Author: প্রতিবিম্ব প্রকাশ

ফুলের মালা গলায় নিয়ে দায়িত্ব বুঝে নিলেন কাঞ্চন-নিপুণ।: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি আজ শপথ নিয়েছে। আজ রোববার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৪০ মিনিটে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে খোলা প্রাঙ্গণে শপথ নেন তারা। শপথের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিতরা। এসময় নির্বাচিত অন্য শিল্পী ও উপস্থিত শিল্পীরা কাঞ্চন-নিপুণের গলায় ফুলের মালা পরিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি মিশা সওদাগর ও নন্দিত অভিনেতা আলমগীর। নির্বাচিতদের মধ্যে ছিলেন ফেরদৌস, সাইমন, কেয়া, শাহনূর, অমিত হাসান, আরমান, আজাদ খান, নাদির খানসহ অনেকেই। সবার ভালোবাসা ও শুভকামনা নিয়ে চেয়ারে বসেন কাঞ্চন-নিপুণ। ইলিয়াস কাঞ্চন…

আরো পড়ুন

আহবান [নাদিয়া নূর সায়মা] চলো না বন্ধু বাঁচি আবার নতুন করে, নতুন কোনো স্বপ্ন দেখি নতুন ভোরে। চলো না বন্ধু — বদলে ফেলি অগোছালো জীবন, না জানি কখন সামনে এসে পড়ে মরণ। চলো না বন্ধু — চলার পথে কুরআন হাদিস মানি, তবেই তো সুন্দর সার্থক হবে ছোট্ট জীবনখানি। চলো না বন্ধু– প্রতীক হই সত্য-ন্যায়ের, করব প্রতিবাদ লড়ব লড়াই বিরুদ্ধে মিথ্যা-অন্যায়ের। চলো না বন্ধু– পাল্টে ফেলি এই সমাজের চিত্র, মিলেমিশে এক হয়ে যায় ধনী-গরিব শত্রু মিত্র। চলো না বন্ধু — একতা আর ঐক্য দিয়ে গড়ি স্বদেশ, তবেই না পারব দিন কাটাতে আমরা বেশ। চলো না বন্ধু — দেশ- জাতি ও দ্বীনের…

আরো পড়ুন

জীবন খেলা ঘরে [ম, আ, কুদ্দুস পদ্মা] আমি হেরে গেছি বেঁচে গেছি মরিনি তো ছলনার অভিনীত ভালোবাসার কাছে জিতে গেছি হেরে গিয়ে মিথ‍্যের ফাঁদ থেকে বেঁচে জীবনের সঠিক বোধ মুক্তির পথে। কিছু প্রেমে থাকে দ্বিচারী স্বার্থ গন্ধময়-কেবলই দীর্ঘতর ক্ষয়, অপচয় সময়-ফুলের মাঝে দূষ্ট কীট সে তো বিষ কন্টকময়। প্রেম আসে সবারই জীবনে আশা জাগায় সবারই মনে কেউ সুখি বা কেউ দুঃখ পোহায়। সব প্রেমই যে স্বার্থক হয় এমন টা ভাবা ঠিক নয়। দর কষাকষির ঝরে আসলের আবরণ খুলে নকলটি বেরিয়ে যায়। ভুল নির্বাচনের ভুলের মাশুল দিতেই হয়, নিষ্ঠুর অসুলের কাছে পাই পাই গুনে তবু শেষ হয় না সে পাপ সম…

আরো পড়ুন

অমর একুশ [ শাহজাহান আবদালী ] সবার চেয়ে শ্রেষ্ঠ আমার মা সবার চেয়ে মিষ্টি মায়ের ডাক সবার প্রিয় মা-মাটি আর গাঁ মায়ের ছবি হৃদয়জুড়ে থাক। মায়ের ভাষা মিষ্টিমাখা বোল মায়ের ভাষা ঘুমপাড়ানি গান দুপুরবেলা প্রাণজুড়ানো দোল মায়ের ভাষা জোছনা আলোর বান। মায়ের ভাষা কন্ঠে ধারণ করে হাজার খোকা মিছিল নিয়ে যায় মিছিল দেখে শোষক ভয়ে মরে চালিয়ে গুলি ভয় তাড়াতে চায়। চললো গুলি রক্তে সড়ক লাল তাও থামে না মাতৃভাষার সুর আকাশ জুড়ে সাদা মেঘের পাল বইলো হাওয়া কাঁপলো সমুদ্দুর। গাইলো পীযূষ ফুটলো পলাশ ফুল আনলো খোকা মাতৃভাষার জয় শোকের মাঝে খুশির হুলস্থূল অমর একুশ এমনি করে হয়।

আরো পড়ুন

ঢাকা টু ওয়াশিংটন  তোমার সাথে যোগাযোগ ফেসবুকের মাধ্যমে।  যখন সংসারের ভীষন বেহাল অবস্থা,  স্বামীর সাথে প্রচণ্ড ঝামেলা তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো বলে কথা বলার মানুষ খুঁজছিলাম।  তখন বেশির ভাগ সময় ফেসবুকেই কাটাতাম। একদিন হঠাৎ দেখি এক আপুর পোস্টে একজন তুমি ভিনদেশি মানুষ।  তারপর তোমার প্রফাইলের পোস্টগুলো দেখা শুরু করি। ছবি দেখতে দেখতেই একসময় তোমার ছবির প্রেমে পড়লাম। একদিন মনে হলো ম্যাসেনজারে তোমায় পেতে পারি হয়তো কথা বলার জন্য। সাহস করে তোমাকে বন্ধু রিকুয়েষ্ট পাঠাতেই তুমি একসেপ্ট করে নাও। এরপর টুকটাক চেটিং হতো চুকিয়ে আড্ডা হতো লিখে লিখে। একদিন মনেহলো এতো লিখে বলার চেয়ে কল দিয়ে দেখি যদি তুমি কথা…

আরো পড়ুন

হাতে রেখো হাত [তসলিমা হাসান] কত দিন কত রাত তোমার জন্য অপেক্ষায় ক্লান্তিতে বুজে গেছে নির্নিমেষ চোখের পাতা, এত দিন এত রাতের হিসেব করতে করতে হাতও নিশ্চল হয়ে গেছে; সংখ্যাটা বের করা হয়ে ওঠেনি। তোমাকে ভেবে ভেবে অথর্ব হয়ে গেছে মন অপেক্ষার এত দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে, জড় পদার্থের মত স্থবির হয়েছে হাজারও বার… বিশ্বাসঘাতকতা করতে চেয়েছে ধৈর্যের বাঁধ বারবার ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছিল; কিন্তু তোমাকে পাওয়ার উদগ্র নেশার কাছে হার মেনেছে সব ক্লান্তি আর জড়তা। এখনও রাতের পর রাত খোলাচোখে কেটে যায় প্রহরের পর প্রহর.. দৃষ্টিহীন পাথরচোখে আঁকি মৌনতার অবয়ব; মনে হয় খোলা জানালাপথে ভেসে আসে রাতের স্বচ্ছতার…

আরো পড়ুন

দৃষ্টিসুখ [লিমা ইসলাম লিপু] দুষ্টু লোকের মিষ্টি কথা রসে ভরাট বুদ্ধি, দিন গড়িয়ে বছর হলেও হয় না কভু শুদ্ধি। এমন জনে দিবানিশি ফন্দি আঁটে কর্মে, খুঁজলে পাবে তার থলেতে বিশ্বাস নাই ধর্মে। দীপ্ত রঙে যা-ই বলুক মিথ্যাচারে ভরা, দস্যুরূপে দেখলে তাকে চমকে ওঠে ধরা!

আরো পড়ুন

ফেলে আসা দিন আত্মকথন: লেখক: সোহেল আকন নবাব পর্ব # ০২ বদ্ধ ঘরে কত কিছুই না মনেপড়ে। শৈশবের আনন্দ ময় দিনগুলো। আমাদের বাড়িটা ছিলো চারিদিকে প্রচীরে ঘেরা। বয়স কত হবে ৬ ছূটাছুটি করতাম। বাড়ির আঙিনায় ঝড়ের শেষে আম গাছের তলায় ছুটে যেতাম। আম কুড়াতে কাঁচা মিঠা আম। আবার সান বাঁধানো ঘাটে দল বেঁধে ঝাঁপ দিতাম , প্রথমে সাঁতার জানতাম না । মামা দুটি শুকনো নারিকেল দিয়ে পুকুরে ছেড়ে দিয়েছিল। পা ছুড়তে ছুড়তে অনেক দুরে চলে গেলাম । বুকের ভিতর এক অজানা ভয়ে কেঁদে উঠলাম। মামা বললেন আমি তো আছি।  বাড়িতে পোষা কুকুর ছিল স্কুল ছুটি র পড়ে নীচের বারান্দায় দাঁড়িয়ে…

আরো পড়ুন

প্রিয় লতাজী [মুহাম্মদ শামসুল হক বাবু] বিদায় বেলায় কি লিখি তোমায়- গানের ভুবনে পিতা পরম ঈশ্বরের নামে যে আকাশ প্রদীপ জ্বেলে দিলে তুমি, আজি সেই দীপ নিভে গেল হায়- এ ধরায় আর ফিরিবে না যে চলে যায়। বিদায় বেলায় কি লিখি তোমায়- ভালোবাসার ফাগুন ও আগুন জ্বেলে- চলে গেলে মোদের একা ফেলে, বড়ই বিষাদ ভরা রজনী ওগো সজনী- আজ নয় গুনগুন- গুঞ্জন প্রেম ঘুমিয়েছে তুমি বুঝনি! বিদায় বেলায় কি লিখি তোমায়- সেই হারমনি কোনও দিন বাজবে না- এখন কতশত নিশি যাবে চলি, কোকিলকণ্ঠে কেউ গাইবে না- আর যেন নেই কোনও ভাবনা। বিদায় বেলায় কি লিখি তোমায়- সুরের আকাশে নক্ষেত্রের দেশে…

আরো পড়ুন

আমার হাত ধরেই সাংবাদিকতায় যোগদান.. ‘কলমবীর পীর হাবীব–‘ শিরোনামে স্মারকগ্রন্থ প্রকাশের আহ্বান। সালেম সুলেরী আমার হাত ধরেই ১৯৯১-এ সাংবাদিকতায় এসেছিলো। আমাকে পীরের মতোই সম্মান করতো সুপ্রিয় পীর হাবীব। ৫ ফেব্রুয়ারি’২২ অকালপ্রয়াণ– বুকটা ভেঙে গেলো যেন! গালে টোল পড়া হাসিমুখটি আজ ভুলবো কী করে! প্রথম পরিচয় আশির দশকে, ঢাকাতেই। ‘বাকশাল ছাত্রলীগ’ করতো, আড্ডা পেটাতো। পৈতৃকবাস সুনামগন্জ, স্নাতকোত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আমি তখন সর্বাধিক সার্কুলেশনের ‘সন্দ্বীপ ম্যাগাজিন’ সম্পাদনায়। মতিঝিলের টয়েনবী সার্কুলার রোডে অফিস। প্রায়শ আড্ডা পেটাতে আসতো তিন ‘সিলেটী প্রিয়মুখ’। ‘আজ পাশা খেলবো’-খ্যাত গায়ক সেলিম চৌধুরী। হুমায়ূন আহমদের হিমু-খ্যাত ফজলুল হক তুহিন। আর স্বপ্নচারী সমাজ-ভাষ্যকার পীর হাবীবুর রহমান। লেখালেখিতে আগ্রহ ছিলো বিধায়…

আরো পড়ুন