙ্গে সকল বাধ স্বর্গের অপ্সরা ছুঁয়ে দেয় কোমল হাত সুন্দর সোহাগে হেসেছিল সমগ্র রাত ।
আমি তোমারই রবো তোমারই হবো [ফরিদা বেগম] 14-০2-2022 তুমি ছুঁয়ে দিলে কৃষ্ণচূড়া আর পলাশ শিমুল লাল রঙে আমাকে সাজায় তুমি ছুঁয়ে দিলে বুকের মধ্যে এক বহতা নদী ঝিরঝির শব্দ করে নিঃশব্দে বয়ে চলে যায়। তুমি ছুঁয়ে দিলে সুখের অনুভবে মাদকতা আসে ভালোবাসা বিলীন হয়ে যায় হৃদয়ের গভীরে গহনে তুমি ছুঁয়ে দিলে ফুলে ফুলে প্রেমময় হয় ফুল কানন মায়াবী জ্যোৎস্না খেলা করে আমার আঙিনায়। তুমি ছুঁয়ে দিলে কোকিলের কুহুতান আর ভোমরার গুন গুন গান আমাকে নিয়ে যায় স্বপ্নের ডাঙ্গায়। তুমি ছুঁয়ে দিলে প্রেমের পদাবালি মনকে ভরায় চোখে রাজ্যের ঘুম আসে নানা রঙের স্বপ্ন ভাসে তুমি ছুঁয়ে দিলে মৌমাছি প্রজাপতি মধু নিয়ে…
হিরণ্ময় একুশ পারভীন শাহনাজ (মহান ভাষা শহীদদের স্মরণে) একুশ আমার মায়ের কণ্ঠ একুশ প্রাণের সুর একুশ আমার বর্ণমালার স্বপ্ন সুমুদ্দুর একুশ মানেই ভেজা রাজপথ ভাইয়ের রক্ত, কান্নার দাগ একুশ মানেই চেতনার রং বিভাময় অনুরাগ একুশ লিখেছে রক্ত আখরে বিম্বিত ইতিহাস অবাক বিশ্ব দেখেছে বাংলার হিরণ্ময় উদ্ভাস শকুনের দল ফিরে গেছে ভয়ে ভাষার হয়েছে জয় বুকের পাঁজরে সমাধি গড়েছি অক্ষরে -অক্ষয়।
ভালোবাসা [তসলিমা হাসান ] কানাডা, ১৩-০২-২০২২ ভালোবাসা মানে প্রথম দেখাতে তোমাকে ভালো লাগা। ভালোবাসা মানে তোমার সাথে কথা বলার শত প্রচেষ্টা। ভালোবাসা মানে তোমাকে ছাড়া এক মুহুর্ত চলে না। ভালোবাসা মানে তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। ভালোবাসা মানে তোমাকে নিয়ে স্বপ্ন কত শত তোমাকে কাছে পেলে সবকিছু বলবো আমার স্বপ্ন আছে যত। ভালোবাসা মানে তোমাকে খুব ভালোবাসি বলা পাগলের মতো তোমার পিছু পিছু চলা। ভালোবাসা মানে তুমি তো আছো তোমাকে ছাড়া আমার কিচ্ছু চাই না, দীগন্ত থেকে দিগন্ত তোমার সাথে ছোটে চলার হালকা টালবাহানায়া তোমাকে ছাড়া যেনো আমার একটা মুহুর্ত চলে না। ভালোবাসা মানে একলা রাতে দুজনের ফোনে কথা…
কবি ঝুমঝুম ব্যানার্জী-এর একক কাব্যগ্রন্থ ”অগ্নিশিখা’, কলকাতা বইমেলায়-২০২২ পাওয়া যাচ্ছে: কবি নিজের অনুভূতি প্রকাশের প্রয়াস পেয়েছে তা নিম্নে পাঠকের সামনে তুলে ধরলাম: আশা করি পাঠকদের আশানুরুপ সাড়া পাবো। কাব্যগ্রন্থটি প্রকাশ করতে সাহস সঞ্চয় করেছি যেসব বন্ধুদের অনুপ্রেরণায়, সবাইকে ধন্যবাদ। পাঠকের মনে একটু দোলা দিলেই আমার ক্ষুদ্র প্রয়াস স্বার্থক হবে। বইয়ের ধরন: কাব্যগ্রন্থ বইয়ের নাম: অগ্নিশিখা লেখক: ঝুমঝুম ব্যানার্জী বিনিময় মূল্য: -১৫০ INR (দেশে), বিদেশে: প্রকাশনী: আনন্দ প্রকাশন। প্রচ্ছদ: ঝুমঝুম ব্যানার্জী
তেলমারি [জগলুল হায়দার] চামচারা সব তেল মারে তাই তেল ক্ষেপেছে দামে? কিন্তু মানুষ ঘামছে এতে চামচারা কি ঘামে! তেল তুমি তাই তেলতেলা হও তেলতেলা হও আরো দফায় দফায় ক্রেতার ঘাড়ে চাপাও দামের ভারও। এই ক্রেতারা নয় তো নেতা নয় তো চামুচ* কারো হায় তুমি তেল বারেবারে তাও তাদেরই মারো। মহামারি পকেট খেলো তেলমারি খায় রুজি খিদা খাবার মন্ত্রটা তাই এখন সবাই খুঁজি! * চামচ এর সহি চলতি উচ্চারণ।
বাংলা একাডেমি বইমেলায়-২০২২ আসছে কবি সুরমা খন্দকার-এর একক কাব্যগ্রন্থ ‘বিরহ ভূমিতে প্রেমের চাষবাস’। কবি নিজের অনুভূতি প্রকাশের প্রয়াস পেয়েছে তা নিম্নে পাঠকের সামনে তুলে ধরলাম: আমার প্রথম কাব্যগ্রন্থ বিরহ ভূমিতে প্রেমের চাষবাস’ প্রকাশ করার ইচ্ছে প্রকাশ করায় বরেণ্য কবি ও কলামিস্ট আবুল খায়ের ভাইকে ধন্যবাদ। তারই অনুপ্রেরণায়, কাব্যগ্রন্থটি প্রকাশ করার সাহস সঞ্চয় করেছি। আশা করি পাঠকদের আশানুরুপ সাড়া পাবো। পাঠকের মনে একটু দোলা দিলেই আমার ক্ষুদ্র প্রয়াস স্বার্থক হবে। বইয়ের ধরন: কাব্যগ্রন্থ বইয়ের নাম: বিরহ ভূমিতে প্রেমের চাষবাস লেখক: সুরমা খন্দকার সম্পাদনায়: আবুল খায়ের প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। বিনিময় মূল্য: ২২৫/- (দেশে), বিদেশে:১০ডলার। প্রচ্ছদ: ধ্রুব এষ প্রকাশনায়: প্রতিবিম্ব প্রকাশ ঠিকানা…
