একুশে পদক প্রাপ্ত কবি সাবেক সাংসদ কাজী রোজী আপা অসুস্থ। দোআ কামনা। নীরব ঘাতকের সঙ্গে কবি কাজী রোজীর দুই দশক তাঁর রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চাই। আপা ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। দোয়া অফুরান আমিন। গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন কবি কাজী রোজী। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে কাজী রোজীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হয়। জানা যায়, তাকে রোববার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়। মাল্টি অর্গান সমস্যার কারণে তিনি শ্বাস নিতে পারছেন না। এছাড়া তার কোভিড পজিটিভ। তিনি আইসিইউতে…
Author: প্রতিবিম্ব প্রকাশ
চলে গেলেন উপমহাদেশের বর্ষীয়ান কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। রবিবার (৬ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে ৯২ বছর বয়সে চিরবিদায় নিলেন তিনি। কিংবদন্তী এই শিল্পীর মৃতুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতে। লতা মঙ্গেশকরের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা এন সান্থানাম। কোভিড পরবর্তী জটিলতার কারণে মৃত্যু হলো লতা মঙ্গেশকরের, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন সকাল ৮টা ১২ মিনিটে প্রয়াত হন লতা মঙ্গেশকর। এখন তার মরদেহ শিবাজি পার্কে নিয়ে যাও য়ার আয়োজন করছে হাসপাতাল কর্তৃপক্ষ, সেখানেই শেষ শ্রদ্ধা জানানো হবে লতা মঙ্গেশকরকে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ জানুয়ারি থেকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসা চলছিল লতার। অবস্থা অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা…
আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২২। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি মেলার উদ্বোধন করবেন। তবে মেলা কবে শেষ হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান আজ বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, বৃহস্পতিবার বইমেলা শুরুর বিষয়ে মন্ত্রণালয়ের চিঠি বাংলা একাডেমিতে পৌঁছেছে। চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করবেন। তবে মেলা কবে শেষ হবে, সে বিষয়ে চিঠিতে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। যদিও এর আগে করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে পিছিয়ে যাওয়া অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি…
অবহেলা [মোহাম্মদ সহিদুল ইসলাম] ❑ আমাকে তুই অবহেলা কখনো করিসনি, এ সত্য স্বীকার করতে কোন দ্বিধা নেই, তবে অবহেলা কিন্তু তুই করতেই পারিস, আমাকে তুই আদর কিংবা কেয়ার করবি, এমন চুক্তি তো তুই আমার সাথে করিসনি, ❑ বরং আমিই তোর সাথে একতরফা চুক্তি করেছি তোকে কখনো আমি অবহেলা করতে পারবো না, তাইতো তুই সময়মতো খেয়েছস কি না, তোর অনিচ্ছাতেও আমি বার বার জিগাই, গোসল করেছিস কিনা? গলার স্বরটা ভার ভার লাগলে আমার কিচ্ছু ভাল লাগে না, আমি জিগাই ঠান্ডা লাগছে কি না? তুই বলিস কিচ্ছু হয় নাই, আমি তো বুঝি ঠান্ডায় তোর শরীরটা অনেক আন-ইজি লাগছে। তোর কপালটা ছুয়ে দেখতে…
মিছিলের অগ্রভাগে [হারুন চিশতি] হরহামেশাই কারনে অকারণে কামড়ে দেয় এলোপাথাড়ি দংশনে জুড়ি মেলা ভার; ভৌতিক, পথে প্রান্তরে বরফজমা ভয়; বিপদের আলামত। নীলিমায় মিশে আছে জলবৎ তরলীভূত সর্পবিষ! ভয়াল মেঘ করেছে; ভারী নেশায় আসক্ত আকাশ স্বভাবজাত প্রসবে গরল ঢেলে তৃপ্তিতে লুটাবে। ভেতরে পোষা সাপটিকে সন্তর্পণে দেখে নেই আয়েশে পুচ্ছ নেড়ে একটানা জাবব কেটে যাচ্ছে, নিশ্বাসে টেনে আনছে কাঙ্ক্ষিত রসসিক্ত ভোগ্যপণ্য। তেলচিটে অবয়বে জড়িয়ে নিচ্ছে তুলতুলে আরাম বিকৃত যৌনাচারে লজ্জাহীন কামুক; বেশরম বেহায়া, টিকে থাকতে ভরা জোয়ারি ঋতুবতি নারী দরকার। অদ্ভুত সম্মোহনী শক্তিতে বলিয়ান; মায়াবিনী লিকলিকে জিহ্বা রঙবেরঙের অগ্নিস্ফুলিঙ্গ ছড়ায়, আলো প্রত্যাশী পতঙ্গম আত্মাহুতি দিতে ভুল করেনা। প্রান বিনাশী কুটিলতা; অদ্ভুত নেশায়…
প্রতিশ্রুতি [বৃষ্টি মাসুদ] তুমি বলেছিলে, আমার সব স্বপ্ন জীবন পাবে পাখা মেলে উড়বে তোমার মনের আকাশে। আমার সব গল্প শাব্দিক রুপ নেবে তোমার হাতের নিপুণ ছোঁঁয়ায়। তুমি বলেছিলে আমার কান্না কখনো ঝর্ণা হবেনা প্রবল আবেগে জড়ানো জলটুকু তোমার বুক ছাপিয়ে অন্তরে গেঁথে রবে। আমার হাসি তুমি ভোরের আলোয় ছড়িয়ে দেবে। তুমি বলেছিলে আমায় নিয়ে কবিতা গান কিছুই লিখবেনা, সব প্রেমিকের মতো মিথ্যে আশায় বাঁধবেনা তুমি আর, একবারও বলবেনা তোমায় ছাড়া বাঁচা কষ্টকর। তুমি বলেছিলে রাত জেগে জেগে অনন্তকাল কাটিয়ে দেবে কষ্টে কাটানো প্রহরগুলো মেঘে লুকিয়ে দিবে বৃষ্টি হয়ে ঝড়ে পরলে রঙধনু এঁকে দিবে। তুমি বলেছিলে যাইনা হারিয়ে দূর থেকে বহু…
রবীন্দ্রনাথের জীবনে সত্য ঘটনা। একটা সময় ফেসবুকে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এই শিশুটিকে ছোট বেলার সত্যজিৎ রায় বলে চালানো হত।কিন্তু সেটি সঠিক নয়।আসুন জেনে নেই এই শিশুটি কে? …. একবার রবীন্দ্রনাথের সচিব অনিল চন্দ ও তাঁর স্ত্রী রাণী চন্দের ছয় মাসের ছেলের কান্না শুনে মধ্যরাতে নিজের বায়োকেমিকের বাক্স থেকে বেছে ওষুধ নিয়ে তাঁর বাড়িতে ছুটে এসেছিলেন রবীন্দ্রনাথ। ভীষণ স্নেহ করতেন শিশুটিকে …. …. শান্তিনিকেতনে তখন অভিজিতই একমাত্র শিশু – সকলের কোলে কোলে সে খুব আদরে বাড়তে লাগলো। একদিন দু’পায়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে পা-পা ফেলে চলতেও শিখল। এই শিশুটিকে নিয়ে রবীন্দ্রনাথের কত আগ্রহ, তার সমস্তটাই তাঁকে মুগ্ধ করে রাখে। অভিজিত যখন…
আমার অহংকার [সৈয়দুল ইসলাম] বাংলা ভাষা মায়ের ভাষা সোনার ছেলে তাই, মায়ের ভাষার মান রাখিতে জীবন দিল ভাই। সালাম বরকত রফিক জব্বার বাংলা ভাষার তরে, হাসিমুখে মৃত্যু’টাকে নিল আপন করে। রক্তে কেনা বাংলা ভাষা আমার অহংকার, গর্ব আমার ভাষা শহীদ স্মরি বারংবার। বাংলা মাগো তোমার ছেলে এইনা ভাষার মাসে, কাব্য গানে কোটি প্রাণে ফুলে ফুলে হাসে।
শংকট বিচিত্রতা [ম.আ.কূদ্দুস পদ্মা] এ বেলা কালবেলা অস্থিরতা ঘরে ঘরে নানা উদ্বেগ উদ্বিগ্নতা বাড়িতেছে রোগ শোক সমস্যা মাত্রাতিরিক্ত শংকট বিচিত্রতা। বন্ধনে সম্প্রীতির নেই কেন সমতা! অসঙ্গগতির এ কী নির্লিপ্তির যুগ হাওয়া । চলিতেছে নিরুত্তাপ নিরুৎসাহের বেগবান ঢল-লোকবলয় হতবিহব্বল নিরুদ্ধে কেবলই মৃত্যু আতংক ভয়। এ কী সময় মেঘলা ঝড় ঝাপটা ঝাপসা অন্ধকার চারিদিক কেন পাইনি দেখা লাবনির পুর্নিমা কান্তি-গৈরিক সুষমা, আগের মত হরিষ উজ্জীবতা। কেন নয় নিঃশঙ্ক নির্ভীক সোনালি স্বপ্নগাঁথা আশার উদ্দীপনা। কেন বিষন্নতা! সংশয় উদ্বিগ্নতা! কেন মানুষে মানুষে দুরত্বেল আধিক্যতা কেন অবিশ্বাস দীর্ঘশ্বাস বয়ে বেড়ায় প্রতিক্ষণ ছায়ার মতন সহজাত বন্ধনে কেন নাগরিক অস্থিরতা আত্মহুতির বির্দিণ চিৎকার -মূক্তির পথ খৌঁজে ধৃষ্ট…
বৈচিত্র্যে, প্রাচুর্যে বাংলা কথাশিল্পের জগতকে ঋণী করেছেন সেলিনা হোসেন। বাংলা একাডেমির নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেলেন একুশে পদকপ্রাপ্ত এই কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এই প্রজ্ঞাপন জারি করা হয়। তাকে তিন বছরের জন্য এই নিয়োগ দেয়া হয়েছে। ‘বাংলা একাডেমি আইন-২০১৩’ এর ধারা ৬(১) এবং ৬(৩) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সেলিনা হোসেন এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। গত বছরের ৩০ নবেম্বর বাংলা একাডেমির সভাপতি স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, গবেষক এবং লেখক অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারা যান। সেলিনা হোসেনের লেখার জগত বাংলাদেশের…
