Author: প্রতিবিম্ব প্রকাশ

এক একক একাত্ব (জগলুল হায়দার) আদম থেকে শীষ শিষ থেকে ইদ্রিস নিয়ে একই রুহু সেই ধারাতেই নুহু। নুহু থেকে সাম ইয়াফেস আর হাম এরপর মহান পিতা হলেন আব্রাহাম*। ইব্রাহিমের ফিল এলেন ইসমাইল এবং আরেক ডাক হাসেন ইসাহাক। ইসাহাকের রেশ ইয়াকুব ও এষ ইয়াকুবের ধুপ মহাত্মা ইউসুফ। সেই ইউসুফের ঋণ আসলো মুসার দিন। মুসার সাথে হারুন ভ্রাতৃ জুটি দারুণ। সেই ধারাতে মাবুদ পাঠিয়ে দিলেন দাবুদ**। দাউদ থেকে দান এলেন সুলেমান। জাকারিয়ার ধন ইয়াহিয়া (জন)। এমরানের শিশু এলেন প্রেমিক যিশু। ইসমাইলের ধারায় কেদার এসে দাঁড়ায় সেই ধারারই চান হয়েছে আদনান। আদনান থেকে কোরেশ অতুল প্রেমাস্পদ এলেন ধুলির ধরায় মহান মুহাম্মদ। ইব্রাহিমের পুত্র…

আরো পড়ুন

চিৎকার (শুক্কুর আলী খোরাসানী) অসভ্য ছিল তখন প্রাচীন মানুষ কাপড়বিহিন ছিল বিবস্ত্র স্বভাবে নিয়মের অজ্ঞতায় শিক্ষার অভাবে তাইতো তাদের বলি আদিম মানুষ। সময়ের বিবর্তনে রূপান্তর হলো একদা কাপড়ে পেল ভদ্রতার শিক্ষা সৌন্দর্য বর্ধন আর শারিরীক দীক্ষা পোষাকের আচ্ছাদনে রাখডাক হলো। এখন শ্লোগান চলে আধুনিকতার মানুষ বুক ফুলিয়ে চলছে তো বেশ খুল্লামখুলা অঙ্গতে প্রতিযোগি রেশ স্বল্পবসনা ধনিকা চায় স্বাধীকার। আমরা আজ স্বাধীন নয় পরাধীন পর্ণ তারকা যখন নেচে গেয়ে যায় তখন ন্যায় নীতিটা বুঝা বড়ো দায় সমাজের অনেকাংশ পাপের অধীন। অর্ধনগ্ন তনুরুপী হাঁটে শবনমে খোলা ময়দানে আর জন সমাগমে এর নাম স্বাধীনতা? আধুনিকা চুমে জাগ্রত হবে বিবেক,কতো রবে ঘুমে? তাদের পক্ষেই…

আরো পড়ুন

“মেয়ে” রুমানা মকবুল একটি মেয়ে তার বাবাকে প্রশ্ন করল, বাবা আমাদের উঠোনে যে গাছটা আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না? বাবা- “মা, ওটা চার বছরের পুরোনো গাছ, নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না! মেয়ে- (চেখে জল) তোমার আঙিনায় ও তো একটা চারাগাছ এখন ২২ বছরের পুরোনো হয়ে হয়ে গেছে, সে কিভাবে নতুন জায়গায় বাঁচবে? বাবা- (কিছুক্ষন ভেবে)” এই শক্তি পৃথিবীতে একমাত্র মেয়েদের’ই আছে, তাইতো তারা কল্পবৃক্ষের সমান!যে নিজের নতুন জায়গা মানিয়ে সারাজীবন অন্যের জন্য বাঁচে!” “কর্মক্ষেত্রে ফিরিবার পূর্বে আমার শ্বশুর আমাকে ডাকিয়া বলিলেন,’বাবা’,আমার মেয়েটিকে আমি সতেরো বছর ধরিয়া জানি,আর তোমাকে এই ক’টি দিনমাত্র জানিলাম,তবু তোমার হাতেই রহিল। যে ধন…

আরো পড়ুন

স্বামীকে ভাই বলে সম্বোধন করতে পারবে কিনা, ইসলামের বিধান: সাধারণত স্ত্রী তার স্বামীকে সম্মান প্রদর্শন করবে—এটাই স্বাভাবিক। তাই এ সম্পর্কে ফাতাওয়া শামিতে বর্ণিত আছে, ছেলে কর্তৃক তার বাবাকে এবং স্ত্রী কর্তৃক তার স্বামীকে নাম ধরে ডাকা মাকরুহ বা অপছন্দনীয়। ইবনে আবেদিন শামি (রহ.) ওই বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে বলেন, ‘বরং এমন শব্দের মাধ্যমে ডাকা উচিত—যেটা সম্মান বোঝাবে। যেমন—হে আমার সর্দার, অমুকের বাবা ইত্যাদি অথবা সম্মানসূচক পেশার সঙ্গে সংযুক্ত করে ডাকবে। যেমন—ইমাম সাহেব, ডাক্তার সাহেব ইত্যাদি)। কারণ, বাবা ও স্বামী—তাদের উভয়ের হক একটু বেশি। (রাদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার : ০৬-৪১৮) তবে স্ত্রীকে বোন বা আপু বলে ডাকা মাকরুহ। হাদিস শরিফে…

আরো পড়ুন

জল আস্তরণ অদেখা অনল জ্বলে অবিরাম পাঁজর ডাকা হৃদয়তলে না আছে ধোয়া না যায় ছোঁয়া দগ্ধ ভষ্ম যাতনা প্রতি পলে। বরষার শ্রাবন আঁখিযুগল বহে অঝর ধারায় অশ্রু লহর ভাসি দিনমান সেই স্রোতে নিয়ে কষ্টের নীল বহর। চাঁদ জাগা রজনী, জোস্নার প্লাবন স্নিগ্ধ মলয় সুনসান খুশিতে দোল তটনীর জল, আমি নিশ্চূপ নির্বাক বোহেমিয়ান। কান্নারা গেছে সুখের বাড়ি বাজিয়ে দুখের নুপুর বিষন্ন মর্মর প্রতিক্ষণ আমার উদাস তপ্ত দুপুর। আমি বালির বুকে আঁকি ছবি জল আস্তরণে লিখি নাম দিগন্ত নীলিমায় উড়িয়ে স্বপ্ন খুঁজি স্বপ্নের ডান বাম। রৌদ্রছায়া জুড়িয়ে ক্লান্ত কায়া সবুজ তরুবিথীর ডাল পথেপথে আজ যোগিনীবেশে গুড়ি হয়ে বেসামাল। আহার নিদ্রা নির্বাসনে অনাহারে…

আরো পড়ুন

মৃত্যুই শেষ সুষমা (সুরমা খন্দকার) অজস্র রজনী ঘুমাই না। অপরিপক্ক ভুলের কাছে অভ্যস্ততা বনাম অভিমানরা যাকে গ্রাস করে, সেতো নিজ থেকে নিস্পৃহ জীবনের সুচনা করে। মৃত্যুর দিকে তর তর এগিয়ে যাওয়াই যে জীবনের নাম। জীবনের সূচনাই যে মৃত্যুর জন্য। পুরো জীবন যেন তিন ঘণ্টার সিনেমা। এ যে পরম সত্য জেনো, নির্মম সারকথা – মৃত্যুই হলো শেষ সুষমা। তবু স্বপ্নরা অর্গল ভেঙে আহত পাখির মতো ডানা ঝাপটায় । পুরোনো, গতদিনের স্মৃতির মতো ফাঁক ফোকরে আটকে থাকে উড়ে বেড়ানোর স্বাধীনতা। স্বপ্নরা দুঃখ আলিঙ্গন করে নিঃসঙ্গ স্বাধীন হয়। অদ্ভুত মায়ার বৃষ্টিতে স্বপ্নরা কাঁদে একাকী। কবিতার শেষ যতি চিহ্নের মতো স্বপ্নরা একা একেলা।

আরো পড়ুন

বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেনের ৭৬তম জন্মদিন আজ।  প্রখ্যাত এই ঔপন্যাসিক ১৯৪৭ সালের ১৪ জুন রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে বাংলায় বিএ অনার্স এবং ১৯৬৮ সালে এমএ পাস করেন। কর্মজীবনে সেলিনা হোসেন দীর্ঘদিন বাংলা একাডেমিতে চাকরি করেছেন। একাডেমির পরিচালক পদে থাকা অবস্থায় তিনি অবসর গ্রহণ করেন। পরে সভাপতির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ শিশু একাডেমির। নন্দিত এ কথাসাহিত্যিকের লেখালেখির শুরু ষাটের দশকের মধ্যভাগে রাজশাহী মহিলা কলেজে পড়ার সময়। সে সময়ের লেখা নিয়ে তার প্রথম গল্পগ্রন্থ ‘উৎস থেকে নিরন্তর’ প্রকাশিত হয় ১৯৬৯ সালে। তার রচিত উপন্যাসের মধ্যে রয়েছে – ‘উত্তর সারথি’ (১৯৭১) ‘জলোচ্ছ্বাস’ (১৯৭৩), ‘জ্যোৎস্নায় সূর্যজ্বালা’…

আরো পড়ুন

মেঘলা আকাশে আকাশে কালো ঘন মেঘের সাথে ঝিরঝির বইছে বাতাস , রিমঝিম বাদলে প্রেমের বৃষ্টি ধারায় ভিজে যায় চারপাশ। মেঘের স্বচ্ছ স্ফটিক জলে ভেসে হৃদয় হয় সিক্ত, চমকিত তড়িৎ-এ ভালোবাসার ছোঁয়া লেগে মন হয় রিঔ। পুবালি বাতাসে ভিজে যাওয়া আঁচলে লেখা হয় প্রবন্ধ, মেঘলা আকাশের গুরু গুরু ডাকে জেগে ওঠে ছন্দ। তোমার মনের রংধনু গায়ে মেখে দীঘিতে ফোটে পদ্ম, পুলকিত হৃদয়ের বন্ধ জানালাটা খুলে ছড়ায় সুবাসিত গন্ধ ।। তসলিমা হাসান কানাডা: ১৩-০৬-২০২২ বিরহ রোদন কবিতা লেখার অপরাধে নাম হয়েছিল নষ্টা, চরম শাস্তি হলো হয়ে গেলাম একা । বিনিদ্র রজনী কাটে একাকী প্রতিটা প্রহর, প্রকৃতি সেদিন ছিল পাশে হয়ে বিরহ…

আরো পড়ুন

সীতাকুণ্ডের অগ্নি গ্রাসে (এম এ বাশার) জ্বলছে আগুন সীতাকুণ্ডে পুড়ছে মানুষ মরছে মানুষ, আহাজারি চলছে দেশ জুরে। সীতাকুণ্ডের অগ্নি গ্রাসে কত শিশু বাবা হারালো! মা হারালো তাহার সন্তান, দেশ হারালো তাহার মান! ফায়ার ফাইটার পুলিশ সবে চেষ্টা করে জীবন দিয়ে অগ্নি নিয়ন্ত্রণে, আগুনে পুড়ে মরছে মানুষ মরছে পুলিশ ফায়ার ফাইটার! সব মিডিয়া প্রচারে বিশ্ববাসী জানে, পুড়ছে মানুষ ভয়াবহ আগুনে! সবে মোরা দোয়া করি আল্লাহর দরবারে সবাই কে রক্ষা করো আল্লাহ, সীতাকুণ্ডের অগ্নি থেকে সকল জনতারে। এম এ বাশার নয়াপাড়া-মাটিফাটা, শ্রীবরদী-শেরপুর।

আরো পড়ুন

তোমাকে ভালোবেসে সেই ধোঁয়াশার গহীনে, আলো-আঁধারের লুকোচুরি। যেখানে জীবন বুকভরা আশা নিয়ে ভালোবাসা পাবার আহাজারি। যেখানে ভোরের ঝিলমিল সোনালী আভায় প্রাণ দোলা দেয়, যেখানে ক্লান্ত দুপুর আর পড়ন্ত বিকেল মায়ামাখা আমেজ ছড়ায়। সেখানে তুমি এসেছিলে হাস্যউজ্জ্বল রবি হয়ে আর প্রাণের সব সুরগুলোর ভালোলাগার তাল নিয়ে। শুরু হয় প্রতীক্ষার শুধু তোমাকে ভালোবেসে আরো কাছে পেতে চাই । ভালোবাসা দিতে চাই, ভালোবাসা পেতে চাই । অনুভবের গভীরে যেতে চাই তোমাকে কাছে পেয়ে পেয়ে। ভালোবাসার সাজা এই দগ্ধ হৃদয়ে বিষাদের কান্নার মূর্ছনা মনের জানালায় আজ কালো মেঘের ছায়া হৃদয় চিরে তুমুল বর্ষণ… কোথাও কেউ নেই বড়ো একা তুমি ছাড়া বড্ড বেশি ভালোবেসেছিলাম…

আরো পড়ুন