Author: প্রতিবিম্ব প্রকাশ

টরন্টো শহরে আত্মপ্রকাশ করলো আবৃত্তি সংগঠন ‘কণ্ঠচিত্রণ’: গত ১১জুন কানাডার টরন্টো শহরে বেশ আনন্দঘন পরিবেশে আত্মপ্রকাশ করলো আবৃত্তি সংগঠন ‘কণ্ঠচিত্রণ’। এই শহরে বাংলা কবিতা পাঠ বা আবৃত্তিকে জনপ্রিয় করেছেন – এমন অনেকেরই একাগ্রতা আর নিবিষ্টতারই ফলশ্রুতি আজকের নতুন প্রজন্মের মাঝে কবিতা নিয়ে এই উদ্দীপনাপূর্ণ আলোড়ন। হাসান মাহমুদ, রূমানা চৌধুরী, হিরু ইসলাম, রাশেদা মুনীর, সুমি রহমান, মৌ মধুবন্তী, মেহরাব রহমান, অনন্ত আহমেদ, আহমেদ হোসেন, শেখর গোমেজ, মেরী রাশেদীন প্রমুখ শিল্পী ব্যক্তিগত কিংবা দলগত পরিবেশনার মাধ্যমে টরন্টো শহরে বাংলা কবিতা আবৃত্তির শ্রোতার সায় সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করেছেন। এবং এখনো এই সাধনায় তাঁদের অনেকেরই নিমগ্নতা বিদ্যমান। ‘কণ্ঠচিত্রণ’ তাদেরই কবিতা প্রেমের বহুদা বিস্তৃত…

আরো পড়ুন

জলের ঢেউ (নাসিমা খান) তুমি কোথায় যাও? আমিতো বলতে পারিনা যেওনা তুমি কেন চোখের ভাষা বুঝে নিতে পারো না? জলজ মাছের মতো কার একুরিয়ামে ভিজতে যাও? একটু দাঁড়াও! ওটা ডাহুকী জলজ পাখি তুমি আর ঐ জলে নেমো না! এখানে এক বুক শুভ্র সফেদ ফেনা এখানে জলজ নদী, উছলে পড়া ঢেউ এই বুক শুধুই তোমার নিরবধি, আমি শুধু আর নয় কেউ জল তোমার তৃষ্ণা জুড়ায় জল তোমার পরিচিত কেউ তাই এখানে রেখেছি আমি এক বুক জলের ঢেউ

আরো পড়ুন

জীবন হবে অলংকার (ফরিদা ইয়াসমিন) ০৯/০৬/২০২২ (বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে) বিশ্বে এখন পরিবেশ পরিস্থিতি ভয়ানক মহাবিপর্যয় , একের পর এক মহামারী গ্রাস করেছে সারা বিশ্বময় । যুদ্ধ কামান গোলা বারুদ মিসাইল বোমাবাজির ক্ষয়, মানুষই তার পৃষ্ঠপোষক অস্বীকার করার কথা নয়। জাপানের নাগাসাকি হিরোশিমায় আণবিক বোমার বিস্ফোরণ! বিশ্ব যুদ্ধের ধ্বংসলীলায় হৃদয়ে এখনও বইছে রক্তক্ষরণ। চেরনোবিল এর আণবিক চুল্লী দুর্ঘটনা ভীষণ শঙ্কাময়। শারীরিক-মানসিক আর্থিক সর্বক্ষেত্রেই বিশ্বে মানুষেরই পরাজয়। গ্রীষ্মে নদ নদী শুকিয়ে মরুভূমি হয়েছে পানির সংকটে, গভীর বালি সারাক্ষণই হচ্ছে ভরাট নদ-নদীরই বুকে। হাওর বাওর খাল-বিল নিত্য বইছে উজান পানির ঢলে, রক্ষা বাঁধের ফাটলে গ্রাম প্রান্তর ডুবেছে পানির তলে। ঠাঁই নেই কোথাও…

আরো পড়ুন

খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে শরীর। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার। বাংলাদেদেশ সারা বছরই বিভিন্ন ফল পাওয়া যায়। সেসব ফল পুষ্টিগুণে ভরপুর। অনেকেই সারা বছর অপেক্ষা করে থাকেন সুস্বাদু আমের জন্য। তবে গ্রীষ্মকালের বেশিরভাগ ফল রসালো ও পুষ্টিগুণে ভরপুর। আমাদের দেশে বেশিরভাগই আমের সঙ্গে দুধ মিশিয়ে খেতে ভালোবাসেন। ম্যাঙ্গো-মিল্কশেক নামেও পরিচিত এই খাবার। কেউ আবার ভাতের সঙ্গে আম-দুধ খেতে ভালোবাসেন। আম একটি পুষ্টিকর ফল, এদিকে দুধও পুষ্টিকর। এই দুই খাবার একসঙ্গে কি শরীরের জন্য উপকার করে? এ নিয়ে ভারতীয় চিকিৎসক ডা. দীক্ষ্মা ভাবসার পরামর্শ- আম-দুধের উপকারিতা আম ও দুধ একসঙ্গে মিশিয়ে খেলে অনেকগুলো উপকার মেলে।…

আরো পড়ুন

বিছনাকান্দি-সিলেট পরিভ্রমণ। (জেবুন্নেছা সুইটি) অনেক দিনের ইচ্ছে, ঘর হতে দু’পা ফেলিয়া দেখে নিব নিজের স্বদেশ, দেখে নিবো ঘাসের উপর সেই শিশির বিন্দু। সে ইছেরই বাস্তব রূপায়নের মানসেই রওয়ানা হলাম বিছনাকান্দি সিলেটের উদ্দেশ্যে। প্রথমেই চট্টগ্রাম রেলস্টেশনে এসে “উদয়ন এক্সপ্রেস নামে ট্রেনে উঠলাম রাত নয় টায়। সকাল পাঁচটায় সিলেট রেলস্টেশন গিয়ে পৌঁছলাম। হোটেল ভ্যালি গার্ডেনে আগে থেকে রুম বুকিং দেওয়া ছিল। বিসমিল্লাহ পড়ে, সিলেট শাহজালাল মাজার পরিদর্শন করলাম। তারপর দুপুরে “পানসী” রেস্টুরেন্টে চার রকমের ভর্তা ডাল গরুর মাংস দিয়ে গরম ভাত খেলাম। সারাদিন শহরে ঘোরাঘুরি শেষে রাতে পাঁচ ভাই রেস্তরায় ডিনার করলাম। খাবারের স্বাদ বিশ্লেষণ করলে, পানসীর চেয়ে পাঁচভাই রেস্তরার খাবার বেশি…

আরো পড়ুন

“তোমাকে আমার লাগে” (ফেরদৌসী শারমীন সুমী) তুমিময় ছিল বেশ ক’টা মাস সবসময় তোমাকে লাগতো আমার! সকালে ফুল ফুটলে, দুপুরে রোদ পড়লে, বিকেলে চা টা খেলে, সন্ধ্যায় অনবরত স্মৃতি জ্বললে, তোমাকে আমার লাগতো! একটি গানের অস্থায়ীতে, একটি গানের সুর-তাল-লয়ে, তোমাকে আমার লাগতো! রান্নার তেল মশলা ঝালে, বাজারের বাড়াবাড়ি দামের হুলস্থুলে, বাড়ি ফেরার আগের ডুব সূর্যে, তোমাকে আমার লাগতো! নিবিড় কোন সবুজের ঘোরে, বৃষ্টির শেষে নির্জন প্রহরে, রিক্সার অবিরাম প্যাডেলে প্যাডেলে, চেনা রাস্তার অচেনা মোহে, তোমাকে আমার লাগতো! বই পড়ার মাঝে হঠাৎ না বোঝায়, কিছু ভুল লেখা, ভুল চেতনায়, ধুপ করে বন্ধ করে দেয়া কালো জানালায়, তোমাকে আমার লাগতো শহরের রোদ ঘামে,…

আরো পড়ুন

নিরব আকুতি (তসলিমা হাসান) কঠিন শিলার তৈরি হৃদয়েও যেনো তুমি নির্মল কোমল অনুভূতি আমার তবুও কেনো হারিয়ে যাও বারবার? তোমার আলতো একটু স্পর্শেই যেনো আমি প্রাণ ফিরে পাই বারংবার। তোমার নীলাভ চোখে চোখ পড়লেই আমার কষ্ট গুলো ঝর্না হয়ে ঝরে যায় তোমার ঐ মায়াবী কণ্ঠ শুনলেই যেনো অন্তরে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। শত তিক্ততার ভিড়েও যেনো তুমি আমার অদ্ভুত এক মুগ্ধতা হাজারো অবিশ্বাসের মাঝেও যেনো তুমি নির্ভেজাল এক শুদ্ধতা। শত সহস্র নিরাশার ভীড়েও যেনো তুমি আশার প্রদীপের উজ্জ্বল আলোকছটা তোমার দীপ্তিমান আলোর রেখায় কেটে যায় সকল অন্ধকারের ঘনঘটা। আমি চাইনা তোমার সুখের ভাগিদার হতে চাই তোমার কণ্টকাকীর্ণ পথের সঙ্গী…

আরো পড়ুন

অবাধ্য আবদার (রাবেয়া হোসেন) কষ্টের নীল কে করেছি শিরায় ধারণ! তাই, দুঃখ সর্বদাই করেছে আমায় নিঃশব্দে বরণ। হাসির আড়ালে লুকিয়ে রেখেছি যন্ত্রণার পাহাড় তুমি এসে চুরমার করলে আমার সব অহংকার!! তোমার চোখের মাঝে দেখেছি উচ্ছলতা আর হাসিতে সচ্ছলতা!! দেবে কি আমায় জানতে তোমার মনের সমুদ্রের গভীরতা আর অবগাহনে পরিপূর্ণতা!? ছুটে চলেছি অজানা টানে অবাধ্য আবদারগুলো তোমার পানে সেই পথের পথিক হয়ে তুমিও এলে, গোধূলি লগ্নে আমায় বুকে জড়িয়ে নিলে।। ______________ Rabeya Hossain Montreal, Canada June 8, 2022

আরো পড়ুন

পোড়া মন পোড়া ঘর। (নারগিস দোজা) পর্ব: ০১ তাহমিনার কাঁচা ঘুমটা ভেঙে গেল একটা হইচইয়ের শব্দে। মনে হোল রাস্তা থেকে আসছে। হাজারো গলা ছাপিয়ে ক্ষিন একটা কান্নার শব্দ। একটা বাচ্চার গলা। তাহমিনা বিছানা ছেড়ে উঠলো। আস্তে আস্তে বেডরুমের সাথে লাগোয়া বারান্দাটায় বের হয়ে উঁকি দিল। যা দেখলো ওর মাথা চক্কর দিয়ে উঠলো। ল‍্যাম্পোস্টের সাথে আঁটসাট করে বেঁধে রাখা হয়েছে একটা মহিলাকে। জামা কাপড় ছেঁড়া এখানে সেখানে। সাতআটজন মহিলা পুরুষ মিলে তাকে থেকে থেকে লাঠি দিয়ে মারছে আর ছয়সাত বছরের একটা মেয়ে তাকে বাঁচানোর চেষ্টায় আগলে রাখার চেষ্টা করছে। তাহমিনা আস্তে করে ঘরে ঢুকে গেল। ওয়াড্রোবের উপর থেকে ব‍্যাগটা নিয়ে রুম…

আরো পড়ুন

মুক্তির আহবান (গোলাম ফেরদৌস মনির) ১১.০৬.২০২২ ঘনঘোর বর্ষণমুখর এমন বাদলও দিনে-একলা বসে ভাবছি আনমনে- কোথায় ছিলাম,এসেছি কোথায়? কখন,কিভাবে,কোথায়ই বা যাবো কি নিয়ে? এমন অগণিত প্রশ্নরা মনে ঘুরপাক খায়।। মোহ-লালসা,চাওয়া-পাওয়ার শেষ কোথা? নিজেরাইতো জানিনা-তাইতো বিধির বিধান মানিনা- অধিক চাওয়ার ইতি কখনো টানিনা; এই যে জীবন-মরণেই যার শেষ সীমানা- নকলের পিছু ছুঁটে-আসল ঠিকানাই জানিনা।। একটি দমের হাওয়ার খেলা-খেলছি নিতুই সারা বেলা- সত্য ও সুন্দরতাকেই করছি হেলা; বেহায়াপনায়ই মত্ত যেন দিন-রজনী- আজব আজব বাহারী রঙের মেলা– উল্টাপাল্টা চলনবলন-চলছে একই খেলা।। হায়রে সাধের মানব জনম! এভাবেই হেলায় হেলায় কাটছে সময়- দিন গড়িয়ে রাত চলে যায়-নিদান কালে পারের কড়ি কোথায় পাবো বলো? থাকতে সময়-সুপথ ধরো!…

আরো পড়ুন